ঢাকা ২ শ্রাবণ ১৪৩৩, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সর্বশেষ
কঙ্গোয় মরদেহ পরিবহনে ইবোলা ছড়ানোর নতুন ঝুঁকি: জাতিসংঘ শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল মেক্সিকো উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ২ মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ্রেপ্তার না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স সেই মেটলাইফেই শিরোপার লড়াইয়ে মেসি জাতিসংঘে গণপূর্ত প্রতিমন্ত্রী: জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: মির্জা ফখরুল ফরিদপুরে কলেজছাত্র হত্যা, প্রতিপক্ষের বাড়িতে তাণ্ডব স্কুলের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে হিলিতে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন কাশিমপুর কারাগার থেকে নারী বন্দী উধাও! সিরিজে সমতা আনল বাংলাদেশ হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন ওয়ার্ড প্লাবিত, চরম দুর্ভোগে হাজারো মানুষ বেলুচিস্তানে রক্তক্ষয়ী হামলা, ৪৫ সেনা হত্যার দাবি প্রশাসনের ব্যাখ্যা নেই, ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য বর্ষার রঙে মাতল ঢাকা, আয় বন্যার্তদের জন্য কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছোটাছুটি সাতকানিয়ায় বন্যাকবলিত সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান ডিজিটাল তথ্যভাণ্ডারে যুক্ত হচ্ছেন ৪৩ লাখ কৃষক: কৃষিমন্ত্রী কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, শনিবার খোলা হবে ১৬ জলকপাট সাগরে বৈরী আবহাওয়া, ৩ নম্বর সতর্ক সংকেত জারি কাবাডি মাঠে জাইমা রহমান, বাংলাদেশের দুর্দান্ত জয় মনপুরায় মেঘনার পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ১০ হাজার মানুষ হামের উপসর্গে মৃত্যু বাড়ছে, মোট প্রাণহানি ৭৮০ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে হবে: ফারুক ওয়াসিফ টোপো গিগিও সেলিব্রেশনের ইতিহাস কি? চট্টগ্রামে ত্রাণ বিতরণে মঞ্চ ভেঙে পদদলিত, আহত ৩ স্মার্ট পেশা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা

মনপুরায় মেঘনার পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ১০ হাজার মানুষ

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম
আপডেট: ১৭ জুলাই ২০২৬, ০৬:২৬ পিএম
মনপুরায় মেঘনার পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ১০ হাজার মানুষ
ছবি: খবরের কাগজ

ভোলার মনপুরায় মেঘনার পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হয়ে বেড়ীবাঁধের ভেতর ও বাহিরে নিম্নাঞ্চল ৫-৬ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ১০ হাজার মানুষ।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টায় মেঘনার পানি বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে  খবরের কাগজকে নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা।

দেখা দিয়েছে তীব্র সুপেয় পানির সংকট। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি, ফলে চরম ভোগান্তিতে মানুষ।

এছাড়াও ঢাকা যাওয়ার একমাত্র রামেনওয়াজ লঞ্চঘাটটি জোয়ারের পানিতে ডুবে যাওয়ায় ঢাকাগামী শত শত যাত্রীরা বিপাকে পড়েন।

এদিকে উপজেলা থেকে বিচ্ছিন্ন বেড়ীবাঁধহীন ৫নং কলাতলীর ইউনিয়নের চরকলাতলী, কাজীরচর ও ঢালচরের অবস্থা খুবই নাজুক। ওই সমস্ত এলাকায় ৫-৭ ফুট জোয়ারের পানিতে তলিয়ে গেছে জানান কলাতলী ইউনিয়নের ইউপি সদস্য আমিন তালুকদার।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে পূর্বপাশে ৬০ কলোনীতে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। বুকসমান পানি প্রবাহিত হচ্ছে। কলোনীতে বসবাসরত ৬০ পরিবারের বসবাসরত বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। কেউ ঘরের টিনের ছালে আশ্রয় নিতে দেখা গেছে।

এদিকে রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে যাত্রীরা। অপরদিকে বেড়ীবাঁধহীন ৫নং কলাতলী ইউনিয়নের অধিকাংশ এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়।

জোয়ারের প্লাবিত ষাট কলোনীতে বসবাসরত বাসিন্দা ইয়াছিন, কামাল ও সখিনা বিবিসহ অনেকে জানান, দিনে-রাতে দুইবেলা জোয়ারের পানি প্লাবিত হচ্ছে। এতে তাদের পরিবারের সকলকে নিয়ে ঘরের ওপরে টিনের চালে আশ্রয় নিতে হয়। রাতের জোয়ারে বেশি বিপাকে পড়ি। রাত হলে অপেক্ষা করতে হয় কখন জোয়ার আসবে কখন যাবে। দুর্ভোগের মধ্যে আছি।

রামনেওয়া ঘাট এলাকার বাসিন্দা নাহিদ, মোস্তফা, মমিন তালুকদার জানান, রামেওয়াজ ঘাটসহ এলাকায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

পানি উন্নয়নের বোর্ড ডিভিশন-২ নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা জানান, মেঘনায় জোয়ারের পানি ১০০ সেন্টিমিটার ওপর প্রবাহিত হওয়ায় বেড়ি ও বেড়ির বাহিরে প্লাবিত হয়েছে। রামনেওয়া এলাকার পুরানো বেড়ীবাঁধ সংস্কারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়াও চরফ্যাশন উপজেলার চর কুকড়ি মুকরি, ঢালচর ও সদর উপজেলা রাজাপুর ও ধনিয়া ইউনিয়নের নাসির মাঝি এলাকায় বাঁধের বাইরে নিচু এলাকা প্লাবিত হচ্ছে।

ইমতিয়াজুর রহমান/রিফাত/

২ মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ্রেপ্তার

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:২৯ পিএম
২ মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নরসিংদীতে দুই মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ও মামলার প্রধান আসামি সেই চাচি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো: আরিফুল ইসলাম জানান, সম্প্রতি নরসিংদী জেলার মাধবদী থানাধীন একটি তিন মাস বয়সি শিশুর ওপর নির্মম নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং দেশব্যাপী তীব্র জনমতের সৃষ্টি করে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পারিবারিক বিরোধের জেরে শিশুটির পায়ে গুরুতর আঘাত করা হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়।

ঘটনার পর থেকেই র‍্যাব-১১, সিপিএসসি-৩ নরসিংদী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্তে কাজ শুরু করে। ছায়া তদন্ত, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন সূত্র যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, মামলার প্রধান আসামি ফারজানা আক্তার (লতা) আত্মগোপনে রয়েছে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ র‍্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আলোচিত মামলার প্রধান আসামি ফারজানা আক্তার (লতা)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য তাকে মাধবদী থানায় হস্তান্তর করা হবে। 

এর আগে আপন চাচি কর্তৃক ২ মাসের শিশুর উপর অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ১৪ জুলাই মঙ্গলবার রাতে মামলা দায়ের করা হয়েছে। নরসিংদীর প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি দায়ের করেন। এতে শিশুটির চাচি অভিযুক্ত লতা বেগমের পাশাপাশি তার স্বামী কাউছার আহমেদ এবং লতার পিতা আলমাছ মিয়াকে আসামি করা হয়েছে। লতা বেগমের স্বামী কাউছার আহমেদ এবং পিতা আলমাছ মিয়া কারাগারে রয়েছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পলাতক ছিলেন চাচি লতা ।

শাওন খন্দকার শাহিন/এসএন

ফরিদপুরে কলেজছাত্র হত্যা, প্রতিপক্ষের বাড়িতে তাণ্ডব

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম
ফরিদপুরে কলেজছাত্র হত্যা, প্রতিপক্ষের বাড়িতে তাণ্ডব
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামে কলেজছাত্র সুমন শেখ (২৪) এর হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে অবাধে দফায় দফায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেই চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে প্রতিপক্ষের বাড়ির সকল সদস্য পালিয়ে যাওয়ায় এ ঘটনায় থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।

শুক্রবার (১৭ জুলাই) খোঁজ নিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এলাকাবাসী জানায়, অবাধে দফায় দফায় দিনে ও রাতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটলেও তা ঠেকাতে পুলিশকে কোন পদক্ষেপ নিতে তারা দেখেননি।

জানা গেছে, উপজেলার বড়ভাগ গ্রামের পূর্বপাড়ায় উকিল শেখের বাড়ির সামনে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় নিহত হন কলেজছাত্র সুমন শেখ। তিনি বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে এবং কাশিয়ানী উপজেলার এম এ খালেক ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় নিহত সুমনের ভাই শামীম শেখ বাদী হয়ে গত ২৭ জুন ১৭ জনকে আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলাদায়ের করেন। এ হত্যাকাণ্ডের দিনগত রাতে (২৬ জুন) প্রথমে হামলা করে ভাঙচুর করা হয় উকিল শেখের বাড়ি। গত ২৯ জুন সন্ধ্যায় হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিচার দাবিতে আলফাডাঙ্গা থানার সামনে এলাকাবাসী ও নিহতের স্বজনদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ওই মানববন্ধন কর্মসূচি শেষ হওয়ার পর থেকে ধারাবাহিক ভাবে বড়ভাগ গ্রামের বিভিন্ন মহল্লার বাসিন্দা প্রতিপক্ষের অন্তত ১০টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। এ হামলা ও ভাঙচুরের ঘটনা রাতের অন্ধকারে যেমন ঘটেছে আবার দিনের আলোতেও ঘটেছে। এলাকাবাসী জানায়, হামলা ও লুটপাট এখনও অব্যাহত রয়েছে।

ওই এলাকার সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখ ও তার ছেলে হুসেন শেখের বাড়িতে একতলা পাকা ও সেমি পাকা দুটি বাড়ি ভাঙচুর করে, আসাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এ পর্যন্ত রাত ও দিন মিলিয়ে তিন দফা-এ বাড়িসহ সব বাড়িতে মব সৃষ্টি করে ধংসযজ্ঞ চালানো হয়। ২৬ জুন হত্যাকাণ্ডের পর উকিল শেখের বাড়িতে হামলার ঘটনার পর প্রতিপক্ষ সব পরিবার বাড়িতে যাবতীয় সামগ্রী রেখে এক কাপড়ে বের হয়ে যায় বলে জানা গেছে। হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিপক্ষ কেউ এলাকায় নেই। তাদের মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যায়। 

হত্যা মামলার বাদী নিহতের ভাই শামীম শেখ বলেন, হত্যার ২১ দিন পার হয়ে গেলেও এজাহারভুক্ত মাত্র একজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিরা ধরা ছোঁয়ার বাইরেই থেকে গেছে। তিনি বলেন, গ্রামে প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় তারা জড়িত নয়। তার ভাষ্য মতে ওই গ্রামে এমন কোন পরিবার নেই যারা ওদের দ্বারা নির্যাতনের শিকার হননি। 

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল আজম জানান, ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। এ মামলায় ইতোমধ্যে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও তদন্ত করা হচ্ছে। তিনি দাবি করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় কেউ মামলা করেনি।

প্রসঙ্গত, গত ২৬ জুন বড়ভাগ পূর্বপাড়ায় উকিল শেখের বাড়ির সামনে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত হামলায় নিহত হন কলেজছাত্র সুমন শেখ। তিনি বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে এবং কাশিয়ানী উপজেলার এম এ খালেক ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এন কে বি নয়ন/এসএন

হিলিতে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম
হিলিতে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন
ছবি: খবরের কাগজ

দিনাজপুরের হিলিতে ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, গাছের চারা ও বিভিন্ন আধুনিক কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় হিলি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ সংরক্ষণে সরকারের এই কৃষি প্রণোদনা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ ধরনের সরকারি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে, যা সামগ্রিকভাবে দেশের কৃষি উৎপাদনকে আরও বেগবান করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমানসহ কৃষি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা, উপকারভোগী কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী আলোচনা সভা শেষে উপস্থিত উপকারভোগী কৃষকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, বিভিন্ন ধরনের রাসায়নিক সার এবং শীতকালীন হাইব্রিড ও উফশী শাক-সবজির বীজ বিতরণ করা হয়।

কুদ্দুস/এএফ

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দী উধাও!

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৯ পিএম
কাশিমপুর কারাগার থেকে নারী বন্দী উধাও!
ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার (পার্ট-৩) থেকে মোছা. রিম্পা (২১) নামে এক নারী বন্দী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে কারাগারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটলেও শুক্রবার বিকেলে বিষয়টি জানাজানি হয়।

মোছা. রিম্পা মেহেরপুর জেলার গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দী।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, এ ঘটনায় কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বন্দী রিম্পা নিখোঁজ রয়েছেন।

তবে এ বিষয়ে কারা কর্তৃপক্ষের একাধিক মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

পলাশ প্রধান/রিফাত/

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন ওয়ার্ড প্লাবিত, চরম দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম
হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন ওয়ার্ড প্লাবিত, চরম দুর্ভোগে হাজারো মানুষ
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিনটি ওয়ার্ড প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের পাশের বেড়িবাঁধ ভেঙে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে জোয়ারের পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কয়েক দিনের টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে আগে থেকেই বাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। শুক্রবার দুপুরের পর জোয়ারের পানির তীব্র চাপে বাঁধের দুর্বল অংশ ভেঙে গেলে দ্রুত পানি লোকালয়ে ঢুকে পড়ে। অনেক এলাকায় দুই থেকে তিন ফুট উচ্চতায় পানি উঠে সড়ক তলিয়ে যায়। ঘরবাড়ি, মাছের ঘের ও কৃষিজমিও পানিতে তলিয়ে গেছে।

চরঈশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আসার উদ্দিন বলেন, ‘গত কয়েক দিনের বৃষ্টি ও জোয়ারে বেড়িবাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। শুক্রবারের জোয়ারে শেষ পর্যন্ত বাঁধটি ভেঙে যায়। ফলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দিনের জোয়ারে তুলনামূলক কম পানি থাকলেও ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। রাতে আরও বড় জোয়ারের আশঙ্কা রয়েছে। পানি বৃদ্ধি পেলে আরও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানুষের দুর্ভোগ বাড়বে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’

এদিকে জোয়ারের পানির প্রবল স্রোতে ভাঙনস্থল দিয়ে অব্যাহতভাবে পানি প্রবেশ করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেক পরিবার প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘চরঈশ্বর ইউনিয়নের ওই অংশে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকির বিষয়টি আগে থেকেই জানা ছিল। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের একাধিকবার অবহিত করা হয়েছিল। তবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আগেই বাঁধটি ভেঙে যায়।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটি জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

সাকিব/রিফাত/