ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
সিসা দূষণে ঝুঁকিতে কোটি কোটি শিশু, কার্যকর পদক্ষেপের দাবি রথযাত্রা: ভালোবাসা ও সম্প্রীতির এক অবিরাম স্রোত শহিদ আবু সাঈদের স্মরণসভায় অর্ধেক চেয়ার খালি, হতাশ মুক্তিযুদ্ধমন্ত্রী সুশাসনের সঙ্গে টেকসই নগর ব্যবস্থাপনা জরুরি হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু রক্ষক যখন ভক্ষক সংগঠন অধ্যায়ের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র জাহাঙ্গীর হত্যায় ‘ভাড়াটে খুনি’ গ্রেপ্তার, পুলিশের দাবি ঢাকা থেকে আনা হয়েছিল আমি কখনো প্রেম করিনি: দীঘি ব্রাজিলের পরবর্তী সুপারস্টার কে এই কাওয়ান বাসিলে ? নতুন প্রেমে শেহনাজ! মেসির কোলে শিশু ইয়ামাল, ভাইরাল ছবি কি সত্য গল্প? আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ৫.৬২ মাত্রার ভূমিকম্প নরসিংদীতে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু আবহাওয়ার উন্নতি, বান্দরবানে উন্মুক্ত পর্যটনকেন্দ্র পুলিশকে মানবিক ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: আইজিপি রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত মেজর মোজাফফর গ্রেপ্তার বেনাপোলে জুলাই শহিদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন উপজেলা প্রশাসন কুমিল্লায় জুলাই শহিদ দিবস পালন জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী টুকু খাদ্য অধ্যায়ের ১টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান ইসলামে মুতা বিয়ের আসল বিধান কী? সদর দপ্তরের অবস্থান নিয়ে বিভক্ত ফটিকছড়ি উত্তর, চলছে হরতাল আলজেরিয়ায় এতিমখানায় আগুনে মৃত ১১ অল্পসংখ্যক শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীর পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, আহত ৩ লক্ষ্মীপুরে জুলাই শহিদ দিবস পালন মাদককারবারিকে পালানোর সহায়তা করায় পুলিশের সোর্স গ্রেপ্তার বোয়ালখালীতে কনফিডেন্সের লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১১ শ্রমিক দগ্ধ

মেসির কোলে শিশু ইয়ামাল, ভাইরাল ছবি কি সত্য গল্প?

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:০৫ পিএম
মেসির কোলে শিশু ইয়ামাল, ভাইরাল ছবি কি সত্য গল্প?
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ও স্পেনের ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ যখন তুঙ্গে। এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের একটি পুরোনো ছবি। ছবিতে দেখা যায়, ২০ বছর বয়সী মেসির কোলে শিশু ইয়ামালকে গোসল করানো হচ্ছে। দীর্ঘদিন ধরে অনেকেই ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে মনে করলেও, বাস্তবে এটি একটি সত্য ঘটনা।

২০০৭ সালের ডিসেম্বর মাসে ইউনিসেফ এবং এফসি বার্সেলোনা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ছবিটি তোলা হয়েছিল। ওই ফটোশুটের আলোকচিত্রী জোয়ান মনফোর্ট জানান, এটি ছিল একটি চ্যারিটি ক্যাম্পেইনের অংশ। স্থানীয় পরিবারগুলোর মধ্যে লটারির মাধ্যমে অংশগ্রহণকারী নির্বাচন করা হয় এবং সৌভাগ্যক্রমে লামিনে ইয়ামালের পরিবার সেই সুযোগ পায়। কাকতালীয়ভাবে, শিশু ইয়ামালের সঙ্গে ছবি তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল বার্সেলোনার তরুণ প্রতিভা লিওনেল মেসিকে।

তখন কেউ কল্পনাও করেননি, মেসির কোলে থাকা সেই শিশুই একদিন বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকায় পরিণত হবে। ভাইরাল হওয়া ছবিটি সম্পর্কে ইয়ামাল জানিয়েছেন, দীর্ঘদিন তিনি নিজেই ছবিটির অস্তিত্ব সম্পর্কে জানতেন না। পরে তার বাবার কাছ থেকে বিষয়টি জানতে পারেন। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মেসি এই ফটোশুট নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও ইয়ামালের প্রতিভার প্রশংসা একাধিকবার করেছেন। আর্জেন্টিনার অধিনায়ক বলেছেন, ইয়ামালকে দেখলে তার নিজের ক্যারিয়ারের শুরুর দিনের কথা মনে পড়ে। এত অল্প বয়সেই ইয়ামাল যেভাবে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।

প্রায় দুই দশক আগে দাতব্য উদ্যোগের একটি স্মরণীয় মুহূর্তে একই ফ্রেমে ধরা পড়েছিলেন মেসি ও ইয়ামাল। সময়ের পরিক্রমায় সেই ছবিই আজ ইতিহাসের অংশ। আর এখন ফুটবল বিশ্বের নজর তাদের সম্ভাব্য আরেকটি মুখোমুখি লড়াইয়ের দিকে।

পাপ্পু/

দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন মেসি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:০৬ পিএম
দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন মেসি
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। ব্রাজিলের কিংবদন্তি কাফুর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার কীর্তি গড়তে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

বুধবারের (১৫ জুলাই) সেমিফাইনালে গোল না পেলেও আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। তার দুটি নিখুঁত অ্যাসিস্টে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৮৫তম মিনিটে মেসির বাড়ানো বল থেকে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে মেসির দারুণ ক্রস থেকে হেডে জয়সূচক গোল করেন বদলি ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এটি হবে মেসির টানা দ্বিতীয় এবং ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এর আগে ২০১৪ সালে প্রথমবার ফাইনালে খেলেছিলেন তিনি। সেবার জার্মানির কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। পরে ২০২২ সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করেন মেসি।

বিশ্বকাপ ইতিহাসে এর আগে তিনটি ফাইনাল খেলার কীর্তি ছিল শুধু ব্রাজিলের কিংবদন্তি উইং-ব্যাক কাফুর। তিনি ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালের বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন। এর মধ্যে ১৯৯৪ ও ২০০২ সালে শিরোপা জিতেছিল ব্রাজিল।

এদিকে, ফাইনালে স্পেনকে হারাতে পারলে ইতিহাসের পাতায় আরও একটি অনন্য কীর্তি গড়বে আর্জেন্টিনা। ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) এবং ব্রাজিলের (১৯৫৮ ও ১৯৬২) পর মাত্র তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করবে আলবিসেলেস্তেরা।

পাপ্পু/অন্তরা/

পিকফোর্ডের পানির বোতলে আর্জেন্টিনাকে ঠেকানোর গোপন ছক!

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:০০ পিএম
পিকফোর্ডের পানির বোতলে আর্জেন্টিনাকে ঠেকানোর গোপন ছক!
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে উত্তেজনাপূর্ণ সেই ম্যাচের পর আলোচনায় এসেছে আরেকটি চমকপ্রদ ঘটনা। ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতলে পাওয়া গেছে আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের নিয়ে তৈরি একটি কৌশলগত নোট।

ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা যখন সমর্থকদের সঙ্গে জয় উদযাপনে ব্যস্ত, তখন দলের ম্যাসাজ থেরাপিস্ট মার্সেলো ‘ড্যাডি’ ডি’আন্দ্রেয়ার হাতে আসে পিকফোর্ডের পানির বোতল। বোতলের গায়ে লাগানো একটি কাগজে লেখা ছিল আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি নেওয়া খেলোয়াড়দের নাম এবং তারা সাধারণত কোন দিকে শট নিতে পছন্দ করেন, সেই তথ্য।

টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, ডি’আন্দ্রেয়া সেই কাগজ নিয়ে যান লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস ও মার্কোস সেনেসির কাছে। মেসি মনোযোগ দিয়ে নোটটি পড়েন। পরে সতীর্থদের সঙ্গে সেটি নিয়ে আলোচনা করেন তিনি। যদিও ম্যাচ টাইব্রেকারে গড়ায়নি, তবে পেনাল্টি শুটআউট হলে এই তথ্যই হতে পারত পিকফোর্ডের বড় অস্ত্র।

শুধু মেসি বা গঞ্জালেস নয়, ওই তালিকায় ছিল ম্যাচে গোল করা এনজো ফার্নান্দেজের নামও। নিজের নাম দেখে হেসে ফেলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। পরে আকাশের দিকে তাকিয়ে ইশারা করেন, যেন টাইব্রেকারে যেতে না হওয়ায় স্বস্তি প্রকাশ করছেন তিনি।

পরে আর্জেন্টিনার ফিটনেস কোচ লুইস মার্তিন সামাজিক যোগাযোগমাধ্যমে সেই নোটের ছবি প্রকাশ করেন। সেখানে দেখা যায়, সম্ভাব্য পেনাল্টি শুটারদের জন্য আলাদা আলাদা নির্দেশনা প্রস্তুত করে রেখেছিল ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।

পাপ্পু/অন্তরা/

বিশ্বকাপ ব্যর্থতার পরও টুখেলের ওপর আস্থা ইংল্যান্ডের

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:০৬ পিএম
বিশ্বকাপ ব্যর্থতার পরও টুখেলের ওপর আস্থা ইংল্যান্ডের
টমাস টুখেল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও থমাস টুখেলের ওপর আস্থা হারাচ্ছে না ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ২০২৮ সালের ইউরো কাপ পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন টুখেল।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে শুরুটা ভালো করেছিল ইংল্যান্ড। ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় তারা। তবে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্টিনেজের হেডে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ শুরুর আগেই টুখেলের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছিল এফএ। দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণ করতে না পারলেও টুখেলকেই দায়িত্বে রাখতে চায় ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এফএর প্রধান নির্বাহী মার্ক বুলিংহাম বলেন, ‘এত কাছে গিয়েও এভাবে হেরে যাওয়া অত্যন্ত কষ্টদায়ক। খেলোয়াড় ও থমাস আজ নিজেদের সবটুকু দিয়েছেন। পুরো টুর্নামেন্টে দল, কোচ ও স্টাফরা অসাধারণ পরিশ্রম করেছেন। তাদের সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা, যাদের সমর্থন আমরা প্রতিটি মুহূর্তে অনুভব করেছি।’

দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়ে টুখেল বলেন, ‘বিশ্বকাপ এখনও শেষ হয়নি। আমাদের ফ্রান্সের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলতে হবে। যদিও এই ম্যাচের জন্য আমাদের আবেগ কিছুটা কম, তবুও দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

তিনি আরও বলেন, ‘এরপর আমরা আমাদের প্রক্রিয়া চালিয়ে যাব। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরো পর্যন্ত আমার চুক্তি রয়েছে এবং আমি সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চাই। যদিও এই মুহূর্তে এত দূরের কথা ভাবা কিছুটা কঠিন।

পাপ্পু/অন্তরা/

ইংল্যান্ড বধের জয় মারাডোনাকে উৎসর্গ করলেন মেসি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:০০ পিএম
ইংল্যান্ড বধের জয় মারাডোনাকে উৎসর্গ করলেন মেসি
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় এক জয়ে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শেষ মুহূর্তে দারুণ প্রত্যাবর্তন করে ইংল্যান্ডকে পরাজিত করার পর এই জয়কে প্রয়াত কিংবদন্তি ফুটবলার ডিয়েগো আরমান্দো মারাডোনার প্রতি উৎসর্গ করেছেন লিওনেল মেসি।

ম্যাচ শেষে ‘টিওয়াইসি স্পোর্টস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, এই বিশেষ জয় ওপর থেকে মারাডোনা নিশ্চয়ই উপভোগ করছেন। তার হাতে ১৯৮৬ বিশ্বকাপের ঐতিহাসিক জার্সির প্রতিরূপ তুলে দেন সাংবাদিক মাতিয়াস পেলিসিওনি।

জার্সিটি গ্রহণ করে মেসি বলেন, ‘নিঃসন্দেহে ডিয়েগো ওপর থেকে এটি দারুণভাবে উপভোগ করছেন। আজকের দিনটি তার জন্যও বিশেষ ছিল। তাকে এই আনন্দ দিতে পারা এবং তিনি যেভাবে দেখতে চাইতেন সেভাবে অনুভব করতে পারাটা আমাদের জন্য দারুণ ব্যাপার।’

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার এই জয় স্মরণ করিয়ে দিয়েছে ১৯৮৬ বিশ্বকাপের সেই ঐতিহাসিক ম্যাচের কথা। ২২ জুন, ১৯৮৬ সালে মেক্সিকোর এস্তাদিও আজতেকায় ইংল্যান্ডের বিপক্ষে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে বিশ্ব ফুটবলের ইতিহাসে অমর হয়ে যান মারাডোনা। প্রথমে ‘হ্যান্ড অব গড’ গোল এবং এরপর একক নৈপুণ্যে করা বিখ্যাত ‘গোল অব দ্য সেঞ্চুরি’ তাঁকে চিরস্থায়ী কিংবদন্তির মর্যাদা দেয়।

মেসি বলেন, ‘আমরা গ্যালারির গর্জন শুনতে পাচ্ছিলাম। দর্শকরা অন্যরকম আবেগ নিয়ে জাতীয় সংগীত গাইছিলেন, যা আমাদের স্পর্শ করেছিল। আমরা জানতাম এটি একটি ফুটবল ম্যাচ, কিন্তু কখনো কখনো আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। আমরা সেই আবেগ নিয়েই খেলেছি।’

পাপ্পু/অন্তরা/