বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে স্পেনের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়া ফ্রান্স আরও বিপদে পড়ে দ্বিতীয়ার্ধের শুরুতে। ম্যাচের ৫৮ মিনিটে দারুণ এক গোল করে স্পেনের ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। তাতে স্কোরলাইন হয় ২-০।
মঙ্গলবার (১৪ জুলাই) ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচের ২২ মিনিটেই এগিয়ে যায় স্পেন। মিকেল ওইয়ারসাবালের পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। তাতে শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লা রোজারা।
বিরতি থেকে ফিরে বল দখলে রেখে ব্যবধান বাড়াতে আক্রমণ চালায় স্পেন। তবে বক্সের প্রান্ত থেকে মিকেল ওইয়ারসাবালের নেওয়া শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়।
এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ আসে ৫৮ মিনিটে। দারুণ এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। টটেনহ্যামের এই ফুলব্যাক নিজেই গোলের সুযোগ তৈরি করেন। দানি ওলমোর সঙ্গে ওয়ান-টু করে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন পোরো। এরপর ঠাণ্ডা মাথায় ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনিয়ঁকে পরাস্ত করে বল পাঠিয়ে দেন জালে। তাতে স্কোরলাইন দাঁড়ায় ২-০।
এর কিছুক্ষণ পর ফ্রান্সের জালে বল জড়ান লামিনে ইয়ামাল। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।
এসজি/