ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল জিন্নাত আলীর জলাবদ্ধ রাস্তায় গাড়ি-বাইক চালাবেন যেভাবে প্রধানমন্ত্রীর গাড়িবহরে কেউ ইট নিক্ষেপ করেনি: মাদারীপুর পুলিশ সুপার ভেজাল খাদ্য শনাক্তে জেলাভিত্তিক ভ্রাম্যমাণ ল্যাবভ্যান চালু হবে: খাদ্য প্রতিমন্ত্রী গাড়ির ইঞ্জিনে পানি ঢুকলে কী করবেন ঢাবি অ্যালামনাই ১৯৯৯ থেকে ২০০০-এর রজত জয়ন্তীর প্রস্তুতি শুরু এনভিডিয়া উন্মোচন করল জিফোর্স ট্রেডিং কার্ডস পূর্বাচল ভ্যালিতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন, আস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন স্থগিত পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত, দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর দেশে বিওয়াইডির ১ হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল বিক্রির মাইলফলক খেলাধুলার প্রসারে প্রতিটি ইউনিয়নে অন্তত ৮ বিঘা জমি বরাদ্দের সিদ্ধান্ত নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘হেলথ ফেস্ট ২০২৬’ উদ্বোধন চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বেতের আঘাতে ফেটে গেল শিশুর হাত, কান্না থামাতে মুখে কলম বন্যাদুর্গত এলাকায় অ্যান্টিভেনম ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর: তথ্য উপদেষ্টা এক সপ্তাহে সাপে কেটেছে ১০৫জন ডে-কেয়ার নয়, শিশুদের সময় দিন ইবিতে প্রধান ফটকের সামনে স্পিডব্রেকার প্রয়োজন তৃতীয় বিয়ে করলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ তারকা পল ওয়েসলি দুর্নীতির প্রশ্নে অন্তর্বর্তী সরকারের হিসাব-নিকাশ যুদ্ধাপরাধীর বিচার ও হেফাজতের আবির্ভাব আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল যমুনা ইলেকট্রনিক্স বিস্কুট খাওয়ানোর প্রলোভনে দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে স্বাস্থ্যচুক্তি সংসদ ভবনের সামনে অবস্থান নিলেন শিক্ষার্থীরা শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন শুক্রবার তিন দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অচল সব কেড়ে নিয়ে রেখে গেল শুধু ক্ষত অনলাইনে যৌন হয়রানির শিকার হচ্ছেন অস্ট্রেলিয়ার তরুণরা ইউক্রেনে ৩ টন ওজনের বোমা ফেলল রাশিয়া, ভাইরাল ভিডিও

তৃতীয় বিয়ে করলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ তারকা পল ওয়েসলি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম
তৃতীয় বিয়ে করলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ তারকা পল ওয়েসলি
ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন সিরিজ ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’-এর স্টিফান সালভাতোর চরিত্রে পরিচিত হলিউড অভিনেতা পল ওয়েসলি দীর্ঘদিনের সঙ্গী নাটালি ক্যাকেনবার্গকে বিয়ে করেছেন। 
চার বছরের সম্পর্কের পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পল ও নাটালি। একেবারেই ব্যক্তিগত এই আয়োজনে উপস্থিত ছিলেন শুধু একজন ধর্মযাজক এবং তাদের পোষা কুকুর গ্রেগ। বিয়েতে গ্রেগকে দেওয়া হয়েছিল ‘বেস্ট বয়’-এর বিশেষ দায়িত্ব। বিয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে খবরটি জানান নাটালি।
১৩ জুলাই দেওয়া ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘মিস্টার... এবং মিসেস ও বেস্ট বয় গ্রেগ।’
বিয়ের আয়োজন ছোট হলেও সাজপোশাকে ছিল বিশেষ চমক। ২৬ বছর বয়সী নাটালি পরেছিলেন সাদা রঙের একটি সুন্দর ওয়েডিং গাউন। অন্যদিকে ৪৩ বছর বয়সী পল ওয়েসলিকে দেখা গেছে নীল রঙের স্যুট ও কালো টাইয়ে।
পল ওয়েসলি ও নাটালি ২০২২ সালে ইতালি ভ্রমণের সময় তাদের বাগদানের খবর জানিয়েছিলেন। সে সময় নাটালি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি দিয়ে শুধু লিখেছিলেন, ‘হ্যাঁ’। সেই ছবিতে দেখা গিয়েছিল তার বাগদানের আংটি।
অভিনেতা পল ওয়েসলি বিশ্বজুড়ে পরিচিতি পান ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ সিরিজে অভিনয় করে। এর পর তাকে দেখা যায় ‘স্টার ট্রেক : স্ট্রেঞ্জ নিউ ওয়ার্ল্ডস’ সিরিজে।
উল্লেখ্য, এটি পল ওয়েসলির তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী টরি ডিভিটোর সঙ্গে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত এবং ইনেস ডি র‍্যামনের সঙ্গে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিবাহিত ছিলেন।

বন্যার্তদের পাশে তৌসিফ, দিলেন আর্থিক সহায়তা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম
বন্যার্তদের পাশে তৌসিফ, দিলেন আর্থিক সহায়তা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। ব্যক্তিগত উদ্যোগে বন্যাকবলিত মানুষের জন্য আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
জানা গেছে, চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের জন্য একটি ত্রাণ কার্যক্রমে আর্থিক অনুদান দিয়েছেন এই অভিনেতা। তার এক ভক্তের উদ্যোগে পরিচালিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে সহযোগিতা করে সেই সহায়তা দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তৌসিফ মাহবুব।
তৌসিফ মাহবুবের অনুরাগী মোহাম্মদ ইমন গণমাধ্যমকে জানান, বর্তমান বন্যা পরিস্থিতিতে তারা কয়েকজন মিলে ত্রাণ সংগ্রহ ও বিতরণের উদ্যোগ নিয়েছেন। বিষয়টি জানতে পেরে তৌসিফ মাহবুব নিজ থেকেই তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং ত্রাণ কার্যক্রমের জন্য একটি উল্লেখযোগ্য অংকের অর্থ সহায়তা দেন।
ইমন বলেন, ‘আমরা কয়েকজন মিলে মঙ্গলবার চট্টগ্রামের বাঁশখালী এলাকায় যাব। সেখানে বন্যাকবলিত মানুষের মধ্যে আমাদের সামর্থ্য অনুযায়ী ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। তৌসিফ মাহবুব ভাই বিষয়টি জানার পর ভালো অংকের অর্থ অনুদান দিয়েছেন। পাশাপাশি ত্রাণসামগ্রী বিতরণের সার্বিক ব্যবস্থাপনাতেও সহযোগিতা করেছেন।’
এ বিষয়ে তৌসিফ মাহবুব গণমাধ্যমকে বলেন, ‘শুধু আমি একা নই, এমন দুর্যোগে যাদের সামর্থ্য আছে, তাদের সবারই বন্যার্তদের পাশে দাঁড়ানো উচিত। সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি পাশে থাকার। আমার এই ক্ষুদ্র অনুদান দেখে যদি আরও মানুষ অনুপ্রাণিত হয়ে তাদের পাশে দাঁড়ান, সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি।’

জাহিদ হাসানের ‘পথহারা মন’

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম
জাহিদ হাসানের ‘পথহারা মন’
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন অভিনেতা জাহিদ হাসান। তাদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মাণাধীন এই নাটকে আরও অভিনয় করছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী ও দীপা খন্দকার। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ডা. এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠু।
নির্মাতা রাজ জানান, ‘পথহারা মন’ মূলত ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের আবেগের গল্প। দর্শক যেন নিজেদের জীবনের কিছু মুহূর্ত এই নাটকে খুঁজে পান, সেভাবেই গল্পটি লেখা।
জাহিদ হাসানকে নিয়ে সর্বশেষ ২০১৮ সালে ‘ছেলেমানুষি’ নামে সাত পর্বের একটি ধারাবাহিক নাটক পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এটি প্রচার হয়েছে বৈশাখী টিভিতে।
রাজ বলেন, ‘দীর্ঘদিন পর জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। তার অভিনয় দক্ষতা নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। একই সঙ্গে অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের সমন্বয়ে দারুণ একটি টিম পেয়েছি।’
জাহিদ হাসান বলেন, ‘রাজের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো। অনেকদিন পর আবারও তার পরিচালনায় কাজ করছি, এটা আমার জন্য আনন্দের। গল্পটি খুব আন্তরিক। আমার অভিনীত চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। শুটিংয়ের পরিবেশও দারুণ।’
ঢাকার উত্তরায় গত ১০ জুলাই থেকে ‘পথহারা মন’-এর শুটিং চলছে। শিগগিরই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

‘জুরাসিক পার্ক’ ফ্র্যাঞ্চাইজি, ‘পিকি ব্লাইন্ডার্স’এর কিংবদন্তি অভিনেতা স্যাম নিল মারা গেছেন। অস্ট্রেলিয়ার সিডনিতে ৭৮ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। স্যাম নিলের পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।

পারিবারিক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার (১৩ জুলাই) সিডনির সেন্ট ভিনসেন্ট প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত শান্তিতে ও মর্যাদার সাথে তিনি বিদায় নেন। তাঁর এই চলে যাওয়াটি হঠাৎ ও আকস্মিক ছিল। তবে স্বস্তির বিষয় হলো, মৃত্যুর আগে তিনি সম্পূর্ণ ক্যানসার মুক্ত ছিলেন। অভিনেতার এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করে কঠিন সময়ে পরিবারের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে ২০২৩ সালের মার্চ মাসে স্যাম নিল নিজেই প্রকাশ করেছিলেন যে তিনি ‘নন-হজকিন লিম্ফোমা’ নামের একটি মারাত্মক ও আগ্রাসী ধরনের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এরপর দীর্ঘ চিকিৎসায় ‘কার-টি সেল’ থেরাপি নেওয়ার পর চলতি বছরের এপ্রিলে তিনি ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠেন। অস্ট্রেলিয়ার সেভেন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তারকা আনন্দের সঙ্গে জানিয়েছিলেন যে, তার শরীরের শেষ স্ক্যানে কোনো ক্যান্সারের অস্তিত্ব পাওয়া যায়নি এবং একে তিনি একটি ‘অসাধারণ ব্যাপার’ বলে উল্লেখ করেছিলেন।

/এসএল

প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:১৯ পিএম
প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
ছবি: সংগৃহীত

আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সমন জারি করেছেন আদালত। অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ কর্তৃপক্ষের দায়ের করা মামলায় ১২ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ কোর্টের ম্যাজিস্ট্রেট মো: জুয়েল রানার আদালত এ আদেশ দেন। মামলার পরবর্তী তারিখ আগামী ১৩ আগস্ট তিশাকে আদালতে হাজির থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার।
‘অ্যাপোনিয়া’ (Aponia) নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮শ টাকার মূল্যের একটি শাড়ী নিয়ে প্রমোশন, মূল্য পরিশোধ না করে একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্যই প্রতারণার অভিযোগ এনেছিলেন ফ্যাশন পেজটির কর্ণধার এক নারী উদ্যোক্তা। ওই নারী উদ্যোক্তার সঙ্গে তিশার ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ভয়েস মেসেজে কথোপকথন পর্যালোচনা করে প্রতারণার সত্যতা পাওয়া গেছে। যা নিয়ে খবরের কাগজ সর্বপ্রথম সংবাদ প্রকাশ করে। এরপর দেশের বিভিন্ন গণমাধ্যমে একই সংবাদ প্রকাশিত হয়। 
বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেছিলেন, ওই শাড়িটি নাকি উপহার দিয়েছেন নারী উদ্যোক্তা। এরপর প্রতারণা, মানহানিকর কথা ও ছলচাতুরীর অভিযোগ এবং এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে তানজিন তিশা (তানজিন নাহার তিশা)কে আইনি নোটিশ দিয়েছিলেন ‘অ্যাপোনিয়া’ অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো: আমিনুল ইসলামের পক্ষে বাংলাদেশের সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট সলিমুল্লাহ সরকার। গত ২২ অক্টোবর তানজিন তিশার বাসায় ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশটি পাঠানো হয়।
আইনি নোটিসে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের পাশাপাশি ওই নারী উদ্যোক্তাকে নিয়ে স্যোশাল মিডিয়ায় মিথ্যাচার করার জন্য ক্ষমা চাইতে বলা হয় তিশাকে। কিন্তু আইনি নোটিসে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে নীরব থাকায় গত ৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে ৪২০/৪০৬ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন অ্যাপোনিয়ার এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম। সিআর মামলা নম্বর ৯৬২/২০২৫।
মামলায় দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির প্রতি গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চাওয়া হলে ম্যাজিস্ট্রেট মো: জুয়েল রানার আদালত তিশার বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থাকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন।
এরপর মামলাটির তদন্ত করে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি) আদালতে রিপোর্ট প্রেরণ করেন। এর প্রেক্ষিতেই তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
এ সম্পর্কে বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার (বাংলাদেশ সুপ্রিম কোর্ট) খবরের কাগজকে বলেন, ‘তানজিন তিশার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে ডিবির রিপোর্টে প্রমাণিত হয়েছে। তিনি দেশের একজন নামকরা সেলিব্রিটি। তাকে অসংখ্য মানুষ ফলো করেন। কিন্তু তার কাছে এই ধরনের প্রতারণার শিকার হওয়াটা দু:খজনক। তাই আশাকরি আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করা হবে।’
এ সম্পর্কে জানতে তানজিন তিশার হোয়াটসঅ্যাপে ফোন করার পাশাপাশি খুদে বার্তা পাঠানো হলেও তার সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, বড় পর্দায় নাম লিখিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে কাজ করছেন ‘সোলজার’ নামের একটি সিনেমায়। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ক্যারিয়ারের প্রথম সিনেমা মুক্তির আগেই মামলা এবং নানা বিতর্কে জড়িয়েছেন তিশা। এই অভিনেত্রী কি পারবেন এত বিতর্ক ও মামলা সামলে নিয়ে ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে নিতে, নাকি নতুন করে আরও বিতর্কের জন্ম দেবেন তিশা। 

আমার সম্মান, নৈতিকতা এবং চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে : পরীমনি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৭:২৪ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৭:২৬ পিএম
আমার সম্মান, নৈতিকতা এবং চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে : পরীমনি
ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। এই নায়িকার ব্যক্তিজীবনও সিনেমার গল্পকে হার মানাবে। কারণ সিনেমার গল্পের মতোই অনেকটা তার ব্যক্তিজীবনের উত্থান-পতন রয়েছে। ২০২১ সালের ৪ আগস্ট প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে পরীমনিকে আটক করে র‌্যাব। সে সময় তার বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া গেছে বলে জানানো হয়। পরবর্তী সময়ে মাদক মামলায় পরীমনিকে গ্রেপ্তার দেখানো হয়। ওই সময় ২৮ দিন কারাগারে থাকতে হয়েছিল তাকে। দীর্ঘ চার বছর পর গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন পরীমনি। সোশ্যাল মিডিয়ায় পরী জানালেন, তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি। এই কারণে রাষ্ট্রের কাছে এর জবাব চান।
গত শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে নিজের ফেসবুক পেজে গ্রেপ্তার প্রসঙ্গ নিয়ে দীর্ঘ এক পোস্ট দেন পরীমনি। সেই পোস্টে পরী দাবি করেন র‌্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম একটি অনলাইন টক শোতে সত্য প্রকাশ্যে স্বীকার করেছেন। জানিয়েছেন, তৎকালীন র‌্যাবপ্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নির্দেশে পরীমনিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীকালে মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে কারাগারে রাখা হয়।
এ বিষয়ে পরীমনি লেখেন, ‘র‌্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ। সম্প্রতি একটি অনলাইন টকশোতে দেরিতে হলেও আপনি এমন কিছু সত্য প্রকাশ্যে স্বীকার করেছেন, যার মাধ্যমে দেশের মানুষ জানতে পারল যে, ২০২১ সালের ৪ আগস্ট বনানীতে আমার বাসায় দীর্ঘ সময় অভিযান চালানোর নামে নাটকীয়তার পর তৎকালীন র‌্যাবপ্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে আমাকে অন্যায়ভাবে, সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থসংশ্লিষ্ট কারণে গ্রেপ্তার করা হয়েছিল।’
এই নায়িকা আরও লেখেন, ‘পরবর্তী সময় মিথ্যা ও বানোয়াট মামলায় আমাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড ও টানা ২০ দিন কারাগারে রাখা হয়েছিল। সেই সময়ের অভিজ্ঞতা আমার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত করেছে, তা আল্লাহ আর আমি ছাড়া পৃথিবীর আর কারও পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব নয়।’
নিজেকে ভুক্তভোগী দাবি করে করে পরীমনি লেখেন, ‘গ্রেপ্তারের দিন থেকে আজ পর্যন্ত আমি সেই ঘটনার একজন ভুক্তভোগী হয়েই জীবন কাটাচ্ছি। যেভাবে আমাকে অপদস্থ করা হয়েছে, আমার সম্মান, নৈতিকতা এবং চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাহিনীকে ব্যবহার করে একজন সাধারণ নারীশিল্পীর জীবনকে যেভাবে বিপর্যস্ত করা হয়েছে, আমি শুধু চাই ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এমন অভিজ্ঞতার শিকার না হন। এতদিন পর আমি কোনো ক্ষোভ বা প্রতিশোধের কথা বলতে চাই না। আমি শুধু সত্য, ন্যায়বিচার এবং মানবিকতার পক্ষে কথা বলতে চাই।’
পরীমনি আরও লেখেন, ‘এবার হয়তো রাষ্ট্রীয় সেই সাজানো মামলা থেকে আদালত আমাকে অব্যাহতি দিবেন। কিন্তু আমার সেই দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? যে জীবন, যে সম্মান, যে মানসিক শান্তি আমি হারিয়েছি, তা কি আর কখনো ফিরে পাব? মানুষের মনে আমাকে নিয়ে যে অসত্য, বিভ্রান্তিকর ও বিতর্কিত ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে? রাষ্ট্রের কাছে আমি এই প্রশ্নগুলোর জবাব চাইলে কি দিতে পারবেন? আমি কখনো চাইনি আমার পরিচয় একজন বিতর্কিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হোক। আমি সব সময় একজন শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চেয়েছি। কিন্তু একটি ঘটনার অভিঘাত আমার জীবনকে এমনভাবে বদলে দিয়েছে, যার দায়ভার আমাকে আজও বহন করতে হচ্ছে। আমি কাউকে ছোট বা অপমান করতে চাই না। আমি শুধু চাই, ভবিষ্যতে আর কোনো নির্দোষ মানুষ যেন এ ধরনের অন্যায়ের শিকার না হন। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থাটুকু অটুট থাকুক। সেই আস্থার ভিত্তি হোক ন্যায়বিচার, আইনের শাসন এবং জবাবদিহিমূলক।’
চার বছর আগে জীবনের কঠিন সেই সময়ে পরীমনির পাশে যারা দাঁড়িয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নায়িকা।