ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
মাদককারবারিকে পালানোর সহায়তায় পুলিশের তথ্যদাতা গ্রেপ্তার বোয়ালখালীতে কনফিডেন্সের লবণ কারখানায় বিস্ফোরণে ১১ শ্রমিক দগ্ধ মাজারে ‘শিকল সাইজি’ সেজেও রক্ষা হলো না মানিকের খুনি লিটনের জ্বর রোগ নয়, রোগের লক্ষণ দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন মেসি সাতক্ষীরায় জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মানববন্ধন সিসিকের উদ্যোগে স্যাটেলাইট স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ পিকফোর্ডের পানির বোতলে আর্জেন্টিনাকে ঠেকানোর গোপন ছক! জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: এমপি মানিক বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজ নেত্রকোণায় আর্জেন্টিনার জয়ে ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশেও আসছে নোলানের নতুন ঝড় ‘দ্য ওডিসি’ বাগেরহাটের চিরকুট লিখে চিরতরে হারিয়ে গেলেন স্বামী-স্ত্রী তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি ভাগ্য গড়ে গোল্ডেন বুটের? পাবনায় অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত ৩ বিষণ্নতায় নারীদের জেনেটিক ঝুঁকি পুরুষদের চেয়ে দ্বিগুণ ডিজিটাল যুগে নারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দেশপ্রেম আর আত্মত্যাগের প্রতীক তারামন বিবি বিশ্বকাপ ব্যর্থতার পরও টুখেলের ওপর আস্থা ইংল্যান্ডের ‘গণিতের নোবেল’ মারিয়াম মির্জাখানি ইংল্যান্ড বধের জয় মারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ঘনীভূত হচ্ছে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত মায়ানমারে ট্রলারডুবিতে ৫০০ রোহিঙ্গা মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবস্থা নিন আমরা বঞ্চিত রংপুরকে আলোকিত করব: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের আপন দুই ভাইয়ের মৃত্যু জুলাইজুড়ে হোটেল সারিনায় থাকছে আকর্ষণীয় ফুড অ্যান্ড বেভারেজ আয়োজন সাতকানিয়ায় বন্যা শেষে ৮৬ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের প্রস্তুতি রাজধানী কিয়েভ ও সমুদ্রবন্দরে রাশিয়ার হামলা

নেত্রকোণায় আর্জেন্টিনার জয়ে ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০১:৪৭ পিএম
নেত্রকোণায় আর্জেন্টিনার জয়ে ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
দীপ্ত চৌধুরী

নেত্রকোণায় ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা জয়ে সমর্থকদের উল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাদ থেকে ছিটকে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জুলাই) রাত সোয়া ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতের নাম দীপ্ত চৌধুরী (২৪)। তিনি শহরের মালনী রোড এলাকার বাদল চৌধুরীর ছেলে। তিনি নেত্রকোণা সরকারি কলেজে সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

দীপ্ত চৌধুরীর বাবা বাদল চৌধুরী ও স্থানীয়রা জানান, বন্ধুদের সাথে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে  রাতে বাসা থেকে শহরের শহিদ মিনার এলাকায় যান দীপ্ত। খেলা শেষে আর্জেন্টিনার জয়ে খুশিতে আনন্দ উল্লাস করছিলেন সমর্থকরা। তখন একটি দোতলা  ভবনের ছাদ থেকে এই উল্লাসের ভিডিও করছিলেন দীপ্ত। এ সময় অসতর্কতায় বিদ্যুতের তারের সংস্পর্শে গেলে দীপ্ত ছিটকে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাকে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ সংবাদমাধ্যমকে বলেন, ‘রাত প্রায় সাড়ে তিনটার দিকে কয়েক যুবক এই রোগী নিয়ে আসেন। এ সময় রোগীর নাক-কান দিয়ে রক্ত ঝড়ছিল। পরে আমরা পরীক্ষা নিরীক্ষা শেষে রোগীকে মৃত অবস্থায় পাই। আমরা প্রাথমিকভাবে জানতে পারি- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। পরে পুলিশ এসে তার পরিচয় শনাক্ত করে।’

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অমিয়/

মাদককারবারিকে পালানোর সহায়তায় পুলিশের তথ্যদাতা গ্রেপ্তার

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৩১ পিএম
মাদককারবারিকে পালানোর সহায়তায় পুলিশের তথ্যদাতা গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানের তথ্য ফাঁসের অভিযোগে আইনশৃঙ্খলাবাহিনীর তথ্য প্রদানকারী মো. শাওন কাজী (২৫) গ্রেপ্তার হয়েছেন। 

বুধবার (১৫ জুলাই) রাতে চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের ভূঁইয়া বাড়ি এলাকা থেকে মাদককারবারিকে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে  তাকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এ অভিযানে শাওনের ভাড়া বাসা থেকে ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল চাঁদপুর শহরের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু অভিযানের আগেই তিনি পালিয়ে যাওয়ায় তথ্য ফাঁসের সন্দেহ তৈরি হয়। পরে তদন্তে ডিএনসির নজর যায় নিয়মিত তথ্যদাতা শাওনের দিকে।

সংস্থাটি জানায়, শাওনের মোবাইলের কল লিস্ট বিশ্লেষণ করে ওই মাদক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া যায়। পরে শাওনকে জিজ্ঞাসাবাদ করা হলে, তার স্ত্রী অভিযানের তথ্য সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি স্বীকার করেন। এ সময় তার বাসা থেকে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ধরনের তথ্য প্রদানকারীর কারণে আমাদের মাদকবিরোধী অভিযান ব্যাহত হয় এবং দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন অভিযোগ স্বীকার করেছেন। তার মোবাইল থেকে আরও কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ ছাড়াও তিনি বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের অর্থ আদায় করতেন।

ফয়েজ আহমেদ/থিওটোনিয়াস/

সাতক্ষীরায় জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মানববন্ধন

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:০৬ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০২:১৬ পিএম
সাতক্ষীরায় জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মানববন্ধন
ছবি: খবরের কাগজ

সাতক্ষীরায় জলবায়ু সংকটের কারণে স্থানান্তরিত ও ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্কের মূল ফটকের সামনে গবেষণাপ্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মানবাধিকারকর্মী মাধব দত্তের সভাপতিত্বে বক্তব্য দেন গ্রিন কোয়ালিশনের সভাপতি আবু আফফান রোজ বাবু, নাগরিক নেতা সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, সাংবাদিক বেলাল হোসেন, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি ইমতি জামিল, ইটাগাছা বস্তির বাসিন্দা জাহানারা খাতুন, রাজার বাগান ঋষিপাড়ার কুমারেশ সরদার, কামালনগরের সুমি আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকায় ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পাশাপাশি শহরের জলাবদ্ধতা দিন দিন তীব্র আকার ধারণ করছে। উপকূলের মানুষ ভিটেমাটি ছেড়ে শহরের বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। সেখানে এসেও তারা খাদ্য ও কর্মসংস্থান সংকট, বাসস্থানের অভাব, বেকারত্ব, স্বাস্থ্য ঝুঁকিসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। জলাবদ্ধতায় তাদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ছে।

বক্তারা উপকূলীয় এলাকার জানমালের নিরাপত্তায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সুপেয় পানির সংকট দূরীকরণের পাশাপাশি নগরের জন্য সবুজ জলবায়ু তহবিল গঠন, নগরে নিরাপদ ও টেকসই ভোগ ও উৎপাদন নিশ্চিত করা, জলাবদ্ধতা দূরীকরণ ও বস্তিতে আশ্রয় নেওয়া জলবায়ু উপদ্রুত মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের দাবি জানান।

নাজমুল জাকির/খাদিজা রুমি/

সিসিকের উদ্যোগে স্যাটেলাইট স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:০২ পিএম
সিসিকের উদ্যোগে স্যাটেলাইট স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ
নগরীর ১৪টি স্যাটেলাইট স্কুলের হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হচ্ছে। ছবি: খবরের কাগজ

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে নগরীর ১৪টি স্যাটেলাইট স্কুলের হতদরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সিসিকের জনসংযোগ শাখা জানায়, নগরীর ১৪টি স্যাটেলাইট স্কুলের হতদরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস (ছাত্রদের জন্য শার্ট ও প্যান্ট এবং ছাত্রীদের জন্য ফ্রক ও প্যান্ট), স্কুল ব্যাগ, জুতা, মোজা ও রিডিং টেবিল বিতরণ করা হয়েছে। এ ছাড়া পড়াশোনার সহায়ক উপকরণ হিসেবে বাংলা, ইংরেজি ও গণিতের খাতা, পেন্সিল, রাবার, শার্পনার, স্কেল, সাধারণ জ্ঞানের বই, ছবি আঁকার বই, রঙ পেন্সিল বক্স এবং ড্রয়িং খাতা বিতরণ করা হয়। স্যাটেলাইট স্কুলগুলোর শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে হাজিরা খাতা, রেজিস্টার, ডাস্টার, চক বক্স, ব্ল্যাকবোর্ড, জাতীয় পতাকা, দেয়াল ঘড়ি ও স্ট্যাপলারসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণও সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক বলেন, বর্তমান সরকার শিক্ষা প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষাকে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনও নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছে এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে নিয়মিত নানা সহায়তা দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দরিদ্রতা যেনো কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধকতা না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদানসহ এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, সিলেট সিটি করপোরেশন নগরীর সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং পড়াশোনায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সিসিকের বস্তি উন্নয়ন শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আবুল ফজল খোকন এবং শিক্ষা, সংস্কৃতি, পাঠাগার ও সমাজকল্যাণ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ। এ সময় সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্যাটেলাইট স্কুলের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শাকিলা ববি/থিওটোনিয়াস

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: এমপি মানিক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:৫৪ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০২:০৪ পিএম
জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে: এমপি মানিক
চাঁদপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক/ খবরের কাগজ

জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহিদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থী ও জনসাধারণের অংশগ্রহণ ছাড়া সেই আন্দোলনের সফলতা এবং পরবর্তী পরিবর্তন সম্ভব হতো না।

এমপি মানিক বলেন, 'জুলাই আন্দোলনে শহিদ পরিবারের বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাদের আত্মত্যাগের যথাযথ সম্মান জানাতে প্রতি বছর জুলাই শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।'

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা।

সভায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধা সাজ্জাদের পিতা জসিম রেজা। এছাড়া বক্তব্য দেন জিয়াউর রহমান সোহাগ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মামুন খান, সদস্য ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. জিহাদ হোসেন, গাজী বাহার, জুলাই যোদ্ধা নাজমুত সালাত সাকিব এবং সাগর হোসেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কোহিনুর আক্তার, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ফয়েজ আহমেদ/তামান্না রুপা/

নেত্রকোণায় আর্জেন্টিনার জয়ে ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০১:৪৭ পিএম
নেত্রকোণায় আর্জেন্টিনার জয়ে ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
দীপ্ত চৌধুরী

নেত্রকোণায় ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা জয়ে সমর্থকদের উল্লাসের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাদ থেকে ছিটকে পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জুলাই) রাত সোয়া ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতের নাম দীপ্ত চৌধুরী (২৪)। তিনি শহরের মালনী রোড এলাকার বাদল চৌধুরীর ছেলে। তিনি নেত্রকোণা সরকারি কলেজে সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

দীপ্ত চৌধুরীর বাবা বাদল চৌধুরী ও স্থানীয়রা জানান, বন্ধুদের সাথে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে  রাতে বাসা থেকে শহরের শহিদ মিনার এলাকায় যান দীপ্ত। খেলা শেষে আর্জেন্টিনার জয়ে খুশিতে আনন্দ উল্লাস করছিলেন সমর্থকরা। তখন একটি দোতলা  ভবনের ছাদ থেকে এই উল্লাসের ভিডিও করছিলেন দীপ্ত। এ সময় অসতর্কতায় বিদ্যুতের তারের সংস্পর্শে গেলে দীপ্ত ছিটকে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাকে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ সংবাদমাধ্যমকে বলেন, ‘রাত প্রায় সাড়ে তিনটার দিকে কয়েক যুবক এই রোগী নিয়ে আসেন। এ সময় রোগীর নাক-কান দিয়ে রক্ত ঝড়ছিল। পরে আমরা পরীক্ষা নিরীক্ষা শেষে রোগীকে মৃত অবস্থায় পাই। আমরা প্রাথমিকভাবে জানতে পারি- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। পরে পুলিশ এসে তার পরিচয় শনাক্ত করে।’

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অমিয়/