ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, রাঙামাটির ৬ উপজেলায় বন্যার শঙ্কা সাতকানিয়ায় বন্যার্তদের পাশে দাঁড়াল সিস্টেম গ্রুপ সংসদের বিভিন্ন কক্ষে ছাদ দিয়ে পানি পড়ার অভিযোগ হুইপের তিস্তার পানি বিপৎসীমার ওপরে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা বঙ্গোপসাগরে ট্রলারডুবে কুতুবদিয়ার ৫ জেলে নিখোঁজ বৃষ্টির সময় কেন দোয়া ফিরিয়ে দেওয়া হয় না? বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ দেখলেন প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই: জ্বালানি প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি ফোটানোর গল্প বিদেশি বিনিয়োগে অনুকূল পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী সাতকানিয়ায় বন্যায় ১০০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি চা-শিল্পের সংকট ও টেকসই উন্নয়নের পথ নাগেশ্বরীতে এইচএসসিতে ধার করা ট্যাগ অফিসারে পরীক্ষা! হাসপাতালের নিকৃষ্ট সিন্ডিকেট নির্মূল করুন ডিজিটাল জুয়ার মরণফাঁদ মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হত্যাযজ্ঞ এবং ট্রাম্পের হাসি ফরিদপুরে বৃষ্টির মধ্যে গাছের নিচে আশ্রয়, বজ্রপাতে নিহত ১ ১৫ হাসপাতালে হেমাটোলজি মেশিন দিল 'ইজিমেড ইন্টারন্যাশনাল লিমিটেড' বন্যার্তদের পাশে তৌসিফ, দিলেন আর্থিক সহায়তা বদ্বীপ থেকে ডিজিটাল ক্যানভাস: বাংলাদেশি লোকশিল্পের রূপান্তর স্পেন জাতীয় ফুটবল দলকে কেন বলা হয় ‘লা রোজা’? ম্যাচ বিরতিতে বারবার কুলকুচি কেন করেন ফুটবলাররা? জাহিদ হাসানের ‘পথহারা মন’ ধোলাইখালে সড়ক ধসে যান চলাচল বন্ধ ডাকসুর ভিপিসহ ছাত্রশিবির ছাড়লেন কেন্দ্রীয় ৯ নেতা ফ্রান্সকে কেন লে ব্লুজ বলা হয়? ইংল্যান্ড–আর্জেন্টিনা সেমিফাইনাল ঘিরে আটলান্টায় কঠোর নিরাপত্তা জয়পুরহাটে মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় বৃদ্ধের মৃত্যুদণ্ড মাইকেল অলিভার ও অ্যান্টনি টেলর কেনো আর ম্যাচ পরিচালনা করতে পারবেন না? বন্যাদুর্গত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

বিদেশি বিনিয়োগে অনুকূল পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম
বিদেশি বিনিয়োগে অনুকূল পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন (Kim Ji-joon) ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য একটি আস্থাশীল ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, ‘বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার আরও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে কর কাঠামোকে আরও প্রতিযোগিতামূলক করা, প্রয়োজনীয় প্রণোদনা ও সুবিধা প্রদানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সরকারের লক্ষ্য বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করা।’

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন (Kim Ji-joon) সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ডিজিটাল সেবার সুবিধা পৌঁছে দেওয়া। ডিজিটাল সংযোগ সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের নাগালের মধ্যে স্মার্ট ডিভাইস নিশ্চিত করতেও সরকার কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘মোবাইল ফোন উৎপাদন ও প্রযুক্তি শিল্পকে সরকার জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে। দেশীয় উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি খাতের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান করা হবে। বাংলাদেশকে স্মার্ট ডিভাইস উৎপাদন ও প্রযুক্তি বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্রে পরিণত করাই সরকারের লক্ষ্য।’

রাষ্ট্রদূত কিম জি-জুন বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার প্রশংসা করার পাশাপাশি বিদেশি  বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি ও সহজতর ভিসা ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। এতে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ সহজ হবে বলে তিনি মত প্রকাশ করেন।

ভিসা সংক্রান্ত বিষয়ে মন্ত্রী বলেন, ‘সরকার বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে কাজ করছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত সংস্কার গ্রহণ করা হবে, যাতে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা আরও সহজ হয়।’

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, কোরিয়ান দূতাবাসের প্রথম সচিব লি নামসু (Lee Namsoo) এবং স্যামসাং ইলেকট্রনিক্স-এর কান্ট্রি ম্যানেজার জাংমিন জং (Jungmin Jung) উপস্থিত ছিলেন।

আলী/রিফাত/

সংসদের বিভিন্ন কক্ষে ছাদ দিয়ে পানি পড়ার অভিযোগ হুইপের

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম
সংসদের বিভিন্ন কক্ষে ছাদ দিয়ে পানি পড়ার অভিযোগ হুইপের
বাংলাদেশের জাতীয় সংসদ। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবনের বিভিন্ন কক্ষ ও পবিত্র মসজিদের ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সরকারি দলের হুইপ জি কে গউছ। এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে স্পিকারের দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকারও সংসদ ভবনের আবাসিক কক্ষে নিজের ঘরের ছাদ চুইয়ে পানি পড়ার কথা তুলে ধরেন।

সোমবার (১৩ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৩তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি সংসদের নজরে আনেন হুইপ গউছ। 

তিনি বলেন, সংসদ ভবনের ওপরের তলায় থাকা মসজিদে ছাদ ফেটে বৃষ্টির পানি পড়ছে। পরিস্থিতি সামাল দিতে সেখানে সারিবদ্ধভাবে বালতি রাখা হয়েছে। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদনকারী সংসদ ভবনের এমন অবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি দ্রুত সংস্কারের দাবি জানান।

এর জবাবে ডেপুটি স্পিকার বলেন, সংসদ ভবনের ছাদ থেকে পানি পড়ার বিষয়টি তিনিও জানেন। রসিকতার ছলে তিনি বলেন, বৃষ্টির দিনে তার নিজের ঘরের ছাদ থেকেও পানি পড়ে, তাই বাটি দিয়ে পানি আটকাতে হয়।

পরে চিফ হুইপ জানান, বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে এবং ভবনের যে-সব স্থানে পানি পড়ছে, সেগুলোর মেরামতকাজ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডেপুটি স্পিকারের আহ্বানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীও সংসদে জানান, ভবনের ছাদ সংস্কারে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দ্রুতই পানি পড়ার সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

এলিস/নাঈম

বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ দেখলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:৫৫ পিএম
বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ দেখলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের পর এবার বরিশাল জেলার রহমতপুরে সেনাবাহিনীর ‘গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬’ কার্যক্রম সরাসরি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়ার দায়িত্বপূর্ণ ওই এলাকায় প্রশিক্ষণ কার্যক্রম দেখতে যান প্রধানমন্ত্রী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকায় পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ৭ পদাতিক ডিভিশনের জিওসি ও বরিশালের এরিয়া কমান্ডার এরিয়া মেজর জেনারেল এম খায়ের উদ্দীন তাকে অভ্যর্থনা জানান। 

আইএসপিআর জানিয়েছে, পরিদর্শনকালে প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান, রণকৌশলের প্রয়োগ, মৌখিক আদেশ, উদ্ভাবিত বিভিন্ন সমরাস্ত্র প্রযুক্তির ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সেনাসদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় এবং চলমান প্রশিক্ষণের মান, পেশাদারত্ব ও অভিযানিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। 

পরে সেনাসদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দেশের জনগণের গভীর আস্থার কথা উল্লেখ করেন। তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম ও ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাবুগঞ্জের বিস্তীর্ণ জঙ্গলজুড়ে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, গোপন চলাচল, প্রতিরক্ষামূলক অবস্থান, কৌশলগত অগ্রসর হওয়া এবং শত্রুর সম্ভাব্য আক্রমণ মোকাবিলার বিভিন্ন অনুশীলন প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে মহড়ার বিভিন্ন ধাপ এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

বিশ্বের সাম্প্রতিক সংঘাতগুলো একটি বিষয় স্পষ্ট করেছে— ড্রোন এখন আধুনিক যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। ছোট আকারের চালকবিহীন উড়োজাহাজ গোয়েন্দা নজরদারি, লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই বাস্তবতাকে সামনে রেখে মহড়ায় প্রধানমন্ত্রী অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল সিস্টেমের কার্যক্রম প্রত্যক্ষ করেন। সেনা কর্মকর্তারা তাকে এই প্রতিরক্ষা প্রযুক্তির কার্যপদ্ধতি এবং সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে অবহিত করেন।

এর আগে গত ৭ জুলাই মানিকগঞ্জের সিংগাইর এলাকায় সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ‘গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬’ কার্যক্রম সরাসরি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

আলমগীর হোসেন/নাঈম

বন্যাদুর্গত মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:৪২ পিএম
বন্যাদুর্গত মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই: জ্বালানি প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: খবরের কাগজ

বন্যাদুর্গত মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য ব্যক্তিগত উদ্যোগে, রাজনৈতিক কর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বন্যার্তদের কল্যাণে কাজ করছেন। এটা হচ্ছে বাংলাদেশের সৌন্দর্যের সংস্কৃতি। দেশের যেকোনো সংকট মিলেমিশে একসঙ্গে মোকাবেলা করতে হবে। আমি মনে করি এটা দোষারোপের সময় নয়, আমরা প্রতিজন বন্যাদুর্গত মানুষের কাছে পৌঁছাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। হয়তোবা কারো কাছে আগে অথবা কারো কাছে পরে, আমরা পৌঁছাবোই।’

সোমবার (১৩ জুলাই) বেলা ১১টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একটি কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘সরকার যখন আমাকে ত্রাণ ব্যবস্থাপনার তদারকির দায়িত্ব দিয়েছেন তাই, বন্যা শুরুর প্রথম থেকেই আমি জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। জেলা প্রশাসক ও ইউএনও কি কাজ করছেন জেনেছি এবং কি করতে হবে তা নির্দেশনা দিয়েছি। রবিবার সাতকানিয়ার ১৭টি ইউনিয়নের ১১৭টি ওয়ার্ড আমাদের বিবেচনায় রেখেছি। শনিবার রাতেই বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি আমরা অবগত ছিলাম। তারই অংশ হিসেবে উপজেলা প্রশাসন দুর্গতদের শুকনো খাবার পৌঁছে দিয়েছেন। এই তথ্যটা আমাদের অনেকেরই কাছে নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘কারো পক্ষেই বিগত সাত দিনে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো সম্ভব হয়নি এবং কেউ এখনও পৌঁছাতেও পারেনি। পানি কমার সঙ্গে আমরা পুনর্বাসনের কাজ শুরু করব। একজন মানুষও যাতে দুর্ভোগ ও কষ্ট না থাকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তা আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।’

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ, বিমান বাহিনীর চট্টগ্রামের উইং কমান্ডার খায়রুল মামুন, চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বাংলাদেশ সেনাবাহিনীর স্পিডবোর্ডযোগে চট্টগ্রাম-১৪ আসনের সাতকানিয়ার কেঁওচিয়া, ধর্মপুর ও বাজালিয়ার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

আরিফুল ইসলাম/রিফাত/

বিদেশি বিনিয়োগে অনুকূল পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম
বিদেশি বিনিয়োগে অনুকূল পরিবেশ নিশ্চিত করবে সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন (Kim Ji-joon) ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ছবি: সংগৃহীত

বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য একটি আস্থাশীল ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, ‘বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার আরও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে কর কাঠামোকে আরও প্রতিযোগিতামূলক করা, প্রয়োজনীয় প্রণোদনা ও সুবিধা প্রদানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সরকারের লক্ষ্য বাংলাদেশকে বিদেশি বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় গন্তব্যে পরিণত করা।’

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন (Kim Ji-joon) সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ডিজিটাল সেবার সুবিধা পৌঁছে দেওয়া। ডিজিটাল সংযোগ সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের নাগালের মধ্যে স্মার্ট ডিভাইস নিশ্চিত করতেও সরকার কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘মোবাইল ফোন উৎপাদন ও প্রযুক্তি শিল্পকে সরকার জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে। দেশীয় উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি খাতের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান করা হবে। বাংলাদেশকে স্মার্ট ডিভাইস উৎপাদন ও প্রযুক্তি বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্রে পরিণত করাই সরকারের লক্ষ্য।’

রাষ্ট্রদূত কিম জি-জুন বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার প্রশংসা করার পাশাপাশি বিদেশি  বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি ও সহজতর ভিসা ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। এতে বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হবে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ সহজ হবে বলে তিনি মত প্রকাশ করেন।

ভিসা সংক্রান্ত বিষয়ে মন্ত্রী বলেন, ‘সরকার বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করতে কাজ করছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত সংস্কার গ্রহণ করা হবে, যাতে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনা আরও সহজ হয়।’

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণ এবং যৌথ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, কোরিয়ান দূতাবাসের প্রথম সচিব লি নামসু (Lee Namsoo) এবং স্যামসাং ইলেকট্রনিক্স-এর কান্ট্রি ম্যানেজার জাংমিন জং (Jungmin Jung) উপস্থিত ছিলেন।

আলী/রিফাত/

ধোলাইখালে সড়ক ধসে যান চলাচল বন্ধ

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম
ধোলাইখালে সড়ক ধসে যান চলাচল বন্ধ
সড়ক ধসে বন্ধ হয়ে গেল যান চলাচল। ছবি: ইন্দ্রজিৎ কুমার ঘোষ, খবরের কাগজ।

রাজধানীর ধোলাইখালের সড়ক ধসে পড়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেণ এ রোডে যাতায়াতকারী যাত্রীরা। 

সোমবার (১৩ জুলাই) ধোলাইখাল এলাকার রায়সাহেব বাজার থেকে মুরগিটোলামুখী সড়কের আইল্যান্ডঘেঁষা একটি অংশ সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। 

এ ঘটনায় যান চলাচল না করার জন্য নির্দেশনা দিয়ে ব্যারিকেড দিয়েছে সিটি কর্পোরেশন। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, রবিবার বিকেলে বৃষ্টি চলাকালে এই রাস্তা ভেঙে পড়ে। এরপর স্থানীয়রা কর্তৃপক্ষকে খবর দিলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

ধোলাইখালের এ রোড দিয়ে যাতায়াত করে যাত্রাবাড়ী-ডেমরাসহ বিভিন্ন রোডের যাত্রীরা। এ ছাড়াও সায়দাবাদ থেকে ছেড়ে যাওয়া বরিশালের বিভিন্ন জেলার বাস এই রোড দিয়ে যাতায়াত করে। রাস্তাধসে বিপাকে পড়েছে আশেপাশের কুরিয়ার সার্ভিসগুলোও। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বলছে, ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) পুরোনো পানির পাইপে লিকেজ থেকে মাটি সরে যাওয়ায় এ ধসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে কাজ শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দা আলমগীর মিয়া বলেন, এই রাস্তার কাজ কয়েকদিন আগেই শেষ হয়েছে আর এটা এর মধ্যেই ভেঙে গেছে। আমরা প্রশাসনকে খবর দিয়েছি। তারা এসে কাজ করছে।

ডেমরাগামী যাত্রী গোলাম কবির বলেন, সকালে প্রচুর জ্যামে দয়াগুঞ্জ থেকে হেটেই অফিসে এসেছি, এখন এই রোড বন্ধ। দ্রুত ঠিক না হলে তো আমাদের বেশ ভোগান্তি হবে। 

এ বিষয়ে ডিএসসিসির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. তারেক হোসেন বলেন, সড়কের নিচের মাটি সরে যাওয়ায় একটি অংশ হেলে পড়ে ধসের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াসার প্রায় ২০ থেকে ৩০ বছর পুরোনো পানির পাইপে লিকেজ থাকায় দীর্ঘদিন ধরে মাটি ক্ষয় হয়েছে। এর ফলে সড়কের নিচে ফাঁপা জায়গা তৈরি হয়ে একপর্যায়ে ধস নামে।

তিনি আরও বলেন, বিষয়টি জানার পরপরই আমরা সংস্কারকাজ শুরু করেছি। মূল মেরামতের কাজ শেষ করতে দুই থেকে তিন দিন লাগবে। তবে কংক্রিটের কিউরিংসহ পুরো কাজ শেষ করে সড়ক পুরোপুরি যান চলাচলের উপযোগী করতে প্রায় ১০ দিন সময় লাগতে পারে। এখন পুরো রাস্তা বন্ধ রাখা হয়েছে। তবে জনদুর্ভোগ কমাতে পুরো সড়ক বন্ধ রাখা হবে না। এক পাশ দিয়ে যান চলাচল সচল রেখে অন্য পাশে মেরামতের কাজ চালানো হবে।

মুজাহিদ বিল্লাহ/নাঈম