ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ কখনোই সাধারণ নয়: ম্যারাডোনা জুনিয়র হামে আরও ৭ প্রাণহানি, উদ্বেগ বাড়ছে মেসির শতভাগ জয়ের রেফারি এবার ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর কানসাসকে ধন্যবাদ জানালো মেসি জুলাই আন্দোলন এখনো অসমাপ্ত, নতুন গণআন্দোলনের ইঙ্গিত জিএম কাদেরের উত্তরায় ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা দিয়ে আবারও সড়ক অবরোধ বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা: কক্সবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকা পলিটেকনিকের সুরাইয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে একাধিকবার ধর্ষণ, তারপর... শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কিভাবে স্ত্রীর জন্য দোয়া করবেন? যৌতুক ছাড়া আসেননি বর রাজধানীর উত্তরায় ভাঙা রাস্তায় নাকাল সাধারণ মানুষ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ফুলবাড়ীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রেললাইন অবরোধ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাস পর ডাচ রেফারির মৃত্যু জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের টঙ্গী কমিটির যাত্রা শুরু সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওর ধ্বংস করা হয়েছে: রিজভী জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে কানাডা-বাংলাদেশি শেফ মাদিহা তুরশীন আটোয়ারীতে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক ২ তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মাথার চুল কেটে স্ত্রীকে নির্যাতন কেন আর্জেন্টিনাকে ‘আলবিসেলেস্তে’ বলা হয়? জেনে নিন নামটির ইতিহাস হজে ৯৮ হাজার টাকায় যাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের বন্যপ্রাণীপ্রেমী সীতেশ রঞ্জন দেব আর নেই

যৌতুক ছাড়া আসেননি বর

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:৫৮ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৫:১১ পিএম
যৌতুক ছাড়া আসেননি বর
ছবি: সংগৃহীত

কনের বাড়িতে ঢাকঢোল পিটিয়ে শেষ হয়েছিল আয়োজন। বিয়ের আসর থেকে শুরু করে বরপক্ষকে খাওয়ানোর আয়োজন ঘাটতি নেই কোনকিছুতেই। এমনক্ষণে যৌতুক ছাড়া বর আসেনি কনেকে নিতে। আনন্দের আয়োজন বিষাদে পরিণত হয়  মুহূর্তে। এ ঘটনায় তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন কনের বাবা।

বিয়ের কথা ছিল রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন চক পলাশবাড়ী এলাকার শাহ আলমের কনের সাথে তারাগঞ্জ উপজেলার হাড়িয়ালকুঠি ইউনিয়নের সর্দারপাড়ার আবদুল হালিম শাহের ছেলে মিলন মিয়া ওরফে নাল্টু মিয়া সাথে।

জানা যায়, রবিবার (১২ জুলাই) ছিল বিয়ের নির্ধারিত দিন। সেই উপলক্ষ্যে রান্নাবান্না থেকে সবধরনের প্রস্তুতি শেষ করেছিল কনেপক্ষ। নির্ধারিত দিনে বিয়ের পিঁড়িতে হাজির হননি বর।

কনের বাবা শাহ আলম বলেন, আমার বাজার খরচ থেকে শুরু করে রান্নাবান্না সব প্রস্তুত করেছি। হঠাৎ করে ওখান থেকে কথা আসলো বিয়ে হবে না। কেন হবে না জানতে চাইলে ওরা লোকমাধ্যম বলেছে ৫ লাখ টাকা যৌতুক দিতে হবে এবং তিন লাখ টাকা ঘর সাজানো বাবদ দিতে হবে। আমার মেয়ের প্রথম বিয়ে হলুদ মাখা হয়ে গেছে। এই মেয়ে নিয়ে কোথায় যাব। মান সম্মান সব শেষ করে দিয়েছে ওরা।

কনের ভগ্নিপতি আব্দুল হালিম বলেন, বিয়ের কেনাকাটা সব ঠিক হয়ে গেছে। গাড়ি পাঠিয়ে দেব। হঠাৎ করে তারা বলছে যৌতুক ছাড়া বিয়ে করতে আসবে না। । আমরা সেখানে আত্মীয় করার জন্য প্রস্তুত। এখন মেয়ের পরিবার অসহায় হয়ে গেছে। আমরা বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি।

বরের বাবা আবদুল হালিম শাহ বলেন, সম্পূর্ণ বানোয়াট আমি কখনো একটা টাকাও চাইনি। ওরা বাড়াবাড়ি করেছে এখন বাড়াবাড়িই হবে। মেয়ের পরিবার যদি ক্ষতিপূরণ চায় তাহলে দেব। ছেলে আমার বাড়িতে নাই।

এদিকে যৌতুক বিরোধ আইন ২০১৮ এর ৩৯ নং ধারায় বলা হয়েছে, যদি কোন পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিবাহের অন্য কোন পক্ষের নিকট কোন যৌতুক দাবি করেন উহা আইনের অধীন একটি অপরাধ এবং তিনি ৫ বৎসর কিন্তু অন্যূন ১ বৎসর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মোনাব্বর হোসেন বলেন,'অভিযোগ পেলাম আমরা ওই ইউনিয়নের চেয়ারম্যানকে পাঠিয়ে দিয়েছি। যেহেতু এটি একটি সামাজিক বিষয় সামাজিকভাবে প্রতিহত হোক। 

সেলিম সরকার/এসএন

বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা: কক্সবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম
বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা: কক্সবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বন্যাকবলিত এলাকার পরীক্ষা পুনর্নির্ধারণ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজার শহরের প্রধান সড়কের গুনগাছ তলা এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, বন্যা পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী চরম দুর্ভোগের মধ্যে থাকলেও পরীক্ষা পেছানোর দাবি উপেক্ষা করে সোমবার পরীক্ষা নেওয়া হয়েছে। এতে বহু পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে সমস্যায় পড়েছেন এবং মানসিক চাপের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন।

বিক্ষোভ চলাকালে কিছু শিক্ষার্থী বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী 'ভুয়া, ভুয়া' স্লোগান দিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পথচারীদের সঙ্গে অপ্রীতিকর আচরণের অভিযোগও ওঠে।

প্রায় এক ঘণ্টাব্যাপী বিক্ষোভের কারণে শহরের প্রধান সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে সাধারণ পথচারী ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভ শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা বন্যাকবলিত এলাকার এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণার পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।

তারেকুর রহমান/এসএন

টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম
টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষা বাতিল এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এসএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে তাদের এ কর্মসূচির কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনচালকরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে এসএসসি পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালা মোড়ে সমাবেশ করে। পরে সেখান থেকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গিয়ে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও অংশ নেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাম্প্রতিক এসএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন এবং পুনরায় মহাসড়ক অবরোধ করবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জুয়েল রানা/এসএন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে নগরের টাউন হল মোড় এলাকায় তারা সড়ক অবরোধ করলে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

‘এইচএসসি শিক্ষার্থী’ ব্যানারে নগরের বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা টাউন হল এলাকায় জড়ো হয়ে ব্যারিকেড সৃষ্টি করেন। এ সময় সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

শিক্ষার্থীদের ব্যানারে লেখা ছিল, ‘বর্তমান বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে পরীক্ষা গ্রহণ করা যাবে না।’ এসময় ‘নিরাপদ পরিবেশ নেই তো পরীক্ষা নেই’, ‘নিরাপত্তাই সবার আগে-আমাদের নিরাপত্তা, আমাদের অধিকার, শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইসহ বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনে আনন্দ মোহন সরকারি কলেজ, মুমিনুন্নিসা সরকারি কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, স্বাভাবিক আবহাওয়া ও সুস্থ পরিবেশে পরীক্ষা নিতে হবে। প্রশ্নপত্রের অযৌক্তিক মানদণ্ড রাখা যাবে না। যৌক্তিক কারণে কেউ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত থাকলে দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে। এছাড়াও এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে প্রকাশ্যে জবাবদিহি করতে হবে এবং এইচএসসি-২৬ পরীক্ষার্থীরা তা যুক্তিসংগত মনে না করলে তাকে পদত্যাগ করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থী দিদারুল ইসলাম বলেন, চট্টগ্রাম বোর্ডে বন্যা এবং দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত না করে শিক্ষামন্ত্রী বলছেন, আমরা নাকি ফার্মের মুরগি। আমরা দেখেছি, শিক্ষার্থীরা বুকসমান পানি পেরিয়ে পরীক্ষা দিতে গেছে। মাদরাসা বোর্ডে ছাতা মাথায় দিয়ে পরীক্ষা দিতে হয়েছে। কেন আমাদের এই কষ্ট সহ্য করতে হবে? মন্ত্রী এসি রুমে বসে আছেন, আর শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে। দেশের এমন খারাপ আবহাওয়া কি তার চোখে পড়ে না?

শিক্ষার্থী মনির হোসেন বলেন, শিক্ষামন্ত্রীর কাছে আমাদের যোক্তিক দাবী ছিলো যে পরীক্ষা স্থগিত রাখে অথবা তারিখ পিছিয়ে নেয়। তিনি আমাদের দাবি তো মেনে না নিয়ে উল্টা শিক্ষার্থীদের অপবাদ দিলেন যে আমরা নাকি ফার্মের মুরগী। তিনি আমাদের কষ্ট কি বুঝবেন তার মেয়ে তো আমাদের ট্যাক্সের  টাকায় বিদেশে পড়াশোনা করে। তার মেয়েকে ভাল রেখে আমাদের বন্যার পানিতে কষ্ট করে পরীক্ষা দিতে হবে কেন। ২৪ এর আন্দোলন কি আমরা এজন্য করেছি। এখন আমাদের দাবী একটাই এই শিক্ষা মন্ত্রী যেন পদত্যাগ করে।

আরেক শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, দেশের আবহাওয়া ভালো না থাকায় আমরা চলমান পরীক্ষা স্থগিতের দাবি জানাচ্ছি। শিক্ষামন্ত্রী বলেছিলেন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করবেন। কিন্তু তিনি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না করে শুধু পরীক্ষার ব্যবস্থাই পরিবর্তন করেছেন। পরীক্ষা কেন্দ্রে কড়াকড়ি, সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে, কিন্তু শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে দুপুর সোয়া ১টা পর্যন্ত তারা সড়কে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যান।

কামরুজ্জামান মিন্টু/এসএন

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। 

মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রাম নগরীর ষোলশহর ২নং গেট মোড়ে সড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন।

জানা যায়, বিক্ষোভের সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে পরীক্ষা স্থগিতের দাবি জানান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন। শিক্ষার্থী স্লোগান দিয়ে বলে, ভুয়া, ভুয়া, দফা এক দাবি এক শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

শিক্ষার্থীরা বলেন, বিরূপ আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হন। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের প্রতি অবিচার।

বিক্ষোভকারী ও চট্টগ্রাম সিএমপি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাফিউল ইসলাম খবরের কাগজকে বলেন, শিক্ষামন্ত্রী বলেছিলেন অভিন্ন পশ্নে সারাদেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু দেখা গেল চট্টগ্রামে পরীক্ষা বন্ধ রেখেছিল। এতে চট্টগ্রামের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ে যাচ্ছি। পরীক্ষা বন্ধ থাকলে সারাদেশে বন্ধ থাকতে হবে। তাই আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই।

এদিকে, বিক্ষোভের কারণে ষোলশহর ২নং গেট এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীরা সড়কতে সরে নি। ষোলশহর ২নং গেইট এলাকায় সড়ক দখল করে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। বেলা ১১ থেকে সড়কে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডেপুটি কমিশনার (উত্তর) মোহাম্মদ হাসান মোস্তাফা খবরের কাগজকে বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। কিন্তু সড়কে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পুলিশ কাজ করছে। শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া চেষ্টা করেছি। কিন্তু শিক্ষার্থীরা যাচ্ছেন না। তাদের নিদিষ্ট সময় বিক্ষোভ শেষে হয়ত চলে যাবে।

রিফাত/