ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
সোনারগাঁয়ে বাবা ছেলেকে কুপিয়ে জখম হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের রাজধানীতে দুর্ঘটনার শিকার জবি শিক্ষকদের বাস, আহত  ৩ নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী বাস্তুচ্যুতদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬ বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত চট্টগ্রামে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে আহত বিশ্বমঞ্চে ইল্লিয়ীন, ডি-৮ হালাল এক্সপোতে উজ্জ্বল বাংলাদেশের ফ্যাশন ঝিনাইদহে ফি দিতে দেরি, পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হলো শিক্ষার্থীকে ত্রাণ ও সহায়তা নিয়ে বন্যাদুর্গতদের পাশে যুবদল আনোয়ারায় ত্রাণ বিতরণে নাহিদ, বেড়িবাঁধ নির্মাণে লুটপাটের অভিযোগ জমিরউদ্দিন সরকারকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বন্যা পরিস্থিতি: ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ, নিহত ৫১ নাটোরে সরকারি হাসপাতালে নবজাতকের মৃত্যু, চিকিৎসককে মারধর চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি দেড় লাখ যে আমল ৩৬০ জোড়ার সদকা টেলিটক বিক্রি নয়, বরং আপগ্রেড করা হচ্ছে: আইসিটি মন্ত্রী রাজস্ব ফাঁকি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কোনো ছাড় নয়: অর্থমন্ত্রী ওসমানী বিমানবন্দর থেকে যুক্তরাজ্যপ্রবাসী নারী গ্রেপ্তার রাজনীতির প্রতিশ্রুতি বৃক্ষরোপণ ও ভবিষ্যৎ বাংলাদেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশ নেই মফস্বলে পারে, রাজধানীতে পারে না কেন? পুঁজিবাজারে স্থিতিশীল গতি প্রয়োজন বিশ্বকাপ থেকে বিদায়ের পর বরখাস্ত সেনেগাল কোচ পাপে থিয়াও বন্যাপ্লাবিত ১১ জেলায় বিজিবি মোতায়েন বিয়ের আনন্দ ম্লান, ডোমারে সড়কে ঝরল মা-দুই সন্তানসহ ৪ প্রাণ দুর্গতদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

ঝিনাইদহে ফি দিতে দেরি, পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হলো শিক্ষার্থীকে

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:৪৪ পিএম
ঝিনাইদহে ফি দিতে দেরি, পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হলো শিক্ষার্থীকে
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ফি পরিশোধে দেরি হওয়ায় রাফিন হোসেন নামে অষ্টম শ্রেণির এক পরীক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিরুল ইসলামের বিরুদ্ধে।

মহেশপুর উপজেলার বি আর এ কে এস মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে।

পরিবারের দাবি, এ ঘটনার পর থেকে রাফিন মানসিকভাবে ভেঙে পড়েছে। সে দুই দিন ধরে ঠিকমতো খাওয়া-দাওয়া করছে না এবং পড়াশোনাও বন্ধ করে দিয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের ভাষ্য, বৃহস্পতিবার (৯ জুলাই) ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা দিতে বিদ্যালয়ে যায় রাফিন। পরীক্ষা চলাকালে সহকারী শিক্ষিকা শাহনাজ পারভীন তার কাছে পরীক্ষার ফি চান। এ সময় রাফিন পারিবারিক সমস্যার কথা জানিয়ে কয়েক দিন পর ফি পরিশোধের সুযোগ চায়। পরে তাকে প্রধান শিক্ষক জামিরুল ইসলামের কক্ষে যেতে বলা হয়।

রাফিনের অভিযোগ, প্রধান শিক্ষকের কাছে গিয়ে সে পরীক্ষা দেওয়ার সুযোগ চেয়ে অনুরোধ করলেও প্রধান শিক্ষক জানান, ফি পরিশোধ না করলে কোনোভাবেই পরীক্ষায় অংশ নেওয়া যাবে না। এরপর তাকে বিদ্যালয় ত্যাগ করতে বলা হয়।

ফলে পরীক্ষা না দিয়েই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায় রাফিন।

রাফিনের বাবা চঞ্চল হোসেন বলেন, ‘আমরা পারিবারিক সমস্যার কারণে সময়মতো স্কুলের বেতন দিতে পারিনি। কয়েক দিনের মধ্যেই বেতন পরিশোধ করব বলে সহকারী শিক্ষিকাকেও জানিয়েছিলাম। এরপরও আমার ছেলেকে পরীক্ষা দিতে না দিয়ে হল থেকে বের করে দেওয়া হয়েছে। এ ঘটনায় সে খুবই মানসিকভাবে ভেঙে পড়েছে। দুই দিন ধরে কিছুই খাচ্ছে না এবং পড়াশোনাও বন্ধ করে দিয়েছে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘বিষয়টি জেনেছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

মাহফুজুর রহমান/রিফাত/

সোনারগাঁয়ে বাবা ছেলেকে কুপিয়ে জখম

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:২৮ পিএম
সোনারগাঁয়ে বাবা ছেলেকে কুপিয়ে জখম
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের সাত ভাইয়াপাড়া এলাকায় বাবা ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

 শনিবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রবিবার (১২ জুলাই) দুপুরে আহত রাহুল আহমেদ বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। 

জানা যায়, উপজেলার সাত ভাইয়া পাড়া গ্রামের জসীমউদ্দিন এলাকায় বিচার শালিস করে থাকেন। একই এলাকার হারকিউলিকসের ছেলে সেজান বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত। এ বিষয়ে শালিশকারী জসীমউদ্দিন শাসন করার তার সাথে বিরোধ দেখা দেয়৷ শনিবার সকালে জসীমউদ্দিনের মুদি দোকানের সামনে সেজানের নেতৃত্বে  রাতুল মিয়া, সজিব মিয়া, মাছুম মিয়া, মাসুদ রানা সহ অজ্ঞাতনামা ৩-৪ জনের একটি দল দেশীয় অস্ত্র দা, চাপাতি, চাইনিজ কুড়াল, সুইস গিয়ার চাকু, লোহার রড, এসএস পাইপ নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করিতে থাকে। এসময় গালাগালি করিতে নিষেধ করে।

এক পর্যায়ে এলোপাতাড়ীভাবে মারধর করে ও চুরিকাঘাত করে। এসময় দোকানে থাকার মালপত্র ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে আহতের পরিবারের লোকজন ও তার ছেলে রাহুল আহমেদ  উদ্ধার করে  তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুপুরে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে ছেলে রাহুল আহমেদকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

আহত জসীমউদ্দিন বলেন, সেজানকে অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ার কারনে তার লোকজন নিতে তাকে ও তার ছেলেকে কুপিয়ে আহত করে। দোকানে হামলা করে করে লুটপাট ভাংচুর করে। কেউ প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হলে কেউ আর অপরাধের প্রতিবাদ করবে না। 

অভিযুক্ত সেজানের সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। খুদে বার্তা দিয়েও সাড়া পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, বাবা ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

মো: ইমরান হোসেন/এসএন

বাস্তুচ্যুতদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:৩৮ পিএম
বাস্তুচ্যুতদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর উদ্যোগের কথা জানালেন প্রতিমন্ত্রী
ছবি: খবরের কাহজ

বাস্তুহারা মানুষের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে বিকল্প জায়গা বা জমিতে ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ দায়িত্ব নিতে আগ্রহী এবং তা বাস্তবায়নেও উদ্যোগ নেবেন। জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলেও সার্বিক পরিস্থিতি এখনো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

রবিবার (১২ জুলাই) বিকেল ৫টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত রাঙামাটি জেলার দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি । এসময় রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান দেওয়ান, সরকারি দপ্তরের প্রধান এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রতিমন্ত্রী বিকেল সাড়ে চারটায় রাঙামাটি শহরের ওমদা মিয়া হিল পৌর জুনিয়র হাই স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাসাবাড়ি মেরামতের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। জনগণের কাছে কিন্তু আমাদের ওয়াদা। শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট কত দ্রুততম সময়ের মধ্যে আমরা মেরামত করতে পারি, সেই বিষয়গুলো বিবেচনায় আছে। সবকিছু নিয়েই আমরা কাজ করছি। এ অবস্হায় যারা ঘরবাড়ি ছেড়ে এসেছে (আশ্রয়কেন্দ্রে), কোনভাবেই যেন তাদের সহায় সম্পত্তি নিয়ে দুষ্কৃতকারীরা অরাজকতা করতে না পারে। আইনশৃঙ্খলা বাহিনী যেন সর্তবতভাবে তৎপর থাকে  সেটিও আমরা নিশ্চিত করছি।

জিয়াউর রহমান জুয়েল/এসএন

আগৈলঝাড়া থানায় হামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:৩৩ পিএম
আগৈলঝাড়া থানায় হামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬
ছবি: খবরের কাগজ

বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি ইদ্রিস ফকিরসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইদ্রিস ফকির, ৩০নং আসামি রাব্বি ফকির, ৩৭নং আসামি ইয়াসমিন আক্তার এবং তদন্তে শনাক্ত আসামি হাসিনা বেগমকে গ্রেপ্তার করে। এ ছাড়া রবিবার সকালে পার্শ্ববর্তী উজিরপুর থানা পুলিশ ওই মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করে। একই দিনে নুরুল ইসলাম নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের সবার বাড়ি আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামে। পরে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার ডিবি কার্যালয় থেকে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে নিয়ে আগৈলঝাড়া থানায় আনে। পরে তাদের বরিশালের আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এ মামলায় এজাহারভুক্ত ও তদন্তে শনাক্ত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত তিন দিনে এ মামলায় মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

সবুজ/রিফাত/

বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:১৬ পিএম
বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
ছবি: খবরের কাগজ

রাঙামাটিতে গত শনিবার (৪ জুলাই) বিকেল থেকে টানা আট দিনের বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অতিবর্ষণে পাহাড়ধসের আশঙ্কার মধ্যেই আকস্মিক বন্যা পরিস্থিতিতে অবরুদ্ধ হয়ে পড়েছেন কাপ্তাই হ্রদ-তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষ। বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। এতে নিম্নাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে জেলার বাঘাইছড়ি উপজেলার পর বিলাইছড়ি ও বরকল উপজেলার নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় জেলার ৯ উপজেলা ও ২ পৌর এলাকার ৫০টি আশ্রয়কেন্দ্রে ৩ হাজার ৬৩৭ জন আশ্রয় নিয়েছেন। বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সেখানকার আশ্রয়কেন্দ্র থেকে ৪২২ জন নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। তবে রোববার সন্ধ্যা পর্যন্ত ২২টি আশ্রয়কেন্দ্রে ১ হাজার ৫০৬ জন অবস্থান করছিলেন। জেলার সাতটি উপজেলায় ছোট-বড় মিলিয়ে ১৩১টি পাহাড়ধসের ঘটনা ঘটেছে। দুর্যোগ পরিস্থিতিতে জেলার সদর, বাঘাইছড়ি ও বিলাইছড়িতে তিনজনের মৃত্যু হয়েছে। সেতু ধসে দুই দিন ধরে বন্ধ রয়েছে রাঙামাটি-বান্দরবান সড়ক। এ ছাড়া তিন কিলো নামক স্থানে সড়ক ধসে বাঘাইছড়ি উপজেলার সঙ্গে চার দিন ধরে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

নতুন করে ভারতের মিজোরাম সীমান্তবর্তী বরকল উপজেলার নিম্নাঞ্চলের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। সেখানে চারটি আশ্রয়কেন্দ্রে ১৮২ জন দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন। এ ছাড়া গত বৃহস্পতিবার থেকে বিলাইছড়ি উপজেলার ফারুয়ায় প্রায় ৬ হাজার মানুষ আকস্মিক প্লাবনের কারণে দুর্ভোগে পড়েছেন। এর মধ্যে ফারুয়া বাজারের দেড় শতাধিক দোকান পানিতে তলিয়ে গেছে। তবে সেখানে চার দিনেও কোনো সরকারি সহায়তা পৌঁছেনি বলে অভিযোগ করেছেন দুর্গতরা।

পাহাড়ধসের আশঙ্কা ও বন্যা পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকলেও দুর্গতদের বেশির ভাগই নিজেদের ঘরবাড়ি, সহায়-সম্পদ, গৃহপালিত পশু, হাঁস-মুরগি রেখে আশ্রয়কেন্দ্রে আসেননি। এসব এলাকায় অভ্যন্তরীণ সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। পুকুর, মাছের ঘের ও বিস্তীর্ণ ফসলের ক্ষেত তলিয়ে গেছে। ভেঙে পড়েছে স্যানিটেশনব্যবস্থা। নলকূপ তলিয়ে যাওয়ায় সুপেয় পানির সংকট দেখা দিয়েছে।

দুর্গত এলাকার বাসিন্দারা খাবার, শিশুখাদ্য, ওষুধ, সুপেয় পানি, ত্রাণসহ সরকারি সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন। যদিও স্থানীয় প্রশাসনের দাবি, দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা হচ্ছে।

বৃষ্টি আর উজানের ঢলে প্রতিনিয়ত বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। এতে রাঙামাটি শহরসহ নিম্নাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। রোববার কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ৯৭ দশমিক ৮০ ফুট এমএসএল (মিন সি লেভেল)। অথচ এ সময়ে কাপ্তাই হ্রদের পানি পরিমাপক ‘রুল কার্ভ’ অনুযায়ী পানির উচ্চতা থাকার কথা ৮৫ দশমিক ৭৬ ফুট এমএসএল। অর্থাৎ হ্রদে রুল কার্ভের তুলনায় ১২ দশমিক ৪ ফুট বেশি পানি রয়েছে।

রিফাত/

চট্টগ্রামে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে আহত

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:১৫ পিএম
চট্টগ্রামে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে আহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১২ জুলাই) বিকাল ৫টার দিকে অক্সিজেন শহীদ নগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম সাদেক বাচ্চু। দুর্বৃত্তরা তার হাত, পা এবং পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে।

ব্যবসায়ী সাদেকের স্ত্রী নাসরিন সুলতানা খবরের কাগজকে জানান, তার স্বামী অক্সিজেনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শহীদ নগর এলাকায় এক আত্মীয়ের নামাজে জানাজা পড়তে যান। জানাজা নামাজ শেষে কবরস্থানে জেয়ারত করে বের হওয়ার সময় কয়েকজন স্থানীয় দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পায়ে, পিঠে, হাতের তালুতে গুরুতর আহত করা হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। 

ব্যবসায়ী সাদেক বাচ্চুর স্ত্রী জানান, তার স্বামীর শরীরের বেশ কয়েকটি স্থানে সেলাই হয়েছে। সুস্থ হওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে থানা গিয়ে মামলা করা হবে। 

হামলার কারণ জানতে চাইলে নাসরিন সুলতানা বলেন, তার স্বামীর সাথে কারো শত্রুতা নেই। তারা কেন হামলা চালিয়েছে তা এখনো বুঝতে পারছেন না। 

এসএন/