ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
মেসির কোলে শিশু ইয়ামাল, ভাইরাল ছবি কি সত্য গল্প? আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ৫.৬২ মাত্রার ভূমিকম্প নরসিংদীতে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু আবহাওয়ার উন্নতি, বান্দরবানে উন্মুক্ত পর্যটনকেন্দ্র পুলিশকে মানবিক ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: আইজিপি রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফর গ্রেপ্তার বেনাপোলে জুলাই শহিদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন উপজেলা প্রশাসন কুমিল্লায় জুলাই শহিদ দিবস পালন জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী টুকু খাদ্য অধ্যায়ের ১টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান ইসলামে মুতা বিয়ের আসল বিধান কী? সদর দপ্তরের অবস্থান নিয়ে বিভক্ত ফটিকছড়ি উত্তর, চলছে হরতাল আলজেরিয়ায় এতিমখানায় আগুনে মৃত ১১ অল্পসংখ্যক শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীর পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, আহত ৩ লক্ষ্মীপুরে জুলাই শহিদ দিবস পালন মাদককারবারিকে পালানোর সহায়তা করায় পুলিশের সোর্স গ্রেপ্তার বোয়ালখালীতে কনফিডেন্সের লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১১ শ্রমিক দগ্ধ মাজারে ‘শিকল সাইজি’ সেজেও রক্ষা হলো না মানিকের খুনি লিটনের জ্বর রোগ নয়, রোগের লক্ষণ দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন মেসি সাতক্ষীরায় জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মানববন্ধন সিসিকের উদ্যোগে স্যাটেলাইট স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ পিকফোর্ডের পানির বোতলে আর্জেন্টিনাকে ঠেকানোর গোপন ছক! জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: এমপি মানিক বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজ নেত্রকোণায় আর্জেন্টিনার জয়ে ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশেও আসছে নোলানের নতুন ঝড় ‘দ্য ওডিসি’ বাগেরহাটের চিরকুট লিখে চিরতরে হারিয়ে গেলেন স্বামী-স্ত্রী

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৩:১৪ পিএম
জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী টুকু
ছবি:খবরের কাগজ

জুলাই সনদে অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সকালে টাঙ্গাইল জেলা হ্যালিপ্যাড মাঠ স্মৃতিচত্বরে জুলাই আন্দোলনের শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, 'জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। সনদে অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে বিভিন্ন ঘটনার বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং ধারাবাহিকভাবে তা সম্পন্ন হবে। 

তিনি আরও বলেন, বর্তমান সরকার অনিয়ম দূর করে নিয়মতান্ত্রিকভাবে সকল ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু করেছে। জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। সরকার শহিদ ও আহত পরিবারের পাশে রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া নিহত ও আহতদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা, হত্যাকাণ্ডের মামলাগুলোর দ্রুত চার্জশিট দাখিল এবং শহিদ ও আহত পরিবারের পাশে কার্যকরভাবে দাঁড়ানোর দাবি জানান।

সভায় জুলাই আন্দোলনে শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মহসিন কবিরসহ সকল শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। 

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তারা, জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যরা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জুয়েল রানা/খাদিজা রুমি/ 

পুলিশকে মানবিক ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: আইজিপি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:২৯ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৩:৩৯ পিএম
পুলিশকে মানবিক ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: আইজিপি
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

পুলিশকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে এবং প্রযুক্তিনির্ভর অপরাধে প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতা ও পেশাদারত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের পেশাদারত্ব, সততা ও মানবিক আচরণের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পুলিশকে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতা ও পেশাদারত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই হতে হবে নবীন কর্মকর্তাদের প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪২তম ব্যাচের ৫০০ জন ক্যাডেট উপ-পরিদর্শকের (এসআই) মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারত্ব বজায় রাখতে হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার মূল ভিত্তি হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী, মানবিক ও বন্ধুসুলভ আচরণ করতে হবে। সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সদস্যদের সর্বদা সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।

প্রযুক্তিনির্ভর অপরাধের বিস্তার উল্লেখ করে আইজিপি বলেন, সাইবার অপরাধ, অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোসহ নানা ধরনের ডিজিটাল অপরাধ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষতা অর্জনের বিকল্প নেই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’- এই আদর্শকে ধারণ করে জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।

একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের সন্তানরা আজ থেকে রাষ্ট্রসেবার একটি গৌরবময় দায়িত্ব পালনের সুযোগ পেল।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণ সমাপ্তকারী এসআইদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে আইজিপি সমাপনী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের হাতে পুরস্কার তুলে দেন।

এনায়েত করিম/থিওটোনিয়াস/

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফর গ্রেপ্তার

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম
রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফর গ্রেপ্তার

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে জড়িত হিসেবে অভিযোগ থাকা পলাতক মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দীর্ঘ ৪৫ বছর ধরে পালিয়ে থাকা মোজাফফরকে গ্রেপ্তার করেছে। 

পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষ করে মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিস্তারিত আসছে...

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৩:১৪ পিএম
জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী টুকু
ছবি:খবরের কাগজ

জুলাই সনদে অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সকালে টাঙ্গাইল জেলা হ্যালিপ্যাড মাঠ স্মৃতিচত্বরে জুলাই আন্দোলনের শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, 'জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। সনদে অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে বিভিন্ন ঘটনার বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং ধারাবাহিকভাবে তা সম্পন্ন হবে। 

তিনি আরও বলেন, বর্তমান সরকার অনিয়ম দূর করে নিয়মতান্ত্রিকভাবে সকল ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু করেছে। জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। সরকার শহিদ ও আহত পরিবারের পাশে রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া নিহত ও আহতদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা, হত্যাকাণ্ডের মামলাগুলোর দ্রুত চার্জশিট দাখিল এবং শহিদ ও আহত পরিবারের পাশে কার্যকরভাবে দাঁড়ানোর দাবি জানান।

সভায় জুলাই আন্দোলনে শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মহসিন কবিরসহ সকল শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। 

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তারা, জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যরা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জুয়েল রানা/খাদিজা রুমি/ 

অল্পসংখ্যক শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৩৬ পিএম
অল্পসংখ্যক শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশের আড়ালে কেউ কেউ ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চাচ্ছে। তবে সরকার বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। অল্পসংখ্যক শিক্ষার্থীর এই আন্দোলনকে সরকার গুরুত্ব দিচ্ছে না। আন্দোলনের মাধ্যমে পরীক্ষা বাতিল বা অটোপাস দেওয়ার কোনো সুযোগ নেই। শিক্ষার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে ফাঁসির দণ্ড কার্যকর করা হবে। তবে আইনে আপিলের সুযোগ থাকলে তিনি উচ্চ আদালতে যেতে পারবেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর আহমেদ এবং ভারতে গ্রেপ্তার ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

জুলাইয়ের শহীদের সংখ্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে যাদের বিষয়টি প্রমাণিত হবে, তাদের সংখ্যা তালিকায় যুক্ত হতে পারে। আর কেউ ভুয়া প্রমাণিত হলে তাকে তালিকা থেকে বাদ দেওয়া হবে।

রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, প্রশাসনিক আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়। তবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।

অন্তরা/

বোয়ালখালীতে কনফিডেন্সের লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১১ শ্রমিক দগ্ধ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:২৯ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম
বোয়ালখালীতে কনফিডেন্সের লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১১ শ্রমিক দগ্ধ
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুনে অন্তত ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার ‘কনফিডেন্স সল্ট লিমিটেড’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে।​

আহত শ্রমিকরা চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। দগ্ধরা হলেন, দিদারুল আলম (৩২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮) ও নূর নবী (২৫), উজ্জ্বল দাশ (৫৩)​, মোহাম্মদ লিটন (২৮)​, সিরাজুল ইসলাম (৩৪)​, জাহিদুল আলম (৪২)​, মোহাম্মদ আলম (৪৫) ও মাহামুদুল হক (৪৫)​, সেলিম উদ্দিন (৩০)।

তাৎক্ষণিক তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।​ 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লবণ কারখানায় দগ্ধ ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এদের মধ্যে ৫ থেকে ৬ জনের শরীরের সিংহভাগ পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।​

দুর্ঘটনার বিষয়ে কনফিডেন্স সল্ট লিমিটেডের হেড অব মার্কেটিং সরদার নওশাদ ইমতিয়াজ খবরের কাগজকে বলেন,​ 'বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই মূলত এই আগুনের সূত্রপাত হয়েছে। আমরা দগ্ধ শ্রমিকদের চিকিৎসার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের সব ধরনের চিকিৎসা ব্যয় ও সহায়তা নিশ্চিত করা হবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের ব্যবস্থাও আমরা করব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আমরা সবসময় আছি।'

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোহাম্মদ আজাহার বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে। খবর পেয়ে আমরা ফিরে এসেছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ওয়েল্ডিং করার সময় এ ঘটনা ঘটে বলে জানতে পেরেছি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আবদুস সাত্তার/তামান্না রুপা/