ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বদলি হলেন বিসিএস শিক্ষা ক্যাডারের ২৮ কর্মকর্তা আইইউবিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর চালু ‘ই-হেলথ কার্ড’ ও ‘ডিজিটাল প্রেসক্রিপশন’ ব্যবস্থা বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল ৩ যুবকের বিশ্বের সম্ভাব্য সব জায়গায় শ্রমবাজার উন্মুক্ত হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী শাহরাস্তিতে গৃহবুধু হত্যার রহস্য উদ্ঘাটন শেষ হলো অপেক্ষা, মিলল নিখোঁজ ডুবুরির মরদেহ গণ-অভ্যুত্থানের বিচার জনগণের, আদালতের নয়: ল' ইয়ার্স কাউন্সিল তুরাগে বাবার আছাড়ে প্রাণ গেল ৭ মাসের শিশুর মাদকবিরোধী র‍্যালির জেরে যুবককে কুপিয়ে-পিটিয়ে জখম স্কুল পর্যায়ে নিয়মিত ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নের তথ্য পাঠানোর নির্দেশ সনাতন ধর্মাবলম্বীরাও সমান সুযোগ পাবেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ফিনল্যান্ড বিএনপি ক্যাশলেস স্মার্ট ক্যাম্পাস গড়ে তুলতে যৌথ উদ্যোগ উপায় ও ইউসিএসআই ইউনিভার্সিটির চুক্তি ১৪ অঞ্চলে বজ্রসহ ঝড়ের সতর্কতা তেঁতুলিয়ায় ১৩টি জাল পাসপোর্টসহ যুবক গ্রেপ্তার বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ সিলেটে রথযাত্রা মহোৎসব শুরু ক্লান্তি দূর করার মহৌষধ সন্তানদের অবহেলায় জীবিত থাকতেই কবর তৈরি মায়ের লৌহজংয়ে পদ্মাপাড়ে ভয়াবহ ভাঙন বরিশালে ১১ দলীয় জোটের সমাবেশ ঘিরে প্রস্তুতি জোরদার মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত লিবিয়ার বন্দিশিবির থেকে দেশে ফিরলেন ১৭১ বাংলাদেশি বিশ্বকাপ ফাইনাল: জেনে নিন আর্জেন্টিনা-স্পেন মহারণের সব তথ্য শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিএনসিসির ৪ হাজার ৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

মির্জা ফখরুলের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ফিনল্যান্ড বিএনপি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৬ পিএম
মির্জা ফখরুলের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ফিনল্যান্ড বিএনপি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি, সাধারণ সম্পাদক জামান সরকার ও সাংগঠনিক সম্পাদক সামসুল গাজী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন পরীক্ষিত, ত্যাগী ও দূরদর্শী নেতা। দেশের গণতন্ত্র, জনগণের ভোটাধিকার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অনস্বীকার্য।’

তারা আরও বলেন, ‘আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। একই সঙ্গে দেশে-বিদেশে অবস্থানরত দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানাচ্ছি।’

বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রচণ্ড গরমের মধ্যে বক্তব্যের শেষ পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

ফিনল্যান্ড বিএনপির নেতারা আশা প্রকাশ করে বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের কল্যাণে তার রাজনৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।

জামান/এএফ

মির্জা ফখরুলের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ফিনল্যান্ড বিএনপি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৬ পিএম
মির্জা ফখরুলের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ফিনল্যান্ড বিএনপি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি, সাধারণ সম্পাদক জামান সরকার ও সাংগঠনিক সম্পাদক সামসুল গাজী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন পরীক্ষিত, ত্যাগী ও দূরদর্শী নেতা। দেশের গণতন্ত্র, জনগণের ভোটাধিকার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অনস্বীকার্য।’

তারা আরও বলেন, ‘আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। একই সঙ্গে দেশে-বিদেশে অবস্থানরত দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানাচ্ছি।’

বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রচণ্ড গরমের মধ্যে বক্তব্যের শেষ পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

ফিনল্যান্ড বিএনপির নেতারা আশা প্রকাশ করে বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের কল্যাণে তার রাজনৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।

জামান/এএফ

বরিশালে ১১ দলীয় জোটের সমাবেশ ঘিরে প্রস্তুতি জোরদার

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম
বরিশালে ১১ দলীয় জোটের সমাবেশ ঘিরে প্রস্তুতি জোরদার
ছবি: খবরের কাগজ

আগামী ১৮ জুলাই বরিশালে অনুষ্ঠেয় ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে জোটভুক্ত দলগুলো। সমাবেশ সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম এবং দায়িত্ব বণ্টনের কাজ চলছে বলে জানিয়েছেন জোটের নেতারা। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে নগরের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি দল-মত-নির্বিশেষে সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান।

মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘সমাবেশে কয়েক লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে প্রতিটি জেলা ও উপজেলায় একাধিক প্রস্তুতি সভা করা হয়েছে। সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি, প্রচার কার্যক্রম ও বিভিন্ন পর্যায়ের দায়িত্ব বণ্টনের কাজও চলছে।’

তিনি জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।

এ ছাড়া জোটের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারাও বক্তব্য দেবেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ আলম, এবি পার্টির বরিশাল মহানগর ও জেলা সমন্বয়ক জিএম রাব্বি, জাগপার বরিশাল জেলা সভাপতি মো. মনির হোসেন, এনসিপির বরিশাল জেলা সেক্রেটারি আবু সাঈদ খান, বাংলাদেশ লেবার পার্টির বরিশাল মহানগর সভাপতি এস. এম. সোহেল মাহমুদ, জেলা সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসাইনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সবুজ/রিফাত/

মিঠামইনে বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:১৫ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম
মিঠামইনে বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা
জাহিদুল আলম জাহাঙ্গীর

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) অ্যাডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে কামালপুর বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়ির সামনে হামলার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিঠামইন বাজার থেকে বাড়ি ফেরার পথে নিজ বাগানবাড়ির সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় সঙ্গে থাকা আরও একজনকে কুপিয়ে আহত করা হয়। ঘটনার সময় জাহাঙ্গীরের বাগানবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আউয়াল বলেন, 'দূর্বৃত্তরা রাতের আঁধারে পরিকল্পিতভাবে জাহাঙ্গীর ভাইকে হত্যা করেছে। এই ঘটনা অত্যন্ত নিখুঁত পরিকল্পিত। জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।'

ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং পলাতক হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হামলার কারণ উদঘাটনেও তদন্ত চলছে।'

তাসলিমা আক্তার মিতু/তামান্না রুপা/

গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:৪৯ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৩ এএম
গোপালগঞ্জে বিএনপি নেতাদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ
ছবি: খবরের কাগজ

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে মিছিল করার সময় বিএনপির দুই নেতাকে মারধর এবং তাদের মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ১০৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় ১৮জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৫ জুলাই) বিকেলে মারধরের শিকার হয়ে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলাটি করেন।

এদিকে, গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা-কর্মীদের ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেন কোর্ট ইন্সেপেক্টর বিধান কুমার চন্দ্র।

গ্রেপ্তার নেতা-কর্মীদের আজ বুধবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। প্রিজন ভ্যানে আদালতে হাজির করার সময় গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু", "আমরা সবাই মুজিব সেনা, নেত্রী মোদের শেখ হাসিনা" এবং "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে"সহ বিভিন্ন স্লোগান দেন।

পুরো ঘটনার ছবি তুলতে ও ভিডিও করতে গেলে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট ইন্সেপেক্টর বিধান কুমার চন্দ্র সাংবাদিকদের বাধা দেন। এ সময় সাংবাদিকরা তাদের পরিচয় দিলেও তিনি ক্যামেরায় হাত দিয়ে ভিডিও করতে বাধা দেন। পরে তাকে ভিডিও করতে বাধা দিলেন কেন? এমন প্রশ্ন করা হলে সেখান থেকে তিনি সরে যান। এ ঘটনায় গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) কাশিয়ানী উপজেলার রাতইল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে শতাধিক নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়কের তিলছড়া এলাকায় অবস্থানরত রাতইল ইউনিয়ন বিএনপির দুই নেতাকে মারধর করেন এবং তাদের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়ে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যায়। এ ঘটনায় মামলায় ১০৬ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাফিছুর রহমান বলেন, বিএনপির দুই নেতাকে মারধর, তাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে সড়কে বিক্ষোভ করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকী দোষীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

বাদল সাহা/নাঈম

সালথা ছাত্রদলের কমিটিতে ৪ বিবাহিত নেতা, কারও রয়েছে সন্তানও

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৫৫ পিএম
সালথা ছাত্রদলের কমিটিতে ৪ বিবাহিত নেতা, কারও রয়েছে সন্তানও
ছবি: এ আই

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের সদ্য ঘোষিত ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির চারজন নেতা বিবাহিত বলে জানা গেছে। তাদের মধ্যে দুই জনের রয়েছে সন্তানও।

গত ২২ জুন ফরিদপুর জেলা সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রেজাউল ইসলামকে(রাজ) সভাপতি ও সোহেল মাতুব্বরকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির মধ্যে সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ রাকিব, সহ-সভাপতি মো. রাজীব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. তানভীর হোসেন বিবাহিত।

খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরের গ্রামের বাড়ি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খালিশপট্টি গ্রামে। তিনি ২০২১ সালের ১ ডিসেম্বর প্রেমের সম্পর্কের পর ফরিদপুরের মধুখালী উপজেলার বেলেশ্বর রামকান্তপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে সুরাইয়া সুলতানাকে বিয়ে করেন। পরবর্তীতে দাম্পত্য জীবনে বিরোধের জেরে দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত একটি মামলা দায়ের হয়। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয় এবং বর্তমানে তিনি পুনরায় বিয়ে করে সংসার করছেন বলে স্থানীয় সূত্র জানায়।

সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ রাকিব চার বছর আগে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের এক নারীকে সামাজিকভাবে বিয়ে করেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। একইভাবে সহ-সভাপতি মো. রাজীব হোসেনও উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে সামাজিক রীতিনীতি অনুসারে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার করছেন বলে জানা গেছে। এছাড়াও সাংগঠনিক সম্পাদক মো. তানভীর হোসেন ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর পারিবারিক ও সামাজিকভাবে ফরিদপুর সদর উপজেলার হাটগোবিন্দপুর গ্রামের ওবায়দুর মৃধার মেয়ে আবিদাকে বিয়ে করেন। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর বলেন, বিবাহিতদের নিয়ে কমিটি গঠন একটা সময় ঝামেলা ছিল কিন্তু এখন বিবাহিতদের নিয়ে কোন ক্রাইটেরিয়া নাই। তাছাড়া আমাদের এই কমিটির কথা ফরিদপুর সদরের নেতৃবৃন্দসহ সেন্ট্রালের সবাই অবগত আছেন। এতে কোন সমস্যা নাই।

সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ রাকিবের মোবাইলে কল করা হলে তিনি প্রতিবেদকের পরিচয় পেয়ে কল কেটে দেন। পরে আবারও কল করা হলে তিনি বলেন, আপনি কোথায় আছেন। পারলে সরাসরি দেখা করেন। তিনি মোবাইলে বক্তব্য দিতে রাজি হননি। 

সহ-সভাপতি মো. রাজীব হোসেন বলেন, বিয়ে ঠিকঠাক হয়ে আছে। কমিটির কারণে এখনো বাড়িতে আনুষ্ঠানিকভাবে তুলে আনা হয়নি।

এ ব্যাপারে নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক মো. তানভীর হোসেনের মোবাইলে কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তানভীর হোসেনের মা আফরোজা বেগম মোবাইল রিসিভ করে জানান,এটা তানভিরের আব্বুর মোবাইল নাম্বার। তানভীর বিবাহিত। তার একটি ছেলে সন্তান রয়েছে। তারা আমাদের বাড়িতেই থাকে। 

এ বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের মোবাইলে কল করেও পাওয়া যায়নি। তিনি মোবাইল নাম্বার রিসিভ করেননি।

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর মোবাইলে কল করা হলে নাম্বারটি রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি। 

এ বিষয়ে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার বলেন, কমিটির বিষয়ে আমি কিছু জানতাম না। তবে কমিটিতে যোগ্য প্রার্থীদের এড়িয়ে নতুন অচেনা ছেলেদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটি ঘোষণা হওয়ার পর জানতে পারি উক্ত কমিটিতে ৪ জন বিবাহিত রয়েছে। এদের মধ্যে ২ জনের সন্তানও রয়েছে।

এন কে বি নয়ন/এসএন