বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদ ও ওয়াসিমদের স্বপ্ন বাস্তবায়নে বঞ্চিত রংপুরসহ সারা বাংলাদেশকে উন্নয়নে আলোকিত করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত জুলাই শহিদ দিবস ২০২৬ এর বিশেষ স্মরণসভার আগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
১৬ জুলাই স্বৈরাচারের গুলিতে তাদের আত্মাহুতির পর আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়েছিল, তারই ফলশ্রুতিতে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদ দূর হয়ে গণতন্ত্র ফিরে এসেছে।
এর আগে জুলাই রংপুর নগরীর টাউনহলে জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করেন।
জুলাই চেতনাকে নতুন প্রজন্ম পুরাতন প্রজন্ম সারাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। জুলাই চেতনাকে সারাদেশে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একটি আলাদা দপ্তর করেছে। জুলাই চেতনা দিয়ে আমরা এই জাতিকে এগিয়ে নেব। গণতন্ত্রকে এগিয়ে নেব। এই জুলাই যেন আমাদের চেতনায় চিরকাল জাগ্রত থাকে সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি।
রায় কার্যকরের ব্যাপারে তিনি বলেন, জুলাই আন্দোলনে যে ফ্যাসিবাদী শক্তি নির্মমভাবে হত্যা করেছে ঝাঁঝরা করে দিয়েছে ১৪০০ মায়ের বুক তাদেরকে কোনভাবেই আমরা ক্ষমা করব না। ফয়াসিস্টের প্রত্যেকটি দোসরকে আমরা আইনের আওতায় এনেছি আনবো। তাদের বিচার এমনভাবে করবো যাতে সারা জাতি মনে রাখে। আমরা ফ্যাসিস্টের মত বিচারের নামে প্রহসন করতে চাই না। দু'দিন দেরি হোক যে পুঙ্খানুরূপে সত্যিকারে দোষী, সত্যিকারে ফ্যাসিস্ট, যে সত্যিকারের ক্রিমিনাল, আমরা তারই বিচার করবো একজন নিরপরাধ ব্যক্তি যেন নিগৃহীত না হয়।
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, '১৬ই জুলাই প্রশাসনের তত্ত্ব বুলেট আবু সাঈদকে রক্তাক্ত করেছিল। তারপরেও তার স্লোগান একটি ছিল গণতন্ত্র মুক্তি পাক। জুলাই সনদকে আমরা ধারণ করি। প্রত্যেকটি জুলাইযোদ্ধাদের অধিকার আমরা অক্ষর অক্ষরে পালন করবো।'
অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার শওকত আলীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাইদের বাবা, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচীব আশরাফুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড.আব্দু্ল্লাহ আল মামুন, রংপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি কর্পোরেশনের চেয়ারম্যান মাহফুজ উন নবী ডন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি সহ অন্যান্যরা।
সেলিম সরকার/খাদিজা রুমি/