কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েক দিন ধরে বেশ কিছু নেড়ে কুকুরের উৎপাত বেড়েছে। সাধারণত গরমের সময় বা প্রজননকালে কুকুরের ক্ষিপ্ত আচরণ বৃদ্ধি পায়। সম্প্রতি এক দিনেই আটজন শিক্ষার্থী কুকুরের কামড়ে আহত হয়েছেন। জলাতঙ্কের ঝুঁকি বাড়লে শিক্ষার্থীদের ওপর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব পড়বে। কুকুরগুলোর পাগলাটে আচরণে ব্যাপক আতঙ্কে চলাচল করছেন সবাই। এমতাবস্থায় কুকুরগুলো দ্রুত অপসারণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা রাখা ও ক্যাম্পাসের সীমানাপ্রাচীরের ভাঙা অংশগুলো সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে সতর্কতা বৃদ্ধি ও যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. জাহিদ হাসান
শিক্ষার্থী, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
[email protected]