ঢাকা ৩ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সর্বশেষ
ওয়াহবির অধীনেই ২০৩০ বিশ্বকাপ খেলবে মরক্কো উত্তরাঞ্চলের পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস জন্মবার্ষিকীতে স্মরণ: আবুল হাসনাত ছিলেন মননের নির্মাতা বিশ্বকাপে ইংল্যান্ড: ৬০ বছরের অপূর্ণতার গল্প কঙ্গোয় মরদেহ পরিবহনে ইবোলা ছড়ানোর নতুন ঝুঁকি: জাতিসংঘ শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল মেক্সিকো উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ২ মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ্রেপ্তার না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স সেই মেটলাইফেই শিরোপার লড়াইয়ে মেসি জাতিসংঘে গণপূর্ত প্রতিমন্ত্রী: জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: মির্জা ফখরুল ফরিদপুরে কলেজছাত্র হত্যা, প্রতিপক্ষের বাড়িতে তাণ্ডব স্কুলের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে হিলিতে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন কাশিমপুর কারাগার থেকে নারী বন্দী উধাও! সিরিজে সমতা আনল বাংলাদেশ হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন ওয়ার্ড প্লাবিত, চরম দুর্ভোগে হাজারো মানুষ বেলুচিস্তানে রক্তক্ষয়ী হামলা, ৪৫ সেনা হত্যার দাবি প্রশাসনের ব্যাখ্যা নেই, ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য বর্ষার রঙে মাতল ঢাকা, আয় বন্যার্তদের জন্য কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছোটাছুটি সাতকানিয়ায় বন্যাকবলিত সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান ডিজিটাল তথ্যভাণ্ডারে যুক্ত হচ্ছেন ৪৩ লাখ কৃষক: কৃষিমন্ত্রী কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, শনিবার খোলা হবে ১৬ জলকপাট সাগরে বৈরী আবহাওয়া, ৩ নম্বর সতর্ক সংকেত জারি কাবাডি মাঠে জাইমা রহমান, বাংলাদেশের দুর্দান্ত জয় মনপুরায় মেঘনার পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ১০ হাজার মানুষ হামের উপসর্গে মৃত্যু বাড়ছে, মোট প্রাণহানি ৭৮০ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে হবে: ফারুক ওয়াসিফ

বাংলাদেশেও আসছে নোলানের নতুন ঝড় ‘দ্য ওডিসি’

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০১:৩৩ পিএম
বাংলাদেশেও আসছে নোলানের নতুন ঝড় ‘দ্য ওডিসি’

হলিউডের সিনেমা নির্মাতাদের মধ্যে অনবদ্য এক নাম ক্রিস্টোফার নোলান। তাঁর সিনেমা মানেই অন্যরকম কিছু। শুধু বক্স অফিসে ঝড় নয়, দর্শক-সমালোচকদের জন্য নতুন ভাবনার জগত তৈরি করেন তিনি। কখনও স্বপ্নের গোলকধাঁধা, কখনও সময়ের রহস্য, আবার কখনও মহাকাশের অসীম বিস্তার, সবকিছুকেই অসাধারণ দক্ষতায় বড় পর্দায় তুলে ধরেছেন অস্কারজয়ী এই ব্রিটিশ নির্মাতা। তাঁর সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তাবৎ দুনিয়ার দর্শক। বড় খবর হলো, আরও একবার দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটাতে চলেছেন তিনি। শুক্রবার (১৭ জুলাই) বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। বাংলাদেশের দর্শকরাও আনন্দিত হতে পারেন এজন্য যে, একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। 

প্রায় তিন হাজার বছর আগের গ্রিক কবি হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত এই বিশাল বাজেটের সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিশ্বজুড়ে। গ্রিক বীর ওডিসিয়াসের দীর্ঘ, বিপদসংকুল ঘরে ফেরার যাত্রাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য ওডিসি’। ট্রোজান যুদ্ধে অংশ নিতে গিয়ে এক দশক রণাঙ্গনে কাটানোর পর দেশে ফেরার পথে ভাগ্যের নির্মম খেলায় সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ওডিসিয়াস। ভয়াল সমুদ্র, অচেনা দ্বীপ, অদ্ভুত প্রাণী, দেব-দেবীর রোষসহ সব বাধা পেরিয়ে প্রায় ২০ বছর পর নিজ রাজ্য ইথাকায় ফেরার সংগ্রামই এই মহাকাব্যের মূল সুর। ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তার ছেলে টেলিমাকাসের ভূমিকায় টম হল্যান্ড এবং স্ত্রী পেনেলোপের চরিত্রে দেখা যাবে অ্যান হ্যাথাওয়েকে। ছবিতে আরও অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি ও জন বার্নথালসহ একঝাঁক তারকা।

‘দ্য ডার্ক নাইট’ ট্রিলজি, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ এবং ‘ওপেনহাইমার’-এর মতো ব্লকবাস্টার ছবির নির্মাতা নোলান জানান, ‘দ্য ওডিসি’-র আসল বিশেষত্ব এর বিশাল পরিসর। তাঁর কথায়, ‘প্রতিটি ছবিরই নিজস্ব চ্যালেঞ্জ থাকে। কিন্তু এই ছবিতে যেন প্রতিটি ধাপেই নতুন নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল।’ নোলান বলেন, ‘দ্য ওডিসি’-ই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট। তাঁর মতে, গ্রিক কবি হোমারের অমর মহাকাব্য ‘দ্য ওডিসি’-কে সিনেমায় রূপ দেওয়া সহজ ছিল না। বরং তাঁর দীর্ঘ চলচ্চিত্রজীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এই ছবি নির্মাণ করতে গিয়ে। মরক্কো, গ্রিস, ইতালি, আইসল্যান্ড-সহ একাধিক দেশে হয়েছে ছবিটির শুটিং। প্রতিটি যুদ্ধের দৃশ্য, বিশাল সেট এবং অ্যাকশন দৃশ্য তৈরি করতে মাসের পর মাস ধরে চলেছে পরিকল্পনা। 

ছবিতে ওডিসিউসের ছেলে টেলেম্যাকাসের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। শুটিংয়ের প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি বলেন, মরক্কোতে সেটে পৌঁছে তিনি যেন কয়েক হাজার বছর পিছিয়ে গিয়েছিলেন। একটি বালিয়াড়ি পেরিয়ে সামনে দেখেন হাজার হাজার শিল্পী, সৈন্যদের সারি, সমুদ্রতীরে শত শত নৌকা এবং বিশাল যুদ্ধের প্রস্তুতি। তাঁর কথায়, ‘মনে হচ্ছিল আমি যেন কোনও সিনেমার সেটে নয়, ইতিহাসের এক অধ্যায়ে পৌঁছে গিয়েছি।’ 

অন্যদিকে, ছবির কেন্দ্রীয় চরিত্র ওডিসিউসের ভূমিকায় অভিনয় করা ম্যাট ডেমন জানান, হলিউডে দীর্ঘদিন কাজ করলেও এমন আয়োজন আগে খুব কমই দেখেছেন। ট্রয়ের পতনের একটি দৃশ্যের শুটিংয়ের কথা স্মরণ করে তিনি বলেন, চারদিকে আগুনে জ্বলছে বাড়ি-ঘর, হাজার হাজার এক্সট্রা শিল্পী যুদ্ধ করছে, আগুনের মধ্য দিয়ে ছুটে বেড়াচ্ছেন অভিনেতারা। শট শেষ হওয়ার পর

সিনেমাটোগ্রাফার তাঁকে মনে করিয়ে দেন, এত বিশাল আয়োজন আসলে ছবির একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য মাত্র। প্রযুক্তিগত দিক থেকেও এই ছবি নোলানের ক্যারিয়ারে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। ‘দ্য ওডিসি’ তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। নোলান জানান, তাঁর লক্ষ্য, দর্শকদের সবচেয়ে বাস্তব ও নিমগ্ন সিনেমা দেখার অভিজ্ঞতা উপহার দেওয়া। সবমিলিয়ে সিনেমাটি যে নতুন এক মাইলফলক সৃষ্টি করতে চলেছে তার আভাস স্পষ্ট।  

/এমটি 

বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম
বন্যার্তদের সহায়তায় গাইবেন রুনা লায়লা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ দিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহের জন্য আয়োজিত একটি বিশেষ একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন এই খ্যাতিমান শিল্পী।
একই অনুষ্ঠানে তার দীর্ঘ শিল্পীজীবন ও দেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননাও প্রদান করা হবে। আগামী ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে এই বিশেষ অনুষ্ঠানের।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য এই আয়োজনের মূল লক্ষ্য বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তা তহবিল গঠন। অনুষ্ঠানের টিকিট বিক্রির পুরো অর্থই বন্যার্তদের সহায়তায় ব্যয় করা হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, বন্যার্তদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। আগ্রহীরা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ ভবনের নিচতলায় অবস্থিত হিসাব শাখা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি বিভাগের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
এ ছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
বিশেষ এই একক সংগীতানুষ্ঠানে রুনা লায়লা তার জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করবেন। 

প্রতারণার মামলা নিয়ে যা বললেন তিশা

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:৫১ পিএম
প্রতারণার মামলা নিয়ে যা বললেন তিশা
ছবি: সংগৃহীত

আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সমন জারি করেছেন আদালত। অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ কর্তৃপক্ষের দায়ের করা মামলায় ১২ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ কোর্টের ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। মামলার পরবর্তী তারিখ আগামী ১৩ আগস্ট তিশাকে আদালতে হাজির থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার।
বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন তানজিন তিশা। গত বৃহস্পতিবার একটি পুরস্কার অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে এ প্রসঙ্গে কথা বলেন তিনি।
মামলাটি প্রসঙ্গে তিশা বলেন, ‘আমি এই ইন্ডাস্ট্রিতে ১২-১৪ বছর কাজ করছি। ভালোমন্দ মিলিয়ে কাজ করছি। আমার কাজের জায়গাটা কিন্তু আমি ধরে রেখেছি। আমি যেদিন আমার সিনেমার শুটিং শুরু করি, তার ঠিক দ্বিতীয় দিনেই লিগ্যাল নোটিশ পাই। তার পাঁচ দিন না ছয় দিনের মাথায় আমার নামে মামলা হয়ে যায়। আমরা একটা কথা বলি না, কেউ যখন ওপরে উঠতে চায়, পেছনে কিছু মানুষ থাকে যারা ওপরে উঠতে পারবে না, পেছন থেকে টেনে ধরে। আমারও ঠিক একই অনুভূতি হয়েছে।’
এ সময় তিশা আরও বলেন, ‘আমি ১৪ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ি মেরে দেওয়ার জন্য? ২৭ হাজার টাকা মেরে দেওয়ার জন্য এত কষ্ট করে নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়েছি? এক ইন্ডাস্ট্রিতে একটা মেয়ের বা যেকোনো পুরুষতান্ত্রিক সমাজে কাজ করা কি আপনাদের কাছে খুব সহজ মনে হয়? অনেক সহজ কিছু না।’
সবশেষে তিশা জানান, তিনি পুরো প্রক্রিয়া আইনিভাবেই মোকাবিলা করবেন। এ বিষয়ে অনেক কিছু বলার থাকলেও আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখন চুপ আছেন।
প্রসঙ্গত, ‘অ্যাপোনিয়া’ (Aponia) নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকার মূল্যের একটি শাড়ি নিয়ে প্রমোশন, মূল্য পরিশোধ না করে একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্যই প্রতারণার অভিযোগ এনেছিলেন ফ্যাশন পেজটির কর্ণধার এক নারী উদ্যোক্তা। ওই নারী উদ্যোক্তার সঙ্গে তিশার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ভয়েস মেসেজে কথোপকথন পর্যালোচনা করে প্রতারণার সত্যতা পাওয়া গেছে। যা নিয়ে খবরের কাগজ সর্বপ্রথম সংবাদ প্রকাশ করে। এরপর দেশের বিভিন্ন গণমাধ্যমে একই সংবাদ প্রকাশিত হয়। 
বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেছিলেন, ওই শাড়িটি নাকি উপহার দিয়েছেন নারী উদ্যোক্তা। এরপর প্রতারণা, মানহানিকর কথা ও ছলচাতুরীর অভিযোগ এবং এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে তানজিন তিশা (তানজিন নাহার তিশা)-কে আইনি নোটিশ দিয়েছিলেন ‘অ্যাপোনিয়া’ অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলামের পক্ষে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার। গত ২২ অক্টোবর তানজিন তিশার বাসার ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশটি পাঠানো হয়।
আইনি নোটিশে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের পাশাপাশি ওই নারী উদ্যোক্তাকে নিয়ে স্যোশাল মিডিয়ায় মিথ্যাচার করার জন্য ক্ষমা চাইতে বলা হয় তিশাকে। কিন্তু আইনি নোটিশে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে নীরব থাকায় গত ৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে ৪২০/৪০৬ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন অ্যাপোনিয়ার এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম। সিআর মামলা নম্বর ৯৬২/২০২৫।
মামলায় দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির প্রতি গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চাওয়া হলে ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তিশার বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থাকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন।
এরপর মামলাটির তদন্ত করে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি) আদালতে রিপোর্ট প্রেরণ করেন। এর পরিপ্রেক্ষিতেই তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

আমি কখনো প্রেম করিনি: দীঘি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম
আমি কখনো প্রেম করিনি: দীঘি

একসময় জনপ্রিয় শিশুশিল্পী হিসেবে দর্শকের মন জয় করা প্রার্থনা ফারদিন দীঘি এখনো ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। বিশেষ করে তার প্রেম ও সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে এবার একটি পডকাস্টে এসব বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী।

পডকাস্টে উপস্থাপক জানতে চান, এখন পর্যন্ত তিনি কয়টি প্রেম করেছেন। জবাবে দীঘি বলেন, তিনি কখনো প্রেম করেননি। এমনকি সুযোগ পেয়েও কোনো প্রেমের সম্পর্কে তিনি জড়াননি।

দীঘির ভাষ্য, স্কুলজীবন থেকেই তার ওপর পরিবারের কঠোর নজরদারি ছিল। ক্লাস সিক্স থেকে চলাফেরায় নানা বিধিনিষেধ আরোপ করা হয়। তিনি জানান, এসএসসি পরীক্ষার আগে পর্যন্ত মোবাইল ফোনও ব্যবহার করতেন না। এমনকি স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে তার খোঁজ নিত পরিবার।

অভিনেত্রীর মতে, দীর্ঘদিন এমন কঠোর নিয়ন্ত্রণে থাকার কারণে প্রেম করার সুযোগ বা মানসিক পরিবেশ–কোনোটিই তৈরি হয়নি।  

যদিও প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন দীঘি, অতীতে তাকে ঘিরে একাধিক সম্পর্কের গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচিত হয়েছিল। কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। এছাড়া মুহাইমিন রাশিদ নামে এক তরুণের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রকাশিত কিছু ছবিও আলোচনা তৈরি করেছিল।

তবে ওই সময়ও দীঘি স্পষ্ট করে জানিয়েছিলেন, তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক ছিল কেবল বন্ধুত্বের। প্রেমের খবর বা গুঞ্জনের কোনো সত্যতা নেই বলেও তিনি দাবি করেন।
সাম্প্রতিক এই সাক্ষাৎকারেও একই অবস্থান পুনর্ব্যক্ত করে দীঘি বলেন, ব্যক্তিগত জীবনে তিনি এখন পর্যন্ত কোনো প্রেমের সম্পর্কে জড়াননি। 

প্রসঙ্গত, কাজী হায়াত পরিচালিত ‘কাবুলিওয়ালা’ চলচ্চিত্রের মাধ্যমে শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে প্রবেশ করেন দীঘি। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সবার নজরে আসেন দীঘি। প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ২০০৬ সালে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে দীঘি। তারপরে আরও দুটি চলচ্চিত্রে অভিনয়ের কারণে শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। পরবর্তী সময়ে নায়িকা হিসেবে ‘তুমি আছ তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘জংলি’সহ বেশকিছু চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

/এমটি 

নতুন প্রেমে শেহনাজ!

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:২৪ পিএম
নতুন প্রেমে শেহনাজ!

ভারতীয় টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় তারকা শেহনাজ গিল এবং অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়ালের সম্পর্ক নিয়ে বিগত কিছুদিন ধরেই গুঞ্জন তুঙ্গে। সম্প্রতি একটি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়, যেখানে তাদের মিষ্টি বন্ডিং নজর কেড়েছিল অনুরাগীদের। ভিড়ের হাত থেকে বাঁচাতে রাঘব যেভাবে শেহনাজের হাত ধরে আগলে নিজের গাড়িতে নিয়ে গিয়েছিলেন, তারপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন নতুন করে ডানা মেলে।

হিন্দুস্তান টাইমস জানায়, অবশেষে এই বহুচর্চিত ডেটিংয়ের খবর নিয়ে নীরবতা ভেঙে মুখ খুললেন শেহনাজ গিল। ‘পিঙ্কভিলা’র সঙ্গে কথা বলার সময় শেহনাজকে সরাসরি রাঘব জুয়ালের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হয়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা করতে চাননি অভিনেত্রী। প্রশ্নটি এড়িয়ে গিয়ে তিনি স্রেফ বলেন, ‘দয়া করে কোনো ব্যক্তিগত প্রশ্ন করবেন না।’

ব্যক্তিগত সম্পর্কের জল্পনা এড়িয়ে গেলেও বন্ধু রাঘবের আসন্ন ছবির জন্য সবার কাছে আবেদন জানিয়েছেন শেহনাজ। রাঘবের লড়াই ও যাত্রাপথের প্রশংসা করে তিনি বলেন, আমার বন্ধুর একটা ছবি আসছে ‘ভাই তেরা স্টার হ্যায়’। দয়া করে আপনারা সবাই ছবিটিকে সাপোর্ট করুন। ও আমার খুব ভালো বন্ধু, এই ছবিটা ওর জন্য সফল হওয়া অত্যন্ত জরুরি। প্রধান অভিনেতা বা হিরো হিসেবে ও এই প্রথমবার বড়পর্দায় আসছে। রাঘব কিন্তু ইন্ডাস্ট্রির বাইরের ছেলে, নিজের যোগ্যতায় ও আজ এই জায়গায় পৌঁছেছে। তাই প্লিজ সবাই সিনেমা হলে গিয়ে ওর ছবিটা দেখুন।

রাঘব জুয়াল ও শেহনাজ গিল প্রথমবার সলমন খানের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ একসঙ্গে কাজ করেছিলেন। সেই ছবির প্রচারের সময় স্বয়ং সালমান খান মজার ছলে মন্তব্য করেছিলেন যে, শুটিং সেটে তিনি এই দুজনের মধ্যে একটা মিষ্টি রসায়ন তৈরি হতে দেখেছেন। যদিও একজন (রাঘব) হয়তো একটু বেশিই আগ্রহী ছিলেন। সালমানের এই মন্তব্যের পরেই দুজনের প্রেম নিয়ে তুমুল চর্চা শুরু হয় নেটপাড়ায়। 

তবে পরবর্তী সময়ে রাঘব জুয়াল নিজে এই বিষয়ে স্পষ্ট করে জানিয়েছিলেন যে, সালমান ভাই স্রেফ ইয়ার্কি করেছিলেন। রাঘব বলেছিলেন, ‘শেহনাজ আর আমি একসঙ্গে কাজ করেছি, তাই আমাদের নিয়ে মানুষের কৌতূহল থাকা স্বাভাবিক। কিন্তু আমরা ডেটিং করছি না, আমি পুরোপুরি সিঙ্গেল।’

রাঘব জুয়াল অভিনীত ‘ভাই তেরা স্টার হ্যায়’ ছবিটি পরিচালনা করেছেন বিবেক বি আগরওয়াল। এই ছবিতে রাঘব ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জয় কাপুর এবং নিক্কি ওয়ালিয়াকে। আগামী ৩০ জুলাই মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

/এমটি 

বিশ্বকাপের পর রেহানের সিনেমার প্রচার শুরু

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:০৫ এএম
বিশ্বকাপের পর রেহানের সিনেমার প্রচার শুরু

বিশ্বকাপ ফাইনাল খেলার পরপরই অভিনেতা ফররুখ আহমেদ রেহান অভিনীত প্রথম সিনেমা ‘আন্ধার’র প্রচারণার কাজ শুরু হবে। মাত্র কিছুদিন হলো অভিনয়ের দুনিয়ায় টাঙ্গাইলের সন্তান রেহানের অভিনেতা হিসেবে যাত্রা শুরু হলো। ইতোমধ্যে বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেও ভূয়সী প্রশংসিত হয়েছেন রেহান। গেল ঈদেও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ইউটিউব ফিল্ম ‘অভিযান’-এ রেহান তার নিজের চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন। এবার তার ভক্ত-দর্শকরা রেহানকে সিনেমায় দেখতে পাবেন। ‘আন্ধার’ নামক সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে সিনেমায় অভিষেক হচ্ছে রেহানের। 

সিনেমাটি নির্মাণ করছেন রায়হান রাফী। সিনেমাটিতে রেহান অভিনয় করার সুযোগ পেয়েছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, গাজী রাকায়েতসহ আরও বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে। নিজের অভিনীত প্রথম সিনেমা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত রেহান। যেহেতু দীর্ঘ একটা সময় ধরেই তিনি সিনেমাটি অভিনয় করছিলেন এবং এখনো তার কিছু কাজ বাকি আছে, তাই এখনই জানান দিতে চাচ্ছিলেন না সিনেমাটি সম্পর্কে। আরেকটু সময় নিয়ে সবকিছু চূড়ান্ত হলেই তবেই তিনি ঘোষণায় আসতে চাচ্ছিলেন। কিন্তু যেহেতু রেহান এই সময়ের একজন আলোচিত তরুণ অভিনেতা এবং তার আগামীটা আরও বেশ উজ্জ্বল তাই তার সিনেমায় অভিনয়ের খবরটিও অনেকেরই জানা হয়ে গেছে।

রেহান বলেন, ‘আন্ধার’ আমার অভিনীত প্রথম সিনেমা। এতে আমি অভিনয় করছি। তবে সিনেমার গল্প কী কিংবা আমার চরিত্রই বা কী সেটা নিয়ে আপাতত কিছু বলতে পারছি না। তবে যেহেতু রায়হান রাফী ভাই একজন মেধাবী এবং পরীক্ষিত পরিচালক। তাই আমার যারা ভক্ত দর্শক তাদের শুধু এতটুকুই বলতে চাই অবশ্যই আন্ধার দর্শকের ভালো লাগবে। সিনেমাটিতে আমি অনেক গুণী শিল্পীর সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। এটাও আমার জন্য সত্যিই অনেক বড় বিষয়। কারণ অভিনয়ের আঙিনায় আমি এখনো একেবারেই নতুন। তাদের সঙ্গে কাজ করে করে আমি শেখার চেষ্টা করছি। 

চলতি বছরের শেষপ্রান্তেই রেহান অভিনীত প্রথম সিনেমা ‘আন্ধার’ মুক্তি পাবে।

/এস লুপিন