সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের পর প্রধানমন্ত্রীর পদত্যাগের জেরে শত শত বিক্ষোভকারী দেশের পার্লামেন্ট ভবনে ঢুকে আগুন ধরিয়ে দিয়েছে বলে দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন। এছাড়া আজ পদত্যাগ করা প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির বাড়িতেও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
পার্লামেন্ট সচিবালয়ের মুখপাত্র একরাম গিরি বলেন, শত শত মানুষ পার্লামেন্টের সীমানা ভেঙে ভেতরে ঢুকে মূল ভবনটিতে আগুন লাগিয়ে দিয়েছে।
হামলা ও অগ্নিসংযোগের পর সংযত থাকার আহ্বান জানিয়েছেন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ। মেয়র বিক্ষোভকারীদের প্রতি সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, “তোমাদের হত্যাকারী পদত্যাগ করেছে।”
ফেসবুকে একটি পোস্টে শাহ বলেন, দেশের সম্পদের ক্ষতিই জনগণের সম্মিলিত ক্ষতি এবং তিনি জনগণকে সরকারি সম্পত্তি নষ্ট না করার জন্য অনুরোধ করেন।
শাহ পোস্ট করেন, “আমাদের এখন সংযত থাকতে হবে। এখন, তোমাদের প্রজন্মকে দেশকে নেতৃত্ব দিতে হবে। প্রস্তুত হও! একই সঙ্গে, সেনাপ্রধানের সঙ্গে আলোচনা করার জন্যও প্রস্তুত থাকো।” সূত্র: আল জাজিরা
মাহফুজ/