চন্দ্রদেবীকে সম্মান জানাতে চীনে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম পূর্ণিমা উৎসব। মধ্য-শরতের এই উৎসবকে চীনের মুনকেক ফেস্টিভ্যালও বলা হয়। এটিকে বিশ্বের বৃহত্তম পূর্ণিমার উৎসব বলাটাও অত্যুক্তি হবে না।
অষ্টম চান্দ্র মাসের ১৫তম দিনে এই উৎসবটি চীনসহ পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পালিত হয়। যেখানে পরিবারের সবাই একত্রিত হয়ে নতুন ফসল উপভোগ করে, লণ্ঠন জ্বালায় এবং বছরের সবচেয়ে গোলাকার চাঁদের প্রশংসা করে নানান আয়োজন করে থাকে।
চীনে সোমবার (৬ অক্টোবর) এই মধ্য-শরৎ উৎসব বা চাঁদ উৎসব পালিত হচ্ছে। প্রাচীন কাল থেকেই এই দিনিটি চীনে ছুটির দিন হিসেবে বিবেচিত হয়।
ঐতিহ্যের অংশ হিসেবে এদিন প্রচুর মুনকেক, পোমেলো এবং চাঁদের সঙ্গে সম্পর্কিত আরও নানান আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়।
তাং রাজবংশের (৬১৮-৯০৭ খ্রিস্টাব্দ) সময় চীনে মধ্য-শরৎ উৎসব একটি সরকারী উদযাপনে পরিণত হয়,। কিন্তু বার্ষিক অনুষ্ঠানটি কখন এবং কীভাবে শুরু হয়েছিল সেটি জানা যায়নি।
অনেকেই বিশ্বাস করেন, কনফুসিয়াসের লেখা ২,৪০০ বছর আগে আমলাতন্ত্র এবং আচার-অনুষ্ঠানের উপর একটি ক্লাসিক গ্রন্থ থেকে এই উৎসবের আচার শুরু হয়।
সেখানে এই উৎসবকে সম্রাটদের চাঁদকে নৈবেদ্য প্রদান ও একটি মহান ভোজের আয়োজনের মাধ্যম এবং বছরের ফসল উদযাপনের দিন হিসাবে বর্ণনা করা হয়েছিল।
মিড-অথাম উৎসবটি অষ্টম চন্দ্র মাসের ১৫তম দিনে পড়ে। চীনের অন্যান্য সাংস্কৃতিক উৎসবের মতো, মধ্য-শরৎ উৎসবও পৌরাণিক কাহিনীতে ভরপুর।
এরমধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং মর্মান্তিক লোককাহিনীর একটি হল চাং'ই নামে একজন মহিলা কীভাবে চন্দ্রদেবী হয়ে ওঠেন সেই গল্প। চীনা সংস্কৃতিতে চাঁদকে উৎসবের দেবী চাং'ই বলা হয়।
কিংবদন্তি অনুসারে, পৌরাণিক চীনা তীরন্দাজ হৌ ই সাহসের সঙ্গে নয়টি অতিরিক্ত সূর্য ধ্বংস করার পর মাত্র একটি সূর্য রেখে, কার্যত পৃথিবীকে সম্পূর্ণরূপে পুড়ে যাওয়া থেকে রক্ষা করেন। এরপর তাকে পুরষ্কার হিসেবে স্বর্গ থেকে একটি অমৃত দেওয়া হয়েছিল।
হাউ ইয়ির স্ত্রী চাং'ই একজন লোভী শিক্ষানবিশের হাত থেকে রক্ষা করে সেই অমৃত পান করে বসেন। কিন্তু তারপর তিনি এতটাই হালকা হয়ে গিয়েছিলেন যে, তিনি চাঁদে ভেসে চলে গিয়েছিলেন।
এরপর থেকেই স্ত্রীর অভাব অনুভব করতে, হৌ ই প্রতি বছর পূর্ণিমার দিনে একটি ভোজসভার আয়োজন করতেন। আশা করতেন এদিন হয়ত তিনি স্ত্রীর ছায়ার এক ঝলক দেখতে পাবেন।
এই গল্প থেকে অনুপ্রাণিত চাঁদ দেবীর সম্মানে চীনের উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচির অংশ, চন্দ্র মডিউলগুলোর নামকরণ করা হয়েছে চাং'ই ।
সুলতানা দিনা/