ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
সেমিফাইনালের আগে ফের আলোচনায় স্কালোনি-বেকহ্যামের পুরোনো দ্বন্দ্ব এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ইংল্যান্ড দলে কোনো বিভক্তি নেই: কেইন ঈশ্বরগঞ্জে ফায়ার সার্ভিস অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রোডাক্ট ম্যানেজার ও প্রজেক্ট ম্যানেজারের কাজের মধ্যে পার্থক্য আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের টিকিট ফ্রান্স-স্পেন ম্যাচের দ্বিগুণেরও বেশি পানি কমলেও কমেনি কষ্ট, চকরিয়া-মাতামুহুরীতে তীব্র খাদ্য ও পানির সংকট রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ জিতলে সোনার চেইন দুর্নীতির শিকারে শীর্ষে ময়মনসিংহ, ঘুষে খুলনা: টিআইবি মেসিকে নয়, নিজেদের শান্ত রাখাই লক্ষ্য ইংল্যান্ডের: জর্ডান পিকফোর্ড আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে স্বস্তি পানি কমতেই ভেসে উঠছে ক্ষতচিহ্ন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সুন্দরবনের ডাকাত ছোট জাহাঙ্গীরসহ ২৭ জনের আত্মসমর্পণ বেরোবিতে র‍্যাগিং ঠেকাতে নেই কার্যকর পদক্ষেপ ‘ফেভারিট শেফ’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি মাদিহা বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ১১০৪ এখনো কোটায় ভর্তি আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে কর্ণফুলীতে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে সব নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা ফ্রান্সের বিপক্ষে নিজেদের খেলাই খেলতে চায় স্পেন এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় পড়া চলছে সেমিফাইনালের আগে স্পেনই ফেবারিট: দেশম কক্সবাজারে পাহাড় কাটার বিরুদ্ধে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কঠোর অবস্থান খাদ্য অধ্যায়ের ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া দলিলে ৩০০ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ ফ্রান্সের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলবে স্পেন: দে লা ফুয়েন্তে মাথা ন্যাড়ার ভিডিও: বিয়ের চাপ নয়, তরুণী জানালেন আসল কারণ

বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৩৮ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম
বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
ছবি: খবরের কাগজ

শেখ হাসিনা দেশে ফিরে আদালতে মামলার মুখোমুখি হবেন এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই তার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ বলেন, ‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় ডিসেম্বরে আসবেন বলে তিনি যে ঘোষণা দিয়েছেন, সেটিকে সরকারের পক্ষ থেকে স্বাগত জানাই। তিনি আসবেন, মামলা ফেস করবেন।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘আইসিটিতে অবজারভার রাখার ব্যবস্থা রয়েছে, সেখানে ভিডিও ক্যামেরা রাখা যায়। আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন যে তিনি অপরাধী নন, আদালত যদি তাকে অন্য কোনো শাস্তি দেন বা খালাস দেয়, সেটাই হবে। সরকার চায় বিচার নিশ্চিত করতে। এজন্যই শেখ হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই।’

সংবিধান সংশোধন ও সংস্কারের মধ্যে মূলত শব্দগত পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘সংশোধনীর মাধ্যমেই রাষ্ট্রব্যবস্থা ও সংবিধানের গুরুত্বপূর্ণ কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। তবে কতটুকু পরিবর্তন হবে এবং কোন কোন বিষয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরি হবে, সেটিই মূল প্রশ্ন।’

জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন এবং এতে বিরোধীদলের সদস্যের নাম না থাকার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘বিরোধীদলের উচিত কমিটির আলোচনায় অংশ নেয়া এবং তাদের প্রস্তাব সংসদের ভেতরে তুলে ধরা।’

তিনি বলেন, ‘সংবিধান সংশোধন নাকি সংস্কার, এটি মূলত শব্দের বিষয়। আসল প্রশ্ন হলো, আমরা কতটুকু পরিবর্তন করতে চাই। সংশোধনীর মাধ্যমেই সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের বহু অংশে পরিবর্তন আনা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়। পরে আদালতের রায়ে ওই সংশোধনীর কয়েকটি অংশ বাতিল হয়েছে।’

বর্তমান সরকার জুলাইকে নিশ্চিতভাবে ধারণ করে। জুলাইয়ে গণ-অভ্যুত্থান যে স্পিরিটের কারণে হয়েছে, সরকার তা মানুষের কাছে ছড়িয়ে দিতে চায় জানিয়ে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেটার ভিত্তিতেই কাজ করবে সরকার। সনদের যে সব ক্ষেত্রে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো বিবেচনায় নেওয়া হবে না।’

বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পর্যন্ত সাতটি জেলার ৫৯টি উপজেলা বন্যাকবলিত। বন্যায় ১ লাখ ৫৫ হাজার পরিবার পানিবন্দি হয়েছে। এ পর্যন্ত ৫৪ জন মানুষ বন্যায় মারা গেছেন।’

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্লান্ট তৈরির প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘ঢাকা শহরে দৈনিক ৩ হাজার টন বর্জ্য থেকে আমিন বাজারে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ উৎপাদন প্লান্ট তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। বর্জ্য বিদ্যুৎ বিনিয়োগ করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা ২০২৮ সাল বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।’

অমিয়/

দুর্নীতির শিকারে শীর্ষে ময়মনসিংহ, ঘুষে খুলনা: টিআইবি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৫৯ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০২:২৩ পিএম
দুর্নীতির শিকারে শীর্ষে ময়মনসিংহ, ঘুষে খুলনা: টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

দেশের সেবা খাতে বিভাগভেদে দুর্নীতির চিত্র বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির ‘সেবাখাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ ২০২৫’ এর ফলাফলে দেখা গেছে, সেবা নিতে গিয়ে দেশের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হচ্ছেন ময়মনসিংহ বিভাগের মানুষ। অন্যদিকে, সেবা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘুষ দিতে বাধ্য হচ্ছেন খুলনা বিভাগের সাধারণ নাগরিকেরা।

টিআইবির প্রতিবেদন অনুযায়ী, জাতীয়ভাবে দেশের ৮১ দশমিক ৬ শতাংশ মানুষ দুর্নীতির শিকার এবং ৬৩.৬ শতাংশ মানুষ বিভিন্ন সেবার বিনিময়ে ঘুষ দিতে বাধ্য হচ্ছেন।

বিভাগভিত্তিক দুর্নীতি ও ঘুষের হারের তুলনামূলক চিত্র:

প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের ৮টি বিভাগে দুর্নীতি এবং ঘুষের শিকার পরিবারের শতকরা হার নিম্নরূপ-

ময়মনসিংহ: বিভাগে সবচেয়ে বেশি ৮৮ দশমিক ৯ শতাংশ পরিবার দুর্নীতির শিকার হয়েছেন এবং এখানে ঘুষের শিকার হয়েছেন ৬৬ দশমিক ৬ শতাংশ মানুষ।

খুলনা: এই বিভাগে দুর্নীতির হার ৮৮ দশমিক ০ শতাংশ এবং দেশের সর্বোচ্চ ৭৩ দশমিক ৬ শতাংশ মানুষ এখানে ঘুষের শিকার হয়েছেন।

বরিশাল: বরিশাল বিভাগে দুর্নীতির শিকার ৮৭ দশমিক ৬ শতাংশ এবং ঘুষের শিকার ৬৯ দশমিক ১ শতাংশ সেবাগ্রহীতা।

রংপুর: এই বিভাগে দুর্নীতির শিকার ৮৫ দশমিক ৭ শতাংশ ও ঘুষের শিকার ৬২ দশমিক ৮ শতাংশ মানুষ।

ঢাকা: রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দুর্নীতির হার ৮০ দশমিক ১ শতাংশ এবং ঘুষের শিকার হয়েছেন ৬৩ দশমিক ৯ শতাংশ বাসিন্দা।

চট্টগ্রাম: বন্দরনগরী বিভাগে দুর্নীতির শিকার ৭৯ দশমিক ৪ শতাংশ এবং ঘুষের শিকার ৫৯ দশমিক ৪ শতাংশ মানুষ।

সিলেট: এই বিভাগে দুর্নীতির হার ৭৯ দশমিক ৩ শতাংশ এবং ঘুষের শিকারের হার ৫৮ দশমিক ৯ শতাংশ।

রাজশাহী: তুলনামূলক কম হলেও রাজশাহী বিভাগে দুর্নীতির শিকার ৭২ দশমিক ৯ শতাংশ এবং ঘুষের শিকার হয়েছেন ৫৮ দশমিক ৮ শতাংশ সাধারণ মানুষ।

সংবাদ সম্মেলনে টিআইবি জানায়, সেবা খাতের এই চিত্র প্রমাণ করে যে এখনো দেশের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হয়নি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছে সংস্থাটি।

আজহার/

বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৩৮ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম
বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
ছবি: খবরের কাগজ

শেখ হাসিনা দেশে ফিরে আদালতে মামলার মুখোমুখি হবেন এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই তার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ বলেন, ‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় ডিসেম্বরে আসবেন বলে তিনি যে ঘোষণা দিয়েছেন, সেটিকে সরকারের পক্ষ থেকে স্বাগত জানাই। তিনি আসবেন, মামলা ফেস করবেন।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘আইসিটিতে অবজারভার রাখার ব্যবস্থা রয়েছে, সেখানে ভিডিও ক্যামেরা রাখা যায়। আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন যে তিনি অপরাধী নন, আদালত যদি তাকে অন্য কোনো শাস্তি দেন বা খালাস দেয়, সেটাই হবে। সরকার চায় বিচার নিশ্চিত করতে। এজন্যই শেখ হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই।’

সংবিধান সংশোধন ও সংস্কারের মধ্যে মূলত শব্দগত পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘সংশোধনীর মাধ্যমেই রাষ্ট্রব্যবস্থা ও সংবিধানের গুরুত্বপূর্ণ কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। তবে কতটুকু পরিবর্তন হবে এবং কোন কোন বিষয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরি হবে, সেটিই মূল প্রশ্ন।’

জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠন এবং এতে বিরোধীদলের সদস্যের নাম না থাকার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘বিরোধীদলের উচিত কমিটির আলোচনায় অংশ নেয়া এবং তাদের প্রস্তাব সংসদের ভেতরে তুলে ধরা।’

তিনি বলেন, ‘সংবিধান সংশোধন নাকি সংস্কার, এটি মূলত শব্দের বিষয়। আসল প্রশ্ন হলো, আমরা কতটুকু পরিবর্তন করতে চাই। সংশোধনীর মাধ্যমেই সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের বহু অংশে পরিবর্তন আনা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়। পরে আদালতের রায়ে ওই সংশোধনীর কয়েকটি অংশ বাতিল হয়েছে।’

বর্তমান সরকার জুলাইকে নিশ্চিতভাবে ধারণ করে। জুলাইয়ে গণ-অভ্যুত্থান যে স্পিরিটের কারণে হয়েছে, সরকার তা মানুষের কাছে ছড়িয়ে দিতে চায় জানিয়ে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেটার ভিত্তিতেই কাজ করবে সরকার। সনদের যে সব ক্ষেত্রে বিএনপির নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো বিবেচনায় নেওয়া হবে না।’

বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সব সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পর্যন্ত সাতটি জেলার ৫৯টি উপজেলা বন্যাকবলিত। বন্যায় ১ লাখ ৫৫ হাজার পরিবার পানিবন্দি হয়েছে। এ পর্যন্ত ৫৪ জন মানুষ বন্যায় মারা গেছেন।’

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্লান্ট তৈরির প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘ঢাকা শহরে দৈনিক ৩ হাজার টন বর্জ্য থেকে আমিন বাজারে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ উৎপাদন প্লান্ট তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। বর্জ্য বিদ্যুৎ বিনিয়োগ করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, যা ২০২৮ সাল বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।’

অমিয়/

কক্সবাজারে পাহাড় কাটার বিরুদ্ধে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কঠোর অবস্থান

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:৪১ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০১:১০ পিএম
কক্সবাজারে পাহাড় কাটার বিরুদ্ধে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কঠোর অবস্থান
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে পাহাড়খেকোদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ  প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (১৪ জুলাই) কক্সবাজারের ঝিলংজায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করার সময় তিনি বলেন, ‘পাহাড় ধ্বংসকারীরা যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, অতীতে যেভাবে নির্বিচারে পাহাড় কাটা হয়েছে, বর্তমান সরকারের আমলে তা আর চলবে না। পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোথাও স্লুইস গেট বন্ধ রেখে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করা হয়ে থাকলে, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

নির্বাচিত সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের অবকাঠামো সংস্কার করা হবে। পাশাপাশি কৃষি, মৎস্য, গবাদিপশু ও বসতবাড়ির ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, বন্যার পানি পুরোপুরি নেমে যাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরগুলো ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই শুরু হবে পূর্ণাঙ্গ পুনর্বাসন কার্যক্রম।

এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, জেলা প্রশাসক মো. আ মান্নান, পুলিশ কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তারেকুর রহমান/খাদিজা রুমি/

কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:১৪ পিএম
কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা জানাতে দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে রওনা হন।

স্পিকারের এ সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। সফরকালে স্পিকার কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাতারের বর্তমান আমিরের কাছে শোকবার্তা হস্তান্তর করবেন এবং আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দোহা সফর শেষে স্পিকার আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) দেশে ফিরবেন। তবে সফরসঙ্গী পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির দোহা থেকে সংক্ষিপ্ত সফরে সংযুক্ত আরব আমিরাত যাবেন এবং সেখান থেকে বুধবার (১৫ জুলাই) দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি রবিবার (১২ জুলাই) ৭৪ বছর বয়সে মারা যান। কাতারের আমিরের কার্যালয় এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে ক্ষমতা হস্তান্তরের পর তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানি বর্তমান আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ সরকার আগামী ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে।

এলিস/অন্তরা/

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর একাধিক জায়গায় সড়ক অবরোধ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:০২ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০২:৩৯ পিএম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর একাধিক জায়গায় সড়ক অবরোধ
ছবি: খবরের কাগজ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে- এমন অভিযোগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনর পদত্যাগের দাবিতে রাজধানীর একাধিক জায়গায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এবং সায়েন্সল্যাব মোড়ে পরীক্ষার্থীরা রাস্তা অবরোধ করে এ বিক্ষোভ শুরু করেন।

পূর্বঘোষণা অনুযায়ী তারা এ বিক্ষোভ কর্মসূচি করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা ‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’, ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের সমস্যাগুলো বিবেচনা না করে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। এ কারণে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তারা।

এদিন রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব মোড় ছাড়াও মিরপুরেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন পরীক্ষার্থীরা। পাশাপাশি ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, ‍কুমিল্লা, চট্টগ্রাম বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেক শিক্ষার্থীকে পানি, কাদা পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে। কেউ কেউ নৌকায় করে কেন্দ্রে পৌঁছেছেন। এতে পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে।

তারা বলেন, ‘যতদিন জলাবদ্ধতা থাকবে, যতদিন বন্যা পরিস্থিতি থাকবে এবং আবহাওয়া পরীক্ষার অনুকূলে না আসবে, ততদিন পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়েছিলাম। কিন্তু শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনা করেননি।’

শিক্ষার্থীরা জানান, তারা মোট আট দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- শিক্ষামন্ত্রীকে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে, পরীক্ষা নিয়ে কোনো ধরনের ‘গবেষণা’ বন্ধ করতে হবে, দেশের পরিস্থিতি ও পরীক্ষা কেন্দ্র উপযোগী না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুলের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ক্ষমা চাওয়া এবং সংশ্লিষ্ট বিষয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নম্বর দেওয়া, শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব রাখা যাবে না, ভবিষ্যৎ পরীক্ষার প্রশ্নপত্র শিক্ষার্থীদের সারা বছরের পাঠ্যক্রম অনুযায়ী তৈরি করতে হবে এবং সরকারকে পরীক্ষা ব্যবস্থার পরিবর্তনের পাশাপাশি পুরো শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নজর দিতে হবে।

তবে প্রধান তিনটি দাবি হলো- পরীক্ষা নেওয়ার উপযোগী পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নের ভুলের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নম্বর দেওয়া এবং পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন করা।

সবশেষ তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো মেনে নেওয়া না হলে তাদের একমাত্র দাবি থাকবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

অমিয়/