ঢাকা ২৩ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সর্বশেষ
পড়ে পাওয়া গল্পের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, অষ্টম শ্রেণির বাংলা ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার খাগড়াছড়ি হাসপাতালের মর্গে পড়ে আছে নিহত ৩ তরুণের দেহ মাদারগঞ্জে চিকিৎসকের অবহেলায় সাপেকাটা রোগীর মৃত্যুর অভিযোগ সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর মিরসরাইয়ে বিস্কুট ফ্যাক্টরির গার্ডরুমে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ২০৩০ বিশ্বকাপ সরাসরি খেলবে ছয় দেশ পাঠকের গল্প : ল্যান্ডফোনের ক্রসকানেকশন মাঠের বাইরের বিতর্কের জবাব বেলজিয়াম দিল মাঠেই শিবচরে হতদরিদ্র ৬ পরিবারের মাঝে গাভী বিতরণ যেভাবে চাকরি খুঁজবেন যেসব দেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা পাচ্ছেন পর্যটকরা গজারিয়ায় রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন কেপ ভার্দে ধাক্কার পর মিশরকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা ভারী বর্ষণে ডুবল চট্টগ্রাম, পাহাড়ধসের শঙ্কা ১০ মিনিটে ৬৬টি হটডগ খেয়ে জিতলেন সাড়ে ৯ লাখ টাকা বেরোবিতে অবস্থান কর্মসূচি পালনকারীদের ফ্যান খুলে নেওয়ার অভিযোগ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৬ সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ চট্টগ্রামে শিক্ষাসামগ্রী পেল দরিদ্র শিক্ষার্থীরা নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা রহমান বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের খবরে কৃষিজমিতে বহুতল ভবন ট্রিলিয়নিয়ার তকমা হারালেন প্রযুক্তি মোগল ইলন মাস্ক চকরিয়ায় পানিবন্দি ৫০ হাজার মানুষ ঘিওরে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ক্ষেপণাস্ত্রের আঘাতে ওমানের উপকূলে ট্যাংকারে আগুন মিশরকে ‘দলগতভাবে’ রুখতে চান স্কালোনি বরগুনায় জনসাধারণের সুবিধা উপেক্ষা করে সাইক্লোন সেল্টার নির্মাণের অভিযোগ দিনাজপুরে কোটি টাকার প্রত্নসম্পদ উদ্ধার

জলবায়ু ন্যায্যতা সম্মেলনে তৃণমূল প্রতিনিধিদের দাবি ‘ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে’

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৩, ০৬:৩৬ পিএম
আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৯ পিএম
‘ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে’
ছবি : খবরের কাগজ

দেশের প্রত্যন্ত এলাকার ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত তৃণমূলের প্রতিনিধিরা। তারা বলেছেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৮) জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে সরকারকে জোরালো ভূমিকা রাখতে হবে। ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে সমবণ্টন নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১৭ নভেম্বর) স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে দুই দিনের জলবায়ু ন্যায্যতা সমাবেশে এসব দাবি তুলে ধরা হয়। 

অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে সাবের হোসেন চৌধুরী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে কম দায়ীরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন। আবার যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, জলবায়ু অভিযোজনে তারাই সবচেয়ে কম সক্ষমতাসম্পন্ন। তাই এই সংকট মোকাবিলায় জলবায়ু ন্যায্যতার দাবি খুবই গুরুত্বপূর্ণ।’ জলবায়ু ন্যায্যতা নিশ্চিতকরণে ধনী দেশগুলোকে বাধ্য করতে সম্মিলিত অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ‘বর্তমানের যে জলবায়ু সংকট তা মানবসৃষ্ট। নানাভাবে আমরা পরিবেশকে নষ্ট করছি। সংরক্ষিত বনাঞ্চলগুলো বিভিন্ন লাভজনক প্রকল্পের আওতায় এনে প্রতিনিয়ত তা ধ্বংস করছি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছি। এই সমাবেশ থেকে নিজেদের করণীয় খুঁজে বের করে সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। জলবায়ু সংকটের জন্য দায়ী ধনী দেশগুলোকে জলবায়ু সংকট মোকাবিলায় যথাযথ উদ্যোগ গ্রহণে বাধ্য করতে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’

এপিএমডিডির সমন্বয়ক লিডি ন্যাকপিল বলেন, ‘বিজ্ঞানীদের ধারণার চেয়েও কয়েক গুণ বেশি গতিতে জলবায়ু পরিবর্তন সংঘটিত হচ্ছে। আমাদের পৃথিবীর গড় তাপমাত্রার ১.৫ ডিগ্রির মধ্যে রাখার যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, ধনী দেশগুলো ক্রমাগত কার্বন নিঃসরণের ফলে তা আপাতদৃষ্টিতে প্রায় অসম্ভব। ২০৫০ সালের মধ্যে কার্বন নিউট্রাল হওয়ার কথা থাকলেও এখনো সেই নির্দেশনা বাস্তবায়নের ধারেকাছেও নেই। আগামী দুই-তিন বছর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই জলবায়ু পরিবর্তনের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ নিতে ধনী দেশগুলোকে বাধ্য করতে হবে।’

অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞ সলিমুল হকের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় তার স্মৃতিচারণা করেন সলিমুল হকের ছেলে সাকিবুর রহমান সাকিব হক। এর আগে সকাল ৯টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। 

উদ্বোধন শেষে ‘জীবিকা, খাদ্য এবং স্বাস্থ্যের ওপর প্রভাব’, ‘বিশুদ্ধ শক্তি, জল এবং কর্মসংস্থানের অধিকার: জীবাশ্ম জ্বালানি প্রকল্পের সম্প্রসারণের প্রভাব’ এবং ‘বদ্বীপ বাস্তুতন্ত্রের ওপর প্রভাব ও সর্বশেষ জলবায়ু ন্যায্যতায় তরুণদের ভাবনা’ শীর্ষক বিশেষ আলোচনা হয়। কপ-২৮ উপলক্ষে আয়োজিত দুই দিনের এই আলোচনায় দেশি-বিদেশি ৯ শতাধিক প্রতিনিধি অংশ নেন। আজ শনিবার বেলা ৩টায় ঘোষণাপত্র গ্রহণের মধ্য দিয়ে এই সমাবেশ শেষ হবে। 

সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক বিশেষ দূত এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি। ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিলের সঞ্চালনায় আরও বক্তৃতা রাখেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ, এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্টের (এপিএমডিডি) সমন্বয়ক লিডি ন্যাকপিল, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশীদ, জাপানের প্রতিনিধি মাকিকু আরিমা, নেপালের প্রতিনিধি অর্জুন কারকি, ‘তারা ক্লাইমেট ফাউন্ডেশন’-এর ডেপুটি রিজিওনাল প্রোগ্রাম ডিরেক্টর কাইনান হাউটন, ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, সিইআর প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার আহমেদ, আইইইএফএর প্রতিনিধি শফিকুল আলমসহ তৃণমূলের প্রতিনিধিরা।

এমএ/

ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম
ডেঙ্গু পরীক্ষা ফ্রি করল সরকার
খবরের কাগজ ইনফোগ্রাফ

সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএসআই পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএসআই পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিনামূল্যে করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণে সারা দেশের মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠিয়েছে মন্ত্রণালয়।

রিফাত/

সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০১:৩১ পিএম
সিংগাইরে সেনাবাহিনীর অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ার জন্য স্থাপিত অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে তিনি উপজেলার জামির্তা ইউনিয়নের আকিজ মনোয়ারা মাদরাসা কমপ্লেক্সের পেছনে স্থাপিত অস্থায়ী ক্যাম্পটি পরিদর্শন করেন।  

এ সময় তার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক, ৮১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস মোহাম্মদ জিয়াউদ্দিন, ৭১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সাওয়ার আলমসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ সময় প্রধানমন্ত্রী ক্যাম্পে অবস্থানরত সেনা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জনগণের কল্যাণে তাদেরকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। 

পরিদর্শন শেষে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

তবে সফরের বিষয়ে সরকারি কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আসাদ জামান/অদিতি/

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৬

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:২১ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১২:৪৩ পিএম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৬
প্রতীকী ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

এর মধ্যে রমনা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৩১ জন, মতিঝিল বিভাগ ৪৫ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১২০ জন, গুলশান বিভাগ ৩২ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা এবং জানালায় ব্যবহার্য অ্যালুমিনিয়াম ফ্রেমের ছোট বড় বিভিন্ন সাইজের (পুরাতন) টুকরা ১৫টি, চাকু একটি, এন্টিকাটার একটি, মোবাইল ফোন পাঁচটি, মোটরসাইকেল একটি  এবং নগদ ৮ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়।

আজহার/

সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম
সিলেটে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তার প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ। ছবি: খবরের কাগজ

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও তার প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) সিলেটের এক হোটেলে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সিলেটের উন্নয়ন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বিশেষ করে সিলেটি প্রবাসীদের অবদান, পর্যটন খাতের সম্ভাবনা, ডিজিটাল প্রযুক্তি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, আলোচনায় সিলেটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন শিল্পের সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিলেটের উন্নয়নের সুযোগ নিয়ে মতবিনিময় করা হয়। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাংলাদেশে বিশেষ করে সিলেট অঞ্চলে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিভিন্ন বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।

বৈঠকে সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, তাহসিনা রুশদীর লুনা, এমরান আহমেদ চৌধুরী ও মুফতি আবুল হাসান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

রিফাত/

নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা রহমান

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম
নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা রহমান
ডা. জুবাইদা রহমান

প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে  অনুষ্ঠিত ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. জুবাইদা রহমান বলেন, ’সরকার স্বাস্থ্যখাতের বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে সেগুলো দূর করার আপ্রাণ চেষ্টা করছে। সরকার মনে করে স্বাস্থ্যসেবা পাওয়া জনগণের মৌলিক অধিকার। তাই দেশের প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।’

তিনি বলেন, দেশে অসংক্রামক রোগ (নন-কমিউনিকেবল ডিজিজ) বাড়ছে। পাশাপাশি স্বাস্থ্যখাতে, বিশেষ করে নারী ও শিশুস্বাস্থ্যে, এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব ঘাটতি চিহ্নিত করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে তরুণ প্রজন্মের চিন্তাভাবনা ও উদ্ভাবনী ধারণাকে কাজে লাগাতে চায় সরকার। এ জন্য তরুণদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য উদ্যোক্তা তৈরির পাশাপাশি দক্ষ স্বাস্থ্যকর্মী গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান ও প্রাপ্যতা আরও বাড়ানো সম্ভব হবে।

খাদিজা রুমি/