ঢাকা ৩ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সর্বশেষ
চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ উদ্বোধনে হিউম্যানয়েড রোবটের চমক খাবারের স্বাদেই খুঁজে পেয়েছি জীবনের আনন্দ আমরা কখনো চাপের কথা ভাবি না: মেসি শিশুদের হাতে মানসম্মত বই দিতে ব্যবস্থা নিন নীলফামারীতে কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, প্রাণ গেল ২ জনের খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট বৈশ্বিক সংকটে এলডিসি উত্তরণের সময়সীমা বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর ঘুরে আসুন কালাপানি নিউইয়র্ক, টরেন্টো এবং সিডনিতে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ৭ জনের মৃত্যু কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্রে ইরানের হামলা, বিমান চলাচল স্থগিত মস্কোয় ৩৭০টির বেশি ড্রোন হামলা, নিহত ৭ কলকাতায় বিশ্ব শ্রবণ দিবস উপলক্ষে শরৎ সমিতির উদ্যোগে আলোচনা সভা ফুলেল শাড়িতে অনন্যা ২৭ ক্রীড়া ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি স্পেন-আর্জেন্টিনা ফাইনাল যেন বার্সেলোনারই প্রতিচ্ছবি! কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ মাধবদীতে ডাকাতদের হামলায় ব্যবসায়ী নিহত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বেলুচিস্তানে ৪৫ পাক সেনার মৃত্যুর পর কী পরিস্থিতি? মেসিকে থামানোই স্পেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মেরিনো ভিয়েতনামে বন্যায় ৪ জনের মৃত্যু, নিখোঁজ আরও ৪ কুষ্টিয়ায় এক রাতে ৫টি বৈদ্যুতিক মিটার চুরি, বিকাশে টাকা দাবি অস্ত্র দেখাতেই নিজের মোবাইল ছিনতাইকারীকে তুলে দিলেন তরুণী বিশ্ব এআই সম্মেলনে যোগ দিলেন আইসিটি মন্ত্রী শেরপুরে সড়ক দুর্ঘটনায় অটোচালকসহ নিহত ২ মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু দিনাজপুরে স্মার্ট উদ্যোক্তা ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সাবেক অতিরিক্ত আইজিপির বিপুল সম্পদের সন্ধান

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ১১:২৩ এএম
সাবেক অতিরিক্ত আইজিপির বিপুল সম্পদের সন্ধান
খবরের কাগজ গ্রাফিকস

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ও বিআইডব্লিউটিএর সাবেক চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার এবং তার স্ত্রীর নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের দুজনের অবৈধ সম্পদ অন্তত ৩০ কোটি টাকার। এর মধ্যে শামসুদ্দোহার ২ কোটি ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানা খন্দকারের প্রায় ২৮ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে। 

এ-সংক্রান্ত দুটি মামলার তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আদালতে চার্জশিট জমা দিয়েছে। কমিশনের অনুমোদন সাপেক্ষে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে পৃথক দুটি চার্জশিট জমা দেওয়া হয়েছে। শামসুদ্দোহা দুই চার্জশিটেই আসামির তালিকায় আছেন। একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও হুলিয়া জারির আবেদন জানানো হয়েছে। গতকাল দুদক সচিব খোরশেদা ইয়াসমীন এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। 

২০১৯ সালের ২১ নভেম্বর দুদকের উপপরিচালক (বর্তমানে পিআরএল ভোগরত) শাহীন আরা মমতাজ বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ পৃথক দুটি মামলা করেন। তিনি মামলার তদন্ত শেষে ২০২২ চার্জশিট দাখিলের অনুমতি চেয়ে কমিশনে প্রতিবেদন দাখিল করেন। 

এরপর গত বছর মে মাসে কমিশন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলমকে তদন্তের দায়িত্ব দেয়। খোরশেদ আলম পুনরায় তদন্ত করে সম্প্রতি চার্জশিট দাখিলের অনুমতি চেয়ে কমিশনে প্রতিবেদন দাখিল করেন। কমিশন এই প্রতিবেদন অনুমোদন করলে গতকাল আদালতে চার্জশিট দাখিল করা হয়। এদিকে শামসুদ্দোহা গুলশানে সরকারি বিলাসবহুল বাড়ি অবৈধভাবে দখলে রেখে ৮ বছর ধরে বসবাস করছেন বলে জানা গেছে। 

একটি চার্জশিটে শামসুদ্দোহার বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত ও ঢাকার নবাবগঞ্জে ৩৫টি দলিলে ৫৬৩ শতক জমির মালিকানার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া এক্সিম ব্যাংক করপোরেট শাখায় ০৩৯১২১০০২০৫৭০১ অ্যাকাউন্টে জমা ১৪ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৫৫৫ টাকা পাওয়া যায়। তিনি অর্গানিক অ্যাগ্রো ফার্মস নামে একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের মালিকানা দেখিয়ে ইসলামী ব্যাংক থেকে অন্তত ৭ কোটি ৯০ লাখ টাকা ঋণ নেন। 

এ ছাড়া তার নামে ২৫ লাখ টাকা করে তিনটি অ্যাকাউন্টে মোট ৭৫ লাখ টাকার এফডিআর পাওয়া যায়। এভাবে তার নামে ২১ কোটি ৫ লাখ ৯ হাজার ৭৩৭ টাকার সম্পদ রয়েছে। তিনি দুদকে দাখিল করা সম্পদবিবরণীতে ১২ কোটি ৬০ লাখ ৯৯ হাজার ৫১৬ টাকার সম্পদের মালিকানা দাবি করেন। ফলে তিনি ৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার ২২১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এর মধ্যে অবৈধ সম্পদের পরিমাণ ২ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৭৮ টাকা। 

শামসুদ্দোহার বিরুদ্ধে দেওয়া চার্জশিটে ৩৪টি নথি ও দালিলিক তথ্যপ্রমাণ দাখিল করা হয়েছে এবং তদন্ত কর্মকর্তাসহ ৩৪ জনকে সাক্ষী করা হয়েছে। 

অপর চার্জশিটে শামসুদ্দোহার গৃহিণী স্ত্রী ফেরদৌসীর নামে রাজধানীর নিকুঞ্জে ৫ শতক, খিলক্ষেতে ৩৭ শতক, গুলশানের বিভিন্ন মৌজায় ৮৮ শতক, গাজীপুরের বিভিন্ন মৌজায় ৪.৬৪ একর ও নবাবগঞ্জে ১২.৮৭ একর জমিতে ওয়ান্ডারেলা গ্রিন পার্ক জমির বিবরণ তুলে ধরা হয়েছে। তার নামে এক্সিম ব্যাংক, ব্যাংক এশিয়া ও প্রাইম ব্যাংকসহ বিভিন্ন অ্যাকেউন্টে বিপুল পরিমাণ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। 

সব মিলে তার ব্যাংক অ্যাকাউন্টে মোট ৪১ কোটি ২৯ লাখ ১২ হাজার ৩১ টাকা জমা ও উঠানো হয়েছে। এর মধ্যে এক্সিম ব্যাংক করপোরেট শাখায় ০৩৯১২১০০০৭৯৭৯১ অ্যাকাউন্টে জমা ৩৫ কোটি ২৭ লাখ ১২ হাজার ২৪৮ টাকা পাওয়া যায়, যা ২০২২ সালের ২৪ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনি উত্তোলন করেন। 

তার নামে মোট ৩১ কোটি ৪৯ লাখ ১ হাজার ৮৯১ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুদকে দাখিল করা সম্পদবিবরণীতে তিনি ৩ কোটি ১ লাখ ৯৮ হাজার টাকার সম্পদের মালিকানা দাবি করেন। ফলে তিনি ২৮ কোটি ৪৭ লাখ ৩ হাজার ৮৯১ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এর মধ্যে ২৭ কোটি ৪৮ লাখ ৮২ হাজার ৪৯১ টাকার সম্পদ অবৈধভাবে অর্জিত বলে দুদকের তদন্তে প্রমাণ পাওয়া গেছে। 

ফেরদৌসীর বিরুদ্ধে দেওয়া চার্জশিটে ৩৪টি নথি ও দালিলিক তথ্যপ্রমাণ দাখিল করা হয়েছে এবং তদন্ত কর্মকর্তাসহ ৩২ জনকে সাক্ষী করা হয়েছে। 

সরকারি বাড়ি দখল: গুলশান ১৩৫ নম্বর রোডের এসইএস (এ)৬ নম্বর প্লট। এক বিঘা জমির ওপর নির্মিত সরকারি ডুপ্লেক্স বাড়ি। গত আট বছর এই সরকারি বাড়িতে আছেন শামসুদ্দোহা। এ সময়ে তিনি কোনো ভাড়া দেননি। উল্টো বাড়িটি এককালীন বরাদ্দ চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেন। তবে পূর্বাচলে আরেকটি প্লট পাওয়ায় আবেদন নাকচ হয়। 

তবু তিনি বাড়িটি ছাড়েননি। তাকে বাড়ি থেকে উচ্ছেদ করতে একবার ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেয় আবাসন পরিদপ্তর। তবে পুলিশের প্রভাবশালী ব্যক্তি হওয়ায় সে প্রক্রিয়া থেমে যায়। এর পর আবাসন পরিদপ্তর আর কখনো তাকে উচ্ছেদের চেষ্টা করেনি।

বিলাসবহুল ওই বাড়িতে একসময় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ থাকতেন। তিনি অবসরে যাওয়ার পর ২০০৮ সালে আবাসন পরিদপ্তর পুলিশের তৎকালীন অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকারকে বসবাসের জন্য ওই বাড়ি বরাদ্দ দেয়। ২০১১ সালের ১১ অক্টোবর শামসুদ্দোহা খন্দকার প্রেষণে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের দায়িত্ব পান। বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠায় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে তাকে সরিয়ে দেওয়া হয়। 

ওই বছরের ৪ মার্চ তিনি অবসর-উত্তর (পিআরএল) ছুটিতে যান। পিআরএলে থেকেও তিনি বাড়িটির দখলে থাকেন। এরপরও তিনি বাসাটি ছাড়েননি। ঢাকায় থাকার মতো তার কোনো বাড়ি বা ফ্ল্যাট না থাকার কারণ উল্লেখ করে ২০১৭ সালে মুক্তিযোদ্ধা হিসেবে বাড়িটি এককালীন বরাদ্দ চেয়ে আবেদন করেন। পূর্ত মন্ত্রণালয় আবেদনটি নাকচ করলে তিনি হাইকোর্টে রিট করেন। 

বৈশ্বিক সংকটে এলডিসি উত্তরণের সময়সীমা বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম
আপডেট: ১৮ জুলাই ২০২৬, ০২:০০ পিএম
বৈশ্বিক সংকটে এলডিসি উত্তরণের সময়সীমা বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর
ছবি: পিআইডি

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশেকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে দেশের অর্থনৈতিক ও বৈশ্বিক প্রতিকূলতার কথা বিবেচনা করে এলডিসি উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৮ জুলাই) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পৃথক বৈঠকে ইকোসকের সভাপতি ও নেপালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লোক বাহাদুর থাপা এবং ইকোসকের সহসভাপতি ও আলজেরিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আমর বেনজামার কাছে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর পক্ষে সরকারের যৌক্তিকতা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। 

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তর, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানি সংকট, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন, জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব এবং অন্যান্য বাহ্যিক প্রতিকূলতার কারণে বাংলাদেশ নির্ধারিত প্রস্তুতি পর্বের পুরো সুবিধা কাজে লাগাতে পারেনি।

তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধ উত্তরণ বিলম্বিত করার জন্য নয়। বরং উত্তরণকে আরও মসৃণ, টেকসই ও স্থিতিশীল করাই এর উদ্দেশ্য।

মন্ত্রী বলেন, অতিরিক্ত এই সময় কাঠামোগত সংস্কার সুসংহত করা, সুশাসন জোরদার করা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, আর্থিক খাতকে আরও শক্তিশালী করা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, অবকাঠামোর উন্নয়ন এবং একটি শক্তিশালী ও টেকসই মসৃণ উত্তরণ কৌশল কার্যকরভাবে বাস্তবায়নে সহায়তা করবে।

বাংলাদেশ প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ -এর সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান উপস্থিত ছিলেন।

ইকোসকের সভাপতি ও সহ-সভাপতি এলডিসি থেকে উত্তরণে উন্নয়নশীল দেশগুলোর সামনে বিদ্যমান বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর বিষয়ে আলোকপাত করে বাংলাদেশের এলডিসি থেকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সূত্র: বাসস

খাদিজা রুমি/

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:৫৭ পিএম
আপডেট: ১৮ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: খবরের কাগজ

দীর্ঘ প্রতিক্ষার পর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বরুনকান্দি মোড় এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

এ সময় মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আধুনিক ল্যাইব্রেরি এবং কম্পিউটার ল্যাব ঘুরে দেখেন। 

ফলক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড.মামুন আহমেদ, ইউজিসির সদস্য অধ্যাপক ড.আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড.খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল,বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীসহ নওগাঁর ৬টি সংসদীয় আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। 

পরে দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান অতিথি।

হারুণ/রিফাত/

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:৫৭ পিএম
আপডেট: ১৮ জুলাই ২০২৬, ০১:০০ পিএম
বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হলেও সাগরে মৌসুমি বায়ু প্রবল থাকায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর ওডিশা, বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। তবে এর প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্য বেড়েছে, ফলে সাগর উত্তাল রয়েছে এবং উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে শনিবার (১৮ জুলাই) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

এদিকে ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর নৌ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

অন্তরা/

বিশ্ব এআই সম্মেলনে যোগ দিলেন আইসিটি মন্ত্রী

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:৩৩ পিএম
বিশ্ব এআই সম্মেলনে যোগ দিলেন আইসিটি মন্ত্রী
ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স। ছবি: সংগৃহীত

চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে অংশগ্রহণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

শুক্রবার (১৭ জুলাই) চার দিনব্যাপী এ বৈশ্বিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের রাষ্ট্রপতি জি জিনপিং।

উদ্বোধন অনুষ্ঠানে কাজাখস্তানের রাষ্ট্রপতি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব বক্তব্য রাখেন। 

সম্মেলন চলাকালীন মন্ত্রী ফকির মাহবুব আনাম বেশ কয়েকটি উচ্চপর্যায়ের অধিবেশন, দ্বিপাক্ষিক বৈঠক এবং বৈশ্বিক প্রযুক্তি নেতা ও নীতি প্রণেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। তিনি ডিজিটাল রূপান্তর, এআই-চালিত উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন।

একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি, গবেষণা, বিনিয়োগ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের সম্ভাবনাগুলো নিয়েও আলোচনা করবেন।

চার দিনব্যাপী এ বৈশ্বিক সম্মেলন ২০ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে।

তামান্না রুপা/

‘অনারা ভালা নাই’

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১১:৪৪ এএম
আপডেট: ১৮ জুলাই ২০২৬, ১১:৪৫ এএম
‘অনারা ভালা নাই’
বাঁশখালীতে বন্যাদুর্গত লোকজনের মাঝে ত্রাণ বিতরণ করছেন অর্থমন্ত্রী

‘অনারা ভালা নাই’ বলে বাঁশখালীর বন্যাদুর্গতদের সম্বোধন করছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘আপনারা ভাল নেই সেটা আমি জানি। প্রধানমন্ত্রী তারেক রহমানও জানেন। তিনি আপনাদের নিয়ে চিন্তা করছেন, পরিকল্পনা করছেন কীভাবে আপনারা ঘুরে দাঁড়াবেন। এজন্য তিনি আমাকে বাঁশখালীতে পাঠিয়েছেন। একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রী পাঠিয়ে নিয়মিত আপনাদের খোঁজ খবর নিচ্ছেন।’

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় সরল ইউনিয়নে বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত জনসাধারণের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি বন্যা কবলিত জনগণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বিএনপি নেতা জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মাস্টার লোকমান আহমদ, আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, চেয়ারম্যান ইবরাহিম খলিল, যুবদল নেতা আবু আহমদ প্রমুখ।

মন্ত্রী দুর্গত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এ ছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসন এবং জরুরি সহায়তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

শফকত হোসাইন/থিওটোনিয়াস/