ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
জুলাই আন্দোলন এখনো অসমাপ্ত, নতুন গণআন্দোলনের ইঙ্গিত জিএম কাদেরের উত্তরায় ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা দিয়ে আবারও সড়ক অবরোধ বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা: কক্সবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকা পলিটেকনিকের সুরাইয়ার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন টাঙ্গাইলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বোদায় বিস্কুটের প্রলোভনে দুই শিশুকে একাধিকবার ধর্ষণ, তারপর... শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কিভাবে স্ত্রীর জন্য দোয়া করবেন? যৌতুক ছাড়া আসেননি বর রাজধানীর উত্তরায় ভাঙা রাস্তায় নাকাল সাধারণ মানুষ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র ফুলবাড়ীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রেললাইন অবরোধ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাস পর ডাচ রেফারির মৃত্যু জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের টঙ্গী কমিটির যাত্রা শুরু সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওর ধ্বংস করা হয়েছে: রিজভী জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে কানাডা-বাংলাদেশি শেফ মাদিহা তুরশীন আটোয়ারীতে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক ২ তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মাথার চুল কেটে স্ত্রীকে নির্যাতন কেন আর্জেন্টিনাকে ‘আলবিসেলেস্তে’ বলা হয়? জেনে নিন নামটির ইতিহাস হজে ৯৮ হাজার টাকায় যাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের বন্যপ্রাণীপ্রেমী সীতেশ রঞ্জন দেব আর নেই ২০২৬ বিশ্বকাপে ফুটবল দলের প্রধান চিকিৎসক স্ত্রীরোগ বিশেষজ্ঞ! জন্মদিনের আয়োজন ছেড়ে মাঠে সেমিফাইনালের আগে এমবাপ্পের চোট নিয়ে শঙ্কা! দাউদকান্দিতে হত্যা মামলার  ৪ আসামি গ্রেপ্তার নারী উন্নয়নে ইসলামিক উম্মাহর সহযোগিতা বাড়ানোর আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের টঙ্গী কমিটির যাত্রা শুরু

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম
জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের টঙ্গী কমিটির যাত্রা শুরু
ছবি: খবরের কাগজ

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল টঙ্গী শাখার নবগঠিত কমিটি যাত্রা শুরু করেছে। 

সোমবার (১৩ জুলাই) বিকেলে টঙ্গী রেলওয়ে জংশনের নবনির্মিত ভবনের সামনে এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

টঙ্গী রেলওয়ে শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরি সভাপতি সালাউদ্দিন সরকার। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির এজিএস ইমরুল কায়েস পলাশ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্যসচিব আব্দুল মোমেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, নবগঠিত কমিটির কার্যকরী সভাপতি রাজিব খান, অতিরিক্ত সম্পাদক শহিদুল ইসলাম, সংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনসহ শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা।

সালাউদ্দিন সরকার বলেন, টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় সামাজিক উন্নয়ন ও রেলওয়ে জংশন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে টঙ্গী জংশন ব্যবহারকারী যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি টঙ্গী রেলওয়ে জংশনকে মাদকমুক্ত করতে হবে।

জয়ন্ত সাহা/অমিয়/

জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের টঙ্গী কমিটির যাত্রা শুরু

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম
জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের টঙ্গী কমিটির যাত্রা শুরু
ছবি: খবরের কাগজ

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল টঙ্গী শাখার নবগঠিত কমিটি যাত্রা শুরু করেছে। 

সোমবার (১৩ জুলাই) বিকেলে টঙ্গী রেলওয়ে জংশনের নবনির্মিত ভবনের সামনে এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

টঙ্গী রেলওয়ে শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরি সভাপতি সালাউদ্দিন সরকার। 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির এজিএস ইমরুল কায়েস পলাশ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন, গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্যসচিব আব্দুল মোমেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, নবগঠিত কমিটির কার্যকরী সভাপতি রাজিব খান, অতিরিক্ত সম্পাদক শহিদুল ইসলাম, সংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনসহ শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা।

সালাউদ্দিন সরকার বলেন, টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় সামাজিক উন্নয়ন ও রেলওয়ে জংশন এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে টঙ্গী জংশন ব্যবহারকারী যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি টঙ্গী রেলওয়ে জংশনকে মাদকমুক্ত করতে হবে।

জয়ন্ত সাহা/অমিয়/

সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওর ধ্বংস করা হয়েছে: রিজভী

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:৩৬ পিএম
সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওর ধ্বংস করা হয়েছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: খবরের কাগজ

সাবেক রাষ্ট্রপতির বাড়ির রাস্তার জন্য হাওর ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের পরিবেশের ব্যাপক ক্ষতি করা হয়েছে। এর উদাহরণ হিসেবে তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে যাওয়ার জন্য হাওরের বুক চিরে সড়ক নির্মাণের বিষয়টি উল্লেখ করে রিজভী দাবি করেন ওই সড়কের কারণে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে।’

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে তৈলারদ্বীপ গ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘পরিবেশের কথা বিবেচনায় না রেখে যেসব অবকাঠামো নির্মাণ করা হয়, সেগুলো প্রকৃত উন্নয়ন নয়। তিনি অভিযোগ করেন, বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছিল। এসব প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এবং পরিবেশের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে।’

তিনি বলেন, ‘নদী, খাল ও হাওরের স্বাভাবিক প্রবাহ অক্ষুণ্ন রাখতে হবে। পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না। তাই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এমন উন্নয়ন কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে।’

এ সময় ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন বলেন, ‘বিভিন্ন এলাকায় খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে পড়েছে। এর ফলে বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না এবং জনদুর্ভোগ বাড়ছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘নদী ও খাল দখলমুক্ত করতে সরকার উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে। পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।’

বন্যাকবলিত মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে বক্তারা ত্রাণ কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। তারা জানান, স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন মো. হেলাল উদ্দীনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতারা।

আতিকুল হামীম/রিফাত/

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন মিয়া গোলাম পরওয়ার

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০২:৪৬ পিএম
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন মিয়া গোলাম পরওয়ার
ছবি: খবরের কাগজ

কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির পিতা ও দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার শোকবইয়ে স্বাক্ষর করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে সংরক্ষিত শোকবইয়ে তিনি স্বাক্ষর করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি সেক্রেটারি জেনারেলকে স্বাগত জানান এবং কাতারের শোকাহত রাজপরিবার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা গ্রহণ করেন।

শোকবইয়ে স্বাক্ষর শেষে মিয়া গোলাম পরওয়ার মরহুম শেখ হামাদ বিন খলিফা আল-থানির রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত রাজপরিবার, বর্তমান আমির, কাতার সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আলী/অন্তরা

ডাকসুর ভিপিসহ ছাত্রশিবির ছাড়লেন কেন্দ্রীয় ৯ নেতা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:৩৯ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম
ডাকসুর ভিপিসহ ছাত্রশিবির ছাড়লেন কেন্দ্রীয় ৯ নেতা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ৯ নেতা ছাত্রশিবিরের রাজনীতি ছেড়েছেন।

সোমবার (১৩ জুলাই) এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।

তিনি বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান সেশনের ষান্মাসিকে তাদের সাংগঠনিক ছুটি হয়েছে।’

সাদিক কায়েমসহ বাকিরা হলেন- কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান ও দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

আরিফ জাওয়াদ/রিফাত/

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:৫৯ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১১:০৪ এএম
আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
গৌরনদীতে বৃক্ষরোপণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে।

আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ রক্ষা এবং দেশকে আরও সবুজ করে তুলতেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকা দরকার, তা নেই। তাই আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে। আগের তুলনায় বেশি বৃষ্টি হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।

দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি গাছের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি আরও বলেন, নিজেদের দেশকে নিজেরাই ঠিক করতে হবে, বাইরের কেউ এসে ঠিক করে দিয়ে যাবে না।

এ সময় প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির জন্য নতুন স্লোগান ঘোষণা করেন ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’

গৌরনদীতে আয়োজিত কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী ২ হাজার ৫০০টি বৃক্ষরোপণে অংশ নিলেন। এর আগে একদিনের সফরে সোমবার সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরের অংশ হিসেবে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

এছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর।

এএফ/