বিয়ের মৌসুম কিংবা বছরের যেকোনো সময়ে স্বপ্নের আয়োজনকে স্মরণীয় করে তুলতে আকর্ষণীয় ওয়েডিং প্যাকেজ নিয়ে প্রস্তুত ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট।
পাঁচতারকা এই হোটেলটি ৮টি আধুনিক ব্যাংকোয়েট হলের মাধ্যমে ছোট-বড় সব ধরনের বিয়ে, গায়ে হলুদ, মেহেদি সন্ধ্যা, বৌভাত, জন্মদিন, কর্পোরেট অনুষ্ঠান ও পারিবারিক আয়োজনের জন্য দিচ্ছে আন্তর্জাতিক মানের ভেন্যু, সুস্বাদু ক্যাটারিং এবং পেশাদার সেবা।
হোটেলটিতে সিলভার, গোল্ড ও প্রিমিয়াম এই তিন ধরনের ওয়েডিং প্যাকেজের পাশাপাশি রয়েছে বিশেষ অফার। অতিথিরা উপভোগ করতে পারবেন কমপ্লিমেন্টারি ভেন্যু, ভেন্যু ভাড়ায় বিশেষ ছাড়, আকর্ষণীয় ক্যাটারিং, সাজসজ্জা, কমপ্লিমেন্টারি রুমসহ বিভিন্ন সুবিধা।
এছাড়া বিয়ের অতিথিদের রুম বুকিংয়েও রয়েছে বিশেষ ছাড়। নবদম্পতিদের জন্য রয়েছে হানিমুন স্টে প্যাকেজ, যেখানে ব্যুফে ব্রেকফাস্টসহ প্যাকেজের মূল্য ১৪,৯৯৯ টাকা এবং ব্যুফে ব্রেকফাস্ট ও ব্যুফে ডিনারসহ হানিমুন প্রিমিয়াম স্টে প্যাকেজের মূল্য ১৯,৯৯৯ টাকা।
ঢাকা রিজেন্সির ১৪ তলায় অবস্থিত ৫,৭২১ বর্গফুটের ‘সেলিব্রেশন হল’ রাউন্ড টেবিল বিন্যাসে একসঙ্গে প্রায় ৫০০ অতিথি ধারণে সক্ষম। এছাড়া জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’ এবং আরও ৬টি সুসজ্জিত ব্যাংকোয়েট হল ছোট-বড় সব ধরনের আয়োজনের জন্য উপযুক্ত।
ছোট হলরুম গুলোতে একসঙ্গে ৫০-এর অধিক মানুষের সমাগম সম্ভব। ছোট করে বিয়ের আয়োজন ছাড়াও জন্মদিন উৎযাপন, প্রেস কনফারেন্স কিংবা কর্পোরেট মিটিঙের জন্য ছোট হলরুমগুলো একদম পারফেক্ট। হোটেলের অভিজ্ঞ কর্মীরা বসার ব্যবস্থা থেকে শুরু করে ক্যাটারিং পর্যন্ত প্রতিটি সার্ভিস বিচক্ষণতার সাথে নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তি/