দক্ষিণ আফ্রিকার একজন শ্বেতাঙ্গ খামার মালিক এবং তার দুই কর্মচারী দুই কৃষ্ণাঙ্গ মহিলাকে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন। গত আগস্টে খামারে অনুপ্রবেশের অভিযোগে এই তিন ব্যক্তি প্রথমে তাদের গুলি করে হত্যা করেন। এরপর তাদের মৃতদেহ টুকরো টুকরো করে শূকরকে খাওয়ান।
ইতোমধ্যেই এই ঘটনাটি ভয়াবহ বর্ণবাদের উত্তেজনায় জর্জরিত দেশটিতে ক্ষোভের সৃষ্টি করেছে।
জানা গেছে, ৬০ বছর বয়সী জাকারিয়া অলিভিয়ার এবং তার কর্মী, ১৯ বছর বয়সী অ্যাড্রিয়ান ডি ওয়েট এবং ৪৫ বছর বয়সী বিদেশী নাগরিক উইলিয়াম মুসোরো এই নারীদের হত্যা করেছেন।
দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রসিকিউটিং অথরিটির (এনপিএ) একজন আঞ্চলিক মুখপাত্র সিএনএনকে জানায়, সোমবার (৪ আগস্ট) উত্তর লিম্পোপো প্রদেশের লিম্পোপো পোলোকওয়ানে হাইকোর্টে এই ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে হাজির করা হয়।এই তিনজনের বিরুদ্ধে দুই খুন, হত্যার চেষ্টা, ন্যায়বিচারের লক্ষ্য লঙ্ঘনের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রাখার অভিযোগ আনা হয়েছে।
পুলিশের বিবৃতিতে বলা হয় , ২০২৪ সালের ২০ আগস্ট মানকওয়েংয়ের বাইরে সেবায়েংয়ের একটি খামারের শূকরের খোঁয়াড়ে পুলিশ তদন্ত করতে গেলে এই নারীদের পচাগলা মরদেহের অংশ আবিষ্কার করে। এরপরই, সেই খামারের মালিক এবং দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত শুরু হয় ১৭ আগস্ট। তখন এই খামার পরিদর্শনের পর ৪৫ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান মহিলা নিখোঁজ হন। তার সঙ্গে ছিলেন ৩৫ বছর বয়সী এক বিদেশী নাগরিক।
তাদের সঙ্গে থাকা ৪৭ বছর বয়সী এক বিদেশী পুরুষ পালিয়ে যান। কিন্তু তিনিও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। বেঁচে যাওয়া ব্যক্তি সাংবাদিকদের জানান , খুন হওয়া নারীদের মধ্যে একজন তার স্ত্রী। অন্যজন তাদের প্রতিবেশী। তারা মেয়াদোত্তীর্ণ এবং পরিত্যক্ত দুগ্ধজাত পণ্য সংগ্রহ করতে খামারে প্রবেশ করেছিলেন
সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ আফ্রিকায় একই ধরণের খুনের ঘটনা বেশি ঘটছে। এর কিছুদিন আগেই দেশটির এমপুমালাঙ্গায়, ২৪ বছর বয়সী এক খামার ব্যবস্থাপকসহ চারজনের বিরুদ্ধে গত ভেড়া চুরির অভিযোগে তিনজনকে হত্যা ও মৃতদেহ পুড়িয়ে ফেলার অভিযোগ ওঠে।
২০১৯ সালে, দক্ষিণ আফ্রিকার একটি হাইকোর্ট উত্তর পশ্চিম প্রদেশের কলিগনিতে সূর্যমুখী চুরির অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে চলন্ত ট্রাক থেকে ছুঁড়ে ফেলার জন্য দুই শ্বেতাঙ্গ কৃষককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। যদিও উচ্চ আদালত প্রমাণের অভাবে সাজা বাতিল করে তাদের খালাস।
পুলিশের তথ্য অনুযায়ী , মাত্র ৬ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশটিতে শ্বেতাঙ্গ বনাম কৃষ্ণাঙ্গদের সহিংস অপরাধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত বছরের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় ২০,০০০ খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে।
সুলতানা দিনা/