ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন ১৭১ বাংলাদেশি বিশ্বকাপ ফাইনাল: জেনে নিন আর্জেন্টিনা-স্পেন মহারণের সব তথ্য শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত অসুস্থ মির্জা ফখরুল আলমগীর ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা বাংলাদেশ কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের জন্য নয়: মির্জা ফখরুল স্পিডবোট রক্ষণাবেক্ষণের সময় নদীতে পড়ে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক চেক প্রতারণার মামলায় সালমান এফ রহমানের জামিন স্বাস্থ্যসেবার দাবিতে হাঁটু পানিতে নিঝুমদ্বীপবাসী ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: মাহাদী আমীন বগুড়ায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে শৈলকুপায় মানববন্ধন গুগল পিক্সেল ওয়াচের ছবি ফাঁস ব্রিডিং গ্রাউন্ডের অফলাইন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ময়মনসিংহ মেডিকেলে দালালবিরোধী অভিযান, আটক ১৪ তরুণদের দক্ষতায় বদলে যাবে আগামীর বাংলাদেশ জয়ধ্বনি আর উচ্ছ্বাসে মানিকগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহন সিসা দূষণে ঝুঁকিতে কোটি কোটি শিশু, কার্যকর পদক্ষেপের দাবি রথযাত্রা: ভালোবাসা ও সম্প্রীতির এক অবিরাম স্রোত শহিদ আবু সাঈদের স্মরণসভায় অর্ধেক চেয়ার খালি, হতাশ মুক্তিযুদ্ধমন্ত্রী সুশাসনের সঙ্গে টেকসই নগর ব্যবস্থাপনা জরুরি হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু রক্ষক যখন ভক্ষক সংগঠন অধ্যায়ের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র জাহাঙ্গীর হত্যায় ‘ভাড়াটে খুনি’ গ্রেপ্তার, পুলিশের দাবি ঢাকা থেকে আনা হয়েছিল আমি কখনো প্রেম করিনি: দীঘি ব্রাজিলের পরবর্তী সুপারস্টার কে এই কাওয়ান বাসিলে ? নতুন প্রেমে শেহনাজ!

নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে শৈলকুপায় মানববন্ধন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম
নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে শৈলকুপায় মানববন্ধন
ছবি:সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয়রা। এ সময় ব্যানার ফেস্টুন নিয়ে শৈলকূপা উপজেলার ৬টি ইউনিয়নের কয়েকশ মানুষ অংশ নেয়।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, উপজেলার ত্রিবেণী, দিগনগর, উমেদপুর, দুধসর, ফুলহরি ও মির্জাপুর ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা ও পৌরসভা গঠন করলে এ অঞ্চলের মানুষের প্রশাসনিক ও নাগরিক সেবা সহজ হবে। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে গাড়াগঞ্জকে উপজেলা ও পৌরসভা হিসেবে ঘোষণা করার দাবি জানান তারা।

মাহফুজুর রহমান/এসএন

স্বাস্থ্যসেবার দাবিতে হাঁটু পানিতে নিঝুমদ্বীপবাসী

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:৩৪ পিএম
স্বাস্থ্যসেবার দাবিতে হাঁটু পানিতে নিঝুমদ্বীপবাসী
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপে ৫০ শয্যার একটি হাসপাতাল স্থাপনের দাবিতে হাঁটু পানিতে নেমে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নিঝুমদ্বীপ ইউনিয়নের নামার বাজার এলাকার ইসলামপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নিঝুমদ্বীপের কয়েক হাজার মানুষ দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। জরুরি চিকিৎসার জন্য রোগীদের হাতিয়া উপজেলা সদর কিংবা মূল ভূখণ্ডে নিতে হয়, যা দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জোয়ারের সময় প্রায় অসম্ভব হয়ে পড়ে।

বক্তারা অভিযোগ করেন, গত বুধবার জোয়ার ও জলাবদ্ধতার কারণে এক প্রসূতিকে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। ফলে তিনি অনাগত সন্তানসহ নিজ বাড়িতেই মারা যান। এ মর্মান্তিক ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তারা বলেন, নিঝুমদ্বীপের মানুষের জীবন ও স্বাস্থ্যসেবার নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে এখানে একটি ৫০ শয্যার হাসপাতাল স্থাপন করতে হবে। পাশাপাশি জরুরি চিকিৎসা, অ্যাম্বুলেন্স ও দক্ষ চিকিৎসক নিয়োগেরও দাবি জানান তারা।

মানববন্ধন থেকে দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয়রা।

এসএন/

বগুড়ায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:২৩ পিএম
বগুড়ায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বগুড়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সেউজগাড়ী ইসকন মন্দির থেকে একটি বর্ণাঢ্য রথযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনানী শিব মন্দিরে গিয়ে শেষ হয়।

রথযাত্রাকে কেন্দ্র করে গোটা বগুড়া শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রায় হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু ও যুবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থী অংশ নেন।

রঙিন সাজে সজ্জিত রথ টেনে নেওয়ার সময় ভক্তদের মুখে ছিল হরিনাম সংকীর্তন, ধর্মীয় সংগীত ও প্রার্থনা। রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাজারো সাধারণ মানুষকে এই নান্দনিক রথযাত্রা উপভোগ করতে দেখা যায়।

ঐতিহাসিক এই রথযাত্রা উৎসবের শুভ উদ্বোধন করেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করবেন—এটাই আমাদের ঐতিহ্য।’

তিনি শান্তিপূর্ণভাবে এ আয়োজন সম্পন্ন করার জন্য আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

রথযাত্রা উৎসবকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুরো রুট জুড়ে বগুড়া জেলা পুলিশের পাশাপাশি র‍্যাব সদস্যরা মোতায়েন ছিলেন। এছাড়া শোভাযাত্রার সময় শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের বিশেষ দল দায়িত্ব পালন করে।

রথযাত্রা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছরের মতো এবারও অত্যন্ত নিয়মতান্ত্রিক ও ধর্মীয় শৃঙ্খলার মধ্য দিয়ে উৎসব সম্পন্ন হয়েছে। প্রশাসনের আন্তরিক সহযোগিতা এবং ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তারা গভীর সন্তোষ প্রকাশ করেছেন।

রিপন দাস/এএফ

নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে শৈলকুপায় মানববন্ধন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম
নতুন উপজেলা ও পৌরসভার দাবিতে শৈলকুপায় মানববন্ধন
ছবি:সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয়রা। এ সময় ব্যানার ফেস্টুন নিয়ে শৈলকূপা উপজেলার ৬টি ইউনিয়নের কয়েকশ মানুষ অংশ নেয়।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, উপজেলার ত্রিবেণী, দিগনগর, উমেদপুর, দুধসর, ফুলহরি ও মির্জাপুর ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা ও পৌরসভা গঠন করলে এ অঞ্চলের মানুষের প্রশাসনিক ও নাগরিক সেবা সহজ হবে। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে গাড়াগঞ্জকে উপজেলা ও পৌরসভা হিসেবে ঘোষণা করার দাবি জানান তারা।

মাহফুজুর রহমান/এসএন

ময়মনসিংহ মেডিকেলে দালালবিরোধী অভিযান, আটক ১৪

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম
ময়মনসিংহ মেডিকেলে দালালবিরোধী অভিযান, আটক ১৪
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহ মেডিকেল কলেজে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- মো. আতিকুল ইসলাম (৪০), মোহাম্মদ রফিক আলী (৪৫), ইমরান বাদশা (৩০), আসাদ (৪৭), আহসান উল্লাহ (৩৭), মনির (৪৫), টুটুল আমিন (৪০), আনিস হোসেন (৪০), মো. রানা (৩০), মো. সোহাগ মিয়া (৩১), মনির হোসেন (৩৭), শিলা আক্তার (৫১), জীবন হোসেন (২৮) এবং আক্তার হোসেন (৩১)।

তাদের মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৬ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ ও প্রবেশপথে অবস্থান নিয়ে রোগী ও তাদের স্বজনদের টার্গেট করত। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা দরিদ্র ও অসহায় রোগীদের ভুল তথ্য দিয়ে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে বিভ্রান্ত করত। পরে উন্নত ও দ্রুত চিকিৎসার আশ্বাস দিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করত।

হাসপাতালে দালালদের প্রতারণার খবর পেয়ে দুপুরে দুই ঘন্টা অভিযান চালায় র‌্যাব-১৪ এর একটি দল।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৪ সদর দপ্তরের কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান। তিনি বলেন, সংঘবদ্ধ দালালচক্র দীর্ঘদিন ধরে হাসপাতালকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে। তারা রোগীদের বিভিন্ন কৌশলে হাসপাতালের বাইরে নিয়ে যায়। এতে একদিকে রোগীদের আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে সরকারি হাসপাতালের চিকিৎসাসেবার প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে।

তিনি আরও বলেন, হাসপাতালের ভেতর ও আশপাশের এলাকায় দালালচক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। সাধারণ রোগী ও তাদের স্বজনদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কামরুজ্জামান মিন্টু/এএফ

জয়ধ্বনি আর উচ্ছ্বাসে মানিকগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম
জয়ধ্বনি আর উচ্ছ্বাসে মানিকগঞ্জে জগন্নাথ দেবের রথযাত্রা
ছবি: খবরের কাগজ

দেশের অন্যান্য এলাকার মতো মানিকগঞ্জেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ৩টায় মানিকগঞ্জ শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে রথযাত্রার উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

উদ্বোধনের পর বিশেষ প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত রথ টেনে যাত্রার সূচনা করেন ভক্তরা। রথটি আনন্দময়ী কালীবাড়ি মন্দির থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে ফিরে আসে। 

রথযাত্রায় নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও ভক্তিমূলক পরিবেশে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা রয়েছে, রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় উৎসব। এ উৎসবে যেন কেউ কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সরকারের মাত্র পাঁচ মাসের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন।'

তিনি আরও বলেন, আগামীতে সারা দেশে আরও ২৫০টি মন্দিরের উন্নয়ন কাজ করা হবে। পাশাপাশি মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় একটি করে আধুনিক শ্মশানঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও রথযাত্রাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এই আয়োজনে অংশ নেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে প্রার্থনা করেন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নূরতাজ আলম বাহার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমসহ  সনাতন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আসাদ জামান/এসএন