ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কিভাবে স্ত্রীর জন্য দোয়া করবেন? যৌতুকের দাবিতে ভাঙল বিয়ে, কনের বাবার লিখিত অভিযোগ রাজধানীর উত্তরায় ভাঙা রাস্তায় নাকাল সাধারণ মানুষ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ফুলবাড়ীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রেললাইন অবরোধ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাস পর ডাচ রেফারির মৃত্যু জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের টঙ্গী কমিটির যাত্রা শুরু সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওর ধ্বংস করা হয়েছে: রিজভী জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে কানাডা-বাংলাদেশি শেফ মাদিহা তুরশীন আটোয়ারীতে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক ২ তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মাথার চুল কেটে স্ত্রীকে নির্যাতন কেন আর্জেন্টিনাকে ‘আলবিসেলেস্তে’ বলা হয়? জেনে নিন নামটির ইতিহাস হজে ৯৮ হাজার টাকায় যাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের বন্যপ্রাণীপ্রেমী সীতেশ রঞ্জন দেব আর নেই ২০২৬ বিশ্বকাপে ফুটবল দলের প্রধান চিকিৎসক স্ত্রীরোগ বিশেষজ্ঞ! জন্মদিনের আয়োজন ছেড়ে মাঠে সেমিফাইনালের আগে এমবাপ্পের চোট নিয়ে শঙ্কা! দাউদকান্দিতে হত্যা মামলার  ৪ আসামি গ্রেপ্তার নারী উন্নয়নে ইসলামিক উম্মাহর সহযোগিতা বাড়ানোর আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ কুড়িগ্রামে স্বামী হত্যার ২০ বছর পর স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন টেনশনে রহমত সাহেব বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পরিবহন ও লজিস্টিকস খাতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ৩ দফা দাবিতে উত্তাল রাজশাহী শিক্ষা বোর্ড প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর

ঈশ্বরগঞ্জে ফায়ার সার্ভিস অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:২৭ পিএম
ঈশ্বরগঞ্জে ফায়ার সার্ভিস অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ
অভিযুক্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রামপ্রসাদ পাল। ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রামপ্রসাদ পালের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

জানা যায়, উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের মালিক নিখিল চন্দ্র বিশ্মশর্মার কাছ থেকে লাইসেন্স করে দেওয়ার কথা বলে ২৩ হাজার টাকা নেন। 

ভুক্তভোগী নিখিল চন্দ্র জানান, আমার ডায়াগনস্টিক সেন্টারের ফায়ার লাইসেন্স দেওয়ার কথা বলে ২৫ হাজার টাকা দাবি করলে আমি ২৩ হাজার টাকা দিতে বাধ্য হই। 

সরকারি বিধি অনুযায়ী নগদ অর্থ নেওয়ার কোনো নিয়ম নেই। কিন্তু ওই কর্মকর্তা লাইসেন্স দেওয়ার কথা বলে ২৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে, ময়মনসিংহ ফায়ার সার্ভিসের  সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী পিএফএম এর সাথে কথা হলে তিনি জানান, নগদ অর্থ নেওয়ার কোনো বিধান নেই। এটি একটি গুরুতর অপরাধ। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের সত্যতা স্বীকার করে অভিযুক্ত স্টেশন অফিসার রামপ্রসাদ পাল বলেন, টাকা নেওয়াটা আমার ভুল হয়েছে।

ফয়সল আহমেদ/আজহার/ 

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৫:০৪ পিএম
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। 

মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম নগরীর ষোলশহর ২নং গেট মোড়ে সড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন।

জানা যায়, বিক্ষোভের সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে পরীক্ষা স্থগিতের দাবি জানান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন। শিক্ষার্থী স্লোগান দিয়ে বলে, ভুয়া, ভুয়া, দফা এক দাবি এক শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

শিক্ষার্থীরা বলেন, বিরূপ আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হন। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের প্রতি অবিচার।

বিক্ষোভকারী ও চট্টগ্রাম সিএমপি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাফিউল ইসলাম খবরের কাগজকে বলেন, শিক্ষামন্ত্রী বলেছিলেন অভিন্ন পশ্নে সারাদেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু দেখা গেল চট্টগ্রামে পরীক্ষা বন্ধ রেখেছিল। এতে চট্টগ্রামের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে যাচ্ছি। পরীক্ষা বন্ধ থাকলে সারাদেশে বন্ধ থাকতে হবে। তাই আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই।

এদিকে, বিক্ষোভের কারণে ষোলশহর ২নং গেট এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা সড়কতে সরে নি। ষোলশহর ২নং গেইট এলাকায় সড়ক দখল করে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। বেলা ১১ থেকে সড়কে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডেপুটি কমিশনার (উত্তর) মোহাম্মদ হাসান মোস্তাফা খবরের কাগজকে বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। কিন্তু সড়কে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পুলিশ কাজ করছে। শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া চেষ্টা করেছি। কিন্তু শিক্ষার্থীরা যাচ্ছেন না। তাদের নিদিষ্ট সময় বিক্ষোভ শেষে হয়ত চলে যাবে।

রিফাত/

যৌতুকের দাবিতে ভাঙল বিয়ে, কনের বাবার লিখিত অভিযোগ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:৫৮ পিএম
যৌতুকের দাবিতে ভাঙল বিয়ে, কনের বাবার লিখিত অভিযোগ
ছবি: সংগৃহীত

কনের বাড়িতে ঢাকঢোল পিটিয়ে শেষ হয়েছিল আয়োজন। বিয়ের আসর থেকে শুরু করে বরপক্ষকে খাওয়ানোর আয়োজন ঘাটতি নেই কোনকিছুতেই। এমনক্ষণে যৌতুক ছাড়া বর আসেনি কনেকে নিতে। আনন্দের আয়োজন বিষাদে পরিণত হয়  মুহূর্তে। এ ঘটনায় তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন কনের বাবা।

বিয়ের কথা ছিল রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন চক পলাশবাড়ী এলাকার শাহ আলমের কনের সাথে তারাগঞ্জ উপজেলার হাড়িয়ালকুঠি ইউনিয়নের সর্দারপাড়ার আবদুল হালিম শাহের ছেলে মিলন মিয়া ওরফে নাল্টু মিয়া সাথে।

জানা যায়, রবিবার (১২ জুলাই) ছিল বিয়ের নির্ধারিত দিন। সেই উপলক্ষ্যে রান্নাবান্না থেকে সবধরনের প্রস্তুতি শেষ করেছিল কনেপক্ষ। নির্ধারিত দিনে বিয়ের পিঁড়িতে হাজির হননি বর।

কনের বাবা শাহ আলম বলেন, আমার বাজার খরচ থেকে শুরু করে রান্নাবান্না সব প্রস্তুত করেছি। হঠাৎ করে ওখান থেকে কথা আসলো বিয়ে হবে না। কেন হবে না জানতে চাইলে ওরা লোকমাধ্যম বলেছে ৫ লাখ টাকা যৌতুক দিতে হবে এবং তিন লাখ টাকা ঘর সাজানো বাবদ দিতে হবে। আমার মেয়ের প্রথম বিয়ে হলুদ মাখা হয়ে গেছে। এই মেয়ে নিয়ে কোথায় যাব। মান সম্মান সব শেষ করে দিয়েছে ওরা।

কনের ভগ্নিপতি আব্দুল হালিম বলেন, বিয়ের কেনাকাটা সব ঠিক হয়ে গেছে। গাড়ি পাঠিয়ে দেব। হঠাৎ করে তারা বলছে যৌতুক ছাড়া বিয়ে করতে আসবে না। । আমরা সেখানে আত্মীয় করার জন্য প্রস্তুত। এখন মেয়ের পরিবার অসহায় হয়ে গেছে। আমরা বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি।

বরের বাবা আবদুল হালিম শাহ বলেন, সম্পূর্ণ বানোয়াট আমি কখনো একটা টাকাও চাইনি। ওরা বাড়াবাড়ি করেছে এখন বাড়াবাড়িই হবে। মেয়ের পরিবার যদি ক্ষতিপূরণ চায় তাহলে দেব। ছেলে আমার বাড়িতে নাই।

এদিকে যৌতুক বিরোধ আইন ২০১৮ এর ৩৯ নং ধারায় বলা হয়েছে, যদি কোন পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিবাহের অন্য কোন পক্ষের নিকট কোন যৌতুক দাবি করেন উহা আইনের অধীন একটি অপরাধ এবং তিনি ৫ বৎসর কিন্তু অন্যূন ১ বৎসর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মোনাব্বর হোসেন বলেন,'অভিযোগ পেলাম আমরা ওই ইউনিয়নের চেয়ারম্যানকে পাঠিয়ে দিয়েছি। যেহেতু এটি একটি সামাজিক বিষয় সামাজিকভাবে প্রতিহত হোক। 

সেলিম সরকার/এসএন

ফুলবাড়ীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রেললাইন অবরোধ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম
ফুলবাড়ীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রেললাইন অবরোধ
ছবি: খবরের কাগজ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। 

এ সময় শিক্ষার্থীরা রেললাইনের দুই পাশে লোহার ব্যারিকেড ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেন। পাশাপাশি মহাসড়কেও যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

অবরোধের কারণে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে এবং রেলপথে আটকা পড়ে। একই সঙ্গে ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় শত শত মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার ও অন্যান্য যানবাহন দীর্ঘ সময় আটকে থাকায় সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এসে রেললাইন অবরোধ করেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। রেললাইনে লোহার ব্যারিকেড ফেলে দেওয়ায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিলেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যান।

আন্দোলনকারী শিক্ষার্থী মো. রাকিব হাসান বলেন, আমাদের দাবি একটাই শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সরকারকে দ্রুত সাড়া দিতে হবে।

আরেক শিক্ষার্থী তানভীর আহমেদ বলেন, ‘আমরা কোনো ধরনের সহিংসতা চাই না। শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করছি। শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়া হোক।’

অবরোধের কারণে দীর্ঘ সময় সড়ক ও রেল যোগাযোগ বন্ধ থাকায় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বেলা সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করলে ধীরে ধীরে রেললাইন থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়া হয় এবং ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

সুলতান/রিফাত/

আটোয়ারীতে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক ২

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম
আটোয়ারীতে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক ২
ছব: খবরের কাগজ

পঞ্চগড়ের আটোয়ারীতে ৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ও দুটি সিম কার্ড জব্দ করা হয়। জব্দ করা মালামালের মোট মূল্য প্রায় ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানায়, সোমবার রাত ২টায় বর্ষালুপাড়া বিওপির টহলরত সদস্যরা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধাকৃষ্ণ বাজার এলাকায় অভিযান চালিয়ে দুলাল হোসেন (৩৬) ও মো. কলিম উদ্দিন (৪০) নামে দুইজনকে আটক করে এবং তাদের কাছ থেকে ৭ কেজি ওজনের একটি কষ্টি পাথর জব্দ করে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমান জানান, আটক দুই ব্যক্তিকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

রনি/নাঈম

গোপালগঞ্জে মাথার চুল কেটে স্ত্রীকে নির্যাতন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৪:২২ পিএম
গোপালগঞ্জে মাথার চুল কেটে স্ত্রীকে নির্যাতন
স্ত্রী হাত-পা বেঁধে ও মাথার চুল কেটে মধ্যযুগীয় কায়দায় রাতভর নির্যাতন
গোপালগঞ্জের মুকসুদপুরের নেশার টাকা না পেয়ে ঘরে তালাবদ্ধ করে আটকে রেখে স্ত্রী সোনিয়াকে (২৫) হাত-পা বেঁধে ও মাথার চুল কেটে নির্যাতন করার অভিযোগ উঠেছে মাদকসেবী স্বামী নাজমুল শেখের (২৮) বিরুদ্ধে।
 
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পুলিশ খবর পেয়ে নির্যাতনের শিকার ওই গৃহবধূ ও দুই শিশু সন্তানকে উদ্ধার এবং স্বামী নাজমুল শেখকে আটক করে।
 
সোমবার রাতে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের গয়লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
 
নির্যাতনের শিকার গৃহবধূ মুন্সীগঞ্জের চরমুসুরিয়া এলাকার লোকমান সরকারের মেয়ে।
 
স্থানীয়রা জানিয়েছেন, মাদকসেবী স্বামী নাজমুল প্রায়ই নেশা করে তার স্ত্রী সোনিয়াকে মারধর করতেন। এরই জেরে সোমবার রাতে নেশার টাকা চান স্বামী নাজমুল। এ সময় স্ত্রী সোনিয়া টাকা দিতে না চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে তালাবদ্ধ করে  হাত-পা বেঁধে মাথার চুল কেটে দুই শিশু সন্তান আবু রায়হান (৮) ও আবু মুছার (৪) সামনে রাতভর নির্যাতন করেন।
 
পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা গৃহবধূর চিৎকার শুনে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘরের তালা ভেঙে তাদের উদ্ধার এবং স্বামী নাজমুলকে আটক করে। আহত সোনিয়াকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
 
গৃহবধূ সোনিয়া বলেন, ‘প্রায় সময়ই নেশা করে বাড়িতে এসে আমাকে সামান্য বিষয় নিয়ে মারধর করে। সোমবার রাতে কথা কাটাকাটির এক পর্যায় আমার দুই শিশু সন্তানের সামনে আমাকে হাত-পা বেঁধে চুল কেটে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে পিঠে কুপিয়ে জখম করেছে। রাতভর নির্যাতন করেছে। আমি এর বিচার চাই।’
 
নাজমুল শেখ বলেন, ‘আমার স্ত্রী পালিয়ে যাওয়ার আশঙ্কায় তাকে হাত-পা বেঁধে ও চুল কেটে রেখেছি। যাতে সে পালিয়ে যেতে না পারে।’
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর বলেন, নাজমুল মাদকসেবী। সে প্রায়ই মাদক খেয়ে তার স্ত্রীকে মারধর করে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।
 
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আরঙ্গজেব জানান, খবর পেয়ে নির্যাতনের শিকার গৃহবধূসহ দুই সন্তানকে উদ্ধার ও নির্যাতনকারী স্বামী নাজমুলকে আটক করে মুকসুদপুর থানায় পাঠানো হয়েছে। স্ত্রী মামলা করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 
 
বাদল সাহা/আজহার/