ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
রাজধানী কিয়েভ ও সমুদ্রবন্দরে রাশিয়ার হামলা উত্তরায় আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত ময়মনসিংহে অগ্রণী ব্যাংকের ‘বাংলা কিউআর’ প্রচারণায় মতবিনিময় সভা ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার জয়ের রহস্য ফাঁস করলেন স্কালোনি মার্কিন সামরিক অবকাঠামোয় হামলা অব্যাহত রাখবে ইরান টুখেলের সমালোচনায় ইংল্যান্ডের কিংবদন্তিরা অর্থায়নের সূচনা অধ্যায়ের ৫টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা জাককানইবিতে মঞ্চস্থ হলো নাটক ‘একশ বস্তা চাল’ টমাস টুচেলের কৌশলগত ভুলে ফাইনালের স্বপ্নভঙ্গ ইংল্যান্ডের ‘পরিবারের জন্য কী রেখে এসেছ?’ উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ‘অপারেশন লাইটনিং’ ইরানের কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করলেন স্পিকার বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলা ও ড্রোন ভূপাতিত করেছে ইরান এই গোলের স্বপ্ন দেখেছি ছোটবেলা থেকেই: লাউতারো মার্তিনেস নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ, ঝুঁকিতে জ্বালানি সরবরাহ আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করলেন পাট প্রতিমন্ত্রী সমালোচকদের উদ্দেশ্যে যা বললেন মেসি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হাসপাতাল-সেনা ব্যারাক ক্ষতিগ্রস্ত দেশের ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ফটিকছড়িতে উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারণের দাবিতে হরতাল চলছে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা ও ইনসাফভিত্তিক দেশ গঠনের আহ্বান রাষ্ট্রপতির পাবলিক পরীক্ষা শুষ্ক মৌসুমে নেওয়া উচিত গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে ছাড়িয়ে এগিয়ে মেসি ইংল্যান্ডের বিপক্ষে জয়ে পর যা বললেন মেসি চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু তিতাস নদীর তীর ভরাট করায় এনসিপি নেতাকে ২ লাখ টাকা জরিমানা ইরান ইস্যুতে প্রতিরক্ষা বিল আটকালেন ডেমোক্র্যাটরা

বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলা ও ড্রোন ভূপাতিত করেছে ইরান

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৫২ এএম
বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলা ও ড্রোন ভূপাতিত করেছে ইরান
এমকিউ-৯ ড্রোন

বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্যবস্তু করেছে ইরান। এ সময় বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার আশঙ্কায় সাইরেন বেজে ওঠে। 

বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে, জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

তাসনিম সংবাদসংস্থার তথ্যমতে, আইআরজিসি আরও দাবি করেছে যে, তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আন্দিমেশকের আকাশে একটি ‘শত্রু’ এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে। ইরানি বাহিনীর দাবি, তাদের মহাকাশ বাহিনীর পরিচালিত নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

ইরাকে কুর্দি বাহিনী জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের আকাশে বিস্ফোরকবোঝাই আটটি ড্রোন ভূপাতিত করেছে। 

সেখানে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি

অমিয়/

মার্কিন সামরিক অবকাঠামোয় হামলা অব্যাহত রাখবে ইরান

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:৪৪ এএম
মার্কিন সামরিক অবকাঠামোয় হামলা অব্যাহত রাখবে ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক সংঘাত ভয়াবহ রূপ ধারণ করেছে। মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক অবকাঠামো ধ্বংস করতে পাল্টা অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ইতোমধ্যেই এ অঞ্চলে বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে।

আইআরজিসি জানায়, তেহরান, পাকদাশত এবং পারচিন এলাকার আকাশে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার ও সক্রিয় করা হয়েছে।

সংস্থাটি জানায়, ইরানের দক্ষিণ-পশ্চিম সীমান্তের খুজেস্তান প্রদেশের আন্দিমেশকের আকাশে অনুপ্রবেশকারী একটি মার্কিন এমকিউ ৯ ড্রোনকে সফলভাবে বাধা দিয়ে ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী।

আইআরজিসির একজন মুখপাত্র জানান, তাদের লক্ষ্য হলো এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য ও আক্রমণাত্মক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া। 
ইরান ও মার্কিন বাহিনীর এই পাল্টাপাল্টি হামলা ও ড্রোন ভূপাতিত করার ঘটনা মধ্যপ্রাচ্যকে এক অনির্দিষ্টকালের পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকেরা।

থিওটোনিয়াস/

বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ‘অপারেশন লাইটনিং’ ইরানের

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৫৬ এএম
বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ‘অপারেশন লাইটনিং’ ইরানের
ছবি: সংগৃহীত

ইরানের সেনাবাহিনী ‘অপারেশন লাইটনিং’ নামে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে কুয়েত ও বাহরাইনের মার্কিন রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, তারা কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতে মার্কিন বাহিনীর রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে।

গণমাধ্যমটি আরও জানায়, পৃথক আরেকটি হামলায় বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত সুপার হক রাডার এবং প্যাট্রিয়ট স্থাপনাসহ যোগাযোগ ও রাডার ব্যবস্থাকে ড্রোনের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এর আগে, আইআরজিসি কুয়েতে হামলার দায় স্বীকার করে বলেছিল, তারা আলি আল সালেম বিমানঘাঁটিতে একটি সি-র‍্যাম (আগাম সতর্কীকরণ রাডার) এবং মার্কিন সৈন্যদের একটি সমাবেশস্থলকে লক্ষ্যবস্তু করেছে।

থিওটোনিয়াস/

বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলা ও ড্রোন ভূপাতিত করেছে ইরান

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৫২ এএম
বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলা ও ড্রোন ভূপাতিত করেছে ইরান
এমকিউ-৯ ড্রোন

বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্যবস্তু করেছে ইরান। এ সময় বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার আশঙ্কায় সাইরেন বেজে ওঠে। 

বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে, জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

তাসনিম সংবাদসংস্থার তথ্যমতে, আইআরজিসি আরও দাবি করেছে যে, তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আন্দিমেশকের আকাশে একটি ‘শত্রু’ এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে। ইরানি বাহিনীর দাবি, তাদের মহাকাশ বাহিনীর পরিচালিত নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

ইরাকে কুর্দি বাহিনী জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের আকাশে বিস্ফোরকবোঝাই আটটি ড্রোন ভূপাতিত করেছে। 

সেখানে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি

অমিয়/

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ, ঝুঁকিতে জ্বালানি সরবরাহ

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৩৫ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম
হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ, ঝুঁকিতে জ্বালানি সরবরাহ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সামরিক উত্তেজনায় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্থবির হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্বের অন্যতম সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সাময়িকী লয়েড’স লিস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদন অনুযায়ী, এ সংঘাতপূর্ণ জলপথে সাম্প্রতিক যুদ্ধের কারণে অ-ইরানি বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। নিরাপত্তার চরম ঝুঁকিতে থাকায় বৈশ্বিক নৌপরিবহন সংস্থাগুলো এই রুট ব্যবহার করা থেকে বিরত থাকছে।

ডার্ক ট্রানজিট নিচ্ছেন নৌচালকরা

প্রতিবেদনে বলা হয়, এ পরিস্থিতিতেও যে কয়েকটি বাণিজ্যিক জাহাজ অত্যন্ত ঝুঁকি নিয়ে এই জলপথ পার হওয়ার চেষ্টা করছে, তারা বিশেষ কৌশল অবলম্বন করছে। নজরদারি এড়াতে জাহাজের মালিক ও চালকেরা নিজেদের অবস্থান জানানোর স্বয়ংক্রিয় ট্র্যাকিং সিস্টেম বা ট্রান্সপন্ডার বন্ধ রাখছেন। সামুদ্রিক বাণিজ্যের ভাষায় একে বলা হয় ডার্ক ট্রানজিট বা অন্ধকার যাত্রা। ফলে আন্তর্জাতিক এ সীমানায় চলাচলকারী জাহাজের সঠিক অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

বিকল্প হিসেবে আলোচনায় ‘কিরকুক-বানিয়াস পাইপলাইন’

হরমুজ প্রণালীর এই নতুন অবরোধ ও অচলাবস্থা ভূ-রাজনীতি এবং বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করেছে।

লয়েডস লিস্ট জানায়, এ সংকট দীর্ঘদিনের নিষ্ক্রিয় ইরাক-সিরিয়া ও কিরকুক-বানিয়াস পাইপলাইন পুনরুজ্জীবিত করার মার্কিন-সমর্থিত পরিকল্পনাকে আরও জোরদার করছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বন্ধ থাকলে মধ্যপ্রাচ্যের তেল বিশ্ববাজারে পৌঁছানোর ক্ষেত্রে মারাত্মক বিপর্যয় ঘটবে। এ ঝুঁকি এড়াতে বিকল্প রুট হিসেবে ইরাক থেকে সিরিয়ার বানিয়াস বন্দর পর্যন্ত বিস্তৃত এই পাইপলাইনটি পুনরায় সচল করার বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।

উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের বিশাল অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলে যেকোনো দীর্ঘমেয়াদি সামরিক সংঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা

থিওটোনিয়াস/

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হাসপাতাল-সেনা ব্যারাক ক্ষতিগ্রস্ত

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:১৩ এএম
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হাসপাতাল-সেনা ব্যারাক ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র গত রাতে ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে এবং দেশটির বন্দরগুলোতে পুনরায় অবরোধ আরোপ করেছে। অন্যদিকে, তেহরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ‘যতক্ষণ না যুক্তরাষ্ট্র তার আগ্রাসন বন্ধ করছে’ ততক্ষণ হরমুজ প্রণালী বন্ধ রাখার অঙ্গীকার করেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, কোনারাক, রাস্ক, খোন্দাব এবং পশ্চিমাঞ্চলীয় শহর খোররামাবাদসহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আহভাজেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

ইরানের মেহর নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, মার্কিন বোমাবর্ষণে শহিদ বাঘাই হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালটির শিশু ক্যান্সার চিকিৎসা বিভাগও ক্ষতিগ্রস্ত হওয়ায় শিশুসহ ক্যান্সার রোগীদের কেমোথেরাপি সেবা দেওয়া হাসপাতালটি খালি করে দিতে হয়েছে।

মার্কিন হামলায় একটি ইরানি সেনা ব্যারাকও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশজুড়ে অন্তত সাতজন সেনা নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন বলে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন। 

তেহরানের দাবি, এখন পর্যন্ত মার্কিন হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ‘শত্রুভাবাপন্ন হুমকি’ মোকাবিলায় রাজধানী তেহরানেও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। 

এর আগে কেশম ও বন্দর ইমাম খোমেনিসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর দেওয়া হয়েছিল। পরে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নতুন করে চালানো মার্কিন হামলায় ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিককেন্দ্র বুশেহরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে অবাধে চলাচলকারী জাহাজকে হুমকি দিতে ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। 

মার্কিন সামরিক বাহিনী আরও জানায়, তাদের একটি বিমান ইরানের বন্দরগুলোর নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করা একটি খালি তেলবাহী ট্যাংকারে গুলি চালিয়ে সেটিকে অচল করে দিয়েছে।

সেন্টকম জানায়, বিমান থেকে জাহাজটির চিমনিতে হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর কুরাকাওয়ের পতাকাবাহী এম টি বেলমা জাহাজটিকে থামানো হয়েছে। 

এক্সে দেওয়া এক বার্তায় বলা হয়, ‘জাহাজটি আর ইরানের দিকে যাচ্ছে না।’ সূত্র: এনডিটিভি

অমিয়/