ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
পুলিশকে মানবিক ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: আইজিপি ৪৫ বছর গ্রেপ্তার হলেন পলাতক মেজর মোজাফফর বেনাপোলে জুলাই শহিদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন উপজেলা প্রশাসন কুমিল্লায় জুলাই শহিদ দিবস পালন জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রতিমন্ত্রী টুকু খাদ্য অধ্যায়ের ১টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান ইসলামে মুতা বিয়ের আসল বিধান কী? সদর দপ্তরের অবস্থান নিয়ে বিভক্ত ফটিকছড়ি উত্তর, চলছে হরতাল আলজেরিয়ায় এতিমখানায় আগুনে মৃত ১১ অল্পসংখ্যক শিক্ষার্থীর আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নরসিংদীর পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু, আহত ৩ লক্ষ্মীপুরে জুলাই শহিদ দিবস পালন মাদককারবারিকে পালানোর সহায়তা করায় পুলিশের সোর্স গ্রেপ্তার বোয়ালখালীতে কনফিডেন্সের লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১১ শ্রমিক দগ্ধ মাজারে ‘শিকল সাইজি’ সেজেও রক্ষা হলো না মানিকের খুনি লিটনের জ্বর রোগ নয়, রোগের লক্ষণ দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন মেসি সাতক্ষীরায় জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মানববন্ধন সিসিকের উদ্যোগে স্যাটেলাইট স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ পিকফোর্ডের পানির বোতলে আর্জেন্টিনাকে ঠেকানোর গোপন ছক! জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: এমপি মানিক বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজ নেত্রকোণায় আর্জেন্টিনার জয়ে ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশেও আসছে নোলানের নতুন ঝড় ‘দ্য ওডিসি’ বাগেরহাটের চিরকুট লিখে চিরতরে হারিয়ে গেলেন স্বামী-স্ত্রী তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি ভাগ্য গড়ে গোল্ডেন বুটের? পাবনায় অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত ৩ বিষণ্নতায় নারীদের জেনেটিক ঝুঁকি পুরুষদের চেয়ে দ্বিগুণ ডিজিটাল যুগে নারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দেশপ্রেম আর আত্মত্যাগের প্রতীক তারামন বিবি

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:৫৪ পিএম
বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজ

অবশেষে আগামী ১৯ জুলাই ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। যেখানে বিশ্বসংগীত ও বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা অংশ নেবেন। এবারের সমাপনী আয়োজনে পারফর্ম করবেন হলিউড তারকা টম ক্রুজ। ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে ফাইনালের আগে এক জমকালো বিনোদনের আসর।

ফিফা জানিয়েছে, এবারের সমাপনী আয়োজনে পারফর্ম করবেন হলিউড তারকা টম ক্রুজ। শুধু তাই নয়, এবারের আসরে আরো দেখা যাবে ইতালীয় গায়িকা লরা পাউসিনি, মার্কিন গায়িকা নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ সংগীতশিল্পী রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিডকে। 

মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানের শিল্পীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি জানিয়েছে, ৪৮টি দল, তিনটি স্বাগতিক দেশ এবং ১৬টি আয়োজক শহরজুড়ে অনুষ্ঠিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের স্মরণীয় যাত্রাকে উদযাপন করতেই এই আয়োজন।

তালিকায় আইশোস্পিডকে পারফর্মার হিসেবে রাখা হলেও টম ক্রুজকে ‘বিশেষ উপস্থিতি’র অতিথি হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে গ্যালারিতে দেখা গেছে ‘মিশন : ইম্পসিবল’ তারকাকে। এ ছাড়া ২০২৪ প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানেও আলোচিত স্টান্ট পারফরম্যান্স করেছিলেন তিনি।

এ ছাড়া এমি, গ্র্যামি, অস্কার ও টনি—এই চার মর্যাদাপূর্ণ পুরস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন ফাইনালের আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন বলেও জানা গেছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানটি সৃজনশীল অংশীদার হিসেবে আয়োজন করছে বালিচ ওয়ান্ডার স্টুডিও। 

আয়োজকরা বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে ফুটবল, সংগীত ও সংস্কৃতির এক বৈশ্বিক উদ্যাপন তুলে ধরা হবে। একই সঙ্গে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত এই ঐতিহাসিক আসরের স্মরণীয় যাত্রাকেও সম্মান জানানো হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি বলেন, ‘কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে বিশ্বকে স্বাগত জানানো হয়েছিল, সমাপনী অনুষ্ঠানও ঠিক সেভাবেই সংগীত, সংস্কৃতি ও ফুটবলের মাধ্যমে এই ঐতিহাসিক আসরের পূর্ণতা দেবে। এরপরই শুরু হবে বহুল প্রতীক্ষিত সেই ফাইনাল, যেখানে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।’

ফিফার ভাষ্য অনুযায়ী, ৪৮টি দল নিয়ে আয়োজিত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের সমাপ্তিকে স্মরণীয় করে তুলতেই এই তারকাখচিত আয়োজন। আগামী কয়েক দিনের মধ্যে আরো কয়েকজন শিল্পী ও বিশেষ অতিথির নাম ঘোষণা করা হবে।

জানা গেছে, সমাপনী অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে—অর্থাৎ ফাইনালের কিক-অফের ৯০ মিনিট আগে। দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে সকাল ১১টায়। 

সমাপনী অনুষ্ঠান ছাড়াও দর্শকদের জন্য থাকবে বিভিন্ন বিশেষ আয়োজন, ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম, পুরস্কার এবং ম্যাচপূর্ব বিনোদনের ব্যবস্থা।

/এসএল

বাংলাদেশেও আসছে নোলানের নতুন ঝড় ‘দ্য ওডিসি’

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:৩৩ পিএম
বাংলাদেশেও আসছে নোলানের নতুন ঝড় ‘দ্য ওডিসি’

হলিউডের সিনেমা নির্মাতাদের মধ্যে অনবদ্য এক নাম ক্রিস্টোফার নোলান। তাঁর সিনেমা মানেই অন্যরকম কিছু। শুধু বক্স অফিসে ঝড় নয়, দর্শক-সমালোচকদের জন্য নতুন ভাবনার জগত তৈরি করেন তিনি। কখনও স্বপ্নের গোলকধাঁধা, কখনও সময়ের রহস্য, আবার কখনও মহাকাশের অসীম বিস্তার, সবকিছুকেই অসাধারণ দক্ষতায় বড় পর্দায় তুলে ধরেছেন অস্কারজয়ী এই ব্রিটিশ নির্মাতা। তাঁর সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তাবৎ দুনিয়ার দর্শক। বড় খবর হলো, আরও একবার দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটাতে চলেছেন তিনি। শুক্রবার (১৭ জুলাই) বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। বাংলাদেশের দর্শকরাও আনন্দিত হতে পারেন এজন্য যে, একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। 

প্রায় তিন হাজার বছর আগের গ্রিক কবি হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত এই বিশাল বাজেটের সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিশ্বজুড়ে। গ্রিক বীর ওডিসিয়াসের দীর্ঘ, বিপদসংকুল ঘরে ফেরার যাত্রাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য ওডিসি’। ট্রোজান যুদ্ধে অংশ নিতে গিয়ে এক দশক রণাঙ্গনে কাটানোর পর দেশে ফেরার পথে ভাগ্যের নির্মম খেলায় সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ওডিসিয়াস। ভয়াল সমুদ্র, অচেনা দ্বীপ, অদ্ভুত প্রাণী, দেব-দেবীর রোষসহ সব বাধা পেরিয়ে প্রায় ২০ বছর পর নিজ রাজ্য ইথাকায় ফেরার সংগ্রামই এই মহাকাব্যের মূল সুর। ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তার ছেলে টেলিমাকাসের ভূমিকায় টম হল্যান্ড এবং স্ত্রী পেনেলোপের চরিত্রে দেখা যাবে অ্যান হ্যাথাওয়েকে। ছবিতে আরও অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি ও জন বার্নথালসহ একঝাঁক তারকা।

‘দ্য ডার্ক নাইট’ ট্রিলজি, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ এবং ‘ওপেনহাইমার’-এর মতো ব্লকবাস্টার ছবির নির্মাতা নোলান জানান, ‘দ্য ওডিসি’-র আসল বিশেষত্ব এর বিশাল পরিসর। তাঁর কথায়, ‘প্রতিটি ছবিরই নিজস্ব চ্যালেঞ্জ থাকে। কিন্তু এই ছবিতে যেন প্রতিটি ধাপেই নতুন নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল।’ নোলান বলেন, ‘দ্য ওডিসি’-ই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট। তাঁর মতে, গ্রিক কবি হোমারের অমর মহাকাব্য ‘দ্য ওডিসি’-কে সিনেমায় রূপ দেওয়া সহজ ছিল না। বরং তাঁর দীর্ঘ চলচ্চিত্রজীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এই ছবি নির্মাণ করতে গিয়ে। মরক্কো, গ্রিস, ইতালি, আইসল্যান্ড-সহ একাধিক দেশে হয়েছে ছবিটির শুটিং। প্রতিটি যুদ্ধের দৃশ্য, বিশাল সেট এবং অ্যাকশন দৃশ্য তৈরি করতে মাসের পর মাস ধরে চলেছে পরিকল্পনা। 

ছবিতে ওডিসিউসের ছেলে টেলেম্যাকাসের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। শুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি বলেন, মরক্কোতে সেটে পৌঁছে তিনি যেন কয়েক হাজার বছর পিছিয়ে গিয়েছিলেন। একটি বালিয়াড়ি পেরিয়ে সামনে দেখেন হাজার হাজার শিল্পী, সৈন্যদের সারি, সমুদ্রতীরে শত শত নৌকা এবং বিশাল যুদ্ধের প্রস্তুতি। তাঁর কথায়, ‘মনে হচ্ছিল আমি যেন কোনও সিনেমার সেটে নয়, ইতিহাসের এক অধ্যায়ে পৌঁছে গিয়েছি।’ 

অন্যদিকে, ছবির কেন্দ্রীয় চরিত্র ওডিসিউসের ভূমিকায় অভিনয় করা ম্যাট ডেমন জানান, হলিউডে দীর্ঘদিন কাজ করলেও এমন আয়োজন আগে খুব কমই দেখেছেন। ট্রয়ের পতনের একটি দৃশ্যের শুটিংয়ের কথা স্মরণ করে তিনি বলেন, চারদিকে আগুনে জ্বলছে বাড়ি-ঘর, হাজার হাজার এক্সট্রা শিল্পী যুদ্ধ করছে, আগুনের মধ্য দিয়ে ছুটে বেড়াচ্ছেন অভিনেতারা। শট শেষ হওয়ার পর

সিনেমাটোগ্রাফার তাঁকে মনে করিয়ে দেন, এত বিশাল আয়োজন আসলে ছবির একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য মাত্র। প্রযুক্তিগত দিক থেকেও এই ছবি নোলানের ক্যারিয়ারে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। ‘দ্য ওডিসি’ তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। নোলান জানান, তাঁর লক্ষ্য, দর্শকদের সবচেয়ে বাস্তব ও নিমগ্ন সিনেমা দেখার অভিজ্ঞতা উপহার দেওয়া। সবমিলিয়ে সিনেমাটি যে নতুন এক মাইলফলক সৃষ্টি করতে চলেছে তার আভাস স্পষ্ট।  

/এমটি 

আর্জেন্টিনা জিতলেই বিয়ে! পরীমনির স্ট্যাটাসে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:০৬ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০২:০৬ এএম
আর্জেন্টিনা জিতলেই বিয়ে! পরীমনির স্ট্যাটাসে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবল মানেই আবেগ, উন্মাদনা আর অদ্ভুত সব প্রতিশ্রুতি। প্রিয় দলকে ঘিরে কেউ মাথা ন্যাড়া করার ঘোষণা দেন, কেউ আবার দীর্ঘদিনের মানত পূরণের কথা বলেন। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

নিজের ভেরিফায়েড ফেসবুকে এক লাইন লিখেই যেন ঝড় তুলেছেন তিনি, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো। ফাইনাল।’

আজ (১৫ জুলাই) রাত ১টায় আটালান্টায় গড়িয়েছে আর্জেন্টিনা-ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে। প্রথমার্ধে শেষে গোলশূন্য দুই দল। মাঠে দুই দলের খেলোয়াড়দের ধাক্কাধাক্কিতে উত্তেজনা এখন তুঙ্গে।

এদিকে মাঠের লড়াইয়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির এক লাইনের স্ট্যাটাস সামাজিকমাধ্যমে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, আর্জেন্টিনা শিরোপা জিততে পারে কি না- আর জিতলে পরীমনি তার ’ফাইনাল’ ঘোষণাটি বাস্তবে রূপ দেন কি না!

অনিক/

প্রতারণা মামলায় নায়িকা ববির আত্মসমর্পন ও জামিন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম
প্রতারণা মামলায় নায়িকা ববির আত্মসমর্পন ও জামিন
ছবি: সংগৃহীত

আলোচিত চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি। তার পক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া শুনানি করেন। শুনানি নিয়ে আদালত এক হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার।
১৫ জুলাই বিকেল ৩টার দিকে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে বোরকা ও সানগ্লাস পরে হাজির হয়েছিলেন ববি। এসময় তার সঙ্গে অনেকেই ছিলেন। এ বিষয়ে জানতে ববির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।
জানা গেছে, গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
অপর আসামিরা হলেন-বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১২ নভেম্বর বিকেল ৬টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেড-এর যোগাযোগ করে তার কম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার অনুরোধ করেন। সেই মোতাবেক ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স। যার মূল্য ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।

অভিযোগে আরও বলা হয়, ব্যাটারির মূল্য পরিশোধের কথা থাকলেও তারা যথাসময়ে টাকা পরিশোধ না করে তালবাহানা করে। গত ১১ জানুয়ারি সকাল ১১টার দিকে মেহেদি আলম প্রিন্স তাদের অফিসে গিয়ে পাওনা টাকা চান। তারা কোনো টাকা দিবে না বলে জানিয়ে দেয়। তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে অফিস থেকে বের করে দেয়। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেন মর্মে অভিযোগে বলা হয়েছে।
উল্লেখ্য, ববিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ‘ময়ূরাক্ষী’ সিনেমায়। 

তৃতীয় বিয়ে করলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ তারকা পল ওয়েসলি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম
তৃতীয় বিয়ে করলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ তারকা পল ওয়েসলি
ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন সিরিজ ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’-এর স্টিফান সালভাতোর চরিত্রে পরিচিত হলিউড অভিনেতা পল ওয়েসলি দীর্ঘদিনের সঙ্গী নাটালি ক্যাকেনবার্গকে বিয়ে করেছেন। 
চার বছরের সম্পর্কের পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পল ও নাটালি। একেবারেই ব্যক্তিগত এই আয়োজনে উপস্থিত ছিলেন শুধু একজন ধর্মযাজক এবং তাদের পোষা কুকুর গ্রেগ। বিয়েতে গ্রেগকে দেওয়া হয়েছিল ‘বেস্ট বয়’-এর বিশেষ দায়িত্ব। বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে খবরটি জানান নাটালি।
১৩ জুলাই দেওয়া ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘মিস্টার... এবং মিসেস ও বেস্ট বয় গ্রেগ।’
বিয়ের আয়োজন ছোট হলেও সাজপোশাকে ছিল বিশেষ চমক। ২৬ বছর বয়সী নাটালি পরেছিলেন সাদা রঙের একটি সুন্দর ওয়েডিং গাউন। অন্যদিকে ৪৩ বছর বয়সী পল ওয়েসলিকে দেখা গেছে নীল রঙের স্যুট ও কালো টাইয়ে।
পল ওয়েসলি ও নাটালি ২০২২ সালে ইতালি ভ্রমণের সময় তাদের বাগদানের খবর জানিয়েছিলেন। সে সময় নাটালি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি দিয়ে শুধু লিখেছিলেন, ‘হ্যাঁ’। সেই ছবিতে দেখা গিয়েছিল তার বাগদানের আংটি।
অভিনেতা পল ওয়েসলি বিশ্বজুড়ে পরিচিতি পান ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ সিরিজে অভিনয় করে। এর পর তাকে দেখা যায় ‘স্টার ট্রেক : স্ট্রেঞ্জ নিউ ওয়ার্ল্ডস’ সিরিজে।
উল্লেখ্য, এটি পল ওয়েসলির তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী টরি ডিভিটোর সঙ্গে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এবং ইনেস ডি র‍্যামনের সঙ্গে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিবাহিত ছিলেন।

বন্যার্তদের পাশে তৌসিফ, দিলেন আর্থিক সহায়তা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম
বন্যার্তদের পাশে তৌসিফ, দিলেন আর্থিক সহায়তা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ব্যক্তিগত উদ্যোগে বন্যাকবলিত মানুষের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
জানা গেছে, চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের জন্য একটি ত্রাণ কার্যক্রমে আর্থিক অনুদান দিয়েছেন এই অভিনেতা। তার এক ভক্তের উদ্যোগে পরিচালিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে সহযোগিতা করে সেই সহায়তা দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তৌসিফ মাহবুব।
তৌসিফ মাহবুবের অনুরাগী মোহাম্মদ ইমন গণমাধ্যমকে জানান, বর্তমান বন্যা পরিস্থিতিতে তারা কয়েকজন মিলে ত্রাণ সংগ্রহ ও বিতরণের উদ্যোগ নিয়েছেন। বিষয়টি জানতে পেরে তৌসিফ মাহবুব নিজ থেকেই তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ত্রাণ কার্যক্রমের জন্য একটি উল্লেখযোগ্য অংকের অর্থ সহায়তা দেন।
ইমন বলেন, ‘আমরা কয়েকজন মিলে মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালী এলাকায় যাব। সেখানে বন্যাকবলিত মানুষের মধ্যে আমাদের সামর্থ্য অনুযায়ী ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। তৌসিফ মাহবুব ভাই বিষয়টি জানার পর ভালো অংকের অর্থ অনুদান দিয়েছেন। পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণের সার্বিক ব্যবস্থাপনাতেও সহযোগিতা করেছেন।’
এ বিষয়ে তৌসিফ মাহবুব গণমাধ্যমকে বলেন, ‘শুধু আমি একা নই, এমন দুর্যোগে যাদের সামর্থ্য আছে, তাদের সবারই বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত। সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি পাশে থাকার। আমার এই ক্ষুদ্র অনুদান দেখে যদি আরও মানুষ অনুপ্রাণিত হয়ে তাদের পাশে দাঁড়ান, সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি।’