ঢাকা ৩১ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সর্বশেষ
সালথা ছাত্রদলের কমিটিতে ৪ বিবাহিত নেতা, কারও রয়েছে সন্তানও ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না: ত্রাণমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন: ২৭ আগস্টের মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্তের নির্দেশ জুয়ার জালে সর্বস্ব হারাচ্ছেন পেকুয়ার তরুণরা মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২ দালালের জেল, ৩ জনের জরিমানা ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশনে ১০টি সরকারি বিল পাস এক কুকুরের কামড়েই শেরপুরে আহত ২৯ সফর মাসের চাঁদ দেখা গেছে, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিলল ৬ হাজার ইয়াবা সোনারগাঁয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর একই স্থানে সভাকে কেন্দ্র করে উত্তেজনা রংপুরে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ, তারপর... শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা টি-টোয়েন্টি সিরিজেও হারে শুরু বাংলাদেশের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান রেকর্ড তাপমাত্রায় পুড়ছে যুক্তরাজ্য ‘আত্মসমর্পণের সুযোগ নেই, গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে শেখ হাসিনার’ হাঁটার অভ্যাসটিই হতে পারে পাপমোচন সবচেয়ে বড় উপায়? চরমপন্থা ও উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: প্রধানমন্ত্রী ফাইনালের আগে ইয়ামালের বার্তা: 'নিউইয়র্ক' আমরা আসছি জনগণের নির্বাচিত সরকার তাদের পাশেই রয়েছে: ত্রাণমন্ত্রী ইংল্যান্ডের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত সাজেক ভ্যালি জনবল নেবে ব্যাংক এশিয়া, দ্রুত আবেদন করুন ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে  ৩৯১ সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী: আসক হেলথকেয়ার ডায়াগনস্টিক ইউনিট-২-এর যাত্রা শুরু ২৬ ক্রীড়া ফেডারেশনের নতুন কমিটির সুপারিশ ডব্লিউইউবি-তে বিজনেস আইডিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন নীল-সাদা জার্সির ভাঁজে সময় কুকুরের আতঙ্কে ইবির শিক্ষার্থীরা

মেসির শতভাগ জয়ের রেফারি এবার ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম
মেসির শতভাগ জয়ের রেফারি এবার ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে
ইসমাইল এলফাত। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন মরক্কো বংশোদ্ভূত মার্কিন রেফারি ইসমাইল এলফাত। তবে ম্যাচ শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এই ৪৪ বছর বয়সী রেফারি, কারণ তার অধীনে লিওনেল মেসির খেলা পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে মেসির দল।

কাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া এলফাত মাত্র ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। টেক্সাস বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ফুটবলও খেলেছেন। মাঠে রেফারিংয়ের মান নিয়ে অসন্তুষ্টি থেকেই রেফারি হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ২০১১ সালে পেশাদার রেফারি হিসেবে যাত্রা শুরু করে পরের বছরই মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হয় তার।

এলফাতকে আধুনিক ফুটবলে ভিএআর প্রযুক্তির অন্যতম অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। পরীক্ষামূলক পর্যায়ে অন-ফিল্ড ভিডিও রিভিউ ব্যবহৃত প্রথম ম্যাচটি পরিচালনা করেছিলেন তিনিই। ২০২০ ও ২০২২ সালে তিনি দুবার এমএলএসের ‘রেফারি অব দ্য ইয়ার’ নির্বাচিত হন।

২০২২ সালের কাতার বিশ্বকাপে তিনটি ম্যাচ পরিচালনার পাশাপাশি ফ্রান্স ও আর্জেন্টিনার ফাইনালে তিনি চতুর্থ অফিশিয়ালের দায়িত্ব পালন করেন। সেই ফাইনালেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করেন লিওনেল মেসি।

মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এলফাত তার পাঁচটি ম্যাচ পরিচালনা করেছেন। এর মধ্যে রয়েছে ২০২৩ সালের লিগস কাপ ফাইনালও। উল্লেখযোগ্য বিষয় হলো, এলফাতের পরিচালনায় অনুষ্ঠিত পাঁচটি ম্যাচেই জয় পেয়েছে মেসির দল। 

চলমান বিশ্বকাপেও এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিচালনা করেছেন এলফাত। নেদারল্যান্ডস-জাপান, স্পেন-উরুগুয়ে এবং নরওয়ে-ব্রাজিল ম্যাচে তার দায়িত্ব পালন নিয়ে প্রশংসার পাশাপাশি কিছু বিতর্কও হয়েছে। ব্রাজিলের বিপক্ষে একটি পেনাল্টির সিদ্ধান্ত ভিএআরের সহায়তায় সংশোধন করতে হয়েছিল তাকে। এছাড়া একটি লাল কার্ড ও আটটি হলুদ কার্ড দেখিয়েছেন তিনি।

পাপ্পু/রিফাত/

টি-টোয়েন্টি সিরিজেও হারে শুরু বাংলাদেশের

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম
টি-টোয়েন্টি সিরিজেও হারে শুরু বাংলাদেশের
দারুণ এক ফিফটি উপহার দিলেও দলকে জেতাতে পারেননি ইয়াসির আলী রাব্বী। ছবি: সংগৃহীত।

জিম্বাবুয়ে সফরে ‘ব্যর্থতার ভুত’ পেয়ে বসেছে বাংলাদেশ দলকে। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজেও টাইগারদের শুরুটা হয়েছে হার দিয়ে।

বুধবার (১৫ জুলাই) বুলাওয়েতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রানে হেরেছে বাংলাদেশ। ১৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ ওভার বাকি থাকতে ১৩৮ রানে গুটিয়ে যায় তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দল।

৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। ইয়াসির আলি রাব্বির দারুণ ফিফটির পরও সেই চাপ সামলে উঠতে পারেনি দল। রাব্বী ৩৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেন। জিম্বাবুয়ের পক্ষে সর্বাধিক ৪টি করে উইকেট নিয়েছেন রিচার্ড নাগারভা ও ব্লেসিং মুজারাবানি।

এর আগে টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় সফরকারী বাংলাদেশ। জিম্বাবুয়ের শুরুটা ছিল দারুণ। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও টাডিওয়ানাশে মারুমানি প্রথম তিন ওভারেই যোগ করে ৩৬ রান। পাওয়ার প্লেতে দলটির সংগ্রহ ছিল ১ উইকেট ৫৪ রান। মারুমানি ৯ বলে ১৪ রান করে থামেন। বেনেট ৩০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলেন। জিম্বাবুয়ের পক্ষে যা সর্বোচ্চ। 

মাঝে বাংলাদেশি পেসার নাহিদ রানা গতিতে বেশ ভুগিয়েছেন। তবে শেষ দিকে রায়ান বার্ল ও ব্রেড ইভান্সের অপরাজিত ইনিংসে ৬ উইকেটে ১৭০ রানের পুঁজি গড়ে জিম্বাবুয়ে।

বার্ল ২৫ বলে ২ চার ও ১ ছক্কায় ৩০ রানে অপরাজিত ছিলেন। ইভান্স ১০ বলে ৪ চারে অপরাজিত ১৯ রান করেন। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে ১৫ বলে ৩১ রান যোগ করেন দুজন।

বাংলাদেশের পক্ষে নাহিদ রানা ২৬ রান খরচায় সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন। এছাড়া ২ শিকার ধরেছেন সাইফউদ্দিন।

তোফায়েল/এএফ

ফাইনালের আগে ইয়ামালের বার্তা: 'নিউইয়র্ক' আমরা আসছি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৬ পিএম
ফাইনালের আগে ইয়ামালের বার্তা: 'নিউইয়র্ক' আমরা আসছি
স্পেনের তারকা লামিনে ইয়ামাল। ছবি: সংগৃহীত

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ার পর আত্মবিশ্বাসে উজ্জ্বল স্পেন। ম্যাচ শেষে তরুণ তারকা লামিনে ইয়ামাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছেন, 'নিউইয়র্ক', আমরা আসছি।’

১৯ বছরে পা দেওয়া বার্সেলোনার এই উইঙ্গার সেমিফাইনালে প্রথমার্ধে একটি পেনাল্টি আদায় করে দলের জয়ের ভিত্তি গড়ে দেন। সেই পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারসাবাল। দ্বিতীয়ার্ধে পেড্রো পোরোর গোলে ব্যবধান দ্বিগুণ করে ফাইনাল নিশ্চিত করে লা রোজা।

ম্যাচ শেষে পুয়ের্তো রিকান শিল্পী ব্যাড বানির জনপ্রিয় গান ‘নুয়েভায়োল’- এর অনুপ্রেরণায় ইনস্টাগ্রামে ইয়ামাল লেখেন, ‘নিউইয়র্ক, আমরা আসছি।’

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। সেখানে স্পেনের প্রতিপক্ষ হবে দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার বিজয়ী দল।

ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেন পুরো টুর্নামেন্টজুড়েই দারুণ ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র ছাড়া বাকি সব ম্যাচে জয় পেয়েছে দলটি। সেমিফাইনালেও ফ্রান্সের মতো শক্তিশালী প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রেখে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় স্প্যানিশরা।

দ্বিতীয় গোলের অ্যাসিস্ট করা দানি ওলমো ম্যাচ শেষে বলেন, ‘মনে হচ্ছে সবকিছু যেন ভাগ্যেই লেখা ছিল। আমরা আটলান্টা থেকে বিশ্বকাপ অভিযান শুরু করেছিলাম, আর শেষ করতে যাচ্ছি নিউইয়র্কে। এখন আমরা শিরোপার খুব কাছাকাছি। এবার সেটি জিতে আনাই লক্ষ্য।’

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম ও একমাত্র বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম আবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন।

পাপ্পু/নাঈম

ইংল্যান্ডের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:৪০ পিএম
ইংল্যান্ডের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট
আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিলারুয়েল। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই ম্যাচের আগে মাঠের বাইরের রাজনৈতিক উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিলারুয়েলের এক মন্তব্যকে ঘিরে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ভিলারুয়েল লেখেন, ‘আগামীকাল আমরা দখলদার জলদস্যুদের বিপক্ষে খেলব। এটি সাধারণ কোনো ম্যাচ নয়। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ সবসময়ই বিশেষ। এটি মালভিনাসের (ফকল্যান্ড) লড়াই, এটি ডিয়েগোর লড়াই, এটি লিওর (মেসি) শেষ লড়াই এবং এটি আক্রমণকারীদের রুখে দেওয়ার লড়াই।’

ভিলারুয়েলের এই মন্তব্য ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি আবারও সামনে নিয়ে এসেছে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ-যাকে আর্জেন্টিনা ‘লাস মালভিনাস’ নামে ডাকে। এটা নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে। ২০১৩ সালের গণভোটে দ্বীপটির বাসিন্দারা যুক্তরাজ্যের ওভারসিজ টেরিটরি হিসেবে থাকার পক্ষে রায় দেন।

তবে ম্যাচের আগে রাজনৈতিক বিতর্ক থেকে নিজেকে এবং দলকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি শুধুই একটি ফুটবল ম্যাচ। অতীতে যা ঘটেছে, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি-রাজনীতি ও খেলাকে একসঙ্গে মেলানো চরম বোকামি। আমরা যুদ্ধের তীব্র নিন্দা জানাই।’

এদিকে, ম্যাচকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আটলান্টা পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

পাপ্পু/নাঈম

২৬ ক্রীড়া ফেডারেশনের নতুন কমিটির সুপারিশ

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৭:০৩ পিএম
২৬ ক্রীড়া ফেডারেশনের নতুন কমিটির সুপারিশ
ছবি: সংগৃহীত।

দেশের ক্রীড়াঙ্গণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ৩ মাসের মধ্যে সব জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ক্রীড়া ফেডারেশনে নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে ‘ক্রীড়াঙ্গণে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা সমাধান ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে’ গঠিত কমিটি।

প্রথম ধাপে ২৬টি ক্রীড়া ফেডারেশনের নতুন কমিটির সুপারিশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে বাকি ফেডারেশনগুলোর কমিটির সুপারিশও জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

বুধবার (১৫ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। এ সময় কমিটির সদস্য অ্যাডভোকেট আলী ইমাম তপন, আমিনুল হক দেওয়ান সজল ও জাহেদ পারভেজ চৌধুরী উপস্থিত ছিলেন।

রেদোয়ান বলেন, ‘দেশের অধিকাংশ ক্রীড়া ফেডারেশন এবং জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা বর্তমানে অ্যাডহক বা দীর্ঘদিনের একপেশে কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এসব কমিটিতে নির্বাচিত প্রতিনিধিত্ব না থাকায় ক্রীড়াঙ্গনে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তাই প্রাথমিকভাবে ২৬টি কমিটি বাতিলের সুপারিশ করা হয়েছে, যাতে দ্রুত নির্বাচন আয়োজন করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি দায়িত্ব নিতে পারে।’

তিনি জানান, প্রথম ধাপের ২৬টি ফেডারেশনের অধিকাংশই অলিম্পিকভুক্ত এবং এশিয়ান গেমসে অংশগ্রহণকারী সংস্থা। ‘যারা নির্বাচনের মাধ্যমে দায়িত্বে আসবেন, তারাই এশিয়ান গেমসসহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবেন। আমরা নির্বাচন করিয়েই ছাড়ব।’- বলেন রেদোয়ান। নির্বাচন পরিচালনায় সক্ষম ব্যক্তিদেরই এসব কমিটিতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা ব্যক্তিদের কেউ নতুন কমিটিতে থাকতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে রেদোয়ান বলেন, ‘রাজনৈতিক পদধারীরা নয়, বরং যারা ক্রীড়াঙ্গনে ত্যাগী, কর্মঠ এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অগ্রাধিকার দেওয়া উচিত।’

সংবাদ সম্মেলনে কমিটির সদস্য আমিনুল হক দেওয়ান সজল বলেন, ‘খেলার মাঠ হবে সবার। বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো রাজনৈতিক পরিচয় এখানে মুখ্য নয়। ক্রীড়াঙ্গনে আমরা রাজনীতিকে প্রাধান্য দিতে চাই না। আমাদের লক্ষ্য হবে যোগ্য, দক্ষ ও নিবেদিতপ্রাণ সংগঠকদের মাধ্যমে দেশের খেলাধুলাকে এগিয়ে নেওয়া।’

তোফায়েল/এএফ

নীল-সাদা জার্সির ভাঁজে সময়

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:৫১ পিএম
আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম
নীল-সাদা জার্সির ভাঁজে সময়
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার খেলা মানেই এখন আর শুধু একটা ফুটবল ম্যাচ নয়। প্রতিটা ম্যাচের সঙ্গে যেন একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে একটা সময়।

একটা সময় আর্জেন্টিনার ম্যাচ মানেই ছিল প্রতিপক্ষ, ট্যাকটিকস, জয়-পরাজয়ের হিসাব। এখন আর তা নয়। এখন ম্যাচের মাঝখানেও মনে করিয়ে দেয়, আর কতটা সময় নীল-সাদা জার্সিতে বিশ্বকাপের এই মাঠে দেখতে পাবো তাকে? হয়তা এটাই বা আরও একটা।

লিওনেল মেসির ক্যারিয়ার নিয়ে যা বলার, ফুটবল অনেক আগেই বলে ফেলেছে। ট্রফি, রেকর্ড, ব্যক্তিগত অর্জন- সবকিছুর হিসাবই প্রায় শেষ। কিন্তু এই বিশ্বকাপে তাকে দেখার অনুভূতিটা অন্যরকম। এখানে তিনি শুধু বিশ্বের সেরা ফুটবলারই নন, তিনি একটা সময়ের শেষ সাক্ষী। হয়তো এ কারণেই এখন আর্জেন্টিনার প্রতিটা ম্যাচের দিকে একটু অন্যভাবে তাকানো হয়। শুধু ফলাফলের জন্য নয়, মুহূর্তগুলোর জন্যও। একটা পাস, একটা কর্নার, কিছু ছোট কাজ, একটা ফ্রি-কিক, কিংবা বল ছাড়া হেঁটে যাওয়া একজন মানুষ; সবকিছুই যেন অকারণেই একটু বেশি মন দিয়ে দেখা হয়।

আর্জেন্টিনার বিশ্বকাপের গল্পটাও আসলে সময়ের গল্প। ১৯৭৮-এ প্রথম শিরোপা। ১৯৮৬-তে দিয়েগো ম্যারাডোনার হাত ধরে ইতিহাসের অন্যতম স্মরণীয় বিশ্বজয়। ১৯৯০-এ ফাইনালে হার। তারপর দীর্ঘ অপেক্ষা। ২০১৪-তে আরেকবার শিরোপার এত কাছে গিয়েও স্বপ্নভঙ্গ। সেই আক্ষেপের ভার নিয়েই প্রজন্মের পর প্রজন্ম বড় হয়েছে। 

অবশেষে ২০২২ সালে কাতারে লিওনেল মেসির হাতে আবার বিশ্বকাপ ওঠে। ৩৬ বছরের অপেক্ষার অবসান হয়। সেই রাত শুধু একটা ট্রফি জয়ের রাত ছিল না, একটা অসমাপ্ত গল্পের পূর্ণতাও ছিল।

তাই আজকের আর্জেন্টিনাকে শুধু বর্তমান দিয়ে বিচার করা কঠিন। এই নীল-সাদা জার্সির ভাঁজে লুকিয়ে আছে ম্যারাডোনার ছায়া, বাতিস্তুতার গোল, রিকেলমের শিল্প, আইমারের সৌন্দর্য, ২০১৪-র আক্ষেপ আর ২০২২-এর উল্লাস। প্রতিটা প্রজন্ম এই জার্সিতে নিজের একটা স্মৃতি রেখে গেছে। আজ মেসির আর্জেন্টিনা সেই স্মৃতিরই নতুন অধ্যায় লিখছে।

এটি হয়তো স্ক্যালোনির নিখুঁত দল নয়। অনেক জায়গায় সীমাবদ্ধতা আছে। অনেক ম্যাচেই কাঙ্ক্ষিত খেলাটা খেলতে পারেনি। ২০২২ সালের দলের সঙ্গে তুলনা করলে পার্থক্য চোখে পড়ে। অ্যাঞ্জেল ডি মারিয়া নেই। অনেক পজিশনে আগের মতো গভীরতা নেই। উইংয়ে আগের সেই ধার নেই, ফুল-ব্যাক পজিশনেও প্রশ্ন আছে। তবু দলটা লড়ছে এবং এখন শেষ চারে। কারণ গত কয়েক বছরে স্কালোনি আর্জেন্টিনাকে শুধু একটি দলই গড়েননি, একটি সংস্কৃতি গড়ে তুলেছেন। যেখানে সবচেয়ে বড় শক্তি হয়তো ব্যক্তিগত নৈপুণ্য নয়, বরং একসঙ্গে লড়ে যাওয়ার মানসিকতা। যেখানে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কেউ হাল ছাড়ে না।

আজ আবার সেই পরীক্ষার দিন। হয়তো এই যাত্রা আরেকটি স্বপ্নের দিকে এগোবে, হয়তো থেমেও যাবে। তবে একটা বিষয় নিশ্চিত- আজকের রাতটাও একটা স্মৃতি হয়ে যাবে। বহু বছর পর ফিরে তাকালে মনে হবে, আমরা শুধু একটা ফুটবল ম্যাচ দেখিনি, আমরা একটা সময়কে ধীরে ধীরে ফুরিয়ে যেতে দেখেছিলাম।

রিফাত/