ঢাকা ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, শুক্রবার, ০৫ জুন ২০২৬

সর্বশেষ
লেবাননে ইসরায়েলি হামলায় আহত ২ বাংলাদেশি শহরেই বেশি হামের প্রকোপ মিরসরাইয়ে ১৫ দিনের ব্যবধানে হামের উপসর্গে যমজ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারের অভিযোগে হাত-চোখ বেঁধে যুবককে নির্যাতন ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে যুবকের মৃত্যু বিশ্ব পরিবেশ দিবস: গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ দিল্লিতে দগ্ধ ৮ বাংলাদেশির ৩ জনের অবস্থা গুরুতর রংপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে মারধরের অভিযোগে ওসি ক্লোজড চুয়াডাঙ্গায় বজ্রপাতে যুবকের মৃত্যু জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ভাবনা দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র নান্দাইল, ১৪৪ ধারা জারি খলিলুর রহমান কীভাবে সামলাবেন দুই দায়িত্ব গাছ থেকে পড়ে প্রাণ গেল গৃহবধূর ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের শোকজ ঘুরতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর চট্টগ্রামে ৬০ কোটি টাকার স্ক্র্যাপ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, ফেরত পাঠানোর উদ্যোগ তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে: নজরুল ইসলাম প্রতিবন্ধী শিশুদের সম্পদে রূপান্তরের আহ্বান চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে ৫ জনের মৃত্যু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে: জি এম কাদের যে বিশ্বাস মানুষের জীবনে এনে দেয় অভাবনীয় ৬টি পরিবর্তন? জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিত করতে চায় জাতীয় সংসদ: স্পিকার চামড়া নৈরাজ্য অর্থনীতির জন্য অশনিসংকেত ৫ জুন পপ গুরু আজম খানের মৃত্যুবার্ষিকী গাজীপুরে বাসচাপায় অটোচালকসহ নিহত ২ আছিয়া থেকে রামিসা: বিচার কোথায়? প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঈশ্বরগঞ্জে সংঘর্ষের ঘটনায় তরুণের মৃত্যু, চেয়ারম্যানসহ ৩১ জনের নামে মামলা
Nagad desktop

যবিপ্রবি ডিবেট ক্লাবের কমিটি প্রকাশ

প্রকাশ: ১৩ মে ২০২৫, ০১:৪৪ পিএম
আপডেট: ১৩ মে ২০২৫, ০৪:৩২ পিএম
যবিপ্রবি ডিবেট ক্লাবের কমিটি প্রকাশ
ছবি: খবরের কাগজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ডিবেট ক্লাবের পঞ্চম কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোতালেব হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সাব্বির হোসেন বাপ্পি নির্বাচিত হয়েছেন।

সোমবার (১২ মে) দুপুর ৩টায় ক্লাবটির সহকারী নির্বাচন কমিশনার সাবেক সাধারণ সম্পাদক নওশীন জাহান জেরিন এবং সাবেক সভাপতি আইমান ফাইয়াজ আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন।

সভাপতি মোতালেব হোসাইন ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বাপ্পি দুজনেই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

নবগঠিত কমিটির সভাপতি মোতালেব হোসাইন বলেন, 'আমরা বিশ্বাস করি, আমাদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রত্যেক সদস্য তাদের মেধা, মনন এবং একাগ্রতা দিয়ে ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবে। যবিপ্রবি ডিবেট ক্লাবের যাত্রা কেবল যুক্তিবাদী চিন্তার চর্চা নয়- এটি নেতৃত্ব, মূল্যবোধ এবং ক্যাম্পাসে বুদ্ধিবৃত্তিক চেতনা ছড়িয়ে দেওয়ার একটি শক্তিশালী মাধ্যম। বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এখন পর্যন্ত ক্লাবটি যেভাবে সম্মান ও সৌহার্দের পরিবেশে বিকশিত হয়েছে, আমরা দৃঢ়ভাবে প্রত্যয়ী যে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। সাবেক নেতাদের মূল্যবান অভিজ্ঞতা ও উপদেষ্টা পরিষদের দিকনির্দেশনা আমাদের চলার পথকে আরও মসৃণ করবে।'

সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন বলেন, 'যবিপ্রবি ডিবেট ক্লাব শুধুমাত্র তর্কের মঞ্চ নয়- এটি চিন্তা, যুক্তি ও নেতৃত্ব গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম। এ যাত্রায় সবাই একসঙ্গে মিলে আমরা আরও সুন্দরভাবে কাজ করব।'

নবগঠিত কমিটি সম্পর্কে বিদায়ী সভাপতি আইমান ফাইয়াজ বলেন, 'যবিপ্রবি ডিবেট ক্লাব সুষ্ঠু ও সুন্দরভাবে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এই কার্যনির্বাহী পরিষদ তারুণ্যনির্ভর ও অত্যন্ত ভালো হয়েছে। আশা করছি তারা ক্লাবের উন্নয়নের ধারা বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সম্মান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বাড়াবে।'

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি পদে শাহবাজ আহমেদ রিকি (অ্যাডমিন), মো. আতিকুর রহমান (ডিবেট), ফারহানা ইয়াসমিন সুলতানা (পাবলিকেশনস)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে লুবনা ইয়াসমিন জেনি (অ্যাডমিন), ফারিয়া বিনতে ফারুক (ডিবেট) এবং আব্দুল্লাহ হীল মারুফ (পাবলিকেশনস), অর্থ সম্পাদক পারভেজ নাবিউল ইসলাম, সহকারী অর্থ সম্পাদক জালিস মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. আশিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোছা. শর্মিলি আক্তার, যোগাযোগবিষয়ক সম্পাদক ফাহামিদ রহমান সিয়াম, অফিস সেক্রেটারি আল শাহারিয়া রাফিদ, ইভেন্ট ম্যানেজমেন্ট রিফাত রায়হান, করপোরেট অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স মো. আবু রায়হান, হেড অব আইটি মোস্তাফিজুর রহমান, সোশ্যাল অ্যান্ড কালচারাল উইং এস. এম. নাজমুস সাকিব, হেড অব ডিবেট অ্যান্ড ওয়ার্কশপ আসিফ আলভী, হেড অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মোহাম্মদ রাকিব হাওলাদার, হেড অব কনটেন্ট ক্রিয়েশন অ্যান্ড ব্র্যান্ডিং মো. আশরাফুল হক।

এ ছাড়া ইকুইটি প্যানেলের সদস্যরা হলেন- সায়মা রহমান তৃষা ও মেহেদী হাসান, এক্সিকিউটিভ মেম্বার মো. আব্দুল্লাহ ও মাইশা ফাহমিদা বিভা।

এর আগে পঞ্চম কার্যনির্বাহী পরিষদের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। সহযোগী নির্বাচন কমিশনার বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আসিফ আব্দুল্লাহ, সাবেক সভাপতি শাহরিয়ার কবির, সদ্য বিদায়ী কমিটির সভাপতি আইমান ফাইয়াজ ও সাধারণ সম্পাদক নওশীন জাহান জেরিন।

রিফাত/মেহেদী/

হরিণাকুণ্ডুতে সাংবাদিককে হাতুড়ি দিয়ে হাত-পা ভেঙে গুরুতর জখম

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:০৫ এএম
আপডেট: ০৪ জুন ২০২৬, ১২:৫৯ পিএম
হরিণাকুণ্ডুতে সাংবাদিককে হাতুড়ি দিয়ে হাত-পা ভেঙে গুরুতর জখম
দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি সবুজ শাহরিয়ার। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দৈনিক কালবেলা পত্রিকার স্থানীয় উপজেলা প্রতিনিধি সবুজ শাহরিয়ারের ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্ত্রাসীরা তাকে হাতুড়িপেটা করে তার একটি হাত ও একটি পা ভেঙে দিয়েছে এবং তার মাথায় গুরুতর আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করেছে।

বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার জোড়াদহ ইউনিয়নের বেলতলা গ্রামের সজিব ও ইসরাবের চায়ের দোকানের সামনে হামলার এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের ভাই সেলিম জানান, বুধবার রাতে তার ভাই সবুজ শাহরিয়ার বাড়ি ফিরছিলেন। এ সময় বেলতলা গ্রামের সজিব ও ইসরাবের চায়ের দোকানের সামনে পৌঁছালে বাবু চেয়ারম্যানের ক্যাডার রকি, সুজন, সার্জন ও সোহেলসহ ৭/৮ জন সাংবাদিক সবুজ শাহরিয়ার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা লোহার হাতুড়ি দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে তার একটি হাত ও পা ভেঙে যায় এবং মাথায় গুরুতর জখম হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

একজন সাংবাদিকের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সাংবাদিক নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সহকর্মীরা অভিযোগ করেন, পেশাগত দায়িত্ব পালন বা কোনো সংবাদের জের ধরে এই পরিকল্পিত হামলা চালানো হয়ে থাকতে পারে। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আহত সাংবাদিক সবুজ শাহরিয়ারের ওপর হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে রাতেই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছেন।

মাহফুজুর রহমান/নাঈম

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আত্মপ্রকাশ

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:১০ এএম
আপডেট: ০৩ জুন ২০২৬, ১০:৪৫ এএম
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আত্মপ্রকাশ
সম্পাদক শফিক রেহমান ও মাহমুদুর রহমান

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সুরক্ষার লক্ষ্যে ন্যাশনাল এডিটরস কাউন্সিল বা এনইসি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২জুন) দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন দৈনিকের সম্পাদকরা এই কাউন্সিল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠকে যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এই কমিটির অন্য সদস্যরা হলেন– নয়া দিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, সংগ্রাম সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদা সম্পাদক শফিকুল আলম, মানবকণ্ঠ সম্পাদক শহীদুল ইসলাম, লোকসমাজ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ডেইলি পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর ও জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর।

বৈঠকে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি এবং যত দ্রুত সম্ভব জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের নিয়ে জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত হয়।

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় প্রধানমন্ত্রীকে ১০ দফা সুপারিশ সিপিজের

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:২৪ এএম
আপডেট: ০৩ জুন ২০২৬, ১০:৪৬ এএম
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় প্রধানমন্ত্রীকে ১০ দফা সুপারিশ সিপিজের
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের ওপর দলীয় নিপীড়নের চক্র ভেঙে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষার নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। 

গতকাল মঙ্গলবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই আহ্বান জানিয়ে ১০ দফা সুপারিশ তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতা গ্রহণের ১০০ দিন পূর্ণ হওয়ার পর এ সুপারিশ জানালো সংগঠনটি। 

সিপিজে এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের সমন্বয়কারী কুনাল মজুমদার বলেন, বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতাকে প্রায়শই প্রতিটি নতুন সরকারের জন্য পূর্ববর্তী প্রশাসনের অনুসারী হিসেবে অভিযুক্ত সাংবাদিকদের বিরুদ্ধে আইনকে ব্যবহার করার একটি সুযোগ হিসেবে দেখা হয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ভিন্ন হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ১০০ দিন পরও অর্থপূর্ণ অগ্রগতি সীমিত। 

তিনি আরও বলেন, ‘কারাবন্দি সাংবাদিকদের মুক্তি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের মাধ্যমে সরকার কাজ শুরু করতে পারে। 

সংবাদমাধ্যমের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করা, সাংবাদিকদের মব ভায়োলেন্স থেকে রক্ষা করা, কুৎসা রটানো বন্ধ করা এবং যে আইনগুলোর কারণে এসব সম্ভব হচ্ছে তা সংশোধন করা প্রয়োজন।’

সিপিজে বলেছে, প্রত্যেকবার ক্ষমতার পরিবর্তনের সময় সাংবাদিকদের আটক, বিচার, নজরদারি, আক্রমণ এবং হেয়প্রতিপন্ন করা হয়েছে, যার বড় কারণ ছিল সদ্য পতন হওয়া সরকারের প্রতি তাদের কথিত আনুগত্য। 

এই পরিস্থিতি থেকে উত্তরণে সিপিজে সংবাদপত্রের স্বাধীনতা পুনরুদ্ধারে ১০টি প্রধান পদক্ষেপের পরামর্শ দিয়েছে। 

এগুলোর মধ্যে রয়েছে- সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি বিচার ব্যবস্থার ব্যবহার বন্ধ করা, সাংবাদিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যবহার বন্ধ করা, রাজনীতির ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের জবাবদিহি নিশ্চিত করা, মব ভায়োলেন্স থেকে সাংবাদিক ও নিউজরুম রক্ষা করা, সাইবার সুরক্ষা আইন-২০২৬ পরিবর্তন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সাইবার ক্রাইম মামলা খারিজ করা, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ সংস্কার করে সাংবাদিকদের বিরুদ্ধে এর ব্যবহার বন্ধ করা, খসড়া গণমাধ্যম নিয়ন্ত্রণ অধ্যাদেশ প্রত্যাহার এবং মিডিয়া সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, সাংবাদিকদের নীরব করতে ব্যবহৃত পুরোনো আইন এবং নজরদারি কাঠামো বাতিল বা সংশোধন, অ্যাক্রিডিটেশন ব্যবস্থার সংস্কার এবং হয়রানিমূলক মামলার বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করা এবং সাংবাদিকদের বিরুদ্ধে কুৎসা রটানো এবং হেয়প্রতিপন্ন করা বন্ধ করা।

তামান্না রুপা/

সিরাজদীখানে আলোকচিত্রীকে কুপিয়ে জখম

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:০৩ এএম
আপডেট: ০৩ জুন ২০২৬, ০৯:১৩ এএম
সিরাজদীখানে আলোকচিত্রীকে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় প্রথম আলোর ফিচার বিভাগের প্রধান আলোকচিত্রী কবির হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ছাড়া কবির হোসেনের ছোট ভাইকেও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, লতব্দী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর মাদবরের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

আহত কবির হোসেন (৪৫) ও তার ছোট ভাই তকবির হোসেন (৪৪) দোসরপাড়া গ্রামের প্রয়াত মালেক মাদবরের ছেলে। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে প্রথমে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কবির হোসেনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দোসরপাড়া গ্রামে কবির হোসেন পরিবারের দ্বারা পরিচালিত একটি লালন আখড়া রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিএনপি নেতা জাহাঙ্গীর মাদবর ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন মাদবর আখড়া এবং এর জমি দখল করে সেখানে ইটভাটা নির্মাণের চেষ্টা করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে বিভিন্ন সময়ে কবির হোসেনকে হুমকিও দেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে কবির হোসেন আখড়ার সীমানাপ্রাচীর নির্মাণের কাজ তদারকি করছিলেন। এ সময় জাহাঙ্গীর মাদবর, তার ছেলে তৌহিদ মাদবর, জাহেদ মাদবর, আলাউদ্দিন মাদবর, শাহরিয়ার মাদবর, সংগ্রাম, সাহিল ও আহম্মদ মাদবরসহ কয়েকজন সেখানে গিয়ে হামলা চালান। একপর্যায়ে কবির হোসেনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। তাকে রক্ষা করতে গেলে তার ভাই তকবির হোসেনের ওপরও হামলা চালানো হয়।

হাসপাতালে চিকিৎসাধীন কবির হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জাহাঙ্গীর ও আলাউদ্দিনরা লালনের আখড়া দখলের চেষ্টা করে আসছিলেন। আখড়া রক্ষা করার বিনিময়ে তারা আমার কাছে টাকা চেয়েছিল। আমি রাজি না হওয়ায় বিভিন্ন সময়ে আখড়ার লোকজনকে মারধর করেছে। 

আখড়ায় এসে মাদক সেবন ও ব্যবসা করত। দর্শনার্থীদেরও হয়রানি করত। তারা আখড়াটি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল। আজ আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। তবে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তিনি স্পষ্টভাবে কথা বলতে পারছিলেন না।

স্থানীয় বাউলশিল্পী ও কবির হোসেনের ছোট ভাই তকবির হোসেন বলেন, সময় মতো না গেলে তারা আমার ভাইকে মেরে ফেলত। আমিও আহত হয়েছি। লালনের আখড়া রক্ষা করতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি। এখন আমাদের নিরাপত্তা নিয়েও শঙ্কায় আছি।

সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাহানারা আক্তার জানান, দুপুর দেড়টার দিকে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে কবির হোসেনের মাথা ও দাঁতে গুরুতর আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, অপরাধী কেউ দলের নাম ব্যবহার করে রেহাই পাবে না। ঘটনার কথা জানার পর আমরা থানায় গিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করেছি। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হান্নান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। ইতোমধ্যে প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর মাদবরকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তামান্না রুপা/

মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড পাচ্ছেন ৬ সাংবাদিক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৬:০৯ পিএম
মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড পাচ্ছেন ৬ সাংবাদিক
মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড

সিলেটে সাংবাদিকদের জন্য ঘোষিত মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড পাচ্ছেন সিলেটের চার সাংবাদিক। এরই সঙ্গে আরও দুজন সাংবাদিককে দেওয়া হবে সম্মাননা।

আগামী শুক্রবার (৫ জুন) নির্ভানা ইন হলরুমে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে পুরস্কার এবং সম্মাননা তুলে দেওয়া হবে। 

মাহমুদ হোসাইন ওয়েলফেয়ার ট্রাস্টের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এ পুরস্কারের উদ্যোক্তাসংস্থা মিডিয়াগাইড-এর নির্বাহী প্রধান মো. ফয়ছল আলম।

তিনি জানান, মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড প্রদানের জন্য গঠিত জুরিবোর্ড এ ছয়জনের নাম চূড়ান্ত করেছে। সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৫ জুন শুক্রবার সিলেটের মির্জাজাঙ্গালস্থ নির্ভানা ইন হলরুমে আনুষ্ঠানিক ভাবে এ পুরস্কার এবং সম্মাননা তুলে দেওয়া হবে। 

পুরস্কার হিসেবে আর্থিক সম্মানীর পাশাপাশি সনদপত্র এবং ক্রেস্ট দেওয়া হবে বলেও জানান তিনি।

অমিয়/