ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি ভাগ্য গড়ে গোল্ডেন বুটের? পাবনায় অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত ৩ বিষণ্নতায় নারীদের জেনেটিক ঝুঁকি পুরুষদের চেয়ে দ্বিগুণ ডিজিটাল যুগে নারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দেশপ্রেম আর আত্মত্যাগের প্রতীক তারামন বিবি বিশ্বকাপ ব্যর্থতার পরও টুখেলের ওপর আস্থা ইংল্যান্ডের ‘গণিতের নোবেল’ মারিয়াম মির্জাখানি ইংল্যান্ড বধের জয় মারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ঘনীভূত হচ্ছে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত মায়ানমারে ট্রলারডুবিতে ৫০০ রোহিঙ্গা মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবস্থা নিন সাতকানিয়ায় বন্যা শেষে ৮৬ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের প্রস্তুতি রাজধানী কিয়েভ ও সমুদ্রবন্দরে রাশিয়ার হামলা উত্তরায় আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত ময়মনসিংহে অগ্রণী ব্যাংকের ‘বাংলা কিউআর’ প্রচারণায় মতবিনিময় সভা ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার জয়ের রহস্য ফাঁস করলেন স্কালোনি মার্কিন সামরিক অবকাঠামোয় হামলা অব্যাহত রাখবে ইরান টুখেলের সমালোচনায় ইংল্যান্ডের কিংবদন্তিরা অর্থায়নের সূচনা অধ্যায়ের ৫টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা জাককানইবিতে মঞ্চস্থ হলো নাটক ‘একশ বস্তা চাল’ টমাস টুচেলের কৌশলগত ভুলে ফাইনালের স্বপ্নভঙ্গ ইংল্যান্ডের ‘পরিবারের জন্য কী রেখে এসেছ?’ উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ‘অপারেশন লাইটনিং’ ইরানের কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করলেন স্পিকার বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলা ও ড্রোন ভূপাতিত করেছে ইরান এই গোলের স্বপ্ন দেখেছি ছোটবেলা থেকেই: লাউতারো মার্তিনেস নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:৪২ এএম
নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ/ খবরের কাগজ

হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) রাত প্রায় ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস আউশকান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। এ সময় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। এছাড়া আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে চলা বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কাজল সরকার/তামান্না রুপা/

সাতকানিয়ায় বন্যা শেষে ৮৬ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের প্রস্তুতি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:১৫ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০১:১০ পিএম
সাতকানিয়ায় বন্যা শেষে ৮৬ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের প্রস্তুতি
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার প্রায় ৮৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হওয়ায় বেশ কয়েকদিন পাঠদান বন্ধ থাকার পর পুনরায় তা চালুর প্রস্তুতি চলছে।

এসব বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি প্রবেশ করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষা কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়। তবে বন্যার পানি নেমে যাওয়ায় এখন বিদ্যালয় জুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। আবার অনেক বিদ্যালয়ে ইতোমধ্যে পাঠদান শুরু হয়েছে। এসব বিদ্যালয়ে কিছু অবকাঠামোগত ক্ষতিও হয়েছে বলে জানা গেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, তেমুহানি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কাঞ্চনা, ইছামতি, ছমদারপাড়া, উত্তর রামপুর, ফকিরখীল, করাইয়ানগর, জনার কেঁওচিয়া, দক্ষিণ পুরানগড়, উত্তর জনার কেঁওচিয়া, দুরদুরি, দক্ষিণ কাঞ্চনা গুরগুরি, দক্ষিণ তুলাতলী, দক্ষিণ কেশুয়া নুরুল হোসাইন, চরতি, উত্তর ব্রাহ্মণডেঙ্গা, পশ্চিম আমিলাইশ, মধ্য চরতি, মরফলা, কাঠগড়, পূর্ব ছদাহা, বড়দুয়ারা, গারাংগিয়া আহমদিয়া, পূর্ব হোছননগর, মির্জাখীল, সোনাকানিয়া বণিকপাড়া, সোনাকানিয়া, আলীনগর শহীদ জামাল, দক্ষিণ গাটিয়াডেঙ্গা, উত্তর এওচিয়া, গারাংগিয়া সোনাকানিয়া, চৌধুরীপাড়া, রামপুর, পূর্ব ডলু, উত্তর গাটিয়াডেঙ্গা, মধ্য এওচিয়া, মধ্যম রামপুর, ওয়াহেদের পাড়া, উত্তর পূর্ব এওচিয়া, বাবুনগর, জনকল্যাণ আদর্শ, হিলিমিলি, ছদাহা, খোর্দ কেঁওচিয়া, দেওদীঘি, কেরানীহাট, মাদারবাড়ি নয়াপাড়া, চরখাগরিয়া, উত্তর কালিয়াইশ আদর্শ, পশ্চিম কাঠগড়, ছদাহা আবুল হোসেন মিয়া, বৈতরণি শহীদ সোলাইমান, মাহালিয়া পাড়া, পশ্চিম ধর্মপুর, ধর্মপুর কালাগাজী সিকদার, পূর্ব নলুয়া, খাগরিয়া গণিপাড়া, দক্ষিণ ধর্মপুর, মধ্য নলুয়া, খাগরিয়া মজিদেরপাড়া, পশ্চিম নলুয়া, উত্তর ধর্মপুর, কালিয়াইশ, পশ্চিম ডলু, কাঞ্চনা বালিকা, রুপনগর সুইপুরা, চরতি দিঘীরপাড়, মধ্য কাঞ্চনা, বকশীরখীল আদর্শ, সাতকানিয়া, তালগাও আল হেলাল, ইছামতিরকুল, আজিমপুর, রূপকানিয়া মডেল, পশ্চিম ঢেমশা, সাতকানিয়া টাউন, দক্ষিণ ঢেমশা খলিফাপাড়া, ঢেমশা, দক্ষিণ ছমদরপাড়া, গরিবারঝীল, ছিটুয়াপাড়া হাজী ঠান্ডা মিয়া, ঢেমশা বড়ুয়াপাড়া, ছৈয়দাবাদ, আশেকর পাড়া, ঢেমশা আলমগীর ও মধ্য রূপকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরেজমিনে বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া পাড়া ও বড়দুয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষ, বারান্দা ও বিদ্যালয় প্রাঙ্গণে জমে থাকা কাদা, আবর্জনা ও পলিমাটি অপসারণে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি বেঞ্চ, শিক্ষাসামগ্রী, অফিস কক্ষ ও শ্রেণিকক্ষে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। বন্যার পানি আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় বেশ কিছু আসবাবপত্র ও শিক্ষা উপকরণের ক্ষয়ক্ষতি হয়েছে।

বড়দুয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা মজুমদার বলেন, বিদ্যালয়ে বন্যার পানি প্রবেশ করায় পাঠদানের অনুপযোগী ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা গত পাঁচ দিন ধরে বিদ্যালয় বন্ধ ছিল। এখন পানি নেমে যাওয়ায় দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করে শীঘ্রই পাঠদান শুরু করা হবে।

তেমুহানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী লতা বড়ুয়া বলেন, আমাদের বিদ্যালয় থেকে এখনও পানি নামেনি। সেজন্য আপাতত পাঠদান বন্ধ রয়েছে। পানি নেমে গেলে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করে নিয়মিত পাঠদান শুরু হবে।

সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিসুল ইসলাম বলেন, এ উপজেলার ১৪৯টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮৬টি বিদ্যালয় প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ৩টি বিদ্যালয় ব্যতিত অন্যান্যগুলোতে পাঠদান শুরু হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার করা হয়নি। আমরা এসব ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের তালিকা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি।

আরিফুল ইসলাম/খাদিজা রুমি/

মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১১:২৯ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১১:৪৯ এএম
মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা
ছবি:খবরের কাগজ

মাগুরার নবগঙ্গা নদীর তীরে নির্মিত স্মৃতিস্তম্ভে জুলাই শহিদ দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন ও রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় মাগুরা শহরের ঢাকা রোডের পারনান্দুয়ালী এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পরে সকাল সাড়ে ৯টায় নোমানি ময়দানে অবস্থিত জেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান বলেন, বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। ছোট্ট জেলা মাগুরার ১০ জন সন্তান ওই আন্দোলনে শহিদ হয়েছেন, যা জেলার মানুষের জন্য যেমন বেদনার, তেমনি গৌরবেরও।

পারনান্দুয়ালী এলাকার বিপরীত পাশেই ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী নিহত হন। এছাড়া শ্রীপুর, মহম্মদপুরসহ জেলার বিভিন্ন স্থানে আরও শহিদ হন। তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না বলে জানান তিনি।

সংসদ সদস্য আরও বলেন, জুলাই-শহিদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের বিষয়টি জাতীয় সংসদেও গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। 

তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের গণআন্দোলনও বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এসব আন্দোলনের সব শহিদের প্রতি জাতির দায়িত্ব ও কর্তব্য পালনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

কাসেমুর শ্রাবণ/খাদিজা ‍রুমি/

নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:৪২ এএম
নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ/ খবরের কাগজ

হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) রাত প্রায় ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস আউশকান্দি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। এ সময় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। এছাড়া আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে চলা বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কাজল সরকার/তামান্না রুপা/

ফটিকছড়িতে উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারণের দাবিতে হরতাল চলছে

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:১২ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:৩২ এএম
ফটিকছড়িতে উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারণের দাবিতে হরতাল চলছে
সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলন/ খবরের কাগজ

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে 'ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ' এর ডাকে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নে এই কর্মসূচি পালন করছেন স্থানীয়রা।

এর আগে সংবাদ সম্মেলন করে পরিষদের সমন্বয়ক নুরুল আমিন আজাদ ও মনির হায়দার হরতালের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে হরতাল চলাকালে উল্লেখিত তিন ইউনিয়নের সরকারি-বেসরকারি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এবং ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ও গহিরা-হেয়াকো সড়কে যান চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকানসহ জরুরি সেবা ও চলমান পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

লিখিত বক্তব্যে সমন্বয়করা জানান, সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ১০ জুলাই জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। শান্তিপূর্ণভাবে সেই কর্মসূচিগুলো পালনের পরও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় তারা হরতালের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।

নাজমুল আলম/তামান্না রুপা/

চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৯ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:৩৬ এএম
চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভটভটির ধাক্কায় তাসনিম (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে নাচোলের ঝিকড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাসনিম গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি গ্রামের ডালিমের মেয়ে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, তাসনিম সকালে এক আত্মীয়র বাড়ি থেকে নিজ বাড়ি গোমস্তাপুরে ফেরার পথে ঝিকড়া এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি অজ্ঞাতনামা ভটভটি (স্টিয়ারিং গাড়ি) তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি। 

আসাদুল্লাহ/খাদিজা রুমি/