ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে কানাডা-বাংলাদেশি শেফ মাদিহা তুরশীন আটোয়ারীতে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক ২ তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মাথার চুল কেটে স্ত্রীকে নির্যাতন কেন আর্জেন্টিনাকে ‘আলবিসেলেস্তে’ বলা হয়? জেনে নিন নামটির ইতিহাস হজে ৯৮ হাজার টাকায় যাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের বন্যপ্রাণীপ্রেমী সীতেশ রঞ্জন দেব আর নেই ২০২৬ বিশ্বকাপে ফুটবল দলের প্রধান চিকিৎসক স্ত্রীরোগ বিশেষজ্ঞ! জন্মদিনের আয়োজন ছেড়ে মাঠে সেমিফাইনালের আগে এমবাপ্পের চোট নিয়ে শঙ্কা! দাউদকান্দিতে হত্যা মামলার  ৪ আসামি গ্রেপ্তার নারী উন্নয়নে ইসলামিক উম্মাহর সহযোগিতা বাড়ানোর আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ কুড়িগ্রামে স্বামী হত্যার ২০ বছর পর স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন টেনশনে রহমত সাহেব বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পরিবহন ও লজিস্টিকস খাতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ৩ দফা দাবিতে উত্তাল রাজশাহী শিক্ষা বোর্ড প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর সবচেয়ে প্রিয় বাগানটাই দান কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ বোয়ালমারীতে শিশু বলাৎকারের মামলায় কিশোর গ্রেপ্তার র‍্যাগিং ও ব্যাচকল ঠেকাতে এবার কঠোর জাককানইবি প্রশাসন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন মিয়া গোলাম পরওয়ার রামপুরায় নড়াই নদীর নামফলক উধাও, থানায় জিডি সেমিফাইনালের আগে ফের আলোচনায় স্কালোনি-বেকহামের পুরোনো দ্বন্দ্ব এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ইংল্যান্ড দলে কোনো বিভক্তি নেই: কেইন

সেমিফাইনালের আগে এমবাপ্পের চোট নিয়ে শঙ্কা!

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৬ পিএম
সেমিফাইনালের আগে এমবাপ্পের চোট নিয়ে শঙ্কা!
ছবি: সংগৃহীত

গোড়ালির চোটের কারণে বিশ্বকাপের সেমিফাইনালের আগে ফ্রান্স শিবিরে তৈরি হয়েছিল কিছুটা উদ্বেগ। তবে স্পেনের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের মাঠে নামা নিয়ে আপাতত বড় কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন দলের কোচ দিদিয়ের দেশম।

মরক্কোর বিপক্ষে ফ্রান্সের ২-০ গোলের জয়ের ম্যাচে শেষ দিকে এমবাপ্পেকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এরপর শেষ অনুশীলন সেশনে দলের অধিনায়ককে পুরো সময় অনুশীলন না করিয়ে কিছুটা বিশ্রাম দেওয়া হয়।

তবে চোট গুরুতর নয় বলেই জানিয়েছে ফ্রান্স দল। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ দিদিয়ের দেশম বলেন, ‘কিলিয়ান একদম ঠিক আছে।’

এমবাপ্পে অনুশীলনে অংশ নিয়েছেন কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দেশম বলেন, ‘হ্যাঁ, সে অনুশীলন করেছে। ১৫ মিনিটের একটি ড্রিল বা অনুশীলন পর্ব ১০ মিনিটে শেষ করার জন্য তাকে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল।’

বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পের উপস্থিতি ফ্রান্সের জন্য বড় স্বস্তির বিষয়। দলের আক্রমণভাগের মূল ভরসা এই তারকা ফরোয়ার্ডকে নিয়েই স্পেনের বিপক্ষে জয়ের পরিকল্পনা সাজাচ্ছে দুইবারে বিশ্ব চ্যাম্পিয়নরা।

পাপ্পু/অন্তরা/

কেন আর্জেন্টিনাকে ‘আলবিসেলেস্তে’ বলা হয়? জেনে নিন নামটির ইতিহাস

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:১০ পিএম
কেন আর্জেন্টিনাকে ‘আলবিসেলেস্তে’ বলা হয়? জেনে নিন নামটির ইতিহাস
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বে আর্জেন্টিনা জাতীয় দল শুধু তাদের সাফল্য বা তারকা খেলোয়াড়দের জন্যই নয়, বরং ‘আলবিসেলেস্তে’ নামেও সমানভাবে পরিচিত। ডিয়েগো ম্যারাডোনা থেকে লিওনেল মেসি-প্রজন্মের পর প্রজন্ম ধরে এই নামটি আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য, জাতীয় পরিচয় এবং সমর্থকদের আবেগের প্রতীক হয়ে উঠেছে।

‘আলবিসেলেস্তে’ শব্দের অর্থ কী?
‘আলবিসেলেস্তে’ একটি স্প্যানিশ শব্দ, যা দুটি অংশের সমন্বয়ে গঠিত। ‘আলবি’ এসেছে লাতিন শব্দ আলবুস থেকে, যার অর্থ ‘সাদা’। আর ‘সেলেস্তে’ স্প্যানিশ ভাষায় ‘আকাশী নীল’ বোঝায়। ফলে ‘আলবিসেলেস্তে’-র আক্ষরিক অর্থ দাঁড়ায় ‘সাদা ও আকাশী নীল’।

আর্জেন্টিনার জাতীয় পতাকা এবং জাতীয় ফুটবল দলের জার্সিতে এই দুটি রঙের আধিপত্য থাকায় দলটির সঙ্গে এই নামটি স্থায়ীভাবে জড়িয়ে গেছে।

পতাকার রং থেকেই পরিচয়ের শুরু
আর্জেন্টিনার জাতীয় পতাকার নকশা করেন দেশটির স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা মানুয়েল বেলগ্রানো। ১৮১২ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে তিনি প্রথম এই পতাকা উন্মোচন করেন। প্রচলিত ধারণা অনুযায়ী, বুয়েনস আইরেসের আকাশের নীল রং এবং সাদা মেঘ থেকে অনুপ্রাণিত হয়ে পতাকার জন্য আকাশী নীল ও সাদা রং বেছে নেওয়া হয়েছিল।

পরবর্তীতে ১৯০৮ সালে উরুগুয়ের বিপক্ষে এক আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনা প্রথমবারের মতো সাদা-আকাশী নীল ডোরাকাটা জার্সি পরে মাঠে নামে। সেই জার্সিই সময়ের সঙ্গে দেশটির ফুটবল পরিচয়ের সবচেয়ে শক্তিশালী প্রতীক হয়ে ওঠে।

যেভাবে ‘আলবিসেলেস্তে’ নামটি জনপ্রিয় হয়
জাতীয় পতাকার রং ধারণ করা জার্সিকে আর্জেন্টিনাবাসী গভীর শ্রদ্ধা ও আবেগের প্রতীক হিসেবে দেখে। ধীরে ধীরে সমর্থক, ক্রীড়া সাংবাদিক এবং বিশ্লেষকরা আর্জেন্টিনা দলকে ‘লা আলবিসেলেস্তে’-অর্থাৎ ‘সাদা ও আকাশী নীলের দল’-বলে সম্বোধন করতে শুরু করেন।

ক্রমেই এই নামটি শুধু একটি ডাকনামেই সীমাবদ্ধ থাকেনি; বরং বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার স্বতন্ত্র পরিচয়ে পরিণত হয়েছে।

২০২৬ বিশ্বকাপে ফুটবল দলের প্রধান চিকিৎসক স্ত্রীরোগ বিশেষজ্ঞ!

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৩:৫০ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৪:০৯ পিএম
২০২৬ বিশ্বকাপে ফুটবল দলের প্রধান চিকিৎসক স্ত্রীরোগ বিশেষজ্ঞ!
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর সেনেগাল দলকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে টিম ডাক্তার। সেনেগাল ফুটবল ফেডারেশনের সভাপতি আবদুলায়ে ফল দাবি করেছেন, জাতীয় দলের প্রধান চিকিৎসক মূলত একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ (গাইনোকোলজিস্ট। এর ফলে টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড়দের মধ্যে আস্থার সংকট তৈরি করেছিল। তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও মানহানিকর বলে প্রত্যাখ্যান করেছে দেশটির স্পোর্টস মেডিসিন সংস্থা।

আবদুলায়ে ফল বলেন, ‘খেলোয়াড়দের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, তাতে বোঝা গেছে তারা চিকিৎসকের ওপর পুরোপুরি ভরসা পাচ্ছিলেন না। তাই তাদের মানসিক স্বস্তি নিশ্চিত করতে আমাদের অতিরিক্ত চিকিৎসা বিশেষজ্ঞের সহায়তা নিতে হয়েছে। সবকিছুর আগে খেলোয়াড়দের স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তবে এক বিবৃতিতে সেনেগালিজ অ্যাসোসিয়েশন অব স্পোর্টস মেডিসিন ফেডারেশন সভাপতির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়। সংস্থাটির দাবি, জাতীয় দলের চিকিৎসক ডা. আবদেরাহমানে ফেদিওরের শেখ আন্তা দিওপ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ থেকে স্পোর্টস মেডিসিন ও স্পোর্টস বায়োলজিতে বিশেষায়িত ডিপ্লোমা অর্জন করেছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তিনি ফ্যান হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০১৭ সাল থেকে সেনেগাল জাতীয় দলের চিকিৎসক হিসেবে কাজ করছেন। এ সময়ে তিনি তিনটি বিশ্বকাপ ও পাঁচটি আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) আসরে দলের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সেমিফাইনালের আগে এমবাপ্পের চোট নিয়ে শঙ্কা!

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৬ পিএম
সেমিফাইনালের আগে এমবাপ্পের চোট নিয়ে শঙ্কা!
ছবি: সংগৃহীত

গোড়ালির চোটের কারণে বিশ্বকাপের সেমিফাইনালের আগে ফ্রান্স শিবিরে তৈরি হয়েছিল কিছুটা উদ্বেগ। তবে স্পেনের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের মাঠে নামা নিয়ে আপাতত বড় কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন দলের কোচ দিদিয়ের দেশম।

মরক্কোর বিপক্ষে ফ্রান্সের ২-০ গোলের জয়ের ম্যাচে শেষ দিকে এমবাপ্পেকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এরপর শেষ অনুশীলন সেশনে দলের অধিনায়ককে পুরো সময় অনুশীলন না করিয়ে কিছুটা বিশ্রাম দেওয়া হয়।

তবে চোট গুরুতর নয় বলেই জানিয়েছে ফ্রান্স দল। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ দিদিয়ের দেশম বলেন, ‘কিলিয়ান একদম ঠিক আছে।’

এমবাপ্পে অনুশীলনে অংশ নিয়েছেন কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দেশম বলেন, ‘হ্যাঁ, সে অনুশীলন করেছে। ১৫ মিনিটের একটি ড্রিল বা অনুশীলন পর্ব ১০ মিনিটে শেষ করার জন্য তাকে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল।’

বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পের উপস্থিতি ফ্রান্সের জন্য বড় স্বস্তির বিষয়। দলের আক্রমণভাগের মূল ভরসা এই তারকা ফরোয়ার্ডকে নিয়েই স্পেনের বিপক্ষে জয়ের পরিকল্পনা সাজাচ্ছে দুইবারে বিশ্ব চ্যাম্পিয়নরা।

পাপ্পু/অন্তরা/

সেমিফাইনালের আগে ফের আলোচনায় স্কালোনি-বেকহামের পুরোনো দ্বন্দ্ব

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৩:২৪ পিএম
সেমিফাইনালের আগে ফের আলোচনায় স্কালোনি-বেকহামের পুরোনো দ্বন্দ্ব
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মহারণের আগে আবারও আলোচনায় উঠে এসেছে লিওনেল স্কালোনি ও ডেভিড বেকহামের পুরোনো এক উত্তপ্ত ঘটনা। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হওয়ার অনেক আগে, খেলোয়াড় জীবনে লা লিগার এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছিলেন এই দুই ফুটবল তারকা।

ঘটনাটি ঘটেছিল রিয়াল মাদ্রিদ ও দেপোর্তিভো লা করুনিয়ার মধ্যকার এক শিরোপা নির্ধারণী ম্যাচে। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত সেই ম্যাচে রাউলের গোলে ২-১ গো এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ওই গোলের পরই কার্যত লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায় তাদের।

ম্যাচের শেষ দিকে মাঝমাঠে স্কালোনিকে পেছন থেকে ট্যাকল করেন বেকহাম। ট্যাকলের ধাক্কায় দুজনই মাটিতে পড়ে যান। উঠে দাঁড়ানোর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা। একপর্যায়ে রবার্তো কার্লোসসহ অন্য খেলোয়াড়রা এগিয়ে এসে দুজনকে শান্ত করেন। পরে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান।

ঘটনার কয়েক বছর পর সেই মুহূর্তের স্মৃতিচারণ করতে গিয়ে স্কালোনি জানিয়েছিলেন, শিরোপা নির্ধারণী ম্যাচের চাপ ও শেষ মুহূর্তের হতাশা থেকেই ওই উত্তেজনার সৃষ্টি হয়েছিল। ম্যাচের শেষ তিন মিনিটে রিয়াল মাদ্রিদ এগিয়ে যাওয়ায় দেপোর্তিভোর খেলোয়াড়দের মধ্যে হতাশা তৈরি হয়, যার বহিঃপ্রকাশ ঘটে মাঠের সেই সংঘর্ষে।

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে প্রতিদ্বন্দ্বিতার অসংখ্য স্মরণীয় অধ্যায় রয়েছে। এর মধ্যে অন্যতম ২০০২ বিশ্বকাপের সেই ম্যাচ, যেখানে বেকহামের পেনাল্টি গোলে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল ইংল্যান্ড। সেই পরাজয় আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রায় বড় ধাক্কা হয়ে আসে এবং শেষ পর্যন্ত দলটি গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়।

পাপ্পু/অন্তরা/

ইংল্যান্ড দলে কোনো বিভক্তি নেই: কেইন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:২৭ পিএম
ইংল্যান্ড দলে কোনো বিভক্তি নেই: কেইন
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে ইংল্যান্ড দলে বিভক্তির গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অধিনায়ক হ্যারি কেইন। তার দাবি, দলের ঐক্যই ইংল্যান্ডকে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে দিয়েছে।

নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে ২-১ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন কোচ থমাস টুখেল। তিনি জানিয়েছিলেন, দল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি।

টুখেলের এমন মন্তব্যের পর প্রতিক্রিয়া জানান জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই তারকা বলেছিলেন, মিয়ামির তীব্র গরম ও কঠিন আবহাওয়ায় খেলার বাস্তব অভিজ্ঞতা না থাকার কারণেই হয়তো টুখেল এমন মন্তব্য করেছেন। বেলিংহামের বক্তব্যের পরই ইংল্যান্ড শিবিরে মতবিরোধের গুঞ্জন শুরু হয়।

তবে সেই গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কেইন। বিবিসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ম্যাচ শেষ হওয়ার মাত্র কয়েক মিনিট পর আবেগপূর্ণ পরিস্থিতিতে বেলিংহামকে প্রশ্ন করা হয়েছিল। একই সময়ে কোচ কী বলেছেন, সেটিও সে পুরোপুরি জানত না। তাই তার মন্তব্যকে অন্যভাবে দেখার কোনো কারণ নেই।

কেইন বলেন, ‘আমরা মাঠে খুব কঠিন একটি লড়াই করে এসেছি। বড় টুর্নামেন্টে ইংল্যান্ড দলকে ঘিরে বিভক্তির গল্প তৈরি করা সহজ, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমাদের শক্তি হলো ঐক্য। আর এই ঐক্যের পেছনে খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও সাপোর্ট স্টাফদেরও বড় অবদান রয়েছে।’

ইংল্যান্ড অধিনায়ক আরও বলেন, ‘তিনি যা বলেন, মন থেকেই বলেন। আমরা বুঝি তিনি কী বোঝাতে চান এবং তার পরিকল্পনার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। দলের মানসিক দৃঢ়তা নিয়ে তিনি সবসময় ইতিবাচক। এই মানসিকতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

পাপ্পু/অন্তরা/