ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
সংগঠন অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ কখনোই সাধারণ নয়: ম্যারাডোনা জুনিয়র হামে আরও ৭ প্রাণহানি, উদ্বেগ বাড়ছে মেসির শতভাগ জয়ের রেফারি এবার ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর কানসাসকে ধন্যবাদ জানালো মেসি জুলাই আন্দোলন এখনো অসমাপ্ত, নতুন গণআন্দোলনের ইঙ্গিত জিএম কাদেরের উত্তরায় ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা দিয়ে আবারও সড়ক অবরোধ বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা: কক্সবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকা পলিটেকনিকের সুরাইয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে একাধিকবার ধর্ষণ, তারপর... শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কিভাবে স্ত্রীর জন্য দোয়া করবেন? যৌতুক ছাড়া আসেননি বর রাজধানীর উত্তরায় ভাঙা রাস্তায় নাকাল সাধারণ মানুষ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ফুলবাড়ীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রেললাইন অবরোধ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাস পর ডাচ রেফারির মৃত্যু জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের টঙ্গী কমিটির যাত্রা শুরু সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওর ধ্বংস করা হয়েছে: রিজভী জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে কানাডা-বাংলাদেশি শেফ মাদিহা তুরশীন আটোয়ারীতে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক ২ তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মাথার চুল কেটে স্ত্রীকে নির্যাতন কেন আর্জেন্টিনাকে ‘আলবিসেলেস্তে’ বলা হয়? জেনে নিন নামটির ইতিহাস হজে ৯৮ হাজার টাকায় যাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের

দাউদকান্দিতে হত্যা মামলার  ৪ আসামি গ্রেপ্তার

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৪:১৬ পিএম
দাউদকান্দিতে হত্যা মামলার  ৪ আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার চারজন/ খবরের কাগজ

কুমিল্লা দাউদকান্দি উপজেলার কুশিয়ারা গ্রামের মকবুল হোসেন ( ৫৪) হত্যা মামলার চার আসামিকে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম  থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল সোমবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে মো. জাহাঙ্গীর হোসেন (৪৫), মো. বাবু মিয়া (২২), মোছাম্মৎ শাহানারা বেগম (৩৮),  মো. হানিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ২৩ জুন সকালে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কুশিয়ারা গ্রামের মো. ইকবাল হোসেনের বসত ঘরের সামনে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মো. মকবুল হোসেনকে বিবাদীরা মারধর করেন। গুরুতর জখম হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মকবুল হোসেন মারা যান।

এর পরে ২৭ জুন মকবুল হোসেনের ছেলে মো. ইকবাল হোসেন বাদী হয়ে মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর আসামিরা বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন।

লিটন সরকার/তামান্না রুপা/

বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে একাধিকবার ধর্ষণ, তারপর...

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম
বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে একাধিকবার ধর্ষণ, তারপর...
আটক আসামি মো. আমিনুল। ছবি: খবরের কাগজ

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুটি শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার (১৪ জুলাই) রাতে অভিযুক্ত আমিনুলকে গ্রেপ্তার করেছে বোদা থানা পুলিশ। ভুক্তভোগী দুই শিশু তার প্রতিবেশী ছিল। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুরা অভিযুক্ত আমিনুলকে ‘দাদু’ বলে ডাকত। এই সুবাদে তারা মাঝেমধ্যে আমিনুলের বাড়িতে খেলতে যেত। বাড়িতে পরিবারের সদস্যরা কেউ না থাকার সুযোগে আমিনুল কৌশলে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুদের বিভিন্ন সময়ে নিজের বসতবাড়িতে নিয়ে ধর্ষণ করতেন এবং ঘটনার পর শিশুদের কান্না করতে নিষেধ করতেন। শিশুরা যদি এ ঘটনা কাউকে জানায় তাহলে শিশুদেরকে মেরে ফেলার হুমকি দিতেন।

গত শুক্রবার ও শনিবার ৬ বছর বয়সী শিশুকে এবং রবিবার একইভাবে ৫ বছর বয়সী অন্য শিশুকে ধর্ষণ করেন আমিনুল।

ভুক্তভোগী এক শিশুর বড় আম্মা ঘটনার বর্ণনা দিয়ে জানান, শিশু দুটিকে অস্বাভাবিক কান্না করতে দেখে তিনি কান্নার কারণ জিজ্ঞাসা করেন। তখন ৬ বছর বয়সী শিশুটি ভয়ে কিছুই বলতে না পেরে শুধু কাঁদছিল। এরপর পাঁচ বছর বয়সী শিশুটি প্রচণ্ড ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনাটি খুলে বলে। তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হয় এবং পরে তাদের চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাছুদ হাসান বলেন, গত রাতে দুটি শিশুকে তাদের পরিবার ধর্ষণের অভিযোগ নিয়ে হাসপাতালে ভর্তি করে। শারীরিক পরীক্ষার সময় শিশুদের শরীরে আঘাতের দাগ পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। শিশু দুটি বর্তমানে চিকিৎসাধীন আছে এবং শারীরিকভাবে সুস্থ আছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আমিনুল ইসলামকে আটক করেছি। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলার এজহার দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।

রনি/নাঈম

দাউদকান্দিতে হত্যা মামলার  ৪ আসামি গ্রেপ্তার

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৪:১৬ পিএম
দাউদকান্দিতে হত্যা মামলার  ৪ আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার চারজন/ খবরের কাগজ

কুমিল্লা দাউদকান্দি উপজেলার কুশিয়ারা গ্রামের মকবুল হোসেন ( ৫৪) হত্যা মামলার চার আসামিকে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম  থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল সোমবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে মো. জাহাঙ্গীর হোসেন (৪৫), মো. বাবু মিয়া (২২), মোছাম্মৎ শাহানারা বেগম (৩৮),  মো. হানিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ২৩ জুন সকালে উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কুশিয়ারা গ্রামের মো. ইকবাল হোসেনের বসত ঘরের সামনে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মো. মকবুল হোসেনকে বিবাদীরা মারধর করেন। গুরুতর জখম হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মকবুল হোসেন মারা যান।

এর পরে ২৭ জুন মকবুল হোসেনের ছেলে মো. ইকবাল হোসেন বাদী হয়ে মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর আসামিরা বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন।

লিটন সরকার/তামান্না রুপা/

বরগুনায় নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:০৫ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
বরগুনায় নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার
নিহত শিপন হাওলাদারের মরদেহ উদ্ধারের সময় স্থানীয়দের ভীড়/ খবরের কাগজ

বরগুনায় দুই দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের ঝোপ থেকে শিপন হাওলাদার (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আমড়াঝুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন বাসিন্দা শিপন হাওলাদারের বাড়ির দক্ষিণ দিকের বেতঝোপে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। কাছে গিয়ে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।

পরিবারের সদস্যরা জানান, ১১ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে শিপন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

মহিউদ্দিন অপু/তামান্না রুপা/

‎সাঁথিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, সালিশে রফাদফা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১১:০২ এএম
‎সাঁথিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, সালিশে রফাদফা
ছবি: খবরের কাগজ

পাবনার সাঁথিয়ায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ধর্ষক মহব্বত আলী খাঁকে (৫৫) ২০ ঘা জুতার বাড়ি দিয়ে অব্যাহতি দিয়েছেন গ্রামের প্রধানরা।  

‎স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ২টার দিকে  প্রতিবন্ধী কিশোরীর বাড়ি ফাঁকা পেয়ে মহব্বত আলী ধর্ষণের চেষ্টা করেন। এরপর কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন এসে মহব্বতকে হাতেনাতে ধরেন।

রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার হাঁড়িয়াকাহন গ্রামে এ সালিশ অনুষ্ঠিত হয়। অভিযুক্ত মহব্বত আলী খাঁ সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম এলাকার হাঁড়িয়াকাহন এলাকার বাসিন্দা। 

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রাম্য সালিশে ২০ ঘা জুতা পেটানোর শাস্তি দিয়ে বিষয়টি আপস-মীমাংসা করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি  আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সন্ধার দিকে স্থানীয় প্রভাবশালীদের উপস্থিতিতে একটি গ্রাম্য সালিশ ডাকা হয়। সালিশে মহব্বত আলীকে শারীরিক শাস্তি হিসেবে ‘২০টি জুতার বাড়ি’ দেওয়ার রায় দেওয়া হয়। সেখানেই বিচারকার্য সম্পন্ন করা হয়।

একই সঙ্গে উভয় পক্ষকে বিষয়টি নিয়ে আর কোনো ধরনের বিরোধে না জড়ানোর নির্দেশ দিয়ে ঘটনাটি আপস-মীমাংসা করে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।

অভিযুক্ত মহব্বত আলীকে গুনে গুনে জুতার বাড়ি দেওয়া হচ্ছে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে সালিশকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। ‎তবে ধর্ষণচেষ্টার মতো গুরুতর অভিযোগে থানায় মামলা না করে গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ’ঘটনাটি নিয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে বিষয়টি জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আমিনুল জুয়েল/খাদিজা রুমি/

সাতক্ষীরায় পেয়ারা দেওয়ার নাম করে দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:২৫ এএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১০:৩২ এএম
সাতক্ষীরায় পেয়ারা দেওয়ার নাম করে দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ
ধর্ষক

সাতক্ষীরা সদর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

রবিবার (১২ জুলাই) বিকেলে পেয়ারা দেওয়ার নাম করে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে ছাদে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী আহসান উল্লাহ।

শিশুটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি আছে। 

অভিযুক্ত কিশোর আহসান উল্লাহ পলাতক। সে একই এলাকার বাসিন্দা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ জুলাই বিকেলে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করার পর শিশুটির রক্তক্ষরণ শুরু হলে প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোমবার (১৩ জুলাই) সকালে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির খোঁজখবর ও তথ্য নিতে গেলে স্থানীয় সাংবাদিকদের দেখেই প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

এ সময় জানানো হয়, পরিচালকের লিখিত অনুমতি ছাড়া ভেতরে ঢোকা নিষেধ। তবে হাসপাতালের পরিচালকের মোবাইল ফোন বন্ধ থাকায় বিষয়টি সহকারী পরিচালক ডা. অজয় কুমার সাহাকে জানানো হয়। কিন্তু তিনি সাংবাদিকদের ভেতরে ঢোকার অনুমতি না দিয়ে উল্টো অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

হাসপাতাল প্রশাসনের এমন রহস্যজনক ভূমিকায় উপস্থিত মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্যাতনের ভয়াবহতার তথ্য লুকাতেই কর্তৃপক্ষ এমন লুকোচুরি ও পেশাগত দায়িত্বে বাধা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

​অন্যদিকে, গুরুতর আহত সন্তানের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি বিচারের আশায় সোমবার সাতক্ষীরা সদর থানায় হাজির হয় শিশুটির মা। এ সময় অভিযুক্ত আহসান উল্লাহকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভুক্তভোগী শিশুর বাবা, চাচা ও প্রতিবেশীরাও থানার সামনে অবস্থান নেয়।

​ঘটনার বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়া চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার খবর পেয়ে ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়িয়েছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা 'স্বদেশ'। সংগঠনের কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ’গতকাল ঘটনাটি জানার পর থেকেই আমরা পরিবারটির খোঁজখবর রাখছি। শিশুটির পরিবারকে আইনি সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা আমাদের পক্ষ থেকে করা হবে। আমরা এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

নাজমুল জাকির/খাদিজা রুমি/