ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
‘পরিবারের জন্য কী রেখে এসেছ?’ উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ‘অপারেশন লাইটনিং’ ইরানের কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করলেন স্পিকার বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলা ও ড্রোন ভূপাতিত করেছে ইরান এই গোলের স্বপ্ন দেখেছি ছোটবেলা থেকেই: লাউতারো মার্তিনেস নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ, ঝুঁকিতে জ্বালানি সরবরাহ আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করলেন পাট প্রতিমন্ত্রী সমালোচকদের উদ্দেশ্যে যা বললেন মেসি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হাসপাতাল-সেনা ব্যারাক ক্ষতিগ্রস্ত দেশের ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ফটিকছড়িতে উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারণের দাবিতে হরতাল চলছে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা ও ইনসাফভিত্তিক দেশ গঠনের আহ্বান রাষ্ট্রপতির পাবলিক পরীক্ষা শুষ্ক মৌসুমে নেওয়া উচিত গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে ছাড়িয়ে এগিয়ে মেসি ইংল্যান্ডের বিপক্ষে জয়ে পর যা বললেন মেসি চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু তিতাস নদীর তীর ভরাট করায় এনসিপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা ইরান ইস্যুতে প্রতিরক্ষা বিল আটকালেন ডেমোক্র্যাটরা চাপের মুখেই আর্জেন্টিনা নিজেদের সেরা ফুটবল খেলে: স্কালোনি মেট্রোরেলের ৭৩০ বিয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ, পিয়ার হেডে ফাটল ইরান যুদ্ধ শেষ করতে মরিয়া ট্রাম্প প্রকল্প ব্যয় সাড়ে ১৬ বছরে বরাদ্দের ৫৬ শতাংশ খরচ আবু সাঈদ হত্যার রায়: ৫ যুক্তিতে খালাস চেয়ে ৪ আসামির আপিল আজ মিঠামইনে বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা ৮৫ ফুটের মেসি এই আন্দোলন শতভাগ প্রশাসনিক ব্যর্থতা মেজাজ হারিয়ে আর্জেন্টাইন খেলোয়াড়কে চড় দিলেন বেলিংহাম করোনাকাল ও কোচিং সেন্টার দায়ী থাকতে পারে

জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা ও ইনসাফভিত্তিক দেশ গঠনের আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:১০ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:২৮ এএম
জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা ও ইনসাফভিত্তিক দেশ গঠনের আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (১৫ জুলাই) ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে দিনটি এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল বীর শহিদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

আন্দোলনে আহত সাহসী তরুণ-তরুণী ও যুব প্রজন্মের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে তিনি শহিদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জুলাইযোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী দেশপ্রেমিক নাগরিকের ত্যাগ ও অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

মো. সাহাবুদ্দিন বলেন, ’জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম-খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সর্বস্তরের জনগণের ক্ষোভের বিস্ফোরণ।’

তিনি বলেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের প্রসারিত হাত ও গুলিবিদ্ধ হয়ে শাহাদাতবরণ। একই দিনে দেশের বিভিন্ন স্থানে কয়েকজন তরুণের আত্মাহুতি আন্দোলনকে নতুন মোড় ও তীব্রতা দেয়। পরবর্তীতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আটক, জেল-জুলুম এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের জনতার সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে গণঅভ্যুত্থান সূচিত হয়।

রাষ্ট্রপতি বলেন, এই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক আন্দোলন বা অর্জন নয়; এটি ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা, সাহস ও আত্মত্যাগের ফসল।

তিনি বলেন, জুলাই শহিদদের আত্মদান স্মরণ করিয়ে দেয় যে, রাষ্ট্রের শক্তির উৎস ও সর্বময় ক্ষমতার মালিক জনগণ। জনগণের মৌলিক অধিকার, স্বার্থ, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। জুলাইয়ের চেতনা একটি মানবিক, স্বৈরাচারমুক্ত, সমতাভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের প্রেরণা জোগায়।

মো. সাহাবুদ্দিন বলেন, শহিদ ও আহত জুলাই যোদ্ধাদের সম্মান-স্বীকৃতি, তাদের পরিবারের কল্যাণ, আহতদের পুনর্বাসন এবং সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি এ কাজে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও মানবিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান।

রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সকল শহিদের আত্মার মাগফেরাত ও শাশ্বত শান্তি কামনা করেন এবং ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

খাদিজা রুমি/

উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৫৮ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১১:০০ এএম
উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/ সংগৃহীত

রাজধানীর উত্তরা থানা জসীমউদ্দীন রোডে ট্রাকের ধাক্কায় মো. আনোয়ারুল হক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে এই দূর্ঘটনা ঘটে।

নিহতের ভাতিজা মোহাম্মদ পরশ জানান, বুধবার রাতে মোটর গ্যারেজের কাজ শেষ করে গাজীপুর কোনাবাড়ীর বাসায় ফেরার উদ্দেশ্যে বের হন আনোয়ারুল হক। রাত ৯টার দিকে তিনি উত্তরা জসিমউদ্দীন রোডের ইউ-টার্ন মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

নিহতের ভাতিজা আরও জানান, পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। তারপর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক রাত তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য  হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

আজিজুল/তামান্না রুপা/

কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করলেন স্পিকার

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৫৩ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১১:০৪ এএম
কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করলেন স্পিকার
ছবি: সংগৃহীত

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

কাতারের সাবেক আমিরের শেষকৃত্যে যোগদান শেষে বুধবার (১৫ জুলাই) রাত ৩টায় দেশে ফিরেছেন স্পিকার।

জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে স্পিকার এক সংক্ষিপ্ত সরকারি সফরে কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের বাবার মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে গত ১৪ জুলাই, দুপুরে দোহায় পৌঁছান।

তিনি কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে  প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেন।

স্পিকার এ সময় মহামহিম আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান এবং প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সাক্ষাৎ করেন।

খাদিজা রুমি/

আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করলেন পাট প্রতিমন্ত্রী

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৩৩ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করলেন পাট প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নতুন তাঁত প্রশিক্ষণকেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

বুধবার (১৫ জুলাই) এ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, এই কেন্দ্রের মাধ্যমে প্রতিবছর ৩০০ জন তাঁতি আধুনিক প্রযুক্তি ও বুনন কৌশলের ওপর উন্নত প্রশিক্ষণ পাবেন।

এই তাঁত প্রশিক্ষণকেন্দ্র ও বেসিক সেন্টার দেশের তাঁতশিল্পের উন্নয়নে নতুন মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আড়াইহাজার তাঁত প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে আধুনিক বুনন প্রযুক্তি, ডিজাইন, রঙের সমন্বয়, পণ্যের মানোন্নয়ন এবং বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ পাবেন তাঁতিরা। তাঁতশিল্পের আধুনিকায়ন, তাঁতিদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সরকার এ ধরনের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। 

প্রতিমন্ত্রী বলেন, এই কেন্দ্র শুধু একটি অবকাঠামো নয়, বরং দক্ষ তাঁতি, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা এবং নতুন উদ্যোক্তা তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম। 

তিনি বলেন, শিল্পসমৃদ্ধ আড়াইহাজার দীর্ঘদিন ধরে তাঁতশিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৯৮৭ সালে এখানে বেসিক সেন্টার প্রতিষ্ঠার পর থেকে বর্তমানে এর আওতায় ৫১টি প্রাথমিক ও দুটি মাধ্যমিক তাঁতি সমিতি কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত ২ হাজার ৬৬০ জন তাঁতিকে প্রায় ১৭ কোটি ৪৯ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আড়াইহাজারসহ আশপাশের এলাকায় জামদানি, বেনারসি, থ্রিপিস ও মশারিসহ বিভিন্ন ধরনের তাঁতপণ্য উৎপাদিত হয়, যা দেশের সংস্কৃতি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে গুণগত মান, উদ্ভাবন, ব্র্যান্ডিং এবং টেকসই উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, সরকার হারিয়ে যাওয়া মসলিন, জামদানি, বেনারসি ও অন্যান্য জিআই পণ্যের সংরক্ষণ ও সম্প্রসারণে কাজ করছে। রূপগঞ্জে মসলিন পল্লী ও জামদানি পল্লী প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি তাঁতিদের জন্য স্বল্প সুদে ঋণ সুবিধা এবং আন্তর্জাতিক বাজার উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, তাঁতশিল্পের পাশাপাশি পাটশিল্প পুনরুজ্জীবনেও সরকার কাজ করছে। পাটের বীজ উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বন্ধ পাটকল ও বস্ত্রকলগুলোকে বেসরকারি বিনিয়োগ, জিটুজি, পিপিপি ও দীর্ঘমেয়াদি লিজের মাধ্যমে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যে বিনিয়োগের জন্য উদ্যোক্তাদের আহ্বান জানান।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, তাঁতশিল্পকে শুধু ঐতিহ্য নয়, সম্ভাবনাময় সৃজনশীল ও লাভজনক অর্থনৈতিক খাত হিসেবে গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ ছিদ্দীকী, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন এবং আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদিজা রুমি/

দেশের ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:১২ এএম
দেশের ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ছবি: খবরের কাগজ

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

এসব অঞ্চলেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আরেক পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 