ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান রেকর্ড তাপমাত্রায় পুড়ছে যুক্তরাজ্য ‘আত্মসমর্পণের সুযোগ নেই, গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে শেখ হাসিনার’ হাঁটার অভ্যাসটিই হতে পারে পাপমোচন সবচেয়ে বড় উপায়? চরমপন্থা ও উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী ফাইনালের আগে ইয়ামালের বার্তা: 'নিউইয়র্ক' আমরা আসছি জনগণের নির্বাচিত সরকার তাদের পাশেই রয়েছে: ত্রাণমন্ত্রী ইংল্যান্ডের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক ভ্যালি জনবল নেবে ব্যাংক এশিয়া, দ্রুত আবেদন করুন ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে  ৩৯১ সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী: আসক হেলথকেয়ার ডায়াগনস্টিক ইউনিট-২-এর যাত্রা শুরু ২৬ ক্রীড়া ফেডারেশনের নতুন কমিটির সুপারিশ ডব্লিউইউবি-তে বিজনেস আইডিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন নীল-সাদা জার্সির ভাঁজে সময় কুকুরের আতঙ্কে ইবির শিক্ষার্থীরা বহিষ্কারের মুখে আর্জেন্টিনা? ৭৮ লাখ স্বাক্ষর সংগ্রহ রাস্তা কেন ভাগাড় হবে উচ্চশিক্ষার বিতর্কে করণীয় কী বাংলাদেশকে ১৭১ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে বরিশালে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ পরীক্ষা না আন্দোলন: সপ্তম দিনে অনুপস্থিত ২০০৫২ পরীক্ষার্থী জাতীয় পতাকা অর্ধনমিত করার নিয়ম উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করল ব্রিটিশ হাইকমিশনের মানবিক সহায়তা দল ‘ডায়াবেটিস রোগীদের চোখের সেবায় রেটিনোপ্যাথি স্ক্রিনিং সেবা চালু হচ্ছে’ ভারতীয় রুপির চাহিদা ও বাংলাদেশ-ভারত পারস্পরিক নির্ভরশীলতা একদিনে হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভ

ডব্লিউইউবি-তে বিজনেস আইডিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম
ডব্লিউইউবি-তে বিজনেস আইডিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
ছবি: বিজ্ঞপ্তি

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (ডব্লিউইউবি) তিন দিনব্যাপী ‘বিজনেস আইডিয়া কম্পিটিশন ২০২৬– ইনোভেশন ফর সাসটেইনেবল গ্রোথ’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৫ জুলাই) তারিখে বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডিং ট্রেজারার মরশেদা চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ১২৬ জনেরও বেশি অংশগ্রহণকারী ও অতিথিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিল্পখাতের প্রতিনিধি, বিচারক, মেন্টর, শিক্ষক, শিক্ষার্থী এবং আয়োজক কমিটির সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম স্বাগত বক্তব্য প্রদান করেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর সৃজনশীলতা, নিষ্ঠা ও উদ্যোক্তা-মানসিকতার প্রশংসা করেন।

অনুষ্ঠানে অতিথি অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম সরকার। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্ভাবনভিত্তিক উদ্যোক্তা তৈরির গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের তাদের উদ্ভাবনী ধারণাকে সফল উদ্যোগে রূপ দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর জেনারেল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. রফিউদ্দিন আহমেদ। তারা
উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং শিল্প-শিক্ষা প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

কোর কমিটির পক্ষে একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ-এর ডিন অধ্যাপক ড. এ কিউ এম শফিউল আজম সফলভাবে প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

অ্যাডভাইজরি কমিটির পক্ষে মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. নুরুল ইসলাম শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা-চিন্তা ও টেকসই উদ্ভাবন বিকাশে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় ভাইস-চেয়ারম্যান। তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, উদ্যোক্তা-মানসিকতা ও শিল্প-একাডেমিয়ার সংযোগ জোরদারে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের দক্ষ উদ্যোক্তা ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখে।

অনুষ্ঠানে প্রতিযোগিতার সফল আয়োজনে অবদান রাখার জন্য বহিরাগত ও অভ্যন্তরীণ বিচারক, বিশেষ অতিথি এবং আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

প্রতিযোগিতায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম AmarDoctor’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম Green Genesis’ প্রথম রানার-আপ এবং ফার্মেসি বিভাগের ‘টিম Pharmagoal’ দ্বিতীয় রানার-আপ হয়।

এ ছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম EcoPulp BD’ বেস্ট ইনোভেটিভ আইডিয়া অ্যাওয়ার্ড এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ‘টিম CareCatalyst’ বেস্ট সোশ্যাল ইমপ্যাক্ট আইডিয়া অ্যাওয়ার্ড অর্জন করে।

সমাপনী বক্তব্যে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ-এর ডিন এবং প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যাপক ড. সেলিম আহমেদ অ্যাডভাইজরি কমিটি, আয়োজক কমিটি, বিচারক, মেন্টর, শিক্ষক, স্বেচ্ছাসেবক স্পন্সর এবং অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণাকে টেকসই উদ্যোগে রূপান্তরের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

এ আয়োজনের মাধ্যমে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ উদ্ভাবন, উদ্যোক্তা-সৃষ্টি এবং টেকসই উন্নয়নের প্রতি এর অঙ্গীকার আরও একবার পুনর্ব্যক্ত করেছে।

বিজ্ঞপ্তি/

হেলথকেয়ার ডায়াগনস্টিক ইউনিট-২-এর যাত্রা শুরু

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:১০ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম
হেলথকেয়ার ডায়াগনস্টিক ইউনিট-২-এর যাত্রা শুরু
রাজধানীর শ্যামলীতে গতকাল হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড-২-এর উদ্বোধন করেন অতিথিরা। ছবি: খবরের কাগজ

হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড-২-এর যাত্রা শুরু হয়েছে। এতে রোগীরা আধুনিক ডায়াগনস্টিক সেবা নিতে পারবেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর সারা সন্ধানী লাইফ টাওয়ারে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. হালিমুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক নাঈম, এমডি জুনায়েদ, মো. মোকাররম হোসেন, নির্বাহী পরিচালক এম এইচ এম মুর্তজা, মো. হাফিজুর রহমান, সহযোগী পরিচালক মো. শামীম ফেরদৌস এবং হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের প্রধান অধ্যাপক উম্মুল খায়ের ফাতেমা খান মজলিস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন জাহান আখতার ও ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুখলাসুর রহমান। তারা আধুনিক স্বাস্থ্যসেবায় নির্ভুল ও সময়োপযোগী ডায়াগনস্টিক সেবার গুরুত্ব তুলে ধরেন। ব্যবসায়িক মুনাফাকে সেকেন্ডারি বা দ্বিতীয় সারিতে রেখে মানবসেবাকেই তাদের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করে মো. হালিমুজ্জামান বলেন, ‘আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক সেবা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ইউনিট-২-এর উদ্বোধনের মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নের পথে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। নতুন ইউনিটে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাবরেটরি, দ্রুত ও নির্ভুল রিপোর্টিং ব্যবস্থা এবং দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে উন্নত মানের সেবা প্রদান করা হবে।’

সভায় অধ্যাপক ফাতেমা খান মজলিশ বলেন, ‘শিক্ষা ও চিকিৎসা খাতের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করাই আমাদের উদ্দেশ্য।’  ভবিষ্যতেও রোগীদের সর্বোচ্চ মানের নির্ভুল ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রদান করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিকিৎসক, করপোরেট ব্যক্তিত্ব, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

র‌্যাংগসএক্স ও ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশে নিয়ে এল ১৮ ইলেকট্রিক কার্গো ভ্যান

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম
র‌্যাংগসএক্স ও ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশে নিয়ে এল ১৮ ইলেকট্রিক কার্গো ভ্যান
ছবি: বিজ্ঞপ্তি

দেশের লজিস্টিকস ও বাণিজ্যিক পরিবহন খাতে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে শতভাগ বৈদ্যুতিক যান যুক্ত হয়েছে। র‍্যাংগস গ্রুপের ফিউচার মোবিলিটি ইউনিট র‌্যাংগসএক্স আন্তর্জাতিক এক্সপ্রেস লজিস্টিকস প্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের কাছে ১৮টি ডংফেং ইলেকট্রিক ভেহিকেল (ইভি) ভ্যান হস্তান্তর করেছে। এর মাধ্যমে দেশের বাণিজ্যিক পরিবহন খাতে এক যুগান্তকারী ও পরিবেশবান্ধব অধ্যায়ের সূচনা হয়।

সম্প্রতি র‍্যাংগস অ্যাসেম্বলি প্ল্যান্টে আয়োজিত এক অনুষ্ঠানে কার্গো ভ্যানগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর পরিবহণব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ সরকারের ইলেকট্রিক ভেহিকেল (ইভি) গ্রহণ ও কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়াও, বাংলাদেশের কার্বন-মুক্ত ভবিষ্যতের জন্য এ উদ্যোগ নীরব বিপ্লব ঘটাবে।

এ বিষয়ে র‍্যাংগস গ্রুপের (অটোমোটিভ ডিভিশন) প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ শাহরিয়ার আনোয়ার বলেন, “শতভাগ বৈদ্যুতিক ১৮টি কার্গো ভ্যান হস্তান্তর শুধু একটি চুক্তির আনুষ্ঠানিকতাই নয়। এটি বাংলাদেশের ইভি যাত্রায় এক নতুন মাইলফলক। ডিএইচএলের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের আস্থা আমাদের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি।”

এ ছাড়াও প্রতিষ্ঠানটির (আইশার বাস ও ট্রাক, ডংফেং ইভি এবং পিকআপ ডিভিশন) বিজনেস হেড শাহ মোহাম্মদ রুম্মান বিন রউফ বলেন, “লজিস্টিকস ব্যবসায় অন্যতম চ্যালেঞ্জ হলো যানবাহনের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ। বৈদ্যুতিক কার্গো ভ্যান ব্যবহারে উভয় ব্যয় কমবে। এর ফলে লজিস্টিকস কার্যক্রম আরও সাশ্রয়ী ও নির্ভরযোগ্য হবে।”

ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মিয়ারুল হক বলেন, “আমরা শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যে কাজ করছি, যা অর্জনে নিজেদের ফ্লিটে শতভাগ বৈদ্যুতিক কার্গো সংযোজন করা হলো। বাংলাদেশে এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

অনুষ্ঠানে ডিএইচএল ও র‍্যাংগস গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের করপোরেট ও লজিস্টিকস খাতে ইলেকট্রিক ভেহিকেল (ইভি) ব্যবহারের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

বাংলাদেশ সরকারের ইলেকট্রিক ভেহিকেল (ইভি) নীতিমালা ও ভবিষ্যৎ পরিবহন কৌশলের সঙ্গে তাল মিলিয়ে র‍্যাংগসএক্স বেসরকারি খাতে ইলেকট্রিক পরিবহনের অগ্রদূত হিসেবে কাজ করে যাচ্ছে। ব্র্যান্ডটির প্রাথমিক পোর্টফোলিওতে ইলেকট্রিক মাইক্রোবাস, কার্গো ভ্যান এবং ইলেকট্রিক টু-হুইলারের পাশাপাশি রয়েছে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী আরও একাধিক ইলেকট্রিক মডেল, যা দেশের ব্যবসা প্রতিষ্ঠান, লজিস্টিকস অপারেটর ও সাধারণ মানুষের আধুনিক, সাশ্রয়ী ও আরামদায়ক যাতায়াতের চাহিদা মেটাতে সম্পূর্ণ প্রস্তুত।

বিজ্ঞপ্তি/

জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনে ঢাকা রিজেন্সির এক্সক্লুসিভ অফার

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম
জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনে ঢাকা রিজেন্সির এক্সক্লুসিভ অফার
ছবি: সংগৃহীত

বিয়ের মৌসুম কিংবা বছরের যেকোনো সময়ে স্বপ্নের আয়োজনকে স্মরণীয় করে তুলতে আকর্ষণীয় ওয়েডিং প্যাকেজ নিয়ে প্রস্তুত ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট।

পাঁচতারকা এই হোটেলটি ৮টি আধুনিক ব্যাংকোয়েট হলের মাধ্যমে ছোট-বড় সব ধরনের বিয়ে, গায়ে হলুদ, মেহেদি সন্ধ্যা, বৌভাত, জন্মদিন, কর্পোরেট অনুষ্ঠান ও পারিবারিক আয়োজনের জন্য দিচ্ছে আন্তর্জাতিক মানের ভেন্যু, সুস্বাদু ক্যাটারিং এবং পেশাদার সেবা।

হোটেলটিতে সিলভার, গোল্ড ও প্রিমিয়াম এই তিন ধরনের ওয়েডিং প্যাকেজের পাশাপাশি রয়েছে বিশেষ অফার। অতিথিরা উপভোগ করতে পারবেন কমপ্লিমেন্টারি ভেন্যু, ভেন্যু ভাড়ায় বিশেষ ছাড়, আকর্ষণীয় ক্যাটারিং, সাজসজ্জা, কমপ্লিমেন্টারি রুমসহ বিভিন্ন সুবিধা।

এছাড়া বিয়ের অতিথিদের রুম বুকিংয়েও রয়েছে বিশেষ ছাড়। নবদম্পতিদের জন্য রয়েছে হানিমুন স্টে প্যাকেজ, যেখানে ব্যুফে ব্রেকফাস্টসহ প্যাকেজের মূল্য ১৪,৯৯৯ টাকা এবং ব্যুফে ব্রেকফাস্ট ও ব্যুফে ডিনারসহ হানিমুন প্রিমিয়াম স্টে প্যাকেজের মূল্য ১৯,৯৯৯ টাকা।

ঢাকা রিজেন্সির ১৪ তলায় অবস্থিত ৫,৭২১ বর্গফুটের ‘সেলিব্রেশন হল’ রাউন্ড টেবিল বিন্যাসে একসঙ্গে প্রায় ৫০০ অতিথি ধারণে সক্ষম। এছাড়া জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’ এবং আরও ৬টি সুসজ্জিত ব্যাংকোয়েট হল ছোট-বড় সব ধরনের আয়োজনের জন্য উপযুক্ত।

ছোট হলরুম গুলোতে একসঙ্গে ৫০-এর অধিক মানুষের সমাগম সম্ভব। ছোট করে বিয়ের আয়োজন ছাড়াও জন্মদিন উৎযাপন, প্রেস কনফারেন্স কিংবা কর্পোরেট মিটিঙের জন্য ছোট হলরুমগুলো একদম পারফেক্ট। হোটেলের অভিজ্ঞ কর্মীরা বসার ব্যবস্থা থেকে শুরু করে ক্যাটারিং পর্যন্ত প্রতিটি সার্ভিস বিচক্ষণতার সাথে নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তি/

আরএফএল প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম
আরএফএল প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

দেশের নির্মাণ ও বিল্ডিং ম্যাটেরিয়ালস খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিকস লিমিটেডের (আরপিএল) বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই পরিবেশক সম্মেলন সম্মেলন অনুষ্ঠিত হয়। 

দিনব্যাপী এ সম্মেলনে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস, ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস, শাইন, সাপোর্ট ম্যাট, সুলভ পাইপ এবং আরএফএল বাথরুম ফিটিংসের ৫০০-এর অধিক পরিবেশক অংশ নেন। 

এ সময় ব্যবসায়িক অবদানের স্বীকৃতিস্বরূপ মোট আটটি সেলস ক্যাটাগরির প্রতিটিতে সেরা ১০ পরিবেশককে সম্মাননা প্রদান করা হয়।

সেরা পরিবেশকদের হাতে সম্মাননা তুলে দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। 

এ সময় তিনি পরিবেশকদের উদ্দেশ্যে ব্যবসার সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি এ অনুষ্ঠানে নতুন পণ্য, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা এবং পরিবেশক, রিটেইলার ও মিস্ত্রীদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

সম্মেলনে আরএফএলের চিফ মার্কেটিং অফিসার মুরশেদ মুনীম, আরএফএল প্লাস্টিকস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. আহসান হাবীব, হেড অব মার্কেটিং দেবাশীষ সরকারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি/

বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরিজ

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৩১ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম
বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরিজ
ছবি: বিজ্ঞপ্তি

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়া ফোরকানের দোকান, সোনালী বাজার, সিকদার পাড়া এবং চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে অসহায় ও দুর্গত মানুষকে ত্রাণ সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ দিয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এসব এলাকায় বন্যাদুর্গত পরিবারের মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী, ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে স্থানীয় বন্যাকবলিত পরিবারের বাসিন্দারা হামদর্দের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ত্রাণ বিতরণকালে হামদর্দের কর্মকর্তারা বলেন, মানবকল্যাণই হামদর্দের মূল দর্শন। দেশের যে কোনো সংকটময় সময়ে মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা পালন করাই হামদর্দের অঙ্গীকার। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই বন্যায় ক্ষতিগ্রস্ত পেকুয়া উপজেলার অসহায় মানুষের জন্য এ ত্রাণ সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকিম মো. ইউসুফ হারুন ভুঁইয়ার সেবা ও সহমর্মিতার বাণীকে হৃদয়ে ধারণ করেই আমরা প্রায় ২০০০ বন্যাদুর্গত পরিবারের মানুষকে স্বস্তি দিতে এ উদ্যোগ গ্রহণ করেছি। শুধু বন্যার সময় নয়, বরং বছরব্যাপী আমাদের বিভিন্ন ধরনের সেবার কার্যক্রম অব্যাহত রয়েছে।

হামদর্দের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব মার্কেটিং অধ্যাপক কামরুন নাহার হারুনের সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ কার্যক্রমে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্‌ফ) বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগসহ যে-কোনো মানবিক সংকটে মানুষের পাশে থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তি/