ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
কুমিল্লায় জুলাই শহিদ দিবস পালন জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী টুকু খাদ্য অধ্যায়ের ১টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান ইসলামে মুতা বিয়ের আসল বিধান কী? সদর দপ্তরের অবস্থান নিয়ে বিভক্ত ফটিকছড়ি উত্তর, চলছে হরতাল আলজেরিয়ায় এতিমখানায় আগুনে মৃত ১১ অল্পসংখ্যক শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীর পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, আহত ৩ লক্ষ্মীপুরে জুলাই শহিদ দিবস পালন মাদককারবারিকে পালানোর সহায়তা করায় পুলিশের সোর্স গ্রেপ্তার বোয়ালখালীতে কনফিডেন্সের লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১১ শ্রমিক দগ্ধ মাজারে ‘শিকল সাইজি’ সেজেও রক্ষা হলো না মানিকের খুনি লিটনের জ্বর রোগ নয়, রোগের লক্ষণ দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন মেসি সাতক্ষীরায় জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মানববন্ধন সিসিকের উদ্যোগে স্যাটেলাইট স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ পিকফোর্ডের পানির বোতলে আর্জেন্টিনাকে ঠেকানোর গোপন ছক! জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: এমপি মানিক বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজ নেত্রকোণায় আর্জেন্টিনার জয়ে ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশেও আসছে নোলানের নতুন ঝড় ‘দ্য ওডিসি’ বাগেরহাটের চিরকুট লিখে চিরতরে হারিয়ে গেলেন স্বামী-স্ত্রী তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি ভাগ্য গড়ে গোল্ডেন বুটের? পাবনায় অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত ৩ বিষণ্নতায় নারীদের জেনেটিক ঝুঁকি পুরুষদের চেয়ে দ্বিগুণ ডিজিটাল যুগে নারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দেশপ্রেম আর আত্মত্যাগের প্রতীক তারামন বিবি বিশ্বকাপ ব্যর্থতার পরও টুখেলের ওপর আস্থা ইংল্যান্ডের ‘গণিতের নোবেল’ মারিয়াম মির্জাখানি ইংল্যান্ড বধের জয় মারাডোনাকে উৎসর্গ করলেন মেসি

বোয়ালখালীতে কনফিডেন্সের লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১১ শ্রমিক দগ্ধ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:২৯ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম
বোয়ালখালীতে কনফিডেন্সের লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১১ শ্রমিক দগ্ধ
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুনে অন্তত ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার ‘কনফিডেন্স সল্ট লিমিটেড’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে।​

আহত শ্রমিকরা চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। দগ্ধরা হলেন, দিদারুল আলম (৩২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮) ও নূর নবী (২৫), উজ্জ্বল দাশ (৫৩)​, মোহাম্মদ লিটন (২৮)​, সিরাজুল ইসলাম (৩৪)​, জাহিদুল আলম (৪২)​, মোহাম্মদ আলম (৪৫) ও মাহামুদুল হক (৪৫)​, সেলিম উদ্দিন (৩০)।

তাৎক্ষণিক তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।​ 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লবণ কারখানায় দগ্ধ ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এদের মধ্যে ৫ থেকে ৬ জনের শরীরের সিংহভাগ পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।​

দুর্ঘটনার বিষয়ে কনফিডেন্স সল্ট লিমিটেডের হেড অব মার্কেটিং সরদার নওশাদ ইমতিয়াজ খবরের কাগজকে বলেন,​ 'বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই মূলত এই আগুনের সূত্রপাত হয়েছে। আমরা দগ্ধ শ্রমিকদের চিকিৎসার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের সব ধরনের চিকিৎসা ব্যয় ও সহায়তা নিশ্চিত করা হবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের ব্যবস্থাও আমরা করব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আমরা সবসময় আছি।'

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোহাম্মদ আজাহার বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে। খবর পেয়ে আমরা ফিরে এসেছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ওয়েল্ডিং করার সময় এ ঘটনা ঘটে বলে জানতে পেরেছি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আবদুস সাত্তার/তামান্না রুপা/

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৩:১৪ পিএম
জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী টুকু
ছবি:খবরের কাগজ

জুলাই সনদে অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সকালে টাঙ্গাইল জেলা হ্যালিপ্যাড মাঠ স্মৃতিচত্বরে জুলাই আন্দোলনের শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, 'জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। সনদে অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে বিভিন্ন ঘটনার বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং ধারাবাহিকভাবে তা সম্পন্ন হবে। 

তিনি আরও বলেন, বর্তমান সরকার অনিয়ম দূর করে নিয়মতান্ত্রিকভাবে সকল ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু করেছে। জুলাই আন্দোলনে শহিদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। সরকার শহিদ ও আহত পরিবারের পাশে রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া নিহত ও আহতদের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করা, পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা, হত্যাকাণ্ডের মামলাগুলোর দ্রুত চার্জশিট দাখিল এবং শহিদ ও আহত পরিবারের পাশে কার্যকরভাবে দাঁড়ানোর দাবি জানান।

সভায় জুলাই আন্দোলনে শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মহসিন কবিরসহ সকল শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। 

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাঙ্গাইলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তারা, জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যরা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জুয়েল রানা/খাদিজা রুমি/ 

অল্পসংখ্যক শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৩৬ পিএম
অল্পসংখ্যক শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশের আড়ালে কেউ কেউ ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চাচ্ছে। তবে সরকার বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে না।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরীক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। অল্পসংখ্যক শিক্ষার্থীর এই আন্দোলনকে সরকার গুরুত্ব দিচ্ছে না। আন্দোলনের মাধ্যমে পরীক্ষা বাতিল বা অটোপাস দেওয়ার কোনো সুযোগ নেই। শিক্ষার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, তিনি দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে ফাঁসির দণ্ড কার্যকর করা হবে। তবে আইনে আপিলের সুযোগ থাকলে তিনি উচ্চ আদালতে যেতে পারবেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর আহমেদ এবং ভারতে গ্রেপ্তার ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

জুলাইয়ের শহীদের সংখ্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে যাদের বিষয়টি প্রমাণিত হবে, তাদের সংখ্যা তালিকায় যুক্ত হতে পারে। আর কেউ ভুয়া প্রমাণিত হলে তাকে তালিকা থেকে বাদ দেওয়া হবে।

রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, প্রশাসনিক আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়। তবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।

অন্তরা/

বোয়ালখালীতে কনফিডেন্সের লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১১ শ্রমিক দগ্ধ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:২৯ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম
বোয়ালখালীতে কনফিডেন্সের লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১১ শ্রমিক দগ্ধ
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল

চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় আগুনে অন্তত ১১ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার ‘কনফিডেন্স সল্ট লিমিটেড’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে।​

আহত শ্রমিকরা চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। দগ্ধরা হলেন, দিদারুল আলম (৩২), মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮) ও নূর নবী (২৫), উজ্জ্বল দাশ (৫৩)​, মোহাম্মদ লিটন (২৮)​, সিরাজুল ইসলাম (৩৪)​, জাহিদুল আলম (৪২)​, মোহাম্মদ আলম (৪৫) ও মাহামুদুল হক (৪৫)​, সেলিম উদ্দিন (৩০)।

তাৎক্ষণিক তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও সংশ্লিষ্ট ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।​ 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লবণ কারখানায় দগ্ধ ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এদের মধ্যে ৫ থেকে ৬ জনের শরীরের সিংহভাগ পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।​

দুর্ঘটনার বিষয়ে কনফিডেন্স সল্ট লিমিটেডের হেড অব মার্কেটিং সরদার নওশাদ ইমতিয়াজ খবরের কাগজকে বলেন,​ 'বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই মূলত এই আগুনের সূত্রপাত হয়েছে। আমরা দগ্ধ শ্রমিকদের চিকিৎসার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের সব ধরনের চিকিৎসা ব্যয় ও সহায়তা নিশ্চিত করা হবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের ব্যবস্থাও আমরা করব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আমরা সবসময় আছি।'

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোহাম্মদ আজাহার বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে। খবর পেয়ে আমরা ফিরে এসেছি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ওয়েল্ডিং করার সময় এ ঘটনা ঘটে বলে জানতে পেরেছি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আবদুস সাত্তার/তামান্না রুপা/

ঘনীভূত হচ্ছে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:৪৭ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম
ঘনীভূত হচ্ছে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও শক্তিশালী হয়ে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া সাগর উত্তাল থাকার সম্ভাবনা থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে।

অন্তরা/
 
আমরা বঞ্চিত রংপুরকে আলোকিত করব: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:৩২ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০২:০৬ পিএম
আমরা বঞ্চিত রংপুরকে আলোকিত করব: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
ছবি: খবরের কাগজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদ ও ওয়াসিমদের স্বপ্ন বাস্তবায়নে বঞ্চিত রংপুরসহ সারা বাংলাদেশকে উন্নয়নে আলোকিত করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত  জুলাই শহিদ দিবস ২০২৬ এর বিশেষ স্মরণসভার আগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

১৬ জুলাই স্বৈরাচারের গুলিতে তাদের আত্মাহুতির পর আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়েছিল, তারই ফলশ্রুতিতে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদ দূর হয়ে গণতন্ত্র ফিরে এসেছে।

এর আগে জুলাই রংপুর নগরীর টাউনহলে জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করেন।

জুলাই চেতনাকে নতুন প্রজন্ম পুরাতন প্রজন্ম সারাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। জুলাই চেতনাকে সারাদেশে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একটি আলাদা দপ্তর করেছে। জুলাই চেতনা দিয়ে আমরা এই জাতিকে এগিয়ে নেব। গণতন্ত্রকে এগিয়ে নেব। এই জুলাই যেন আমাদের চেতনায় চিরকাল জাগ্রত থাকে সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি।

রায় কার্যকরের  ব্যাপারে তিনি বলেন, জুলাই আন্দোলনে যে ফ্যাসিবাদী শক্তি নির্মমভাবে হত্যা করেছে ঝাঁঝরা করে দিয়েছে ১৪০০ মায়ের বুক তাদেরকে কোনভাবেই আমরা ক্ষমা করব না। ফয়াসিস্টের প্রত্যেকটি দোসরকে আমরা আইনের আওতায় এনেছি আনবো। তাদের বিচার এমনভাবে করবো যাতে সারা জাতি মনে রাখে। আমরা ফ্যাসিস্টের মত বিচারের নামে প্রহসন করতে চাই না। দু'দিন দেরি হোক যে  পুঙ্খানুরূপে সত্যিকারে দোষী, সত্যিকারে ফ্যাসিস্ট, যে সত্যিকারের ক্রিমিনাল, আমরা তারই বিচার করবো একজন নিরপরাধ ব্যক্তি যেন নিগৃহীত না হয়।

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, '১৬ই জুলাই প্রশাসনের তত্ত্ব বুলেট আবু সাঈদকে রক্তাক্ত করেছিল। তারপরেও তার স্লোগান একটি ছিল গণতন্ত্র মুক্তি পাক। জুলাই সনদকে আমরা ধারণ করি। প্রত্যেকটি জুলাইযোদ্ধাদের  অধিকার আমরা অক্ষর অক্ষরে পালন করবো।'

অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার শওকত আলীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাইদের বাবা, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচীব আশরাফুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.আব্দু্ল্লাহ আল মামুন, রংপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি কর্পোরেশনের চেয়ারম্যান মাহফুজ উন নবী ডন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি সহ অন্যান্যরা।

সেলিম সরকার/খাদিজা রুমি/