ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
বিচারপতিকে গালিগালাজ করল মামলাকারী, সুপ্রিম কোর্টে চরম বিশৃঙ্খলা ক্রিয়াভেঞ্চার ৪.০ এর গ্র্যান্ড ফিনালে: চ্যাম্পিয়ন ‘স্টার্টআপ গ্রিড’ এই মাসেই দুই লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা নাচোলে এআই দিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে স্কুলছাত্র গ্রেপ্তার মার্কিন চুক্তি থেকে বের হয়ে গেল ইরান, হরমুজ নিয়ন্ত্রণের হুঁশিয়ারি টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক দুর্ঘটনায় শুঁটকি ব্যবসায়ীর মৃত্যু পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, ব্যাখ্যা দিলেন জয়সওয়াল পড়ে পাওয়া গল্পের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা ট্রাম্প-জাইদি বৈঠক: ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত একটি বাগানের বদলে জান্নাতের বাগান শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’র প্রতিবাদে শিক্ষার্থীদের ‘ব্রয়লার চিকেন পার্টি’ নরসিংদীতে শিশুর পা ভাঙার অভিযোগে চাচিসহ ৩ জনের বিরুদ্ধে মামালা সেমিফাইনালের আগে বাংলাদেশকে কী বললেন স্কালোনি? চট্টগ্রামে সাদিয়াস কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা কার্যবণ্টন বিধিমালা সংশোধনে মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ ইরানে হামলার আশঙ্কায় ধর্মীয় স্থাপনায় সরিয়ে নেওয়া হচ্ছে পরীক্ষাকেন্দ্র ম্যারাডোনার স্মৃতিতে অনুপ্রাণিত আর্জেন্টিনা ফাইনালে আর্জেন্টিনাকেই চায় স্পেন মোটরসাইকেলে স্কুলে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ২ শিক্ষার্থী আহত খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি দুবাই স্টাইলে নতুন স্বাদে দুটি আইসক্রিম আনল পোলার লোহাগাড়ায় প্রাইভেটকার থেকে ২ এলজি উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩ বরগুনায় প্রাথমিকের বৃত্তিতে আপন ৩ বোনের সাফল্য বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের, মার্কিন অবরোধ পুনর্বহাল ও নতুন করে হামলা গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০ আজ দুপুরে ছায়াহীন থাকবে পবিত্র কাবা শরিফ জয়ের পর ইয়ামালের পোস্ট ‘আলহামদুলিল্লাহ’ স্পেনকে হারানোর মতো যোগ্যতা আমাদের ছিল না: দিদিয়ের দেশম স্পেন বিশ্বের সেরা দল: দে লা ফুয়েন্তে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনার দাবি

ফাইনালে আর্জেন্টিনাকেই চায় স্পেন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:০৭ এএম
ফাইনালে আর্জেন্টিনাকেই চায় স্পেন
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বই তার এই চাওয়ার অন্যতম কারণ।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে কোচিং কোর্স করার সময় স্কালোনির শিক্ষক ছিলেন দে লা ফুয়েন্তে। সেই শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক পরবর্তীতে গভীর বন্ধুত্বে রূপ নেয়।

দে লা ফুয়েন্তে বলেন, ‘বন্ধুত্বের কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারলে ভালো লাগবে। তবে ইংল্যান্ডও অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল এবারই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।’

স্প্যানিশ কোচের মতে, দুটি সেমিফাইনালই ছিল ‘ফাইনালের আগে আরেকটি ফাইনাল’। তাই প্রতিপক্ষ যে-ই হোক, শিরোপার লড়াই সমান কঠিন হবে।

এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে দে লা ফুয়েন্তের ভূয়সী প্রশংসা করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘লুইসের জন্য আমি খুবই আনন্দিত। তিনি এই সাফল্যের যোগ্য। তিনি দারুণ একজন মানুষ এবং আমাকে সবসময় সাহায্য করেছেন।’

রসিকতা করে স্কালোনি বলেন, ‘আমি কি তাকে ফোন করব? তা আমাদের ম্যাচের ফলের ওপর নির্ভর করছে। আমরা জিতলে ফোন করব না। আর যদি হেরে যাই, তাহলে তাকে শুভকামনা জানাতে ফোন করব। তবে আশা করি, ফাইনাল শেষ হওয়ার আগে তাকে ফোন করতে হবে না।’

বিজ্ঞপ্তি/

সেমিফাইনালের আগে বাংলাদেশকে কী বললেন স্কালোনি?

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:৩২ এএম
সেমিফাইনালের আগে বাংলাদেশকে কী বললেন স্কালোনি?
কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালকে সামনে রেখে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দূর দেশ থেকেও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে সেমিফাইনালে জয় এনে বাংলাদেশের সমর্থকদের মুখে হাসি ফোটানোর আশাও ব্যক্ত করেন স্কালোনি।

স্কালোনি বলেন, ‘বাংলাদেশকে ধন্যবাদ। সত্যি বলতে এটা আশ্চর্যজনক। বাংলাদেশের মানুষ আমাদের সবসময়ই চমকে দেয়। এত দূরে থেকেও তারা আর্জেন্টিনাকে এত ভালোবাসে, এটা সত্যিই অসাধারণ। নিজের দেশের বাইরেও অন্য দেশের মানুষকে আর্জেন্টিনার গায়ে জড়াতে দেখাটা দারুণ অনুভূতি। বাংলাদেশকে অনেক ধন্যবাদ। আশা করি আজ আমরা বাংলাদেশের সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব। এজন্যই তো আমরা এখানে এসেছি।’

নিজেদের পারফরম্যান্স নিয়েও আশাবাদী স্কালোনি। সমালোচনা থাকলেও তার বিশ্বাস, টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা প্রমাণ করে দল সঠিক পথেই এগোচ্ছে।

তিনি বলেন, ‘এই পর্যায়ে উঠতে হলে নিশ্চয়ই আমরা ভালো কিছু করেছি। আমি এই ছেলেদের কাছে কৃতজ্ঞ, কারণ ওরাই আবার আমাদের বিশ্বের সেরা চার দলের মধ্যে নিয়ে এসেছে। আমরা অনেক ভালো কাজ করেছি। কখনও কখনও তা যথেষ্ট মনে হয় না, কিন্তু এখান পর্যন্ত যা করেছি, তা নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত।’

নকআউট পর্বে প্রতিটি ম্যাচেই কঠিন লড়াই করতে হলেও স্কালোনির মতে, বিশ্বকাপের মতো বড় আসরে সাফল্য পেতে হলে প্রতিকূলতা অতিক্রম করতেই হয়।

বিজ্ঞপ্তি/

ফাইনালে আর্জেন্টিনাকেই চায় স্পেন

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:০৭ এএম
ফাইনালে আর্জেন্টিনাকেই চায় স্পেন
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বই তার এই চাওয়ার অন্যতম কারণ।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে কোচিং কোর্স করার সময় স্কালোনির শিক্ষক ছিলেন দে লা ফুয়েন্তে। সেই শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক পরবর্তীতে গভীর বন্ধুত্বে রূপ নেয়।

দে লা ফুয়েন্তে বলেন, ‘বন্ধুত্বের কারণে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারলে ভালো লাগবে। তবে ইংল্যান্ডও অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল এবারই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।’

স্প্যানিশ কোচের মতে, দুটি সেমিফাইনালই ছিল ‘ফাইনালের আগে আরেকটি ফাইনাল’। তাই প্রতিপক্ষ যে-ই হোক, শিরোপার লড়াই সমান কঠিন হবে।

এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে দে লা ফুয়েন্তের ভূয়সী প্রশংসা করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘লুইসের জন্য আমি খুবই আনন্দিত। তিনি এই সাফল্যের যোগ্য। তিনি দারুণ একজন মানুষ এবং আমাকে সবসময় সাহায্য করেছেন।’

রসিকতা করে স্কালোনি বলেন, ‘আমি কি তাকে ফোন করব? তা আমাদের ম্যাচের ফলের ওপর নির্ভর করছে। আমরা জিতলে ফোন করব না। আর যদি হেরে যাই, তাহলে তাকে শুভকামনা জানাতে ফোন করব। তবে আশা করি, ফাইনাল শেষ হওয়ার আগে তাকে ফোন করতে হবে না।’

বিজ্ঞপ্তি/

জয়ের পর ইয়ামালের পোস্ট ‘আলহামদুলিল্লাহ’

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:৩৬ এএম
জয়ের পর ইয়ামালের পোস্ট ‘আলহামদুলিল্লাহ’
স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল। ছবি: সংগৃহীত

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলে কিলিয়ান এমবাপ্পেদের ছিটকে দেয় লা রোজা। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলহামদুলিল্লাহ’ লিখে পোস্ট করে আলোচনায় আসেন স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল।

ম্যাচ শেষে এক্সে দুই হাত তুলে দোয়ার ভঙ্গিতে নিজের একটি ছবি পোস্ট করেন ইয়ামাল। ক্যাপশনে ছিল মাত্র একটি শব্দ-‘আলহামদুলিল্লাহ’। মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম ও একমাত্র বিশ্বকাপ জিতেছিল স্পেন। ১৬ বছর পর আবারও শিরোপা নির্ধারণী ম্যাচে উঠল ইউরোপের দেশটি। নতুন প্রজন্মের হাত ধরে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এখন স্প্যানিশদের সামনে।

সেমিফাইনালে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের হাতে। ২২তম মিনিটে ফরাসি বক্সে ফাউলের শিকার হন ইয়ামাল। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক মিকেল ওইয়ারসাবাল।

বিরতির পর ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। দানি ওলমোর সঙ্গে দারুণ বোঝাপড়ার পর বক্সে ঢুকে শক্তিশালী শটে ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনিয়ঁকে পরাস্ত করেন তিনি।

২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনকে ৩-১ গোলে হারিয়েছিল ফ্রান্স। প্রায় দুই দশক পর সেই হারের প্রতিশোধ নিল লা রোজা।

পাপ্পু/ অন্তরা/

স্পেনকে হারানোর মতো যোগ্যতা আমাদের ছিল না: দিদিয়ের দেশম

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:২৮ এএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১১:০৫ এএম
স্পেনকে হারানোর মতো যোগ্যতা আমাদের ছিল না: দিদিয়ের দেশম
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। ম্যাচ শেষে হতাশ ফরাসি কোচ দিদিয়ের দেশম স্বীকার করেছেন, স্পেনকে হারানোর মতো পারফরম্যান্স তার দলের ছিল না।

সংবাদ সম্মেলনে দেশম বলেন, ‘জয়ের আশা করতে হলে আমাদের সেরাটা খেলতে হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তা পারিনি। স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে এবং জয়টি তাদেরই প্রাপ্য।’

ম্যাচের শুরুতেই মিকেল ওয়ারজাবালের পেনাল্টি গোলে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে দানি ওলমোর পাস থেকে পেদ্রো পোরো ব্যবধান দ্বিগুণ করলে ফাইনালের টিকিট নিশ্চিত করে লা রোজা।

পরিসংখ্যানও স্পেনের আধিপত্যেরই প্রমাণ দেয়। পোরোর গোলের সময় পর্যন্ত স্পেনের আটটি শটের বিপরীতে ফ্রান্স নিতে পেরেছিল মাত্র দুটি শট। বল দখল ও মাঠের দ্বৈরথেও ছিল স্প্যানিশদের স্পষ্ট প্রাধান্য। পুরো ম্যাচে ফ্রান্সের ১০টি শটের মধ্যে মাত্র তিনটি ছিল লক্ষ্যে, আর গোলপোস্টের ১৩ মিটারের ভেতর থেকে তারা নিতে পেরেছিল মাত্র একটি শট।

দেশম বলেন, ‘স্পেন রক্ষণে অসাধারণ খেলেছে। তারা আমাদের খুব কম জায়গা দিয়েছে। তার ওপর আমরা নিজেরাও টেকনিক্যাল ভুল করেছি, যা প্রতিপক্ষের জন্য কাজ আরও সহজ করে দিয়েছে। আগের ম্যাচগুলোর তুলনায় আজ আমাদের টেকনিক্যাল মান অনেক নিচে ছিল।’

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল অলিসের আক্রমণভাগও এদিন নিষ্প্রভ ছিল। আগের ছয় ম্যাচে এই তিন ফরোয়ার্ড মিলে ১৩টি গোল ও ১০টি অ্যাসিস্ট করলেও স্পেনের বিপক্ষে তারা মাত্র পাঁচটি শট নিতে সক্ষম হন। তাদের সম্মিলিত এক্সপেক্টেড গোল ছিল মাত্র ০.১৫।

দেশমের ভাষ্যে, ‘আমাদের পাসিং কম্বিনেশন ও আক্রমণাত্মক ছন্দের তুলনায় স্পেনের পাস ইন্টারসেপ্ট করার ক্ষেত্রে অনেক বেশি কার্যকর ছিল। আমরা কোনো সমাধান খুঁজে পাইনি। তবে এটাও ঠিক, আমাদের শক্তি হঠাৎ করেই হারিয়ে যায়নি; প্রতিপক্ষও অসাধারণ ফুটবল খেলেছে।’

পাপ্পু/অন্তরা/

স্পেন বিশ্বের সেরা দল: দে লা ফুয়েন্তে

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:২৫ এএম
স্পেন বিশ্বের সেরা দল: দে লা ফুয়েন্তে
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত কোচ লুইস দে লা ফুয়েন্তে তার দলকে বিশ্বের সেরা দল বলে অভিহিত করেছেন।

সেমিফাইনালে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় স্পেন। শক্তিশালী ফ্রান্সকে ছাপিয়ে মাঠের লড়াইয়ে আধিপত্য বিস্তার করে লা রোজারা। এই জয়ের মাধ্যমে ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল স্পেন।

ম্যাচ শেষে দে লা ফুয়েন্তে বলেন, ‘প্রায় চার বছর আগে আমরা একটি নির্দিষ্ট পরিকল্পনা ও দর্শন নিয়ে যাত্রা শুরু করেছিলাম। সেই পরিকল্পনার প্রতি আমরা সবসময় অটল থেকেছি এবং আজ তারই ফল পাচ্ছি।’

ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর পর নিজের দলের প্রশংসা করে তিনি বলেন, ‘আজ আমরা বিশ্বের অন্যতম সেরা একটি জাতীয় দলের বিপক্ষে খেলেছি। কিন্তু তাদের সামনে যে দলটি ছিল, সেটিই বিশ্বের সেরা দল। এখানেই পার্থক্য।’

দে লা ফুয়েন্তের অধীনে স্পেন ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে। তার কোচিংয়েই ২০২৪ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিল স্পেন। এবার প্রতিযোগিতামূলক ম্যাচে টানা তৃতীয়বারের মতো ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছাল দে লা ফুয়েন্তের শিষ্যারা।

নিজের খেলোয়াড়দের প্রশংসা করে স্প্যানিশ এই কোচ বলেন, ‘এই খেলোয়াড়রা সম্ভাব্য সবকিছুরই যোগ্য। তারা প্রতিদিন নিজেদের প্রতিশ্রুতি, সংহতি, আত্মত্যাগ ও অসাধারণ প্রতিভার প্রমাণ দিচ্ছে। কঠিন কাজকেও তারা সহজ করে তুলতে পারে।’

পাপ্পু/অন্তরা/