ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপে বিরল কীর্তি গড়ল সেমিফাইনালের ৪ দল আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, ফাইনালে কে উঠবে? জানাল সুপারকম্পিউটার ইংল্যান্ডকে ‘অপূর্ণ কাজ’ শেষ করার আহ্বান হ্যারি কেইনের ২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের পরিকল্পনা ফিফার স্পেনকে ভয় পায় না ফ্রান্স: ইব্রাহিমা কোনাতে সামাজিক মাধ্যমে ছড়ানো মরদেহ ভাসানোর খবর গুজব: ইউএনও ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ নতুন বোয়িং, বিনিয়োগ ১৪ হাজার কোটি টাকা সোনারগাঁয়ে বাবা ছেলেকে কুপিয়ে জখম হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের রাজধানীতে দুর্ঘটনার শিকার জবি শিক্ষকদের বাস, আহত  ৩ নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বাস্তুচ্যুতদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬ বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত চট্টগ্রামে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে আহত বিশ্বমঞ্চে ইল্লিয়ীন, ডি-৮ হালাল এক্সপোতে উজ্জ্বল বাংলাদেশের ফ্যাশন ঝিনাইদহে ফি দিতে দেরি, পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হলো শিক্ষার্থীকে ত্রাণ ও সহায়তা নিয়ে বন্যাদুর্গতদের পাশে যুবদল আনোয়ারায় ত্রাণ বিতরণে নাহিদ, বেড়িবাঁধ নির্মাণে লুটপাটের অভিযোগ জমিরউদ্দিন সরকারকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বন্যা পরিস্থিতি: ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ, নিহত ৫১ নাটোরে সরকারি হাসপাতালে নবজাতকের মৃত্যু, চিকিৎসককে মারধর চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি দেড় লাখ যে আমল ৩৬০ জোড়ার সদকা টেলিটক বিক্রি নয়, বরং আপগ্রেড করা হচ্ছে: আইসিটি মন্ত্রী রাজস্ব ফাঁকি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো ছাড় নয়: অর্থমন্ত্রী ওসমানী বিমানবন্দর থেকে যুক্তরাজ্যপ্রবাসী নারী গ্রেপ্তার রাজনীতির প্রতিশ্রুতি বৃক্ষরোপণ ও ভবিষ্যৎ বাংলাদেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশ নেই

আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, ফাইনালে কে উঠবে? জানাল সুপারকম্পিউটার

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:১৫ এএম
আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, ফাইনালে কে উঠবে? জানাল সুপারকম্পিউটার
ছবি: সংগৃহীত

দেখতে দেখতে বিশ্বকাপ শেষের পথে। আর মাত্র তিনটি ম্যাচ শেষেই জানা যাবে বিশ্বচ্যাম্পিয়নদের নাম। শিরোপা নির্ধারণের শেষ লড়াইয়ে এখন টিকে আছে চার দল। এর মধ্যে ফাইনালের টিকিট নিশ্চিত করতে সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত লড়াইয়ের পর শেষ চারে জায়গা করে নেয় দুই দল। অতিরিক্ত সময়ের ম্যাচে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। জুড বেলিংহামের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় থমাস টুখেলের শিষ্যরা। অন্যদিকে, ১০ জনের সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সেমিফাইনালের আগে দুই দলের শক্তি, পারফরম্যান্স ও পরিসংখ্যান বিশ্লেষণ করে সম্ভাব্য ফল জানিয়েছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার।

অপ্টার পূর্বাভাস অনুযায়ী, আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। তবে ম্যাচটি হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, ইংল্যান্ডের ১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপ ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০.৯ শতাংশ। অন্যদিকে, আর্জেন্টিনার সেমিফাইনাল ম্যাচ জয়ের সম্ভাবনা ৪৯.১ শতাংশ। এ ছাড়া ইংল্যান্ডের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ, আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার টানা দ্বিতীয় শিরোপা জয়ের সম্ভাবনা ২০.৬ শতাংশ।

আগামী বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও ইতিহাস বিবেচনায় বলা যায়, সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

এসজি/

বিশ্বকাপে বিরল কীর্তি গড়ল সেমিফাইনালের ৪ দল

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০২:৫০ এএম
বিশ্বকাপে বিরল কীর্তি গড়ল সেমিফাইনালের ৪ দল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। মজার বিষয় হলো, এই চার দলই বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারে রয়েছে। ফিফা ১৯৯২ সালে র‍্যাঙ্কিং চালু করার পর একই বিশ্বকাপের সেমিফাইনালে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের ওঠার ঘটনা এবারই প্রথম।

শুধু র‍্যাঙ্কিংয়ের সেরা চার দলই নয়, সেমিফাইনালে থাকা দলগুলো এর আগে অন্তত একবার করে বিশ্বকাপের শিরোপা জিতেছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাষ্ট্রের আর্লিংটনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরদিন বুধবার (১৫ জুলাই) আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

১৯৯০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের শেষ চার দলই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। এর আগে ১৯৯০ বিশ্বকাপেও এমন দৃশ্য দেখা গিয়েছিল। সেবার শেষ চারে ছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড, তবে তারা একে অপরের মুখোমুখি হয়নি। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেবার ফাইনালে উঠলেও পশ্চিম জার্মানির কাছে হেরে রানার্সআপ হয়।

এবারের বিশ্বকাপে আবারও ২০২২ সালের ফাইনালের পুনরাবৃত্তির সম্ভাবনা রয়েছে। যদি ফ্রান্স ও আর্জেন্টিনা নিজেদের সেমিফাইনাল ম্যাচ জিতে যায়, তাহলে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে দুই দল।

এসজি/

ইংল্যান্ডকে ‘অপূর্ণ কাজ’ শেষ করার আহ্বান হ্যারি কেইনের

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০১:৩৬ এএম
ইংল্যান্ডকে ‘অপূর্ণ কাজ’ শেষ করার আহ্বান হ্যারি কেইনের
হ্যারি কেইন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ডকে নিজেদের ‘অপূর্ণ কাজ’ শেষ করার আহ্বান জানিয়েছেন অধিনায়ক হ্যারি কেইন। তার মতে, গত কয়েক বছরে ধারাবাহিক সাফল্য পেলেও শিরোপা জিততে না পারাই এখন ইংল্যান্ডের সবচেয়ে বড় অপূর্ণতা।

শনিবার (১১ জুলাই) কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে অতিরিক্ত সময়ে নরওয়েকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ইংল্যান্ড। তারা আগামী বুধবার (১৫ জুলাই) সেমিফাইনালে লিওনেল মেসিদের মুখোমুখি হবে।

শেষ তিনটি বিশ্বকাপের মধ্যে এটি ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল। এর আগে ২০১৮ বিশ্বকাপেও শেষ চারে উঠেছিল তারা। পাশাপাশি টানা দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে থ্রি-লায়ন্সরা।

এই সময়টাকে জাতীয় দলের ইতিহাসের অন্যতম সেরা অধ্যায় হিসেবে উল্লেখ করে কেইন বলেন, ‘এটি আমাদের জাতীয় দলের জন্য অত্যন্ত সফল একটি সময়। কিন্তু আমরা এবার শেষ ধাপটি পার হতে চাই। এটিই এখন আমাদের অপূর্ণ অংশ।’

তিনি আরও বলেন, ‘আমরা বারবার সেমিফাইনাল ও ফাইনালে উঠছি। সামনে খুব গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ অপেক্ষা করছে। টুর্নামেন্টে আমাদের আর মাত্র আট দিন বাকি।’

তবে বিশ্বচ্যাম্পিয়ন হতে হলে ইংল্যান্ডকে আরও উন্নতি করতে হবে বলেও স্বীকার করেন কেইন। কারণ সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারলে ফাইনালে মুখোমুখি হতে হবে ফ্রান্স কিংবা স্পেনের মতো শক্তিশালী দলের।

এসজি/

২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের পরিকল্পনা ফিফার

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:৫৪ এএম
২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের পরিকল্পনা ফিফার
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

২০৩০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সুইস সংবাদমাধ্যম ব্লুউইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এবারের বিশ্বকাপ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলোতে বিষয়টি নিয়ে পর্যালোচনা ও আলোচনা করা হবে।’

বিশ্বকাপে দল বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরে ইনফান্তিনো বলেন, এই টুর্নামেন্ট কেবল ইউরোপ বা দক্ষিণ আমেরিকার জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘প্রত্যেক দেশেরই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার সুযোগ থাকা উচিত। এখন বিশ্বব্যাপী দলের মান অনেক বেড়েছে এবং প্রতিনিয়ত তাদের আরও উন্নতি হচ্ছে। ছোট দেশগুলোকে যদি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ না দেওয়া হয়, তাহলে তাদের উন্নতির প্রেরণাও কমে যাবে।’

১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বকাপে ৩২টি দল অংশ নিলেও, চলতি ২০২৬ বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮টি দল খেলছে।

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এবারের আসরের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেন। নির্ধারিত ১০৪ ম্যাচের মধ্যে বাকি রয়েছে দুটি সেমিফাইনাল ও ফাইনাল।

ইনফান্তিনোর মতে, ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন ইতোমধ্যেই বড় সাফল্য প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, ‘প্রতিটি দলই উচ্চমানের ফুটবল খেলেছে। সব মহাদেশের দলই গোল করেছে এবং অন্তত একটি করে পয়েন্ট অর্জন করেছে। আফ্রিকার ১০টি দলের মধ্যে ৯টিই নকআউট পর্বে উঠেছে। অথচ আগের বিশ্বকাপে আফ্রিকা থেকে মাত্র পাঁচটি দল খেলেছিল। এটিই প্রমাণ করে, অংশগ্রহণের সুযোগ বাড়ানো কতটা গুরুত্বপূর্ণ।’

২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিন মহাদেশের ছয়টি দেশে। শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দেশে হবে একটি করে ম্যাচ। এরপর বাকি ম্যাচগুলো আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন।

৬৪ দলের বিশ্বকাপ বাস্তবায়িত হলে ম্যাচের সংখ্যাও বেড়ে যাবে। সেক্ষেত্রে দক্ষিণ আমেরিকার তিন দেশ কেবল একটি করে ম্যাচ নয়, বরং গ্রুপপর্বের ম্যাচগুলো আয়োজনের সুযোগ পেতে পারে।

এসজি/

স্পেনকে ভয় পায় না ফ্রান্স: ইব্রাহিমা কোনাতে

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:১৮ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১২:১৯ এএম
স্পেনকে ভয় পায় না ফ্রান্স: ইব্রাহিমা কোনাতে
ইব্রাহিমা কোনাতে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী স্পেনের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। তিনি বলেছেন, স্পেনকে ফ্রান্স ভয় পায় না, তবে প্রতিপক্ষের সামর্থ্য ও দুর্দান্ত রক্ষণভাগ সম্পর্কে তারা জানে। 

রবিবার (১২ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনি কোনো প্রতিপক্ষকেই ভয় পেতে পারেন না। আমরা নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নেব। আশা করি, শেষ পর্যন্ত ফল আমাদের পক্ষেই যাবে।’

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে স্পেন। দ্বিতীয় শিরোপার লক্ষ্যে এগিয়ে চলা দলটি পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ রক্ষণভাগের প্রদর্শনী উপহার দিয়েছে।

অন্যদিকে, ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্সআপ ফ্রান্স স্পেনের শক্তি-সামর্থ্য সম্পর্কে ভালোভাবেই জানে। কারণ, তারা ইউরো ২০২৪-এর সেমিফাইনাল এবং গত বছরের নেশনস লিগের সেমিফাইনাল-দুই আসরেই স্পেনের কাছে হেরেছিল।

স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা না থাকলেও তার প্রশংসা করেছেন কোনাতে বলেন, ‘স্পেন একটি অসাধারণ দল। তাদের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। তাই আমরা শুধু একজনকে নিয়ে ভাবছি না, যদিও লামিনে একজন দুর্দান্ত ফুটবলার।’

চলতি বিশ্বকাপে ফ্রান্সের সেন্টার-ব্যাক হিসেবে নিয়মিত খেলছেন দায়ো উপামেকানো ও উইলিয়াম সালিবা। কোনাতে এখন পর্যন্ত কেবল নরওয়ের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে ফ্রান্স ও স্পেন মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এসজি/

বিশ্বকাপ থেকে বিদায়ের পর বরখাস্ত সেনেগাল কোচ পাপে থিয়াও

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম
বিশ্বকাপ থেকে বিদায়ের পর বরখাস্ত সেনেগাল কোচ পাপে থিয়াও
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায়ের পর কোচ পাপে থিয়াওকে বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন। জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়া থিয়াওয়ের অধীনে বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে ফ্রান্স ও নরওয়ের কাছে হারে সেনেগাল। তবে শেষ ম্যাচে ইরাককে ৫-০ গোলে হারিয়ে সেরা তৃতীয় স্থান অধিকারী হয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় ‘তেরাঙ্গা লায়ন্স’রা।

সিয়াটলে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও জয় ধরে রাখতে পারেনি সেনেগাল। নির্ধারিত সময়ের শেষ পাঁচ মিনিটে দুই গোল হজম করে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। পরে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ইউরি টিলেমানসের পেনাল্টি গোলে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় আফ্রিকার দলটি।

এরপর জাতীয় দলের সামগ্রিক পারফরম্যান্সের মূল্যায়ন শেষে কোচ পাপে থিয়াও ও তার পুরো কোচিং স্টাফকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করে এফএসএফ।

এক বিবৃতিতে সেনেগাল ফুটবল ফেডারেশন জানায়, ‘গত ১১ জুলাই অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় জাতীয় দলের প্রধান কোচ পাপে থিয়াও এবং তার পুরো টেকনিক্যাল স্টাফকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ফেডারেশন আরও জানায়, ‘বিশ্বকাপের শেষ ৩২ থেকে বিদায়ের পর জাতীয় দলের ফলাফল ও সামগ্রিক পরিস্থিতির বিস্তারিত মূল্যায়ন করা হয়েছে। সেই মূল্যায়নের ভিত্তিতে সেনেগাল ফুটবলের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সুত্র: ইএসপিএন

পাপ্পু/রিফাত/