ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন মিয়া গোলাম পরওয়ার সেমিফাইনালের আগে ফের আলোচনায় স্কালোনি-বেকহ্যামের পুরোনো দ্বন্দ্ব এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ইংল্যান্ড দলে কোনো বিভক্তি নেই: কেইন ঈশ্বরগঞ্জে ফায়ার সার্ভিস অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রোডাক্ট ম্যানেজার ও প্রজেক্ট ম্যানেজারের কাজের মধ্যে পার্থক্য আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের টিকিট ফ্রান্স-স্পেন ম্যাচের দ্বিগুণেরও বেশি ফরিদপুরে ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ ও বিক্ষোভ ডকুমেন্টারি ফিল্ম ‘কাগজের মানুষ’ সাংবাদিকতার ইতিহাসের দলিল হয়ে থাকবে: ডা. জাহেদ মৌলভীবাজারে বন্যায় আটকা ১১ দৃষ্টিপ্রতিবন্ধী, মেলেনি সহায়তা পানি কমলেও কমেনি কষ্ট, চকরিয়া-মাতামুহুরীতে তীব্র খাদ্য ও পানির সংকট রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ জিতলে সোনার চেইন দুর্নীতির শিকারে শীর্ষে ময়মনসিংহ, ঘুষে খুলনা: টিআইবি মেসিকে নয়, নিজেদের শান্ত রাখাই লক্ষ্য ইংল্যান্ডের: জর্ডান পিকফোর্ড আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে স্বস্তি পানি কমতেই ভেসে উঠছে ক্ষতচিহ্ন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সুন্দরবনের ডাকাত ছোট জাহাঙ্গীরসহ ২৭ জনের আত্মসমর্পণ বেরোবিতে র‍্যাগিং ঠেকাতে নেই কার্যকর পদক্ষেপ ‘ফেভারিট শেফ’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি মাদিহা বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ১১০৪ এখনো কোটায় ভর্তি আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে কর্ণফুলীতে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে সব নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা ফ্রান্সের বিপক্ষে নিজেদের খেলাই খেলতে চায় স্পেন এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় পড়া চলছে সেমিফাইনালের আগে স্পেনই ফেবারিট: দেশম কক্সবাজারে পাহাড় কাটার বিরুদ্ধে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কঠোর অবস্থান

আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে স্বস্তি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম
আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে স্বস্তি
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের জন্য সুখবর। অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার ডেক্লান রাইস। ইংল্যান্ড শিবিরের আশা, গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই মাঠে নামতে পারবেন আর্সেনাল তারকা।

ভাইরাসজনিত অসুস্থতার কারণে নকআউট পর্বের আগে দুটি অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি রাইস। একই সঙ্গে পুরো টুর্নামেন্টজুড়েই তিনি হ্যামস্ট্রিং ও পিঠের সমস্যায় ভুগছিলেন। এর প্রভাব পড়ে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও। ওই ম্যাচে তিনি মাত্র ৪৫ মিনিট খেলেই মাঠ ছাড়েন।

ম্যাচ শেষে কোচ টমাস টুখেল বলেন, ‘গত তিন দিন ডেক্লান বেশ ভুগেছে। বেশিরভাগ সময় তাকে বিছানায় কাটাতে হয়েছে। আমি জানতাম, সে পুরো ৯০ মিনিট খেলতে পারবে না।’

তবে এরপর থেকে রাইসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। যদিও তাকে নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবুও আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে তার মাঠে নামার ব্যাপারে ইংল্যান্ড শিবির বেশ আশাবাদী।

এদিকে নরওয়ের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছেড়ে যাওয়া নিকো ও'রাইলি ও এজরি কোনসার শারীরিক অবস্থাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মেডিকেল টিম। অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ে টান থাকলেও কোয়ার্টার ফাইনালে পুরো ১২০ মিনিট খেলেছেন ডিফেন্ডার মার্ক গেহি।

তবে মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে লাল কার্ড দেখায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করছেন জারেলে কোয়ানসা। ফলে আর্জেন্টিনার বিপক্ষেও তাকে পাচ্ছে না ইংল্যান্ড।

পাপ্পু/অন্তরা/

সেমিফাইনালের আগে ফের আলোচনায় স্কালোনি-বেকহ্যামের পুরোনো দ্বন্দ্ব

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম
সেমিফাইনালের আগে ফের আলোচনায় স্কালোনি-বেকহ্যামের পুরোনো দ্বন্দ্ব
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মহারণের আগে আবারও আলোচনায় উঠে এসেছে লিওনেল স্কালোনি ও ডেভিড বেকহ্যামের পুরোনো এক উত্তপ্ত ঘটনা। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হওয়ার অনেক আগে, খেলোয়াড় জীবনে লা লিগার এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছিলেন এই দুই ফুটবল তারকা।

ঘটনাটি ঘটেছিল রিয়াল মাদ্রিদ ও দেপোর্তিভো লা করুনিয়ার মধ্যকার এক শিরোপা নির্ধারণী ম্যাচে। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত সেই ম্যাচে রাউলের গোলে ২-১ গো এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ওই গোলের পরই কার্যত লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায় তাদের।

ম্যাচের শেষ দিকে মাঝমাঠে স্কালোনিকে পেছন থেকে ট্যাকল করেন বেকহ্যাম। ট্যাকলের ধাক্কায় দুজনই মাটিতে পড়ে যান। উঠে দাঁড়ানোর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা। একপর্যায়ে রবার্তো কার্লোসসহ অন্য খেলোয়াড়রা এগিয়ে এসে দুজনকে শান্ত করেন। পরে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান।

ঘটনার কয়েক বছর পর সেই মুহূর্তের স্মৃতিচারণ করতে গিয়ে স্কালোনি জানিয়েছিলেন, শিরোপা নির্ধারণী ম্যাচের চাপ ও শেষ মুহূর্তের হতাশা থেকেই ওই উত্তেজনার সৃষ্টি হয়েছিল। ম্যাচের শেষ তিন মিনিটে রিয়াল মাদ্রিদ এগিয়ে যাওয়ায় দেপোর্তিভোর খেলোয়াড়দের মধ্যে হতাশা তৈরি হয়, যার বহিঃপ্রকাশ ঘটে মাঠের সেই সংঘর্ষে।

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে প্রতিদ্বন্দ্বিতার অসংখ্য স্মরণীয় অধ্যায় রয়েছে। এর মধ্যে অন্যতম ২০০২ বিশ্বকাপের সেই ম্যাচ, যেখানে বেকহ্যামের পেনাল্টি গোলে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল ইংল্যান্ড। সেই পরাজয় আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রায় বড় ধাক্কা হয়ে আসে এবং শেষ পর্যন্ত দলটি গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়।

পাপ্পু/অন্তরা/

ইংল্যান্ড দলে কোনো বিভক্তি নেই: কেইন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:২৭ পিএম
ইংল্যান্ড দলে কোনো বিভক্তি নেই: কেইন
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে ইংল্যান্ড দলে বিভক্তির গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অধিনায়ক হ্যারি কেইন। তার দাবি, দলের ঐক্যই ইংল্যান্ডকে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে দিয়েছে।

নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে ২-১ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ইংল্যান্ড। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছিলেন কোচ থমাস টুখেল। তিনি জানিয়েছিলেন, দল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি।

টুখেলের এমন মন্তব্যের পর প্রতিক্রিয়া জানান জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই তারকা বলেছিলেন, মিয়ামির তীব্র গরম ও কঠিন আবহাওয়ায় খেলার বাস্তব অভিজ্ঞতা না থাকার কারণেই হয়তো টুখেল এমন মন্তব্য করেছেন। বেলিংহামের বক্তব্যের পরই ইংল্যান্ড শিবিরে মতবিরোধের গুঞ্জন শুরু হয়।

তবে সেই গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কেইন। বিবিসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ম্যাচ শেষ হওয়ার মাত্র কয়েক মিনিট পর আবেগপূর্ণ পরিস্থিতিতে বেলিংহামকে প্রশ্ন করা হয়েছিল। একই সময়ে কোচ কী বলেছেন, সেটিও সে পুরোপুরি জানত না। তাই তার মন্তব্যকে অন্যভাবে দেখার কোনো কারণ নেই।

কেইন বলেন, ‘আমরা মাঠে খুব কঠিন একটি লড়াই করে এসেছি। বড় টুর্নামেন্টে ইংল্যান্ড দলকে ঘিরে বিভক্তির গল্প তৈরি করা সহজ, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমাদের শক্তি হলো ঐক্য। আর এই ঐক্যের পেছনে খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও সাপোর্ট স্টাফদেরও বড় অবদান রয়েছে।’

ইংল্যান্ড অধিনায়ক আরও বলেন, ‘তিনি যা বলেন, মন থেকেই বলেন। আমরা বুঝি তিনি কী বোঝাতে চান এবং তার পরিকল্পনার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। দলের মানসিক দৃঢ়তা নিয়ে তিনি সবসময় ইতিবাচক। এই মানসিকতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

পাপ্পু/অন্তরা/

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের টিকিট ফ্রান্স-স্পেন ম্যাচের দ্বিগুণেরও বেশি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০২:২৩ পিএম
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের টিকিট ফ্রান্স-স্পেন ম্যাচের দ্বিগুণেরও বেশি
ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপের সেমিফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। মাঠের লড়াই শুরুর আগেই টিকিটের বাজারে দেখা দিয়েছে বড় ধরনের মূল্য ব্যবধান। ফ্রান্স-স্পেন সেমিফাইনালের তুলনায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম দ্বিগুণেরও বেশি।

টিকিট ট্র্যাকিং প্রতিষ্ঠান টিকিট ডাটা ডটকম এর তথ্য অনুযায়ী, ফ্রান্স ও স্পেনের সেমিফাইনাল ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ১ হাজার ৩২৫ মার্কিন ডলার। শেষ তিন দিনে এ ম্যাচের টিকিটের দাম প্রায় ২৬ শতাংশ কমেছে।

অন্যদিকে, আটলান্টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও শক্তি ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনালের টিকিটের দাম পৌঁছেছে ২ হাজার ৮৪১ মার্কিন ডলারে। শেষ তিন দিনে এই ম্যাচের টিকিটের মূল্য প্রায় ৩৪ শতাংশ বেড়েছে। শনিবার দাম সর্বোচ্চ ২ হাজার ৯৬৬ ডলারে উঠলেও পরে কিছুটা কমে আসে।

বিশ্লেষকদের মতে, আর্জেন্টিনার বিশ্বব্যাপি প্রচুর সমর্থক থাকায় এবং আটলান্টায় শক্তিশালী আর্জেন্টাইন কমিউনিটির উপস্থিতি টিকিটের চাহিদা বাড়িয়ে দিয়েছে। ফলে এই ম্যাচের টিকিটের মূল্য অন্যান্য ম্যাচের তুলনায় অনেক বেশি।

এদিকে মায়ামিতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকিটের বর্তমান মূল্য ১ হাজার ৫৪৩ ডলার, যা আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের তুলনায় প্রায় অর্ধেক।

নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম বর্তমানে ৬ হাজার ৭৬০ মার্কিন ডলারে স্থির রয়েছে। যদিও গত ৭২ ঘণ্টায় এর মূল্য প্রায় ৬ শতাংশ কমেছে।

পাপ্পু/অন্তরা/

মেসিকে নয়, নিজেদের শান্ত রাখাই লক্ষ্য ইংল্যান্ডের: জর্ডান পিকফোর্ড

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৫৮ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০২:০১ পিএম
মেসিকে নয়, নিজেদের শান্ত রাখাই লক্ষ্য ইংল্যান্ডের: জর্ডান পিকফোর্ড
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। প্রতিপক্ষ দলে লিওনেল মেসির মতো কিংবদন্তি ফুটবলার থাকলেও তাকে ঘিরে বাড়তি চিন্তায় নেই থমাস টুখেলের শিষ্যরা। বরং আবেগ নিয়ন্ত্রণে রেখে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নেই জোর দিচ্ছে ইংলিশরা। এমনটাই জানিয়েছেন দলের অভিজ্ঞ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল। ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপার আরও এক ধাপ কাছে পৌঁছানোর সুযোগ পেয়েছে ইংল্যান্ড। তবে সেই স্বপ্ন পূরণে তাদের সামনে সবচেয়ে বড় বাধা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

লিওনেল মেসিকে নিয়ে বাড়তি আলোচনা হলেও ইংল্যান্ড নিজেদের শক্তির ওপরই আস্থা রাখছে বলে জানান পিকফোর্ড।

তার ভাষ্যে, ‘মেসিকে নিয়ে সবাই কথা বলবে, কারণ সে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু আমাদের দলেও আক্রমণ, রক্ষণ ও সামগ্রিক ভারসাম্যে অসাধারণ প্রতিভা রয়েছে। বুধবার মাঠে আমাদের সেটিই প্রমাণ করতে হবে।’

তিনি সতর্ক করে বলেন, ‘শুধু মেসিকে ঘিরে পরিকল্পনা করলে চলবে না। আর্জেন্টিনা একটি পরিপূর্ণ দল এবং তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবে আমাদেরও আক্রমণে বৈচিত্র্য আছে, রক্ষণও শক্ত। দলগত সংহতি ও লড়াইয়ের মানসিকতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

১৯৮৬ সালের ‘হ্যান্ড অব গড’ থেকে শুরু করে ১৯৯৮ সালের বেকহ্যামের লাল কার্ড-ইংল্যান্ড ও আর্জেন্টিনার লড়াই বরাবরই উত্তেজনাপূর্ণ। তবে বর্তমান ইংল্যান্ড দল অতীতের স্মৃতি নয়, বর্তমানের চ্যালেঞ্জেই মনোযোগী।

পিকফোর্ড বলেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য হলো নিজেদের সেরাটা দিয়ে আরেকটি শীর্ষ দলকে হারানো। এটি ফাইনালে ওঠার লড়াই। ম্যাচ ৯০ মিনিট, ১২০ মিনিট কিংবা টাইব্রেকার-যেভাবেই গড়াক, আমরা প্রস্তুত। মাঠে যে দল ভালো খেলবে, তারাই জিতবে।

পাপ্পু/অন্তরা

আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে স্বস্তি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম
আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে স্বস্তি
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের জন্য সুখবর। অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার ডেক্লান রাইস। ইংল্যান্ড শিবিরের আশা, গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই মাঠে নামতে পারবেন আর্সেনাল তারকা।

ভাইরাসজনিত অসুস্থতার কারণে নকআউট পর্বের আগে দুটি অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি রাইস। একই সঙ্গে পুরো টুর্নামেন্টজুড়েই তিনি হ্যামস্ট্রিং ও পিঠের সমস্যায় ভুগছিলেন। এর প্রভাব পড়ে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও। ওই ম্যাচে তিনি মাত্র ৪৫ মিনিট খেলেই মাঠ ছাড়েন।

ম্যাচ শেষে কোচ টমাস টুখেল বলেন, ‘গত তিন দিন ডেক্লান বেশ ভুগেছে। বেশিরভাগ সময় তাকে বিছানায় কাটাতে হয়েছে। আমি জানতাম, সে পুরো ৯০ মিনিট খেলতে পারবে না।’

তবে এরপর থেকে রাইসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। যদিও তাকে নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবুও আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে তার মাঠে নামার ব্যাপারে ইংল্যান্ড শিবির বেশ আশাবাদী।

এদিকে নরওয়ের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছেড়ে যাওয়া নিকো ও'রাইলি ও এজরি কোনসার শারীরিক অবস্থাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মেডিকেল টিম। অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ে টান থাকলেও কোয়ার্টার ফাইনালে পুরো ১২০ মিনিট খেলেছেন ডিফেন্ডার মার্ক গেহি।

তবে মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে লাল কার্ড দেখায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করছেন জারেলে কোয়ানসা। ফলে আর্জেন্টিনার বিপক্ষেও তাকে পাচ্ছে না ইংল্যান্ড।

পাপ্পু/অন্তরা/