ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
১৪ অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা তেঁতুলিয়ায় ১৩টি জাল পাসপোর্টসহ যুবক গ্রেপ্তার বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ সিলেটে রথযাত্রার মহোৎসব শুরু ক্লান্তি দূর করার মহৌষধ সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই কবর তৈরি মায়ের লৌহজংয়ে পদ্মাপাড়ে ভয়াবহ ভাঙন বরিশালে ১১ দলীয় জোটের সমাবেশ ঘিরে প্রস্তুতি জোরদার মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন ১৭১ বাংলাদেশি বিশ্বকাপ ফাইনাল: জেনে নিন আর্জেন্টিনা-স্পেন মহারণের সব তথ্য শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা বাংলাদেশ কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য নয়: মির্জা ফখরুল স্পিডবোট রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক চেক প্রতারণার মামলায় সালমান এফ রহমানের জামিন স্বাস্থ্যসেবার দাবিতে হাঁটু পানিতে নিঝুমদ্বীপবাসী ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: মাহাদী আমীন বগুড়ায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে শৈলকুপায় মানববন্ধন গুগল পিক্সেল ওয়াচের ছবি ফাঁস ব্রিডিং গ্রাউন্ডের অফলাইন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে দালালবিরোধী অভিযান, আটক ১৪ তরুণদের দক্ষতায় বদলে যাবে আগামীর বাংলাদেশ জয়ধ্বনি আর উচ্ছ্বাসে মানিকগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহন সিসা দূষণে ঝুঁকিতে কোটি কোটি শিশু, কার্যকর পদক্ষেপের দাবি

বাংলাদেশ কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য নয়: মির্জা ফখরুল

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:৪৬ পিএম
বাংলাদেশ কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য নয়: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: খবরের কাগজ

বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মের মানুষের নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, ‘এই দেশ সব ধর্ম, বর্ণের মানুষের। ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি বর্তমান সরকার বিশ্বাস করে না।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহাউৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশ কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য নয়, এটি সব ধর্ম, বর্ণের মানুষের দেশ। ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি নয়, বরং সব ধর্মের মানুষের সম-অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করেই উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার। বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন তৈরির চেষ্টা করা হয়, কিন্তু দেশের মানুষ সেই বিভাজনে বিশ্বাস করে না।’ 

তিনি বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খিস্টান সবাই একসঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। সেই সম্প্রীতির চেতনাকে নষ্ট করতে অতীত বিভিন্ন অপশক্তি বারবার চেষ্টা করেছে, এখনো সেই অপচেষ্টা পুরোপুরি শেষ হয়নি।’

তিনি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করেই বর্তমান সরকার সব ধর্মের মানুষের সম-অধিকার নিশ্চিত করতে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অল্প সময়েই মানুষের আস্থা অর্জন করেছেন এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পর সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন।’

মন্ত্রী জানান, সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পাশাপাশি মসজিদের ইমাম, মোয়াজ্জিন, মন্দিরের পুরোহিত, বৌদ্ধবিহারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং চার্চের ধর্মযাজকদের জন্য ভাতার ব্যবস্থা করেছে। তিনি এটিকে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি কোনো ধর্মীয় বিভাজনে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সংসদে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নেও সরকার কাজ করছে।’

তিনি সবাইকে ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’

বক্তব্যের শেষদিকে তিনি সর্বশেষ জাতীয় নির্বাচনে জনগণ বিএনপিকে যে সমর্থন দিয়েছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শ্রী সত্যরঞ্জন ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার, ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি শ্রী গুরুকুল ভি. কে. এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার মকবুল হোসেন।

আলী/রিফাত/

১৪ অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৭:৩১ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৭:৩২ পিএম
১৪ অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা
ছবি: খবরের কাগজ

রাতের মধ্যে দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজ রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

রিফাত/

বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম
বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ
ছবি: খবরের কাগজ

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৫৮ জনে পৌঁছেছে। এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১২ লাখের বেশি মানুষ। দুর্গত এলাকায় ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করেছে সরকার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুর্যোগ ব্যবাস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা সম্পর্কিত সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৫৭টি উপজেলার ৩৬২টি ইউনিয়ন ও আটটি পৌরসভা এখন বন্যা কবলিত। এতে মোট ১২ লাখ ১৬ হাজার ৮০৫ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে ৫২ হাজার ৪৯৩টি পরিবার।

গেল ৫ জুলাই রাত থেকে টানা পাঁচ দিনের অতি ভারি বর্ষণে দেশের ৪৩টি জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। বন্যার কবলে পড়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সাত জেলা। এছাড়া এছাড়া চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের ঘটনা ঘটে।

দুর্যোগ ব্যবাস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাকৃতিক এই দুর্যোগে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে, যার মধ্যে ১৯ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা শরণার্থী।

এছাড়া চট্টগ্রামে ১৫ জন, বান্দরবানে সাতজন, রাঙামাটিতে তিনজন এবং মৌলভীবাজারে একজনের প্রাণহানি ঘটেছে।

একই সাথে দুর্যোগে খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম মিলিয়ে মোট ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং কক্সবাজারে একজন এখনো নিখোঁজ রয়েছেন। আহতদের মধ্যেও সবচেয়ে বেশি কক্সবাজারের, ২৫ জন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৬টি উপজেলায় আংশিক জলাবদ্ধতা তৈরি হয়েছে, যেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ও মৃত্যুর হার উদ্বেগজনক।

দুর্গত মানুষদের সহায়তার জন্য ৮৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে বর্তমানে ৮৪৯ জন গৃহহীন মানুষ অবস্থান করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে দুর্গত সাতটি জেলাসহ সারা দেশে এ পর্যন্ত ৫ কোটি ১৫ লাখ টাকা নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া ৯ হাজার ৫০ মেট্রিক টন চাল এবং ৪ হাজার ২০০ বান্ডিল ঢেউ টিনসহ গৃহ নির্মাণ মঞ্জুরি হিসেবে ১ কোটি ২৬ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

একই সাথে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও বিশেষ আর্থিক সহায়তা (প্রতি জেলায় ২০ লাখ টাকা করে) দেওয়া হয়েছে।

এসএন/

লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন ১৭১ বাংলাদেশি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম
লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন ১৭১ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৭১ বাংলাদেশি দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), লিবিয়া সরকার এবং বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে তাদের স্বেচ্ছা প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৬টা ২২ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।

প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করে বলে জানা যায়।

প্রত্যাবাসিতদের অনেকেই লিবিয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে তাদের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়। আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় অস্থায়ী আবাসনের সহায়তা দেওয়া হয়েছে।

এসএন/

অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:৫৪ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম
অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাজধানীতে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি বাসায় রয়েছেন। 

বৃহস্পতবিার (১৬ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

শায়রুল কবির খান জানান, বিএনপির মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

আলী/রিফাত/

ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম
ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা
ছবি: খবরের কাগজ

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৫২৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নতুন বাজেটটি আগের অর্থবছরের তুলনায় ১ হাজার ৫৪২ কোটি টাকা কম নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানস্থ নগর ভবনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ডিএনসিসির প্রস্তাবিত বাজেট ছিল ৬ হাজার ৬৯ কোটি টাকা। সে তুলনায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উল্লেখযোগ্য পরিমাণে কমানো হয়েছে।

বাজেট ঘোষণাকালে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, নতুন অর্থবছরের জন্য আমরা একটি বাস্তবমুখী বাজেট প্রণয়ন করেছি। আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয় রেখে এই বাজেট তৈরি করা হয়।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২ হাজার ১৯৫ কোটি টাকা। আগের অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ২১৩ কোটি টাকা। তবে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের পরিমাণ নির্ধারণ করা হয় ১ হাজার ৬৯৯ কোটি টাকা।

ডিএনসিসি সূত্র জানায়, বাস্তব আয়-ব্যয়ের সক্ষমতা বিবেচনায় রেখে নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে। নগর সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে বাজেটের বিভিন্ন খাতে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

জিয়া/এএফ