ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
বেতের আঘাতে ফেটে গেল শিশুর হাত, কান্না থামাতে মুখে কলম বন্যাদুর্গত এলাকায় অ্যান্টিভেনম ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর: তথ্য উপদেষ্টা এক সপ্তাহে সাপে কেটেছে ১০৫জন ডে-কেয়ার নয়, শিশুদের সময় দিন ইবিতে প্রধান ফটকের সামনে স্পিডব্রেকার প্রয়োজন তৃতীয় বিয়ে করলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ তারকা পল ওয়েসলি দুর্নীতির প্রশ্নে অন্তর্বর্তী সরকারের হিসাব-নিকাশ যুদ্ধাপরাধীর বিচার ও হেফাজতের আবির্ভাব আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল যমুনা ইলেকট্রনিক্স বিস্কুট খাওয়ানোর প্রলোভনে দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে স্বাস্থ্যচুক্তি সংসদ ভবনের সামনে অবস্থান নিলেন শিক্ষার্থীরা শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন শুক্রবার তিন দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অচল সব কেড়ে নিয়ে রেখে গেল শুধু ক্ষত অনলাইনে যৌন হয়রানির শিকার হচ্ছেন অস্ট্রেলিয়ার তরুণরা ইউক্রেনে ৩ টন ওজনের বোমা ফেলল রাশিয়া, ভাইরাল ভিডিও বন্যায় সবচেয়ে বেশি জরুরি শিশু সুরক্ষা সংগঠন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ কখনোই সাধারণ নয়: ম্যারাডোনা জুনিয়র হামে আরও ৭ প্রাণহানি, উদ্বেগ বাড়ছে মেসির শতভাগ জয়ের রেফারি এবার ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর কানসাসকে ধন্যবাদ জানালো মেসি জুলাই আন্দোলন এখনো অসমাপ্ত, নতুন গণআন্দোলনের ইঙ্গিত জিএম কাদেরের উত্তরায় ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা দিয়ে আবারও সড়ক অবরোধ বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা: কক্সবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকা পলিটেকনিকের সুরাইয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

তিন দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অচল

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম
তিন দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অচল
ছবি: খবরের কাগজ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ক্ষমা প্রার্থনাসহ তিন দফা দাবিতে রাজধানীর উত্তরায় সকাল ১১টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ঢাকা-বিমানবন্দর সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার পর থেকে শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি ও পরীক্ষা পদ্ধতির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের দাবি, একটি মানবিক ও শিক্ষার্থী-বান্ধব শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতেই তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। তবে এক ঘণ্টার মধ্যে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, সারা দেশে বন্যা পরিস্থিতি চলছে। বৃষ্টির পানিতে ঢাকার অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও তাদের পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। বৃষ্টি ও যানজটের কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারছেন না। অথচ শিক্ষামন্ত্রী এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। তাই তারা তার পদত্যাগও দাবি করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তারা জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না। কিন্তু প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে সৃষ্ট সংকটের কারণে বাধ্য হয়েই সড়কে নেমেছেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে হচ্ছে- পরীক্ষা স্থগিত; দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে।
পুনঃপরীক্ষা; বৈরী আবহাওয়া ও বন্যার কারণে ১৩ জুলাই যে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ; আন্দোলনকারীদের অভিযোগ উপেক্ষা করায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও তার জায়গায় একজন শিক্ষাবান্ধব ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে।

এ ছাড়া শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থী-বান্ধব ও চাপমুক্ত করা, গত দুই বছরের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশ্নপত্র প্রণয়ন এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

শিক্ষার্থীদের অবরোধের কারণে উত্তরার বিভিন্ন সেক্টরের সড়কেও যানবাহনের ব্যাপক চাপ দেখা গেছে।

এদিকে, উত্তরার এ আন্দোলনের কারণে রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-সিলেট মহাসড়কে যানজট সৃষ্টি হয়। এ সময় বিভিন্ন পেশার মানুষের ভোগান্তি বেড়ে যায়। মহাসড়কের পাশ দিয়ে মানুষদের পায়ে হাঁটতে দেখা যায়। 

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘এখনও শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করছেন। কিছুক্ষণ পরপর তারা উত্তেজিত হয়ে উঠে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

পলাশ প্রধান/রিফাত/

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:২৪ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান-শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে এ সময় শিক্ষার্থী আন্দোলন ও এইচএসসি পরীক্ষা ঘিরে সারা দেশে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিনদফা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসব দাবি পূরণে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন তারা। 

দাবিগুলো হলো- শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত।

‎এর আগে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান। সেখান থেকে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঘেরাও করেন।

এর আগে, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে শিক্ষার্থীদের একদল ঢাকা কলেজের সামনে ও আরেক দল টিএসসির দিকে যান। এক ঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়।

ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ ও বিএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫টি কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেন।

আলী/রিফাত/

সংসদ ভবনের সামনে অবস্থান নিলেন শিক্ষার্থীরা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:১১ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম
সংসদ ভবনের সামনে অবস্থান নিলেন  শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় অবস্থান কর্মসূচি শেষে সংসদ ভবনের সামনে বিক্ষোভ শুরু করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার পর সায়েন্সল্যাব মোড় থেকে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে সংসদ ভবনের দিকে রওনা দেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দাবি আদায়ের আহ্বান জানান।

আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে-  আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং শিক্ষার্থীদের নিয়ে দেওয়া ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

এ ছাড়া ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষায় অংশ নিয়েছেন এবং যারা অংশ নিতে পারেননি, সবার জন্য ওই দিনের পরীক্ষা পুনরায় আয়োজনের দাবি জানিয়েছেন তারা।

পাশাপাশি ১৫ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা স্থগিত করে নতুন পরীক্ষার রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব করার দাবিও পুনর্ব্যক্ত করেন আন্দোলনকারীরা।

দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করারও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

রিফাত/

তিন দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অচল

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম
তিন দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অচল
ছবি: খবরের কাগজ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ক্ষমা প্রার্থনাসহ তিন দফা দাবিতে রাজধানীর উত্তরায় সকাল ১১টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ঢাকা-বিমানবন্দর সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার পর থেকে শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি ও পরীক্ষা পদ্ধতির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের দাবি, একটি মানবিক ও শিক্ষার্থী-বান্ধব শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতেই তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। তবে এক ঘণ্টার মধ্যে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, সারা দেশে বন্যা পরিস্থিতি চলছে। বৃষ্টির পানিতে ঢাকার অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও তাদের পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। বৃষ্টি ও যানজটের কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারছেন না। অথচ শিক্ষামন্ত্রী এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। তাই তারা তার পদত্যাগও দাবি করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তারা জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না। কিন্তু প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে সৃষ্ট সংকটের কারণে বাধ্য হয়েই সড়কে নেমেছেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে হচ্ছে- পরীক্ষা স্থগিত; দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে।
পুনঃপরীক্ষা; বৈরী আবহাওয়া ও বন্যার কারণে ১৩ জুলাই যে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ; আন্দোলনকারীদের অভিযোগ উপেক্ষা করায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও তার জায়গায় একজন শিক্ষাবান্ধব ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে।

এ ছাড়া শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থী-বান্ধব ও চাপমুক্ত করা, গত দুই বছরের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশ্নপত্র প্রণয়ন এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

শিক্ষার্থীদের অবরোধের কারণে উত্তরার বিভিন্ন সেক্টরের সড়কেও যানবাহনের ব্যাপক চাপ দেখা গেছে।

এদিকে, উত্তরার এ আন্দোলনের কারণে রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-সিলেট মহাসড়কে যানজট সৃষ্টি হয়। এ সময় বিভিন্ন পেশার মানুষের ভোগান্তি বেড়ে যায়। মহাসড়কের পাশ দিয়ে মানুষদের পায়ে হাঁটতে দেখা যায়। 

রাজধানীর উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘এখনও শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করছেন। কিছুক্ষণ পরপর তারা উত্তেজিত হয়ে উঠে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

পলাশ প্রধান/রিফাত/

হামে আরও ৭ প্রাণহানি, উদ্বেগ বাড়ছে

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম
হামে আরও ৭ প্রাণহানি, উদ্বেগ বাড়ছে
খবরের কাগজ গ্রাফিকস

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৭৬৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় নতুন ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

এর আগে, গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু হয়। একই সময়ে নতুন করে হাম আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত হয় এবং ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়।

এসএন/

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম
সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম
ছবি: খবরের কাগজ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং তার সাম্প্রতিক ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় চলমান আন্দোলন কর্মসূচি থেকে শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন।

তিনি বলেন, ‘‘নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের বিষয়ে দেওয়া ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’’

মিরাজ হোসেন আরও বলেন, ‘গত ১৩ জুলাই অনাকাঙ্ক্ষিত ও অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের সবার কথা বিবেচনায় নিয়ে ওই দিনের পরীক্ষা পুনরায় আয়োজন করতে হবে।’ একই সঙ্গে আগামী দিনের নির্ধারিত পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি প্রকাশের দাবি জানান তিনি।

এ ছাড়া ভবিষ্যতে অনুষ্ঠিতব্য পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষার্থীদের উপযোগী ও মানসম্মত করারও দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে রাজধানীতে দিনব্যাপী কর্মসূচি শুরু করেন। সকালে সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধের মাধ্যমে কর্মসূচি শুরু করেন তারা। 

দুপুরের পরে শিক্ষার্থীদের একাংশ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমবেত হয়। সেখান থেকে তারা মিছিলসহ বকশি বাজারে শিক্ষা বোর্ড ঘেরাও করেন।

তবে শিক্ষাবোর্ড ভবনের প্রধান ফটক বন্ধ থাকায় আন্দোলনকারীরা ভেতরে প্রবেশ করতে পারেননি। এ সময় কয়েকজন শিক্ষার্থী ভবনের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। তবে নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকায় তারা কার্যালয়ের ভেতরে ঢুকতে পারেননি।

সেখান থেকে ফিরে বিকাল ৪টার দিকে শিক্ষার্থীরা আবার সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেয়। ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সাইন্সল্যাব, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও নগরবাসী।

অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি আলোচনায় আসেননি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দেন তারা।

জিয়াউদ্দিন রাজু/অমিয়/