ঢাকা ৩ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সর্বশেষ
ওয়াহবির অধীনেই ২০৩০ বিশ্বকাপ খেলবে মরক্কো উত্তরাঞ্চলের পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস জন্মবার্ষিকীতে স্মরণ: আবুল হাসনাত ছিলেন মননের নির্মাতা বিশ্বকাপে ইংল্যান্ড: ৬০ বছরের অপূর্ণতার গল্প কঙ্গোয় মরদেহ পরিবহনে ইবোলা ছড়ানোর নতুন ঝুঁকি: জাতিসংঘ শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল মেক্সিকো উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ২ মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ্রেপ্তার না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স সেই মেটলাইফেই শিরোপার লড়াইয়ে মেসি জাতিসংঘে গণপূর্ত প্রতিমন্ত্রী: জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: মির্জা ফখরুল ফরিদপুরে কলেজছাত্র হত্যা, প্রতিপক্ষের বাড়িতে তাণ্ডব স্কুলের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে হিলিতে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন কাশিমপুর কারাগার থেকে নারী বন্দী উধাও! সিরিজে সমতা আনল বাংলাদেশ হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন ওয়ার্ড প্লাবিত, চরম দুর্ভোগে হাজারো মানুষ বেলুচিস্তানে রক্তক্ষয়ী হামলা, ৪৫ সেনা হত্যার দাবি প্রশাসনের ব্যাখ্যা নেই, ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য বর্ষার রঙে মাতল ঢাকা, আয় বন্যার্তদের জন্য কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছোটাছুটি সাতকানিয়ায় বন্যাকবলিত সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান ডিজিটাল তথ্যভাণ্ডারে যুক্ত হচ্ছেন ৪৩ লাখ কৃষক: কৃষিমন্ত্রী কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, শনিবার খোলা হবে ১৬ জলকপাট সাগরে বৈরী আবহাওয়া, ৩ নম্বর সতর্ক সংকেত জারি কাবাডি মাঠে জাইমা রহমান, বাংলাদেশের দুর্দান্ত জয় মনপুরায় মেঘনার পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ১০ হাজার মানুষ হামের উপসর্গে মৃত্যু বাড়ছে, মোট প্রাণহানি ৭৮০ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে হবে: ফারুক ওয়াসিফ

সেই মেটলাইফেই শিরোপার লড়াইয়ে মেসি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:০৪ পিএম
সেই মেটলাইফেই শিরোপার লড়াইয়ে মেসি
ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকা বিশ্বকাপের ফাইনালে আগামী রবিবার স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ভেন্যু নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম। ঠিক ১০ বছর আগে এই মাঠেই ফুটবল ক্যারিয়ারের অন্যতম কঠিন মুহূর্তের সাক্ষী হয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

সেদিন চিলির বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে হেরে যায় আর্জেন্টিনা। সেই পরাজয়ের হতাশায় ভেঙে পড়েছিলেন মেসি। আবেগের বশেই হোক বা তীব্র হতাশা থেকেই, ম্যাচ শেষে ঘোষণা দিয়েছিলেন— আর কখনো আর্জেন্টিনার জার্সি গায়ে তুলবেন না।

কাকতালীয়ভাবে, এক দশক পর সেই একই স্টেডিয়ামেই বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে মেসির আর্জেন্টিনা। সেদিন টাইব্রেকারের হতাশা আর্জেন্টিনাকে শিরোপাবঞ্চিত করেছিল। মেসির জন্য সেটি ছিল জাতীয় দলের হয়ে টানা তৃতীয় বড় ফাইনালে পরাজয়। সেই যন্ত্রণাই তাকে এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল।

তবে কয়েক মাস পর নিজের সিদ্ধান্ত বদলান মেসি। ফিরে আসেন জাতীয় দলে। এরপরের গল্প যেন রূপকথার মতো। দুটি কোপা আমেরিকা, একটি ফিনালিসিমা, একটি বিশ্বকাপ— একটির পর একটি সাফল্য অর্জন করে আর্জেন্টিনার ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করেন তিনি।

এখন আবারও বিশ্বকাপের ফাইনালে দাঁড়িয়ে আছেন মেসি, অপেক্ষা আরেকটি স্বপ্ন পূরণের।

এই যাত্রা শুধু ট্রফি জয়ের গল্প নয়; এটি ঘুরে দাঁড়ানোর গল্পও। কঠিন সময়ের পর নতুন করে শুরু করার সাহসই শেষ পর্যন্ত মেসিকে এনে দিয়েছে সেই গৌরব, যার জন্য তিনি দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন।

যে স্টেডিয়ামে একদিন অশ্রু ঝরেছিল, যে মাঠে দাঁড়িয়ে মনে হয়েছিল আর্জেন্টিনার হয়ে হয়তো কখনোই ক্লাব ফুটবলের মতো সাফল্য পাবেন না, সেই মেটলাইফই আজ তাকে স্বাগত জানাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক পরিচয়ে।

এখন মেসি একজন পরিপূর্ণ নেতা। মাঠে তার পাশে আছেন রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস ও লিসান্দ্রো মার্তিনেসের মতো সতীর্থরা। কোচ লিওনেল স্কালোনির অধীনে তিনি পেয়েছেন এমন একটি পরিবেশ, যেখানে তার নেতৃত্ব, প্রতিভা ও ব্যক্তিত্ব সবই বিকশিত হয়েছে। আর্জেন্টিনার হয়ে মেসির এই রূপান্তরের পেছনে স্কালোনির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দশ বছর আগে যে নিউইয়র্ক তার ক্যারিয়ারের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তের সাক্ষী ছিল, আজ সেই শহরই হয়তো দেখতে যাচ্ছে তার আরেকটি মহাকাব্যিক অধ্যায়।

স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল তাই শুধু আরেকটি ট্রফির লড়াই নয়। এটি মেসির জন্য এক দশক আগের ক্ষত পুরোপুরি মুছে ফেলার সুযোগও। যে স্মৃতি একসময় তাকে কাঁদিয়েছিল, সেই মেটলাইফ স্টেডিয়ামেই তিনি এখন লিখতে পারেন মুক্তির আরেকটি অনন্য গল্প।

এএফ/

ওয়াহবির অধীনেই ২০৩০ বিশ্বকাপ খেলবে মরক্কো

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১২:৪৭ এএম
ওয়াহবির অধীনেই ২০৩০ বিশ্বকাপ খেলবে মরক্কো
মোহাম্মদ ওয়াহবি। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট মরক্কো তাদের কোচ মোহাম্মদ ওয়াহবির প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেছে। ২০৩০ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে তাকে দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। যদিও মরক্কান ফুটবল ফেডারেশন ওয়াহবির চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে জানায়নি, তবে ৪৯ বছর বয়সী এই কোচ মার্চ মাসে দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন, তার চুক্তি ২০৩০ সাল পর্যন্ত। ওই বছর স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো।

২০২২ বিশ্বকাপে মরক্কোকে ঐতিহাসিকভাবে সেমিফাইনালে তোলা এবং চলতি বছরের জানুয়ারিতে আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালে নেওয়া ওয়ালিদ রেগরাগুইয়ের স্থলাভিষিক্ত হন ওয়াহবি। সেই টুর্নামেন্টের ফাইনালে দলটি হেরে গেলেও পরে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ২০২৬ বিশ্বকাপে ওয়াহবির অধীনে মরক্কো শেষ আটে উঠে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয়। 

তবে মরক্কান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘তিনি যেন নিজের দায়িত্বে কাজ চালিয়ে যেতে পারেন, সে ব্যাপারে আমরা তার প্রতি পূর্ণ আস্থা রাখছি।’

বলা বাহুল্য, ওয়াহবির অধীনে ২০২৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও জিতেছিল মরক্কো।

না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:১৪ পিএম
আপডেট: ১৭ জুলাই ২০২৬, ১০:১৭ পিএম
না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স। ছবি: সংগৃহীত

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

শুক্রবার (১৭ জুলাই) সামাজিক মাধ্যম এক্স-এ সোবার্সের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

সোবার্স ১৯৫৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৮ হাজার ৩২ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ২৩৫টি।

বাঁহাতি ব্যাটার সোবার্স ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৬৫ রানের ইনিংস খেলেছিলেন। এই রেকর্ড টেস্ট ক্রিকেটে ৩৬ বছর ধরে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হিসেবে টিকে ছিল।

বল হাতেও অত্যন্ত দক্ষ ছিলেন তিনি। স্পিন ও পেস—দুই ধরনের বোলিংই করতে পারতেন।

সোবার্স নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটও খেলেছেন। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ১৯৭৫ সালে তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করা হয়।

১৯৬৮ সালে নটিংহ্যামশায়ারের হয়ে খেলার সময় সোবার্স প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয় বলেই ছক্কা হাঁকানো প্রথম খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েন।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে বলেছে, ‘একটি মহান ইনিংসের সমাপ্তি ঘটেছে। আমাদের হৃদয়ে, এখন এবং চিরকাল, স্যার গারফিল্ড সোবার্স।’
নটিংহ্যামশায়ার তাকে ‘ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার এবং নটিংহ্যামশায়ারের ইতিহাসের এক কিংবদন্তি ব্যক্তিত্ব’ হিসেবে বর্ণনা করেছে।
ক্লাবটি বলেছে, ‘স্যার গারফিল্ড সোবার্সের মৃত্যুর খবর শুনে আমরা গভীরভাবে শোকাহত।’

মাত্র ১৬ বছর বয়সে বার্বাডোজের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় সোবার্সের। আর ১৭ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পান। শুরুতে তিনি ব্যাটারের চেয়ে বোলার হিসেবেই বেশি সফল ছিলেন। তবে পরবর্তীতে ব্যাট হাতে অসাধারণ সাফল্য পান। টেস্ট ক্রিকেটে তিনি ২৬টি সেঞ্চুরি ও ৫৭.৭৮ গড় নিয়ে ক্যারিয়ার শেষ করেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে সোবার্স মোট ২৮ হাজার ৩১৪ রান করেছেন, যার মধ্যে নটিংহ্যামশায়ারের হয়ে করেছেন ৭ হাজার ৪১ রান। ফিল্ডার হিসেবেও দুর্দান্ত ছিলেন তিনি।

খেলোয়াড় হিসেবে যতটা সফল ছিলেন, অধিনায়ক হিসেবে ততটা না হলেও ১৯৬৫ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ছিলেন। ১৯৭০ সালে ইংল্যান্ড সফরের সময় তিনি রেস্ট অব দ্য ওয়ার্ল্ড একাদশেরও অধিনায়কত্ব করেন।

এএফ/

সেই মেটলাইফেই শিরোপার লড়াইয়ে মেসি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:০৪ পিএম
সেই মেটলাইফেই শিরোপার লড়াইয়ে মেসি
ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকা বিশ্বকাপের ফাইনালে আগামী রবিবার স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ভেন্যু নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম। ঠিক ১০ বছর আগে এই মাঠেই ফুটবল ক্যারিয়ারের অন্যতম কঠিন মুহূর্তের সাক্ষী হয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

সেদিন চিলির বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে হেরে যায় আর্জেন্টিনা। সেই পরাজয়ের হতাশায় ভেঙে পড়েছিলেন মেসি। আবেগের বশেই হোক বা তীব্র হতাশা থেকেই, ম্যাচ শেষে ঘোষণা দিয়েছিলেন— আর কখনো আর্জেন্টিনার জার্সি গায়ে তুলবেন না।

কাকতালীয়ভাবে, এক দশক পর সেই একই স্টেডিয়ামেই বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে মেসির আর্জেন্টিনা। সেদিন টাইব্রেকারের হতাশা আর্জেন্টিনাকে শিরোপাবঞ্চিত করেছিল। মেসির জন্য সেটি ছিল জাতীয় দলের হয়ে টানা তৃতীয় বড় ফাইনালে পরাজয়। সেই যন্ত্রণাই তাকে এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল।

তবে কয়েক মাস পর নিজের সিদ্ধান্ত বদলান মেসি। ফিরে আসেন জাতীয় দলে। এরপরের গল্প যেন রূপকথার মতো। দুটি কোপা আমেরিকা, একটি ফিনালিসিমা, একটি বিশ্বকাপ— একটির পর একটি সাফল্য অর্জন করে আর্জেন্টিনার ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করেন তিনি।

এখন আবারও বিশ্বকাপের ফাইনালে দাঁড়িয়ে আছেন মেসি, অপেক্ষা আরেকটি স্বপ্ন পূরণের।

এই যাত্রা শুধু ট্রফি জয়ের গল্প নয়; এটি ঘুরে দাঁড়ানোর গল্পও। কঠিন সময়ের পর নতুন করে শুরু করার সাহসই শেষ পর্যন্ত মেসিকে এনে দিয়েছে সেই গৌরব, যার জন্য তিনি দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন।

যে স্টেডিয়ামে একদিন অশ্রু ঝরেছিল, যে মাঠে দাঁড়িয়ে মনে হয়েছিল আর্জেন্টিনার হয়ে হয়তো কখনোই ক্লাব ফুটবলের মতো সাফল্য পাবেন না, সেই মেটলাইফই আজ তাকে স্বাগত জানাচ্ছে সম্পূর্ণ ভিন্ন এক পরিচয়ে।

এখন মেসি একজন পরিপূর্ণ নেতা। মাঠে তার পাশে আছেন রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস ও লিসান্দ্রো মার্তিনেসের মতো সতীর্থরা। কোচ লিওনেল স্কালোনির অধীনে তিনি পেয়েছেন এমন একটি পরিবেশ, যেখানে তার নেতৃত্ব, প্রতিভা ও ব্যক্তিত্ব সবই বিকশিত হয়েছে। আর্জেন্টিনার হয়ে মেসির এই রূপান্তরের পেছনে স্কালোনির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দশ বছর আগে যে নিউইয়র্ক তার ক্যারিয়ারের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তের সাক্ষী ছিল, আজ সেই শহরই হয়তো দেখতে যাচ্ছে তার আরেকটি মহাকাব্যিক অধ্যায়।

স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল তাই শুধু আরেকটি ট্রফির লড়াই নয়। এটি মেসির জন্য এক দশক আগের ক্ষত পুরোপুরি মুছে ফেলার সুযোগও। যে স্মৃতি একসময় তাকে কাঁদিয়েছিল, সেই মেটলাইফ স্টেডিয়ামেই তিনি এখন লিখতে পারেন মুক্তির আরেকটি অনন্য গল্প।

এএফ/

সিরিজে সমতা আনল বাংলাদেশ

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:৫২ পিএম
আপডেট: ১৭ জুলাই ২০২৬, ০৯:০১ পিএম
সিরিজে সমতা আনল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে আবার জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তারা স্বাগতিকদের হারিয়েছে ৩৪ রানে। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ ৫ উইকেটে ১৮৬ রান।

জবাব জিম্বাবুয়ে ২ বল বাকি থাকতে ১৫২ রানে অলআউট হয়ে যায়। এই জয়ে বাংলাদেশ ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা আনল।

প্রথম ম্যাচে ট্রাইগাররা হেরেছিল ৩২ রানে। সিরিজ নির্ধারণি ম্যাচ অনুষষ্ঠিত হবে আগামীকাল বুলাওয়েতে।

এক টেস্টের সিরিজ আড়াই দিনে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হেরেছিল বাংলাদেশ। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে পেরেছিল।

কিন্তু টি-টেয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখল তাসকিনরা।

বুলাওয়েতে বাংলাদেশের ব্যাটাররা প্রথমবারের মতো নিজেদের সেরাটা মেলে ধরেন। সূচনাটা আসে দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিমের ব্যাট থেকে। দুই জনে হাফ সেঞ্চুরি করার পাশাপাশি দলকে ১২০ রানের জুটি গড়ে দেন। উদ্বোধনী জুটিতে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান।

১২০ রানে বাংলাদেশের জুটি ভাঙ্গে। ৫ বার ( ৮, ১৭, ১৯ ,৩৭, ৪৬) জীবন পান সাইফ হাসান ৪৫ বলে ১ ছক্কা ও ৭ চারে ৫৫ রান করেন তিনি। হাফ সেঞ্চুরি করেন ৪২ বলে। এটি তার ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি।

লিটন আউট হওয়ার পরেই তানজিদ তামিমও তাকে অনুসরন করেন ৫৮ রানে। তার ৪৪ বলের ইনিংসে ছিল ২ ছক্কা ও ৬ চার। ১৩তম হাফ সেঞ্চুরি করেন তিনি ৩৩ বলে ২ ছক্কা ও ৫ চারে।

দুই ওপেনারের বিদায়ের পর বাংলাদেশের ইনিংসে মিনি ধ্বস নামে। অধিনায়ক তাওহিদ হৃদয় ৬, পারভেজ হোসেন ইমন ১ ও নুরুল  হাসান সোহান ৪ রান করে আউট হলে বড় ইনিংসের আশা কমে যায়। বিনা উইকেটে ১২০ রান থেকে দলের রান দাঁড়ায় ৫ উইকেটে ১৪১। পরে ৬ষ্ট উইকেট জুটিতে  ইয়াসির আলী ও  মোহাম্মদ সাইফউদ্দিন ১৯ বলে ৪৫ রান করলে বাংলাদেশের সংগ্রহ লড়াকু হয়।

নুরুর হাসান সোহান ১২ বলে ১ ছক্কা ও ৩ চারে ২২ ও মোহাম্মদ সাইফউদ্দিন ১০ বলে ৪ ছক্কায় ৩১ রান করে অপরাজিত থাকেন। সাইফউদ্দিন ইভান্সের করা ইনিংসের শেষ ওভারের প্রথম ৪ বলে প্রথম বাংলাদেশি হিসেবে টানা ৪ ছক্কা মারেন। এনগারাবা ২৩ ও ইভান্স ৬৫ রানে নেন ২টি করে উইকেট।

জবাবে জিম্বাবুয়ে ২১ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে। পরে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। ১৯.৪ ওভারে ১৫২ রানে তারা অলআউট হয়।

রায়ান বার্ল ২৯, অধিনায়ক সিকান্দার রাজা ২৮ ও ইভান্স ২৫ রান করেন। রিশাদ ২৬ রানে ৪ উইকেট নেন। শেখ মাহেদী হাসান ৩ উইকেট নেন ২৪ রানে। ম্যাচ সেরা হন মোহাম্মদ সাইফউদ্দিন।

এএফ/

কাবাডি মাঠে জাইমা রহমান, বাংলাদেশের দুর্দান্ত জয়

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম
আপডেট: ১৭ জুলাই ২০২৬, ০৬:২০ পিএম
কাবাডি মাঠে জাইমা রহমান, বাংলাদেশের দুর্দান্ত জয়
ছবি: খবরের কাগজ

নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের আন্তর্জাতিক নারী কাবাডি সিরিজে উড়ন্ত সূচনা পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। সুবাদে সিরিজে এগিয়ে গেছে ১-০ তে।

শুক্রবার (১৭ জুলাই) ঢাকার জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩৪-২৪ পয়েন্টে জয় তুলে নেয় শ্রাবণী মল্লিকরা।

ম্যাচের শুরু থেকেই নেপালিদের ওপর আগ্রাসী মেজাজ নিয়ে খেলতে থাকে বাংলাদেশ। কৌশলী আক্রমণ ও রক্ষণভাগে অটুট থেকে প্রথমার্ধেই ১৪-১০ পয়েন্টের লিড নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন স্বাগতিক মেয়েরা।

দ্বিতীয়ার্ধে নেপাল ম্যাচে ফেরার জোর চেষ্টা চালালেও আর পেরে উঠেনি। শেষ পর্যন্ত ১০ পয়েন্টের বড় ব্যবধানে জয় নিয়ে খেলা শেষ করে বাংলাদেশ। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক।

এই ম্যাচে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান। স্বশরীরে মাঠে উপস্থিত হয়ে দুদলের খেলা উপভোগ করেন তিনি। ম্যাচের শুরুতে উভয় দলের খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাতে অংশ নেন। এরপর ভিআইপি বক্সের গাম্ভীর্য ছাপিয়ে এক পর্যায়ে তিনি নিচে নেমে এসে সাধারণ দর্শকের মতোই দাঁড়িয়ে পুরো খেলা উপভোগ করেন।

ম্যাচের প্রতিটি মুহূর্তে খেলোয়াড়দের উৎসাহিত করেছেন তিনি। খেলা শেষে নিজেই বাংলাদেশ দলের খেলোয়াড়দের কাছে ডাকেন। তাদের সাথে কুশল বিনিময় করেন এবং দলের সাফল্যের অংশীদার হয়ে হাস্যোজ্জ্বল মুখে সেলফি তুলতে দেখা যায় তাকে।

এর আগে এই সিরিজের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মো. আলী হোসেন ফকির।

তিনি বলেন, ‘কাবাডি আমাদের জাতীয় খেলা এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য আমাদের ক্রীড়া ঐতিহ্যের গর্ব। আমি বিশ্বাস করি, বাংলাদেশ ও নেপালের মধ্যকার এই সিরিজ দুই দেশের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের সেতুবন্ধন আরও দৃঢ় করবে।’

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) আমেনা বেগম, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান উপস্থিত ছিলেন।

এছাড়াও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তোফায়েল/এএফ