ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
মার্কিন হামলার পঞ্চম দিনে ইরানে নিহত ২, আহত ২৬০ সবুজ বাংলাদেশ গড়তে শিশুদের অংশগ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীর জরিমানা চাকরি দেবে প্রাইম ব্যাংক চবি রেলস্টেশনে ছাত্রীকে হেনস্তা, অভিযুক্ত গ্রেপ্তার বিচারপতিকে গালিগালাজ মামলার বাদীর, ভারতের সুপ্রিম কোর্টে বিশৃঙ্খলা ক্রিয়াভেঞ্চার ৪.০ এর গ্র্যান্ড ফিনালে: চ্যাম্পিয়ন ‘স্টার্টআপ গ্রিড’ এই মাসেই দুই লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নাচোলে এআই দিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে স্কুলছাত্র গ্রেপ্তার শান্তিচুক্তি থেকে বেরিয়ে গেল ইরান, হরমুজ নিয়ন্ত্রণের হুঁশিয়ারি টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দুর্ঘটনায় শুঁটকি ব্যবসায়ীর মৃত্যু পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, ব্যাখ্যা দিলেন জয়সওয়াল পড়ে পাওয়া গল্পের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা ট্রাম্প-জাইদি বৈঠক: ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত একটি বাগানের বদলে জান্নাতের বাগান শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’র প্রতিবাদে শিক্ষার্থীদের ‘ব্রয়লার চিকেন পার্টি’ নরসিংদীতে শিশুর পা ভাঙার অভিযোগে চাচিসহ ৩ জনের বিরুদ্ধে মামালা সেমিফাইনালের আগে বাংলাদেশকে কী বললেন স্কালোনি? চট্টগ্রামে সাদিয়াস কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা কার্যবণ্টন বিধিমালা সংশোধনে মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ ইরানে হামলার আশঙ্কায় ধর্মীয় স্থাপনায় সরিয়ে নেওয়া হচ্ছে পরীক্ষাকেন্দ্র ম্যারাডোনার স্মৃতিতে অনুপ্রাণিত আর্জেন্টিনা ফাইনালে আর্জেন্টিনাকেই চায় স্পেন মোটরসাইকেলে স্কুলে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ২ শিক্ষার্থী আহত খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি দুবাই স্টাইলে নতুন স্বাদে দুটি আইসক্রিম আনল পোলার লোহাগাড়ায় প্রাইভেটকার থেকে ২ এলজি উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ বরগুনায় প্রাথমিকের বৃত্তিতে আপন ৩ বোনের সাফল্য বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের, মার্কিন অবরোধ পুনর্বহাল ও নতুন করে হামলা গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় সেমিনার কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনার দাবি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:১৮ এএম
কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনার দাবি
ছবি: সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ‘কার্যকর কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ’ শীর্ষক এক জাতীয় সেমিনারে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে পরিবেশ অধিদপ্তর এবং ওয়াটারএইড বাংলাদেশ–সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জিয়াউল হক।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন ওয়াটারএইড বাংলাদেশের ডিরেক্টর, প্রোগ্রামস অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি পার্থ হেফাজ সেখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াটারএইড বাংলাদেশ–সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের ‘গো ফর ইমপ্যাক্ট’ প্রকল্পের টিম লিডার সাঈফ মনজুর-আল-ইসলাম। এছাড়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ আহম্মদ কবীর ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও অংশীজনদের অংশগ্রহণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারের প্যানেল আলোচনায় অংশ নেন আইটিএন-বুয়েটের পরিচালক অধ্যাপক ড. রওশন মমতাজ, ইউএন অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস)-এর লিড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার ড. তারিক বিন ইউসুফ, দ্য সিটি ব্যাংক পিএলসির অপারেশনাল হেড (সাসটেইনেবল ফাইন্যান্স) মোল্লা করিমুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (পরিবেশগত ছাড়পত্র) মাসুদ ইকবাল মো. শামীম এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ শামসুল হকসহ সংশ্লিষ্টরা।

পরে আলোচনার সারসংক্ষেপ এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন সুইসকন্টাক্ট বাংলাদেশের ইনস্পায়ার প্রকল্পের টিম লিডার বিদৌরা তাহমিন খান।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ বলেন, ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এখন আর শুধু জাতীয় সমস্যা নয়, এটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। প্রয়োজনীয় আইন, বিধিবিধান ও প্রাতিষ্ঠানিক কাঠামো থাকলেও সমন্বয় এবং অংশীজনদের কার্যকর সম্পৃক্ততায় ঘাটতি রয়েছে। প্লাস্টিক দূষণসহ বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সমন্বিত রোডম্যাপ প্রণয়নের লক্ষ্যে রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে জাতীয় পর্যায়ে বৃহৎ কর্মশালা আয়োজন সময়ের দাবি।’

সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি-আর (Reduce, Reuse, Recycle) কৌশলের কার্যকর বাস্তবায়ন ছাড়া এ সংকটের টেকসই সমাধান সম্ভব নয়। এজন্য সরকার, বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত এবং স্থানীয় জনগোষ্ঠীসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান ওয়াটারএইড বাংলাদেশের ডিরেক্টর (প্রোগ্রামস অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি) পার্থ হেফাজ সেখ।

বিজ্ঞপ্তি/

দুবাই স্টাইলে নতুন স্বাদে দুটি আইসক্রিম আনল পোলার

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:০৩ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১১:০৭ এএম
দুবাই স্টাইলে নতুন স্বাদে দুটি আইসক্রিম আনল পোলার
ছবি: সংগৃহীত

আইসক্রিম উদ্ভাবনের যাত্রায় বাংলাদেশে এই প্রথম এক ভিন্নমাত্রা যোগ করতে যাচ্ছে পোলার আইসক্রিমের দুবাই স্টাইলে ‘রোবাস্তো পিস্তা কুনাফা স্টিক আইসক্রিম’ ও ‘প্রিমিয়াম টাব চকোলেট ফিনেস্তা’।

দেশের অন্যতম উদ্ভাবনী আইসক্রিম ব্র্যান্ড পোলার তার দৃঢ় অবস্থানকে আরও সমৃদ্ধ করতে বাজারে নিয়ে এসেছে প্রিমিয়াম স্বাদের নতুন দু’টি ভ্যারিয়েন্ট রোবাস্তো পিস্তা কুনাফা ও চকোলেট ফিনেস্তা। পোলার আইসক্রিম প্রতিশ্রুতিবদ্ধ দেশের মানুষকে বিশ্বমানের জনপ্রিয় স্বাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। প্রতিশ্রুতির সেই মাইলফলক স্পর্শ করতে পোলার আইসক্রিম বাজার এনেছে দুবাইয়ের স্টাইলের বিখ্যাত রোবাস্তো পিস্তা কুনাফা।

বিশ্বব্যাপী জনপ্রিয় দুবাই চকোলেট টেন্ড্রের রোবাস্তো পিস্তা কুনাফায় রিচ চকোলেট কোটিংয়ের আবরণে ক্রিমি পিস্তাচিও এবং ক্রিসপি কুনাফার টেক্সচার ভোক্তাকে নিয়ে যাবে অসাধারণ স্বাদের এক ভিন্ন জগতে। আর ১ লিটার টাবের চকোলেট ফিনেস্তা আইসক্রিম, চকোলেট লাভারদের মোহিত করবে চকোলেট ডাস্টের লেয়ার, রিচ চকোলেট ও প্রিমিয়াম কোয়ালিটির চকোলেট ক্রাম্বলে।

রাজধানীর গুলশানে জমকালো এক অনুষ্ঠানে এই দুই নতুন ভ্যারিয়েন্টের শুভসূচনা ঘোষিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম, হেড অব মার্কেটিং মো. আব্দুল্লাহ-আল-মামুন, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম-ফ্যাক্টরি অ্যান্ড প্রোজেক্ট মোহাম্মাদ মইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মাদ ইফতেখার আহসান এবং হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম বলেন, ‘ভোক্তাদের জন্য নতুন উদ্ভাবনকে পোলার আইসক্রিম সব সময় গুরুত্ব দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় পোলার ভোক্তাদের প্রিমিয়াম কোয়ালিটি ও বিশ্বমানের জনপ্রিয় স্বাদের সঙ্গে পরিচিত করাতে রোবাস্তো পিস্তা কুনাফা ও চকোলেট ফিনেস্তা বাজারে নিয়ে এসেছে। শুধু নতুন পণ্যই নয়, ভোক্তার সময়কে আনন্দময় করাই আমাদের পণ্যের লক্ষ্য।’

তিনি বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করছি প্রোডাক্টের মানোন্নয়ন নিয়ে কাজ করে ভোক্তার ক্রম পরিবর্তনশীল রুচি ও প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের স্বাদ ও প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করতে।’

পোলারের এই উদ্যোগ ভোক্তার চাহিদাকেই প্রাধান্য দেয়। বিশ্বমানের প্রিমিয়াম কোয়ালিটির অঙ্গীকারকে নিশ্চিত করে যা সারা দেশের আইসক্রিমপ্রেমীদের জন্য অবশ্যই আনন্দের।

বিজ্ঞপ্তি/

ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:১০ এএম
ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান
ছবি: সংগৃহীত

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বমানের শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সৃজনশীল বিকাশ নিশ্চিত করার প্রত্যয়ে নতুন উদ্যোগ নিয়েছে ইস্পাহানি গ্রুপ।

এরই ধারাবাহিকতায় ‘ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুল’-আধুনিক অবকাঠামো, প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠদান এবং শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষার পরিবেশে পরিচালিত একটি অত্যাধুনিক ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪জুলাই) ঢাকার বড় মগবাজারে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।  এ সময় ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি, ইমাদ ইস্পাহানি, মির্জা আহমেদ ইস্পাহানি। এছাড়া উপস্থিত ছিলেন তেহসিন চৌধুরী ইস্পাহানি, ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল শামনাজ ফারজানা, কেমব্রিজ ইউনিভার্সিটির  মো. নাকিব হায়দার, ব্রিটিশ কাউন্সিলের  সৈয়দ ফাহিম ফয়সাল ও ইস্পাহানি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, অভিভাবক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা।

অতিথিদের নিবন্ধন ও আন্তরিক অভ্যর্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী বক্তব্যে ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি বলেন, আমরা শিশুদের জন্য এমন একটি শিক্ষার পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেছি, যেখানে তারা নিরাপদ, নির্ভয় ও আনন্দময় পরিবেশে বেড়ে উঠতে পারবে এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিটি সুদৃঢ়ভাবে নির্মাণ করতে সক্ষম হবে।

এছাড়া অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, একটি শিশুর ভবিষ্যৎ গঠনের ভিত্তি রচিত হয় তার প্রাথমিক শিক্ষাজীবনে। সেই লক্ষ্যকে সামনে রেখে ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুল আধুনিক শিক্ষাদান পদ্ধতি, সৃজনশীল কার্যক্রম, নৈতিক মূল্যবোধ এবং শিশু-কেন্দ্রিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইস্পাহানি গ্রুপের এই নতুন উদ্যোগের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ এবং মানবিক মূল্যবোধ বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন। এর মধ্য দিয়ে আগামী প্রজন্মের জন্য একটি আদর্শ শিক্ষাঙ্গন গড়ে তোলার যাত্রায় ইস্পাহানি কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাইমারি স্কুল নতুন অধ্যায়ের সূচনা করল।

বিজ্ঞপ্তি/

ঢাবি অ্যালামনাই ১৯৯৯ থেকে ২০০০-এর রজত জয়ন্তীর প্রস্তুতি শুরু

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম
ঢাবি অ্যালামনাই ১৯৯৯ থেকে ২০০০-এর রজত জয়ন্তীর প্রস্তুতি শুরু
ছবি: বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ৯৯-০০’ এর রজত জয়ন্তী উৎসব উদযাপনের প্রস্তুতিমূলক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই উৎসবের প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে অ্যালামনাই সংগঠনটির কার্যনির্বাহী কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট এবং রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

সভায় ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ৯৯-২০০০’-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবের নেতৃত্বে সেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ১৯৯৯-২০০০ সেশনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং উৎসবের সার্বিক সাফল্য কামনা করে তিনি জানান, এই সিলভার জুবিলি উৎসবের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন আরও দৃঢ় হবে এবং তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রজত জয়ন্তীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। দেশে ও বিদেশে অবস্থানরত ১৯৯৯-২০০০ সেশনের সব প্রাক্তন শিক্ষার্থীকে দ্রুত ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি/

পূর্বাচল ভ্যালিতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন, আস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৮:০০ পিএম
পূর্বাচল ভ্যালিতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন, আস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের আবাসন খাতে নির্ভরযোগ্যতা, পরিকল্পিত উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় সিটিমেড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের "পূর্বাচল ভ্যালি" প্রকল্পে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ জুলাই) কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়।

পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন ১৮০ ফুট এশিয়ান হাইওয়ের পাশে গড়ে ওঠা এই আধুনিক আবাসন প্রকল্পে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের জন্য নির্মিতব্য নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি (NOHS)-এর সদস্যদের নিকট দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তরের মাধ্যমে পূর্বাচল ভ্যালি তার প্রতিশ্রুতি বাস্তবায়নের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী ইতোমধ্যে তাদের কর্মকর্তাদের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে পূর্বাচল ভ্যালি প্রকল্পে প্রায় ১, ০০০টি প্লট ক্রয় করেছে। এই বিনিয়োগ প্রকল্পটির প্রতি তাদের আস্থা, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতি দৃঢ় বিশ্বাসেরই প্রতিফলন। নির্ধারিত সময় অনুযায়ী ধাপে ধাপে প্লট হস্তান্তর কার্যক্রম পরিচালনার মাধ্যমে পূর্বাচল ভ্যালি সেই আস্থার যথাযথ মর্যাদা রক্ষা করে চলেছে।

পূর্বাচল ভ্যালি শুধুমাত্র একটি আবাসন প্রকল্প নয়, এটি একটি পরিকল্পিত, আধুনিক ও সমন্বিত স্মার্ট টাউনশিপ। প্রকল্পে বিদ্যমান ও পরিকল্পনাধীন বিভিন্ন নাগরিক সুবিধার মধ্যে রয়েছে বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজ, এংকোরেজ স্কুল অ্যান্ড কলেজ, দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স, সুইমিং পুল, খেলার মাঠ, সুপার শপ, লেক, আধুনিক বিশ্ববিদ্যালয়, জেনারেল হাসপাতাল, আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল, কনভেনশন সেন্টার, শপিংমল, ফুড কার্ট, বোট ক্লাব, এমিউজমেন্ট পার্ক, জিমনেসিয়াম, ক্লাব হাউজ এবং অন্যান্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা।

এছাড়াও এই প্রকল্পের জন্য আধুনিক স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, বিশুদ্ধ পানির সরবরাহ এবং অভ্যন্তরীণ চলাচলের জন্য পরিবেশবান্ধব ইলেকট্রিক ভেহিকেল সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে।

সিটিমেড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড দৃঢ়ভাবে বিশ্বাস করে, সময়মতো প্লট হস্তান্তর, আইনি স্বচ্ছতা এবং মানসম্পন্ন অবকাঠামো নির্মাণের মাধ্যমে পূর্বাচল ভ্যালি দেশের অন্যতম নির্ভরযোগ্য ও মর্যাদাপূর্ণ আবাসন প্রকল্প হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত হবে। ভবিষ্যতেও সব গ্রাহকের কাছে নির্ধারিত সময়ের মধ্যে প্লট হস্তান্তরের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ।

বিজ্ঞপ্তি/

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘হেলথ ফেস্ট ২০২৬’ উদ্বোধন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৫ পিএম
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘হেলথ ফেস্ট ২০২৬’ উদ্বোধন
ছবি: বিজ্ঞপ্তি

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এবং এনএসইউ পাবলিক হেলথ অ্যান্ড সায়েন্সেস ক্লাব (পিএইচএসসি)-এর যৌথ উদ্যোগে জনস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শিক্ষা, গবেষণা এবং সমাজসেবামূলক কার্যক্রমকে উৎসাহিত করতে তিন দিনব্যাপী ‘হেলথ ফেস্ট ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) থেকে ১৬ জুলাই পর্যন্ত এনএসইউ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের লোয়ার প্লাজায় এই উৎসব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যসেবা খাত, শিল্পপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ড. তাহমীদ আহমেদ প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব এম. এ. কাশেম, ও জনাব বেনজীর আহমেদ, ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়জুর রহমান, সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক নেছার ইউ. আহমেদ এবং নুভিস্তা ফার্মা পিএলসির সহকারী মহাব্যবস্থাপক ড. কুমকুম পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

মূল বক্তব্যে ড. তাহমীদ আহমেদ অপুষ্টি ও শিশুর অপুষ্টি মোকাবিলায় উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান জনস্বাস্থ্যের চ্যালেঞ্জ, বিশেষ করে অপুষ্টি ও শিশুর অপুষ্টি মোকাবিলায় উদ্ভাবন, পারস্পরিক সহযোগিতা এবং গবেষণাভিত্তিক সমাধান প্রয়োজন। এ ক্ষেত্রে তরুণ শিক্ষার্থী ও পেশাজীবীদের দক্ষতা ও জ্ঞান অর্জনের মাধ্যমে টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে ভূমিকা রাখতে হবে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব এম. এ. কাশেম বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি সবসময় শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ অর্জনে গুরুত্ব দিয়ে আসছে। জনস্বাস্থ্যের পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের গবেষণার সক্ষমতা আরও বাড়াতে হবে এবং আন্তর্জাতিক মানের গবেষণার মাধ্যমে বিশ্ব জ্ঞান সমৃদ্ধ করার পাশাপাশি মানুষের কল্যাণে অবদান রাখতে হবে।

বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব বেনজীর আহমেদ বলেন, হেলথ ফেস্ট ২০২৬ নর্থ সাউথ ইউনিভার্সিটির একাডেমিক উৎকর্ষ ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার সুযোগ সৃষ্টি করে, নতুন উদ্ভাবনে উৎসাহিত করে এবং সমাজের কল্যাণে কার্যকর সমাধান তৈরিতে অনুপ্রাণিত করে।

ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়জুর রহমান বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং মানসম্মত চিকিৎসাসেবা সবার কাছে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা পেশাজীবীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমরা আনন্দিত।

নুভিস্তা ফার্মা পিএলসির সহকারী মহাব্যবস্থাপক ড. কুমকুম পারভীন বলেন, স্বাস্থ্য সচেতনতার শুরু শিক্ষা থেকেই। হেলথ ফেস্টের মতো আয়োজন শিক্ষার্থীদের স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়, নতুন ধারণা অর্জন এবং স্বাস্থ্য খাতের পরিবর্তিত চাহিদা সম্পর্কে জানার একটি চমৎকার সুযোগ তৈরি করে।

সভাপতির বক্তব্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, হেলথ ফেস্ট ২০২৬ স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বৈশ্বিক স্বাস্থ্য লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি প্লাস্টিক দূষণের মতো চ্যালেঞ্জ এবং এর মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর প্রভাব মোকাবিলায় আমাদের একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষা, গবেষণা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারি।

বিশেষ অতিথির বক্তব্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. নেছার ইউ. আহমেদ বলেন, ভবিষ্যতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়, শিল্পখাত এবং নীতিনির্ধারকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সমালোচনামূলক বিশ্লেষণ এবং নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানাই।

সাউথইস্ট ব্যাংক ও ইউনাইটেড হেলথকেয়ারের পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী হেলথ ফেস্ট ২০২৬-এ স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম, স্বাস্থ্য পরীক্ষা, একাডেমিক প্রতিযোগিতা, কর্মশালা, সেমিনার, প্রদর্শনী এবং বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশনের আয়োজন করা হয়েছে। এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থী, গবেষক, স্বাস্থ্যসেবা, পেশাজীবী এবং শিল্পখাতের প্রতিনিধিদের মধ্যে জ্ঞান বিনিময়, উদ্ভাবন ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যকর সমাজ গঠনে উদ্বুদ্ধ করা হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এই উৎসব জনস্বাস্থ্য, শিক্ষা, গবেষণা এবং সমাজের প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটির অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তি/