ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
চার মন্ত্রীর পরিবর্তন চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বেতের আঘাতে ফেটে গেল শিশুর হাত, কান্না থামাতে মুখে কলম বন্যাদুর্গত এলাকায় অ্যান্টিভেনম ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর: তথ্য উপদেষ্টা এক সপ্তাহে সাপে কেটেছে ১০৫জন ডে-কেয়ার নয়, শিশুদের সময় দিন ইবিতে প্রধান ফটকের সামনে স্পিডব্রেকার প্রয়োজন তৃতীয় বিয়ে করলেন ‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’ তারকা পল ওয়েসলি দুর্নীতির প্রশ্নে অন্তর্বর্তী সরকারের হিসাব-নিকাশ যুদ্ধাপরাধীর বিচার ও হেফাজতের আবির্ভাব আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করল যমুনা ইলেকট্রনিক্স বিস্কুট খাওয়ানোর প্রলোভনে দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে স্বাস্থ্যচুক্তি সংসদ ভবনের সামনে অবস্থান নিলেন শিক্ষার্থীরা শিল্পকলায় ‘ট্রায়াল অব সূর্যসেন’ এর ৪৪তম মঞ্চায়ন শুক্রবার তিন দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অচল সব কেড়ে নিয়ে রেখে গেল শুধু ক্ষত অনলাইনে যৌন হয়রানির শিকার হচ্ছেন অস্ট্রেলিয়ার তরুণরা ইউক্রেনে ৩ টন ওজনের বোমা ফেলল রাশিয়া, ভাইরাল ভিডিও বন্যায় সবচেয়ে বেশি জরুরি শিশু সুরক্ষা সংগঠন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ কখনোই সাধারণ নয়: ম্যারাডোনা জুনিয়র হামে আরও ৭ প্রাণহানি, উদ্বেগ বাড়ছে মেসির শতভাগ জয়ের রেফারি এবার ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর কানসাসকে ধন্যবাদ জানালো মেসি জুলাই আন্দোলন এখনো অসমাপ্ত, নতুন গণআন্দোলনের ইঙ্গিত জিএম কাদেরের উত্তরায় ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা দিয়ে আবারও সড়ক অবরোধ বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা: কক্সবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিস্কুট খাওয়ানোর প্রলোভনে দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম
বিস্কুট খাওয়ানোর প্রলোভনে দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খাইরুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার খায়রুল ইসলাম কুমিল্লা জেলার তাবিতলা ব্রাহ্মণপাড়া এলাকার আব্দুল খলিলের ছেলে। বর্তমানে তিনি গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকার মফিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
পরে মঙ্গলবার গ্রেপ্তারকৃত খাইরুলকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এএইচ এম সালাউদ্দিন জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মা পাশের একটি দোকানে গেলে সেই সুযোগে ভাড়া বাসায় থাকা খাইরুল ইসলাম বিস্কুট খাওয়ানোর প্রলোভনে দেখিয়ে শিশুটিকে তার কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে অভিযুক্তকে আটক করে। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত খাইরুল ইসলামকে আটক করে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। এঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত খাইরুলকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

মো: রুবেল শিকদার/এসএন

এক সপ্তাহে সাপে কেটেছে ১০৫জন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৫৯ পিএম
এক সপ্তাহে সাপে কেটেছে ১০৫জন
খবরের কাগজ গ্রাফিকস

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাপে কাটা রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে বন্যাকবলিত ও নিম্নাঞ্চলে আশ্রয় নেওয়া মানুষ বেশি ঝুঁকিতে পড়ছেন। চট্টগ্রামের ১৫ উপজেলায় এক সপ্তাহে ১০৫ জনকে সাপে কেটেছে। এরমধ্যে পুরুষের সংখ্যা বেশি। তবে মহিলা ও শিশু রোগীও রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত সাত দিনে চট্টগ্রামে অন্তত ১০৫ জন সাপে কাটা রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে দ্রুত চিকিৎসা নিশ্চিত হওয়ায় অধিকাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন খবরের কাগজকে বলেন, চমেক হাসপাতালে সাপে কাটা ১৩ জন রোগী ভর্তি রয়েছেন। গত এক সপ্তাহে ৯২ জন চিকিৎসা নিয়েছেন। আশা করছি ভর্তি থাকা রোগীরাও চিকিৎসা নিয়ে সুস্থ হবেন। বিভিন্ন উপজেলায় সাপের উপদ্রপ দেখা দিয়েছে বন্যার কারণে সেটা সত্য কিন্তু চট্টগ্রামে যে ১৩জন ভর্তি রয়েছে সেটা স্বাভাবিক সময়ের মতোই। চমেক হাসপাতালে বিষধর সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যানিটভেনম রয়েছে। এছাড়া চমেকের ভেনম রিসার্চ সেন্টার থেকেও সুফল পাওয়া যাচ্ছে। সুতরায় সাপে কাটা রোগী নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই, রোগীর দ্রুত চিকিৎসা সেবা দরকার, সেদিকে খেয়াল রাখতে হবে সাপ কাটলে।  


চিকিৎসকদের ভাষ্য, বর্ষা ও বন্যার সময় সাপ নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে চলে আসে। ফলে কৃষিজমি, বাড়ির আঙিনা এবং আশ্রয়কেন্দ্রে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনাও বাড়ছে। সাপে কাটলে ওঝা বা ঝাড়ফুঁকের পরিবর্তে রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে রাতে টর্চ ব্যবহার, খালি পায়ে চলাফেরা এড়িয়ে চলা এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম খবরের কাগজকে বলেন, গত এক সপ্তাহে চট্টগ্রামে ১০৫জনকে সাপে কামড়িয়েছে। স্বাভাবিক সময়ে ১৫ উপজেলায় সাপে কাটা রোগী পাওয়া যায় ৩ থেকে ৪ জন। কিন্তু বন্যার কারণে সাপের উপদ্রপ বৃদ্ধি পাওয়ায় রোগীর সংখ্যা মারাত্নক হারে বেড়েছে। তবে সাপে কামড়ালে আতংকিত না হয়ে নিকটস্থ হাসপাতালে যাওয়া উত্তম। অনেকে ঝাড়ফুঁক করেন এতে সময় নষ্ট হয়। এটা না করে দ্রুত হাসপাতালে গেলে রোগী ভাল হয়। 

তিনি জানান, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনমের সরবরাহ নিশ্চিত করা হয়েছে। জরুরি চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সাপে কাটার রোগীদের চিকিৎসার জন্য জেলার ১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮০০ ভায়াল এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ে ৩০০ ভায়ালসহ মোট ১ হাজার ১০০ ভায়াল অ্যান্টি-স্নেক ভেনম মজুত রয়েছে।

এসএন/

বিস্কুট খাওয়ানোর প্রলোভনে দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম
বিস্কুট খাওয়ানোর প্রলোভনে দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খাইরুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার খায়রুল ইসলাম কুমিল্লা জেলার তাবিতলা ব্রাহ্মণপাড়া এলাকার আব্দুল খলিলের ছেলে। বর্তমানে তিনি গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নম্বর ক্যানেল এলাকার মফিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
পরে মঙ্গলবার গ্রেপ্তারকৃত খাইরুলকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এএইচ এম সালাউদ্দিন জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মা পাশের একটি দোকানে গেলে সেই সুযোগে ভাড়া বাসায় থাকা খাইরুল ইসলাম বিস্কুট খাওয়ানোর প্রলোভনে দেখিয়ে শিশুটিকে তার কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে অভিযুক্তকে আটক করে। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত খাইরুল ইসলামকে আটক করে রূপগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। এঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত খাইরুলকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

মো: রুবেল শিকদার/এসএন

সব কেড়ে নিয়ে রেখে গেল শুধু ক্ষত

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম
সব কেড়ে নিয়ে রেখে গেল শুধু ক্ষত
ছবি: খবরের কাগজ

মেঘের গর্জন থামেনি তখনো। আকাশের মুখভার। কিন্তু মাতামুহুরি নদীর বুক চিরে বয়ে যাওয়া পাহাড়ি ঢলের সেই হিংস্র গর্জন এখন কিছুটা শান্ত। কক্সবাজারের চকরিয়ার গত কয়েকদিনের ভয়াবহ বন্যায় মাতামুহুরি নদীর পানি বিপদসীমার নিচে নেমে যাওয়ার সাথে সাথেই বেরিয়ে আসছে এক মহাধ্বংসযজ্ঞের কঙ্কাল। ঢলের জল শুধু জনপদ ধুয়ে নিয়ে যায়নি, নিয়ে গেছে শত পরিবারের স্বপ্ন, শেষ সম্বল আর মাথা গোঁজার ঠাঁই। রেখে গেছে কেবল এক বুক হাহাকার আর কখনো না শুকাতে চাওয়া এক গভীর ক্ষত।

সোমবার (১৩ জুলাই) চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব কোচপাড়া এলাকায় যখন পা রাখলাম, চারপাশের বাতাস তখন ভারী হয়ে আছে এক স্তব্ধ কান্নায়।

নদীর পাড়ে দাঁড়িয়ে নির্বাক, জলভরা চোখে শূন্য নদীর দিকে তাকিয়ে ছিলেন তাসমিন জন্নাত। কয়েকদিনে মাতামুহুরির রাক্ষুসী স্রোত গিলে খেয়েছে তাঁর বসতঘরের শেষ চিহ্নটুকু। যখন তাঁর ঘরটি নদীগর্ভে তলিয়ে যাচ্ছিল, তাসমিন তখন কেবল দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদেছেন, কিছুই করার ছিল না তাঁর।

অশ্রুসিক্ত কণ্ঠে তাসমিন বলেন, ঢলের পানি তো চলে গেল ভাই, কিন্তু আমাদের সব কেড়ে নিয়ে গেল। আমার স্বামী বাজারে সবজি বিক্রি করে দিনরাত এক করে, অল্প অল্প সঞ্চয় জমিয়ে এই ঘরটা গড়েছিল। চোখের সামনে সেটা আজীবনের জন্য নদীতে তলিয়ে গেল, কিচ্ছু করতে পারলাম না। প্রকৃতির এই ক্ষত আমরা সারা জীবন কীভাবে বয়ে বেড়াব?

নদীপাড়ের মানুষগুলোর এখন দম ফেলার ফুসরত নেই। তবে এই ব্যস্ততা বেঁচে থাকার নয়, এই ব্যস্ততা নিজের ধ্বংসাবশেষ কুড়ানোর। মাতামুহুরি নদী তীরবর্তী মানুষগুলো এখন হন্যে হয়ে ঘর ভেঙে আসবাবপত্র, টিন আর কাঠ সরিয়ে নিতে ব্যস্ত। কিন্তু এক অদ্ভুত শূন্যতা কাজ করছে তাদের মনে। যে জমিটাই নদী কেড়ে নিয়েছে, সেখানে এই কাঠের টুকরো আর টিনের চালগুলো নিয়ে তারা কোথায় গিয়ে দাঁড়াবেন? এই প্রশ্নের উত্তর জানা নেই কারো।

স্থানীয় সূত্রে জানা গেল, শুধু তাসমিন জন্নাতই নন, মাতামুহুরির এই রুদ্রমূর্তির কারণে চরম নদীগর্ভে বিলীনের সব।

বসতবাড়ি রয়েছেন পূর্ব কোচপাড়ার নুরুল আবছার, নুরুল হুদা, নুরুল ইসলাম, আমির উদ্দিন, ওসমান, আব্দুল আজিজ পুতু এবং মানিকের মতো বহু মানুষ। নদী ভাঙন এত দ্রুত ছড়াচ্ছে যে, যেকোনো মুহূর্তে আরও বহু পরিবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কায় দিন গুনছে। আতঙ্ক এতটাই তীব্র যে, ক্লান্ত শরীরেও গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছেন নিজেদের শেষ সম্বলটুকু বাঁচানোর আকুতিতে। গৃহহীন হওয়া পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অথবা স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

ত্রাণের লাইন কিংবা সরকারি সাহায্য- কোনো কিছুই এখন আর টানছে না এই সর্বস্বান্ত মানুষগুলোকে। তারা চান স্থায়ী মুক্তি।

নদীপাড়ের বাসিন্দা রাবেয়া বেগম বলেন, আমরা সরকারি চাল-ডাল চাই না, আমরা শুধু একটু শান্তিতে বাঁচতে চাই। মাতামুহুরি নদীর তীরে একটি স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ দেওয়া হোক, যেন আমাদের আর প্রতি বছর এভাবে ঘর হারিয়ে রাস্তায় বসতে না হয়। প্রতি বর্ষায় আসে, আর মাতামুহুরির বুক গ্রাস করে নেয় এক-একটা সাজানো সংসার। প্রকৃতির এই নিষ্ঠুরতার কাছে হেরে যাওয়া এই মানুষগুলোর কান্না এখন নদীপাড়ের বাতাসে ভাসছে। কিন্তু এই কান্নার শেষ কোথায়?

পৌরসভার সাবেক কাউন্সিলর মুজিবুল হক জানালেন এক দীর্ঘ উপেক্ষার গল্প। তাঁর মতে, মাতামুহুরির তীব্র স্রোতে পৌরসভায় ৮ নম্বর ওয়ার্ডের বাঁশঘাটা, কোচপাড়া, পূর্ব কোচপাড়া, মজিদিয়া দারুচ্ছুন্নাহ্ পৌর দাখিল মাদ্রাসাসহ বিস্তীর্ণ এলাকা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।

তিনি আক্ষেপ করে বলেন- গত ১০ থেকে ১৫ বছরে সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার এই এলাকা পরিদর্শন করেছেন। ছবি তুলেছেন, ফাইল ভারী হয়েছে, কিন্তু স্থায়ী কোনো ব্যবস্থা হয়নি। প্রতি বর্ষা মৌসুমে ৩৫ থেকে ৪০টি পরিবারকে এই ভাঙন আতঙ্কে চোখ থেকে ঘুম বিসর্জন দিতে হয়।

এ বিষয়ে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নূরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাঙন রোধে ইতিমধ্যে একটি প্রকল্প প্রস্তুত করা হচ্ছে। জিও ব্যাগের বদলে কংক্রিটের ব্লক দিতে যতটুকু ঢাল দরকার, ততটুকু ঢাল সেখানে নেই। তবে কংক্রিটের ব্লক দেওয়ার বিষয়টি আমাদের ভাবনায় রয়েছে।

কর্তৃপক্ষের এই 'ভাবনা' কবে বাস্তবে রূপ নেবে, তা জানা নেই নদীপাড়ের মানুষের। চকরিয়ার মাতামুহুরির স্রোত এখনো প্রমত্তা। আর তার তীরে দাঁড়িয়ে শত শত মানুষ এখন শুধু একটা টেকসই বাঁধের অপেক্ষায় দিন গুনছে, যেন আগামী বর্ষায় তাদের আবার নতুন করে নিঃস্ব হতে না হয়।##

রাজু দাশ/এসএন

বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা: কক্সবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম
বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা: কক্সবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বন্যাকবলিত এলাকার পরীক্ষা পুনর্নির্ধারণ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের প্রধান সড়কের গুনগাছ তলা এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, বন্যা পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে থাকলেও পরীক্ষা পেছানোর দাবি উপেক্ষা করে সোমবার পরীক্ষা নেওয়া হয়েছে। এতে বহু পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে সমস্যায় পড়েছেন এবং মানসিক চাপের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন।

বিক্ষোভ চলাকালে কিছু শিক্ষার্থী বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী 'ভুয়া, ভুয়া' স্লোগান দিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পথচারীদের সঙ্গে অপ্রীতিকর আচরণের অভিযোগও ওঠে।

প্রায় এক ঘণ্টাব্যাপী বিক্ষোভের কারণে শহরের প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সাধারণ পথচারী ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভ শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা বন্যাকবলিত এলাকার এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণার পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।

তারেকুর রহমান/এসএন

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম
টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষা বাতিল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এসএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে তাদের এ কর্মসূচির কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনচালকরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে এসএসসি পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালা মোড়ে সমাবেশ করে। পরে সেখান থেকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গিয়ে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাম্প্রতিক এসএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন এবং পুনরায় মহাসড়ক অবরোধ করবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


জুয়েল রানা/এসএন