ঢাকা ২ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সর্বশেষ
কঙ্গোয় মরদেহ পরিবহনে ইবোলা ছড়ানোর নতুন ঝুঁকি: জাতিসংঘ শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল মেক্সিকো উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ২ মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ্রেপ্তার না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স সেই মেটলাইফেই শিরোপার লড়াইয়ে মেসি জাতিসংঘে গণপূর্ত প্রতিমন্ত্রী: জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: মির্জা ফখরুল ফরিদপুরে কলেজছাত্র হত্যা, প্রতিপক্ষের বাড়িতে তাণ্ডব স্কুলের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে হিলিতে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন কাশিমপুর কারাগার থেকে নারী বন্দী উধাও! সিরিজে সমতা আনল বাংলাদেশ হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন ওয়ার্ড প্লাবিত, চরম দুর্ভোগে হাজারো মানুষ বেলুচিস্তানে রক্তক্ষয়ী হামলা, ৪৫ সেনা হত্যার দাবি প্রশাসনের ব্যাখ্যা নেই, ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য বর্ষার রঙে মাতল ঢাকা, আয় বন্যার্তদের জন্য কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছোটাছুটি সাতকানিয়ায় বন্যাকবলিত সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান ডিজিটাল তথ্যভাণ্ডারে যুক্ত হচ্ছেন ৪৩ লাখ কৃষক: কৃষিমন্ত্রী কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, শনিবার খোলা হবে ১৬ জলকপাট সাগরে বৈরী আবহাওয়া, ৩ নম্বর সতর্ক সংকেত জারি কাবাডি মাঠে জাইমা রহমান, বাংলাদেশের দুর্দান্ত জয় মনপুরায় মেঘনার পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ১০ হাজার মানুষ হামের উপসর্গে মৃত্যু বাড়ছে, মোট প্রাণহানি ৭৮০ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে হবে: ফারুক ওয়াসিফ টোপো গিগিও সেলিব্রেশনের ইতিহাস কি? চট্টগ্রামে ত্রাণ বিতরণে মঞ্চ ভেঙে পদদলিত, আহত ৩ স্মার্ট পেশা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা

ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট একটি উজ্জ্বল দৃষ্টান্ত: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম
ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট একটি উজ্জ্বল দৃষ্টান্ত: প্রবাসীকল্যাণ মন্ত্রী
ছবি: খবরের কাগজ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে নির্মিত চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (১৭ জুলাই) সকালে সিলেটের চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্স উদ্বোধন করেন।

চালিবন্দর মহাশ্মশান সংস্কার ও সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী,  সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ এবং রামকৃষ্ণ মিশন ও আশ্রম, সিলেটের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ। স্বাগত বক্তব্য দেন শ্মশান সংস্কার ও সংরক্ষণ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মলয় পুরকায়স্থ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট সম্প্রীতির নগরী। ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে সিলেট একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ অঞ্চলের মানুষ যুগ যুগ ধরে ধর্মীয় সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। সেই ঐতিহ্য আজও সমানভাবে সমুজ্জ্বল। অতীতেও সিলেটে সব ধর্মের উপাসনালয়ের উন্নয়নে কাজ করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি সিলেটের উন্নয়নে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, সিলেটের উন্নয়নের স্বার্থে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্স শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতি, নান্দনিকতা এবং আধুনিক নগর উন্নয়নের একটি অনন্য সংযোজন। তিনি বলেন, এমন একটি দৃষ্টিনন্দন কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে, যা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে আসবেন।

তিনি মহাশ্মশান কমপ্লেক্সের কালীমন্দিরে পুরোহিতসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের ঘোষণা দিয়ে বলেন, এই প্রতিষ্ঠান যাতে যুগের পর যুগ সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরিচালিত হতে পারে, সে জন্য সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। নগর উন্নয়ন ও সিটি কর্পোরেশনের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে তিনি সর্বস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ স্বামী ভক্তি অদ্বৈত নবদ্বীপ মহারাজ,  ভারতের সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, জিল্লুর রহমান উজ্জ্বল, দিবা রানী দে বাবলী, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিৎ দেব, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, শ্মশান সংস্কার ও সংরক্ষণ কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।

শাকিলা ববি/এসএন

জাতিসংঘে গণপূর্ত প্রতিমন্ত্রী: জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম
আপডেট: ১৭ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম
জাতিসংঘে গণপূর্ত প্রতিমন্ত্রী: জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর। ছবি: সংগৃহীত

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

শুক্রবার (১৭ জুলাই) জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নিউ আরবান এজেন্ডার মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানকালে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং সুষম আঞ্চলিক উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নগরায়ণকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু-সহনশীলতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় সরকার সাশ্রয়ী আবাসনের সম্প্রসারণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ এবং টেকসই নগর অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি বলেন, এসব উদ্যোগ নিউ আরবান এজেন্ডা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-এর বাস্তবায়নকে এগিয়ে নিতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতমুখী নগর উন্নয়ন কৌশলের অংশ হিসেবে সরকার সমন্বিত স্থানিক পরিকল্পনা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, উদ্ভাবনী নগর অর্থায়ন, সুষম আঞ্চলিক উন্নয়ন এবং জলবায়ু-সহনশীল নগর অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে।

আন্তর্জাতিক সহযোগিতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী টেকসই নগরায়ণ ত্বরান্বিত করতে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জানান।

তিনি বলেন, টেকসই নগর উন্নয়নের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, যেখানে কোনো মানুষ এবং কোনো অঞ্চল পিছিয়ে থাকবে না।

এএফ/

সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: মির্জা ফখরুল

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৪ পিএম
আপডেট: ১৭ জুলাই ২০২৬, ০৯:৫১ পিএম
সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: খবরের কাগজ

দেশের অর্থনীতি নানা সংকটের মধ্য দিয়ে গেলেও তা ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, ‘অর্থনীতি পুনর্গঠনের পথে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ সহযাত্রী হিসেবে ভূমিকা রাখবে।’ 

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর হোটেল লো মেরিডিয়ানে আয়োজিত ‘BAGMA Annual Program 2026’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি এখন পোশাক শিল্প। এই শিল্পের সূচনা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে হয়েছিল। তার হাত ধরে শুরু হওয়া এই শিল্প আজ দেশের অর্থনীতির অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পোশাক শিল্পের ওপর ভিত্তি করে বাংলাদেশ সামনে এগিয়ে যেতে পারে। তবে বিগত সময়ে দেশের বিপুল সম্পদ পাচারসহ নানা কারণে অর্থনীতি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। একটি দুর্বল অর্থনীতিকে পুনরুদ্ধার করে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া কঠিন কাজ, তবে সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব।’

মন্ত্রী বলেন, ‘দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন ও সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যেতে পারে। পোশাক শিল্পে দক্ষ ব্যবস্থাপনা ও প্রশিক্ষিত জনবল তৈরির উদ্যোগ এ খাতের সক্ষমতা আরও বাড়াবে।’

তিনি বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ও বেসরকারি খাতের বিকাশে সরকার সহযোগী ভূমিকা পালন করবে। উদ্যোক্তাদের বিনিয়োগ, উৎপাদন ও উদ্ভাবনের সুযোগ তৈরি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

পোশাক শিল্পের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিদ্যুৎ-গ্যাস সংকট এবং উচ্চ সুদের হার উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে।’

অনুষ্ঠানে পোশাক শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন খাতসংশ্লিষ্টরা।

আলী/রিফাত/

সাগরে বৈরী আবহাওয়া, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৬:৩০ পিএম
সাগরে বৈরী আবহাওয়া, ৩ নম্বর সতর্ক সংকেত জারি
ছবি: এআই

সকাল থেকেই পটুয়াখালীতে ঝড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারি বৃষ্টি চলছে। বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সকল নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেড়েছে। সাগর উত্তাল থাকায় সামুদ্রিক মাছ ধরার সব ট্রলার মৎস্যবন্দর আলীপুর ও মহিপুরে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় নানান দুর্ভোগের শিকার হচ্ছেন বিভিন্ন শ্রেণীর মানুষ।

এদিকে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। তলিয়ে গেছে বড়ইতলা ও পুরকাটা ফেরিঘাটের গ্যাংওয়ে সড়ক। এতে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত বিকল হচ্ছে যানবাহন।

এসএন/

হামের উপসর্গে মৃত্যু বাড়ছে, মোট প্রাণহানি ৭৮০

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৬:১২ পিএম
হামের উপসর্গে মৃত্যু বাড়ছে, মোট প্রাণহানি ৭৮০
খবরের কাগজ গ্রাফিকস

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।

শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮০। এর মধ্যে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৫। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৫ জন।

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪০ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ২৪৪ জন।

একই সময়ে ৮৭৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জনে।