ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
বেতের আঘাতে ফেটে গেল শিশুর হাত, কান্না থামাতে মুখে কলম বন্যাদুর্গত এলাকায় অ্যান্টিভেনম ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর: তথ্য উপদেষ্টা এক সপ্তাহে সাপে কেটেছে ১০৫জন ডে-কেয়ার নয়, শিশুদের সময় দিন ইবিতে প্রধান ফটকের সামনে স্পিডব্রেকার প্রয়োজন তৃতীয় বিয়ে করলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ তারকা পল ওয়েসলি দুর্নীতির প্রশ্নে অন্তর্বর্তী সরকারের হিসাব-নিকাশ যুদ্ধাপরাধীর বিচার ও হেফাজতের আবির্ভাব আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল যমুনা ইলেকট্রনিক্স বিস্কুট খাওয়ানোর প্রলোভনে দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে স্বাস্থ্যচুক্তি সংসদ ভবনের সামনে অবস্থান নিলেন শিক্ষার্থীরা শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন শুক্রবার তিন দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অচল সব কেড়ে নিয়ে রেখে গেল শুধু ক্ষত অনলাইনে যৌন হয়রানির শিকার হচ্ছেন অস্ট্রেলিয়ার তরুণরা ইউক্রেনে ৩ টন ওজনের বোমা ফেলল রাশিয়া, ভাইরাল ভিডিও বন্যায় সবচেয়ে বেশি জরুরি শিশু সুরক্ষা সংগঠন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ কখনোই সাধারণ নয়: ম্যারাডোনা জুনিয়র হামে আরও ৭ প্রাণহানি, উদ্বেগ বাড়ছে মেসির শতভাগ জয়ের রেফারি এবার ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর কানসাসকে ধন্যবাদ জানালো মেসি জুলাই আন্দোলন এখনো অসমাপ্ত, নতুন গণআন্দোলনের ইঙ্গিত জিএম কাদেরের উত্তরায় ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা দিয়ে আবারও সড়ক অবরোধ বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা: কক্সবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকা পলিটেকনিকের সুরাইয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে স্বাস্থ্যচুক্তি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে স্বাস্থ্যচুক্তি
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই চুক্তি করা হয়।

চুক্তির আওতায় অভিনয় শিল্পী সংঘের সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি এক্সিকিউটিভ হেল্থ চেকআপ, কার্ডিয়াক হেল্থ চেকআপসহ অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন। 

চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এবং অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম। 

দ্বিপাক্ষিক চুক্তিতে আরও স্বাক্ষর করেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও আইনবিষয়ক সম্পাদক সূচনা সিকদার।

বিজ্ঞপ্তি/

আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল যমুনা ইলেকট্রনিক্স

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৯ পিএম
আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল যমুনা ইলেকট্রনিক্স
ছবি: বিজ্ঞপ্তি

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্মের Jamuna Washing Machine আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করেছে।

বিশ্বমানের প্রযুক্তি, নান্দনিক ডিজাইন, বিদ্যুৎ ও পানি সাশ্রয়ী, অধিক কর্মক্ষমতা সম্পন্ন এবং উন্নত স্মার্ট ফিচারের সমন্বয়ে তৈরি এই নতুন সিরিজের ওয়াশিং মেশিন দেশের ক্রমবর্ধমান আধুনিক পরিবারের দৈনন্দিন জীবনকে আরও সহজ, স্বাস্থ্যসম্মত ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

নতুন সিরিজে রয়েছে ৮ কেজি এবং ১০ কেজি ধারণক্ষমতার ফ্রন্ট-লোডিং ও টপ লোডিং মডেল। প্রতিটি মডেলে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক BLDC Inverter Motor Technology, Pure Steam AI Wash, Smart Fuzzy Logic Control, Allergy Steam Care, Auto Dosing System, Honeycomb Drum, Memory of Power Interruption, Effective Lint Filter, Child Lock, Multiple Wash Programs, Smart Digital Display এবং Self-Diagnostic System। এসব প্রযুক্তি কাপড়কে আরও কার্যকরভাবে পরিষ্কার করার পাশাপাশি কাপড়ের গুণগত মান অক্ষুণ্ন রাখে, জীবাণু ও অ্যালার্জেন দূর করতে সহায়তা করে এবং বিদ্যুৎ ও পানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।

যমুনা ইলেকট্রনিক্স জানায়, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে নিজস্ব আধুনিক উৎপাদন ব্যবস্থায় তৈরি এই ওয়াশিং মেশিনগুলো দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা, নির্ভরযোগ্যতা এবং উন্নত নিরাপত্তা নিশ্চিত করবে। বিশ্বমানের প্রযুক্তি দেশীয় উৎপাদনের মাধ্যমে গ্রাহকদের হাতে পৌঁছে
দিয়ে আমদানি নির্ভরতা কমানো এবং দেশের শিল্পখাতকে আরও শক্তিশালী করাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।

এ প্রসঙ্গে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড-এর মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্যা সেলিম- বলেন,“যমুনা সবসময়ই দেশের মানুষের জীবনযাত্রাকে আরও সহজ ও উন্নত করতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী পণ্য নিয়ে কাজ করে আসছে। নতুন Jamuna Washing Machine আমাদের সেই অঙ্গীকারেরই আরেকটি সফল সংযোজন। আন্তর্জাতিক মানের প্রযুক্তি, উন্নত কর্মক্ষমতা এবং সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে আমরা দেশের ভোক্তাদের জন্য বিশ্বমানের ওয়াশিং সল্যুশন নিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি, নতুন এই পণ্য দেশের প্রতিটি পরিবারের আস্থা ও ভালোবাসা অর্জন করবে।”

দেশীয় শিল্পের বিকাশ, বিশ্বমানের প্রযুক্তি এবং গ্রাহকসেবার প্রতি অঙ্গীকার নিয়ে যমুনা ইলেকট্রনিকস ধারাবাহিকভাবে নতুন নতুন উদ্ভাবনী পণ্য বাজারে আনছে। নতুন Jamuna Washing Machine সেই যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে প্রতিষ্ঠানটির হেড
অব বিজনেস সাজ্জাদুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেছে।

নতুন Jamuna Washing Machine দেশের সব Jamuna Plaza, অনুমোদিত ডিলার শোরুম এবং অনলাইন-এ পাওয়া যাচ্ছে। উদ্বোধন উপলক্ষ্যে গ্রাহকদের জন্য আকর্ষণীয় মূল্য, সহজ কিস্তি সুবিধা, বিক্রয়োত্তর সেবা এবং নির্ধারিত ওয়ারেন্টি সুবিধাও থাকছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেলস ডিরেক্টর ইসহাক জোয়ারদার, হেড অব এইচ আর কামরুজ্জামান, হেড অব অ্যাকাউন্টস মাসুদ আলম, ডিজিএম সেলস মাকসুদুর রহমান, এজিএম বিজনেস অপারেশন ইব্রাহিম হোসেন, ম্যানেজার পার্থ সরকার, ম্যানেজার সামাউল ইসলামসহ প্রতিঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞপ্তি/

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে স্বাস্থ্যচুক্তি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে স্বাস্থ্যচুক্তি
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই চুক্তি করা হয়।

চুক্তির আওতায় অভিনয় শিল্পী সংঘের সদস্য এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি এক্সিকিউটিভ হেল্থ চেকআপ, কার্ডিয়াক হেল্থ চেকআপসহ অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন। 

চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী এবং অভিনয় শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম। 

দ্বিপাক্ষিক চুক্তিতে আরও স্বাক্ষর করেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও আইনবিষয়ক সম্পাদক সূচনা সিকদার।

বিজ্ঞপ্তি/

হজে ৯৮ হাজার টাকায় যাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৪:০৬ পিএম
হজে ৯৮ হাজার টাকায় যাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের

আগামী ২০২৭ সালের হজে বিমান ভাড়া এক ধাক্কায় অনেক কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

মঙ্গলবার (১৪ জুলাই) ইউএস-বাংলা এয়ারলাইন্সের অনুকূলে ২০২৭ সালের হজ ফ্লাইট পরিচালনার বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

সর্বশেষ হজের বিমান ভাড়া ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা থাকলেও, সরকারের অনুমোদন পেলে আগামী বছর জনপ্রতি মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় তারা।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের চিঠি পেয়েছেন জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেছেন, হজের বিমান ভাড়া কমানোর দরকষাকষির আলোচনার জন্য এটি (ইউএস-বাংলার চিঠি) প্লাস পয়েন্ট হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করবেন তারা।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায় ধর্মসচিবকে দেওয়া চিঠিতে ইউএস-বাংলা জানিয়েছে, বংলাদেশের স্বপ্ন আয়ের ধর্মপ্রাণ মুসলমানরা যাতে আসন্ন হজ মৌসুমে স্বল্পব্যয়ে পবিত্র হজ পালন করতে পারে তার জন্য হজ ফ্লাইটের সমস্ত শর্ত মেনে নেট ভাড়া জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজ ফ্লাইট পরিচালনা করতে ইচ্ছুক এয়ারলাইন্সটি। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে সৌদি আরবের সরকারি বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইন্স ও বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এয়ারলাইন্স হজ মৌসুমে প্রতি বছর বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করে আসছে।

জানতে চাইলে হজ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, আমরা সব সময়ই হজের বিমান ভাড়া কমানোর বিষয়ে কথা বলি। ইউএস-বাংলা এয়ারলাইন্স ধর্ম মন্ত্রণালয়ে যে প্রস্তাব দিয়েছে সভায় আমরা এ বিষয়ে আলোচনা করব।

২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ছাড়াও হজ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক হবে। বিকাল ৪টায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন। 

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘হজ প্যাকেজ ঘোষণার বিষয়ে আজকে আমাদের সভা আছে, সেখানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থাকবে, সংশ্লিষ্ট অংশীজনেরা থাকবেন। ইউএস-বাংলার এয়ারলাইন্সের চিঠির বিষয়টি আমরা সভায় আলোচনা করব।’

ধর্মসচিব বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স বলেছে, আপনারা আমাদের অ্যালাউ করলে আমরা সৌদি আরবের সিভিল এভিয়েশন অথরিটির অনুমোদন নিয়ে আসব। আমরাও চাই মানুষ যাতে অল্প পয়সা খরচ করে হজে যেতে পারেন। এটা দরকষাকষির জন্য আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট হয়েছে। বর্তমান সরকারের হজের ব্যয় কমানোর যে অঙ্গীকার, তা বাস্তবায়নের চেষ্টা আমাদের অব্যাহত আছে। হজের বিমান ভাড়া নিয়ে প্রতিযোগিতা হওয়াটা ভালো।

ডকুমেন্টারি ফিল্ম ‘কাগজের মানুষ’ সাংবাদিকতার ইতিহাসের দলিল হয়ে থাকবে: ডা. জাহেদ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:১৪ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম
ডকুমেন্টারি ফিল্ম ‘কাগজের মানুষ’ সাংবাদিকতার ইতিহাসের দলিল হয়ে থাকবে: ডা. জাহেদ
ছবি: সংগৃহীত

ডকুমেন্টারি ফিল্ম ‘কাগজের মানুষ’ শীর্ষক ৫০০ পর্বের সিরিজের উদ্বোধন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্ট)-এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে নির্মিত এ সিরিজে দেশের বিভিন্ন অঞ্চলের মফস্বল সাংবাদিকদের জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

তিনি বলেন, ‘সাংবাদিকদের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ৫০০ পর্বের ডকুমেন্টারি ফিল্ম ‘কাগজের মানুষ’ সাংবাদিকতার ইতিহাসের দলিল হয়ে থাকবে এবং বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম। 

তিনি বলেন, ‘গণমাধ্যমের ইতিহাস সংরক্ষণ এবং সাংবাদিকদের সংগ্রামী জীবনকে প্রামাণ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের কাজ নতুন প্রজন্মকে সত্যনিষ্ঠ সাংবাদিকতার মূল্যবোধ সম্পর্কে অনুপ্রাণিত করবে।’

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন বলেন, ‘শিক্ষা শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। গবেষণা, সংস্কৃতি, গণমাধ্যম ও ইতিহাস সংরক্ষণের মধ্য দিয়েও একটি বিশ্ববিদ্যালয় সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করে। 'কাগজের মানুষ' সেই দায়বদ্ধতারই একটি অনন্য উদাহরণ।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। 

তিনি বলেন, ‘সত্যনিষ্ঠ সাংবাদিকতার ইতিহাস সংরক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। এই প্রামাণ্যচিত্র সিরিজ সাংবাদিকতার ঐতিহ্য ও মানবিক মূল্যবোধকে নতুনভাবে তুলে ধরবে।’

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু এবং সদস্য কামরুন নেহার অনুষ্ঠানে উপস্থিত থেকে এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের গবেষণাভিত্তিক সৃজনশীল কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আশরাফ আলী খান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাইউম সরদার, পরিচালক অর্থ সৈয়দা সারাহ্ আনওয়ার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, অভিভাবক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্মাতা জানান, ‘কাগজের মানুষ’ সিরিজে দেশের প্রথিতযশা ও নিবেদিতপ্রাণ সাংবাদিকদের জীবন, সংগ্রাম, পেশাগত অভিজ্ঞতা এবং সমাজে তাঁদের অবদান তুলে ধরা হবে। সিরিজটির নির্বাহী প্রযোজক জনাব এম. শামসুল আলম লিটন এবং পরিকল্পনা, গবেষণা ও পরিচালনা করেছেন ফরহাদ আলম।

উদ্বোধনী পর্বে কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রবীণ সাংবাদিক কাউয়ুম আজাদ বাবুল-এর জীবন ও কর্ম তুলে ধরা হয়। তার দীর্ঘ সাংবাদিকতা জীবন, সত্যনিষ্ঠ অবস্থান ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রটি উপস্থিত দর্শকদের গভীরভাবে স্পর্শ করে এবং ব্যাপক প্রশংসা অর্জন করে।

বিজ্ঞপ্তি/

‘ফেভারিট শেফ’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি মাদিহা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:১৫ পিএম
‘ফেভারিট শেফ’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি মাদিহা
বাংলাদেশি শেফ মাদিহা তুরশীন। ছবি: সংগৃহীত

কানাডাপ্রবাসী বাংলাদেশি শেফ মাদিহা তুরশীন আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছেন। প্রখ্যাত শেফ কার্লা হল-এর উপস্থাপনা এবং জেমস বেয়ার্ড ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় এখন জনভোটের মাধ্যমে সেমিফাইনালিস্ট নির্বাচন করা হবে। আগামী ২৩ জুলাই সন্ধ্যা ৭টা (বাংলাদেশ সময়) পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে।

‘ইয়াম মোমেন্টস’-এর শেফ ও ক্রিয়েটিভ ডিরেক্টর মাদিহা তুরশীন বিশ্বমঞ্চে বাংলাদেশের সমকালীন খাদ্যসংস্কৃতিকে তুলে ধরছেন। লে কর্দোঁ ব্লু থেকে ‘গ্রঁ দিপ্লোম’ ডিগ্রিধারী মাদিহা কেবল রান্নার মধ্যেই সীমাবদ্ধ নন, বরং খাদ্যের ইতিহাস, গবেষণা ও সাংস্কৃতিক গল্পগাথাকে আধুনিক রন্ধনশৈলীর মাধ্যমে উপস্থাপন করছেন। প্রতিযোগিতায় তার পরিবেশিত উল্লেখযোগ্য পদের মধ্যে রয়েছে ‘ভার্দ্যুর’, ‘রোহু আ লা বেঙ্গল’, ‘কমফোর্ট, কালার্ড’ এবং ‘মনসুন টি অ্যান্ড মেমোরি’।

প্রতিযোগিতায় বিজয়ী হলে বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না নিয়ে একটি কফি-টেবিল বই প্রকাশের পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি ঢাকায় ‘ইয়াম মোমেন্টস’ নামে একটি সমন্বিত রন্ধন ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার উদ্যোগও রয়েছে তার, যা দেশের রন্ধনভিত্তিক পর্যটনের বিকাশে ভূমিকা রাখবে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় প্রতি ২৪ ঘণ্টায় একবার করে মাদিহাকে ভোট দেওয়া যাবে।

বিজ্ঞপ্তি/