ঢাকা ১ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সর্বশেষ
নেত্রকোণায় আর্জেন্টিনার জয়ে ভিডিও করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশেও আসছে নোলানের নতুন ঝড় ‘দ্য ওডিসি’ বাগেরহাটের চিরকুট লিখে চিরতরে হারিয়ে গেলেন স্বামী-স্ত্রী তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি ভাগ্য গড়ে গোল্ডেন বুটের? পাবনায় অ্যাম্বুলেন্স-বাস সংঘর্ষে নিহত ৩ বিষণ্নতায় নারীদের জেনেটিক ঝুঁকি পুরুষদের চেয়ে দ্বিগুণ ডিজিটাল যুগে নারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা দেশপ্রেম আর আত্মত্যাগের প্রতীক তারামন বিবি বিশ্বকাপ ব্যর্থতার পরও টুখেলের ওপর আস্থা ইংল্যান্ডের ‘গণিতের নোবেল’ মারিয়াম মির্জাখানি ইংল্যান্ড বধের জয় মারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ঘনীভূত হচ্ছে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত মায়ানমারে ট্রলারডুবিতে ৫০০ রোহিঙ্গা মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী সৌদি আরব পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবস্থা নিন সাতকানিয়ায় বন্যা শেষে ৮৬ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের প্রস্তুতি রাজধানী কিয়েভ ও সমুদ্রবন্দরে রাশিয়ার হামলা উত্তরায় আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত ময়মনসিংহে অগ্রণী ব্যাংকের ‘বাংলা কিউআর’ প্রচারণায় মতবিনিময় সভা ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার জয়ের রহস্য ফাঁস করলেন স্কালোনি মার্কিন সামরিক অবকাঠামোয় হামলা অব্যাহত রাখবে ইরান টুখেলের সমালোচনায় ইংল্যান্ডের কিংবদন্তিরা অর্থায়নের সূচনা অধ্যায়ের ৫টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র মাগুরায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহিদদের প্রতি শ্রদ্ধা জাককানইবিতে মঞ্চস্থ হলো নাটক ‘একশ বস্তা চাল’ টমাস টুচেলের কৌশলগত ভুলে ফাইনালের স্বপ্নভঙ্গ ইংল্যান্ডের ‘পরিবারের জন্য কী রেখে এসেছ?’ উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ‘অপারেশন লাইটনিং’ ইরানের কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করলেন স্পিকার

ঘনীভূত হচ্ছে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:৪৭ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম
ঘনীভূত হচ্ছে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও শক্তিশালী হয়ে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া সাগর উত্তাল থাকার সম্ভাবনা থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে।

অন্তরা/
 

ঘনীভূত হচ্ছে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:৪৭ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম
ঘনীভূত হচ্ছে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও শক্তিশালী হয়ে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া সাগর উত্তাল থাকার সম্ভাবনা থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে।

অন্তরা/
 

উত্তরায় আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম
উত্তরায় আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত
বাসচাপায় নিহত দুই সাংবাদিক রবিউল আলম রাজু ও সাকিবুল হাসান। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখে বাসায় ফেরার পথে রাজধানীর উত্তরায় বাসচাপায় নিহত হয়েছেন দুই সাংবাদিক। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদদীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রবিউল আলম রাজু ও সাকিবুল হাসান। এর মধ্যে রাজু ‘প্রাণের বাংলাদেশ’ পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন। এছাড়া তিনি উত্তরা প্রেসক্লাবের আপ্যায়ন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আরেক সাংবাদিক সাকিবুল হাসান কর্মরত ছিলেন ‘সংবাদ দিগন্ত’ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে। তিনি উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

জানা গেছে, রাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় বাসচাপায় গুরুতর আহত হন রাজু ও সাকিব। গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর দুই সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এবং ঘাতক বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে।

অন্তরা/

উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৫৮ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১১:০০ এএম
উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/ সংগৃহীত

রাজধানীর উত্তরা থানা জসীমউদ্দীন রোডে ট্রাকের ধাক্কায় মো. আনোয়ারুল হক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে এই দূর্ঘটনা ঘটে।

নিহতের ভাতিজা মোহাম্মদ পরশ জানান, বুধবার রাতে মোটর গ্যারেজের কাজ শেষ করে গাজীপুর কোনাবাড়ীর বাসায় ফেরার উদ্দেশ্যে বের হন আনোয়ারুল হক। রাত ৯টার দিকে তিনি উত্তরা জসিমউদ্দীন রোডের ইউ-টার্ন মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

নিহতের ভাতিজা আরও জানান, পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। তারপর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক রাত তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য  হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

আজিজুল/তামান্না রুপা/

কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করলেন স্পিকার

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৫৩ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১১:০৪ এএম
কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর করলেন স্পিকার
ছবি: সংগৃহীত

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

কাতারের সাবেক আমিরের শেষকৃত্যে যোগদান শেষে বুধবার (১৫ জুলাই) রাত ৩টায় দেশে ফিরেছেন স্পিকার।

জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে স্পিকার এক সংক্ষিপ্ত সরকারি সফরে কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের বাবার মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে গত ১৪ জুলাই, দুপুরে দোহায় পৌঁছান।

তিনি কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে  প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেন।

স্পিকার এ সময় মহামহিম আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান এবং প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সাক্ষাৎ করেন।

খাদিজা রুমি/

আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করলেন পাট প্রতিমন্ত্রী

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৩৩ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ১০:৪০ এএম
আড়াইহাজারে তাঁত প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করলেন পাট প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নতুন তাঁত প্রশিক্ষণকেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

বুধবার (১৫ জুলাই) এ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, এই কেন্দ্রের মাধ্যমে প্রতিবছর ৩০০ জন তাঁতি আধুনিক প্রযুক্তি ও বুনন কৌশলের ওপর উন্নত প্রশিক্ষণ পাবেন।

এই তাঁত প্রশিক্ষণকেন্দ্র ও বেসিক সেন্টার দেশের তাঁতশিল্পের উন্নয়নে নতুন মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আড়াইহাজার তাঁত প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে আধুনিক বুনন প্রযুক্তি, ডিজাইন, রঙের সমন্বয়, পণ্যের মানোন্নয়ন এবং বাজারজাতকরণ বিষয়ে প্রশিক্ষণ পাবেন তাঁতিরা। তাঁতশিল্পের আধুনিকায়ন, তাঁতিদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সরকার এ ধরনের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। 

প্রতিমন্ত্রী বলেন, এই কেন্দ্র শুধু একটি অবকাঠামো নয়, বরং দক্ষ তাঁতি, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী নকশা এবং নতুন উদ্যোক্তা তৈরির একটি কার্যকর প্ল্যাটফর্ম। 

তিনি বলেন, শিল্পসমৃদ্ধ আড়াইহাজার দীর্ঘদিন ধরে তাঁতশিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৯৮৭ সালে এখানে বেসিক সেন্টার প্রতিষ্ঠার পর থেকে বর্তমানে এর আওতায় ৫১টি প্রাথমিক ও দুটি মাধ্যমিক তাঁতি সমিতি কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত ২ হাজার ৬৬০ জন তাঁতিকে প্রায় ১৭ কোটি ৪৯ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আড়াইহাজারসহ আশপাশের এলাকায় জামদানি, বেনারসি, থ্রিপিস ও মশারিসহ বিভিন্ন ধরনের তাঁতপণ্য উৎপাদিত হয়, যা দেশের সংস্কৃতি ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে গুণগত মান, উদ্ভাবন, ব্র্যান্ডিং এবং টেকসই উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, সরকার হারিয়ে যাওয়া মসলিন, জামদানি, বেনারসি ও অন্যান্য জিআই পণ্যের সংরক্ষণ ও সম্প্রসারণে কাজ করছে। রূপগঞ্জে মসলিন পল্লী ও জামদানি পল্লী প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। পাশাপাশি তাঁতিদের জন্য স্বল্প সুদে ঋণ সুবিধা এবং আন্তর্জাতিক বাজার উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, তাঁতশিল্পের পাশাপাশি পাটশিল্প পুনরুজ্জীবনেও সরকার কাজ করছে। পাটের বীজ উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বন্ধ পাটকল ও বস্ত্রকলগুলোকে বেসরকারি বিনিয়োগ, জিটুজি, পিপিপি ও দীর্ঘমেয়াদি লিজের মাধ্যমে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি পরিবেশবান্ধব পাটজাত পণ্যে বিনিয়োগের জন্য উদ্যোক্তাদের আহ্বান জানান।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, তাঁতশিল্পকে শুধু ঐতিহ্য নয়, সম্ভাবনাময় সৃজনশীল ও লাভজনক অর্থনৈতিক খাত হিসেবে গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ ছিদ্দীকী, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন এবং আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদিজা রুমি/