একটি কর্মশালায় কাজ করার সময় দুর্ঘটনাক্রমে একজন শ্রমিক মেশিনে তার হাত কেটে ফেলেন। এরপর ডাক্তাররা এই শ্রমিকের কাটা হাতটি তার পায়ের গোড়ালিতে গ্রাফ্ট করে সেটি বাঁচাতে সক্ষম হন। পরে সেই কাটা হাত আবার যথাস্থানে প্রতিস্থাপনও করা হয়।
২০১৩ সালে চীনে এই অভুতপুর্ব ঘটনাটি ঘটে। সেই শ্রমিক শি ওয়েই জানান, প্রথমে তিনি নিশ্চিত ছিলেন না যে, তার ডান হাতটি বাঁচানো যাবে কিনা। কিন্তু একবার তিনি শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নেন।
শি জানান, হাসপাতাল খুঁজে পাওয়ার আগে কাটা হাতটি বেশ কয়েক ঘন্টা ধরে রক্ত সরবরাহ ছাড়াই পড়ে ছিল। এ সময় শি তার কাটা হাতটি একটি প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে বরফের কুলারে সংরক্ষণ করেছিলেন।
অবশেষে তিনি প্রায় দুই ঘন্টা পর একটি হাসপাতাল খুঁজে পান যেখানে চিকিৎসকরা তাকে আশ্বস্ত করেন যে, তারা তার হাতটি বাঁচাতে পারবেন। এরপর তাকে সাহায্য করতে পারেন এমন একজন চিকিৎসকের কাছে পৌঁছাতে তার আরো প্রায় সাত ঘন্টা সময় লেগে যায়।
তার চিকিৎসার দায়িত্ব নেন ডাঃ তাং জুয়ু। তিনি কঠিন টিস্যু এবং ক্ষত মেরামতের ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অপারেশনের আগে তাং তাকে জানান শি আবার তার হাত ব্যবহার করতে পারবেন।
এরপর, ট্যাং সিদ্ধান্ত নেন হাতটি বাঁচাতে এটিকে শি'র পায়ের গোরালির সঙ্গে সংযুক্ত করে যেখানে রক্ত সরবরাহ করবেন। শি'র কাটা হাত সম্পূর্ণরূপে সুস্থ না হওয়া পর্যন্ত হাতটিকে সেখানেই রাখতে হবে।
এর আগে চীনে এরকম প্রায় ২০টি ঘটনা ঘটেছে যার সবগুলোই সফল হয়েছে। সেই কেস স্টাডি করেই এই চিকিৎসক এই সিদ্ধান্ত নেন। ২০০৪ সালে একই রকম একটি অস্ত্রোপচারে তিনি একজন রোগীর পেটে একটি হাত গ্রাফ্ট করেছিলেন। সেই অস্ত্রোপচারও সফল হয়েছিল।
অস্ত্রোপচারের পর ঘুম থেকে উঠে গোরালির উপর নিজের কাটাপড়া হাত দেখে তিনি অবাক হন শি। প্রতিক্রিয়ায় তিনি বলেন, হাতটি উষ্ণ অনুভূত হচ্ছিল, তবে তার পা "স্বাভাবিকের চেয়ে ভারী" ছিল।
প্রায় এক মাস পর তার হাত ভালোভাবে সেরে ওঠে, এবং আরো ছয় মাস পর আরেকটি অস্ত্রোপচার করে তার কাটা হাত কেটে যাওয়া স্থানে আবার জোড়া লাগানো হয়।
এর মাসখানেক পর শি কোনও জটিলতা ছাড়াই সুস্থ হয়ে উঠেন এবং স্বাভাবিক জীবিনে ফিরে যান। সেই কারখানার কতৃপক্ষ শির চিকিৎসা বাবদ প্রায় ৩০০,০০০ চীনা ইউয়ান বা প্রায় ৪৯,৪০০ ডলার খরচ বহন করে।
সুলতানা দিনা/