ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
পুনঃপরীক্ষা নিয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় ঢাকা শিক্ষা বোর্ড নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ময়মনসিংহে গ্যাংকার লাইনচ্যুত, দুই রুটে ট্রেন চলাচল বন্ধ অতিরিক্ত ভিড়ে পুরীর রথযাত্রায় নিহত ২, আহত শতাধিক ঢাকায় উদ্বোধন হলো ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার এবং ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬ মাদকে বাধা দেওয়ার জেরে বিএনপি নেতা খুন বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বদলি হলেন বিসিএস শিক্ষা ক্যাডারের ২৮ কর্মকর্তা আইইউবিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর চালু ‘ই-হেলথ কার্ড’ ও ‘ডিজিটাল প্রেসক্রিপশন’ ব্যবস্থা বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ৩ যুবকের বিশ্বের সম্ভাব্য সব জায়গায় শ্রমবাজার উন্মুক্ত হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী শাহরাস্তিতে গৃহবুধু হত্যার রহস্য উদ্ঘাটন শেষ হলো অপেক্ষা, মিলল নিখোঁজ ডুবুরির মরদেহ গণ-অভ্যুত্থানের বিচার জনগণের, আদালতের নয়: ল' ইয়ার্স কাউন্সিল তুরাগে বাবার আছাড়ে প্রাণ গেল ৭ মাসের শিশুর মাদকবিরোধী র‍্যালির জেরে যুবককে কুপিয়ে-পিটিয়ে জখম স্কুল পর্যায়ে নিয়মিত ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নের তথ্য পাঠানোর নির্দেশ সনাতন ধর্মাবলম্বীরাও সমান সুযোগ পাবেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ফিনল্যান্ড বিএনপি ক্যাশলেস স্মার্ট ক্যাম্পাস গড়ে তুলতে যৌথ উদ্যোগ উপায় ও ইউসিএসআই ইউনিভার্সিটির চুক্তি ১৪ অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা তেঁতুলিয়ায় ১৩টি জাল পাসপোর্টসহ যুবক গ্রেপ্তার বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু ক্লান্তি দূর করার মহৌষধ সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই কবর তৈরি মায়ের লৌহজংয়ে পদ্মাপাড়ে ভয়াবহ ভাঙন

ময়মনসিংহে গ্যাংকার লাইনচ্যুত, দুই রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৫৭ পিএম
ময়মনসিংহে গ্যাংকার লাইনচ্যুত, দুই রুটে ট্রেন চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের শ্যামগঞ্জ এলাকায় রেলওয়ের একটি গ্যাংকারের চাকা লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের সঙ্গে ঝারিয়া ও মোহনগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে এ ঘটনা ঘটে। রেল কর্তৃপক্ষ লাইন সচল করতে কাজ করছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্যাংকারের একটি চাকা লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের সঙ্গে ঝারিয়া ও মোহনগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত চাকা উদ্ধারে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা কাজ করছেন। উদ্ধার কাজ শেষ হলেই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এসএন/

 

পুনঃপরীক্ষা নিয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় ঢাকা শিক্ষা বোর্ড

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:৪৯ পিএম
পুনঃপরীক্ষা নিয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় ঢাকা শিক্ষা বোর্ড
ছবি: এআই

গত ১৩ জুলাই বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীরা ওই দিন অনুষ্ঠিত বিষয়গুলোতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আবার যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষা দিতে চায় তাদেরও সুযোগ দেওয়া হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নে পুনঃপরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে। তবে যারা পুনরায় পরীক্ষা দিতে চায়, তারা কীভাবে আবেদন করবে–এ পদ্ধতি এখনো নির্ধারিত হয়নি।

 আগামী সপ্তাহে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট একাধিক সূত্র খবরের কাগজকে এ তথ্য জানিয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, গত ১৩ জুলাই পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা হয়েছে। পদার্থবিজ্ঞান ছাড়া প্রতিটি বিষয়ের পরীক্ষায় ৫ নম্বর গ্রেস দেওয়া হতে পারে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল হয়েছে। এই দুটি প্রশ্নের উত্তর খাতায় না লিখলেও শিক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবে। যদিও শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কোনো কিছুই পরিষ্কার করে বলা হয়নি। এসব বিষয়ে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবি জানিয়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান খবরের কাগজকে বলেন, ‘সংসদে শিক্ষামন্ত্রী ১৩ জুলাই পরীক্ষার বিষয়ে বক্তব্য দিয়েছেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় আছি। তারা যেভাবে বলবে আমরা সেভাবেই বাস্তবায়ন করব।’ এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে কি না–এমন প্রশ্নে তিনি বলেন, ‘যোগাযোগ তো চলছেই। একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। কিন্তু দিনক্ষণ ঠিক হয়নি। আশা করছি আগামী সপ্তাহের শুরুতেই দাপ্তরিক সিদ্ধান্ত আসবে। সেটি আমরা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করব। তখন পরীক্ষার্থীদেরও দুশ্চিন্তার অবসান ঘটবে।’

শিক্ষামন্ত্রী গত ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় যারা অনুপস্থিত ছিল তাদের পরীক্ষা নেওয়ার কথা বলেছেন। তবে পরীক্ষা গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়নি। পরীক্ষার্থীদের অন্যতম দাবি হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা পুনরায় নেওয়া। এর মধ্যে তারা যেটিতে বেশি নম্বর পাবে তা ফলাফলে যুক্ত করা। কিন্তু এ বিষয়ে বোর্ড চেয়ারম্যানের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তিনি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক খবরের কাগজকে বলেন, কোনো সিদ্ধান্ত হলেই তা জানিয়ে দেওয়া হবে। অবশ্যই শিক্ষার্থীদের অনুকূলে যায়–এমন সিদ্ধান্তই গ্রহণ করবে মন্ত্রণালয়।

১৬ জুলাই পর্যন্ত ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলা–চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।

গত বুধবার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে না পারা পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবে। তিনি বলেন, অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পরীক্ষার্থীরা। মন্ত্রী বলেন, ভুল প্রশ্নপত্র প্রণয়নের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, সে কারণে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:৩০ পিএম
নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম
খোন্দকার মিসবাহ উল আজীম। ছবি: সংগৃহীত

নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকেও একই তথ্য জানানো হয়েছে।  

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামি ২৩ জুলাই খোন্দকার মিসবাহ উল আজীম ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং ওইদিনই তিনি নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণের দিন থেকে তিন বছরের জন্য তিনি নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন। 

২০২৩ সালের ২৪ জুলাই তিন বছরের জন্য বাংলাদেশের ১৭তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নাজমুল হাসান। 

আলমগীর হোসেন/এসএন

ময়মনসিংহে গ্যাংকার লাইনচ্যুত, দুই রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৫৭ পিএম
ময়মনসিংহে গ্যাংকার লাইনচ্যুত, দুই রুটে ট্রেন চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের শ্যামগঞ্জ এলাকায় রেলওয়ের একটি গ্যাংকারের চাকা লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের সঙ্গে ঝারিয়া ও মোহনগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে এ ঘটনা ঘটে। রেল কর্তৃপক্ষ লাইন সচল করতে কাজ করছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্যাংকারের একটি চাকা লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের সঙ্গে ঝারিয়া ও মোহনগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লাইনচ্যুত চাকা উদ্ধারে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা কাজ করছেন। উদ্ধার কাজ শেষ হলেই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এসএন/

 

বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:০০ পিএম
বিমানের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য সরকার বোয়িং ও এয়ারবাস উভয় ধরনের বিমান কিনবে। জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে টেকসই মিশ্র বহর গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমাদের দেশের বোয়িংও প্রয়োজন, এয়ারবাসও প্রয়োজন। আমরা দুটিই কিনব।’

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার পরিকল্পনা ফ্রান্স থেকে এয়ারবাস কেনার আগ্রহের সঙ্গে সাংঘর্ষিক কি না কিংবা বোয়িং কেনা কোনো বাহ্যিক চাপের ফল কি না- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ ধরনের ধারণা নাকচ করে দেন।

তিনি বলেন, সরকার দেশের বেসামরিক বিমান চলাচল খাতকে শক্তিশালী করার পাশাপাশি বিচক্ষণ অর্থনৈতিক ব্যবস্থাপনায়ও প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রী আগের সরকারগুলোর কাছ থেকে একটি দুর্বল অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছেন। অর্থনীতিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে একদিকে আমাদের সাশ্রয়ী নীতি অনুসরণ করতে হবে, অন্যদিকে দেশের প্রয়োজনীয় জিনিসও কিনতে হবে। আমাদের বোয়িংও প্রয়োজন, এয়ারবাসও প্রয়োজন। আমরা দুটিই কিনব।’

বিনিয়োগ ও বাণিজ্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশকে বিশেষ অগ্রাধিকার দেয় না। একেবারেই না। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পায়।

এর আগে সরকার জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য টেকসই মিশ্র বহর গড়ে তুলতে এয়ারবাস বিমান কেনার আগ্রহ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।

বুধবার (১৫ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকরা অংশ নেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা, জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স আনিয়া টারস্টাইন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের উপপ্রধান বাইবা জেরিন।

বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ কর্মসূচিতে এয়ারবাস উড়োজাহাজ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে জাতীয় স্বার্থ পুরোপুরি সুরক্ষিত রেখে একটি টেকসই মিশ্র বহর গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।

ইউরোপীয় কূটনীতিকরা এয়ারবাস কেনার বিষয়ে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানান এবং সম্ভাব্য এয়ারবাস ক্রয় ও বেসামরিক বিমান চলাচল খাতে বৃহত্তর সহযোগিতার ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ ও আধুনিকীকরণকে বিশেষ গুরুত্ব দিয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতা আরও গভীর করার বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়।

এএফ/

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
খবরের কাগজ ইনফোগ্রাফ

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩০৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৯৫ জন, বরিশাল বিভাগে ৫৮, চট্টগ্রাম বিভাগে ৬৬, খুলনা বিভাগে ৩৮, রংপুর বিভাগে ২৩, ময়মনসিংহ বিভাগে ১৩ এবং রাজশাহী বিভাগে ১৩ জন রয়েছেন। এ সময়ে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগী হাসপাতালে ভর্তি হননি।

১৫ জুলাই পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯ হাজার ৬৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৭৩২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যুসহ চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।