ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
পানি কমলেও কমেনি কষ্ট, চকরিয়া-মাতামুহুরীতে তীব্র খাদ্য ও পানির সংকট জিতলে সোনার চেইন দুর্নীতিতে শীর্ষে ময়মনসিংহ, ঘুষের শিকার বেশি খুলনায়: টিআইবি মেসিকে নয়, নিজেদের শান্ত রাখাই লক্ষ্য ইংল্যান্ডের: জর্ডান পিকফোর্ড আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে স্বস্তি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সুন্দরবনের ডাকাত ছোট জাহাঙ্গীরসহ ২৭ জনের আত্মসমর্পণ বেরোবিতে র‍্যাগিং ঠেকাতে নেই কার্যকর পদক্ষেপ ‘ফেভারিট শেফ’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি মাদিহা বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ১১০৪ এখনো কোটায় ভর্তি আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে কর্ণফুলীতে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে সব নদ-নদীর পা‌নি বৃ‌দ্ধি, বন্যার শঙ্কা ফ্রান্সের বিপক্ষে নিজেদের খেলাই খেলতে চায় স্পেন এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় পড়া চলছে সেমিফাইনালের আগে স্পেনই ফেবারিট: দেশম কক্সবাজারে পাহাড় কাটার বিরুদ্ধে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কঠোর অবস্থান খাদ্য অধ্যায়ের ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া দলিলে ৩০০ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ ফ্রান্সের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলবে স্পেন: দে লা ফুয়েন্তে মাথা ন্যাড়ার ভিডিও: বিয়ের চাপ নয়, তরুণী জানালেন আসল কারণ খুলনায় মাটি খুঁড়ে ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পিকার সবজির কেজি ১২০০, উপকারিতা কী? বরগুনায় নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর একাধিক জায়গায় সড়ক অবরোধ ফুটবল হোক ঐক্যের প্রতীক: ইয়ামাল মাঝ নদীতে আটকা হাতিয়ার ফেরি, ব্যাহত নৌ চলাচল নিয়মিত টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েডের টিকা, শুরু ১ আগস্ট সরকার স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে: প্রধানমন্ত্রী

সেমিফাইনালের আগে স্পেনই ফেবারিট: দেশম

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম
সেমিফাইনালের আগে স্পেনই ফেবারিট: দেশম
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালের কঠিন লড়িইয়ে স্পেনের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। তবে এই ম্যাচের আগে ফরাসি কোচ দিদিয়ে দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এখনো স্পেনকেই বিশ্বকাপ জয়ের অন্যতম ফেবারিট দল হিসেবে দেখছেন।

এবারের বিশ্বকাপে একের পর এক চোখধাঁধানো পারফরম্যান্স উপহার দিয়ে আলো ছড়িয়েছে ফরাসিরা। অন্যদিকে, প্রথম ম্যাচে শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা কেপ ভার্দের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে শুরুতেই হোঁচট খায় স্পেন। তবে সেই ধাক্কা সামলে ধীরে ধীরে নিজেদের ছন্দ খুঁজে নিয়েছে তারা।

স্পেনের বিশ্বকাপ যাত্রা নিয়ে দেশম বলেন, ‘কেপ ভার্দের বিপক্ষে তাদের প্রথম ম্যাচের কথা ভুলে যান। এরপর থেকে স্পেন প্রতিটি ম্যাচেই প্রমাণ করেছে যে তারাই টুর্নামেন্টের ফেভারিট।’

তিনি আরও বলেন, ‘আমি লুইস এবং তার দলের ওপর বাড়তি কোনো চাপ সৃষ্টি করতে চাই না। তিনি খুব ভালো করেই জানেন যে দর্শকরা স্পেনের কাছ থেকে অনেক বড় কিছু প্রত্যাশা করছে।’

স্পেনের শক্তিমত্তার প্রশংসা করে ফরাসি কোচ বলেন, ‘স্পেন যেমন আক্রমণভাগে দারুণ, তেমনি রক্ষণেও অত্যন্ত মজবুত। শেষ ছয় বা সাত ম্যাচে তারা মাত্র একটি গোল হজম করেছে।’

দেশম মনে করছেন এই ম্যাচটি একটি চিরস্মরণীয় লড়াই হতে যাচ্ছে। তিনি বলেন, ‘দুই দলের আক্রমণভাগের যে মান, তাতে আশা করাই যায় যে দর্শকরা একটি অত্যন্ত আকর্ষণীয় ও নান্দনিক ফুটবল ম্যাচ উপভোগ করতে যাচ্ছেন।’

পাপ্পু/অন্তরা/

মেসিকে নয়, নিজেদের শান্ত রাখাই লক্ষ্য ইংল্যান্ডের: জর্ডান পিকফোর্ড

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৫৮ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০২:০১ পিএম
মেসিকে নয়, নিজেদের শান্ত রাখাই লক্ষ্য ইংল্যান্ডের: জর্ডান পিকফোর্ড
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। প্রতিপক্ষ দলে লিওনেল মেসির মতো কিংবদন্তি ফুটবলার থাকলেও তাকে ঘিরে বাড়তি চিন্তায় নেই থমাস টুখেলের শিষ্যরা। বরং আবেগ নিয়ন্ত্রণে রেখে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নেই জোর দিচ্ছে ইংলিশরা। এমনটাই জানিয়েছেন দলের অভিজ্ঞ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই সেমিফাইনাল। ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপার আরও এক ধাপ কাছে পৌঁছানোর সুযোগ পেয়েছে ইংল্যান্ড। তবে সেই স্বপ্ন পূরণে তাদের সামনে সবচেয়ে বড় বাধা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

লিওনেল মেসিকে নিয়ে বাড়তি আলোচনা হলেও ইংল্যান্ড নিজেদের শক্তির ওপরই আস্থা রাখছে বলে জানান পিকফোর্ড।

তার ভাষ্যে, ‘মেসিকে নিয়ে সবাই কথা বলবে, কারণ সে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। কিন্তু আমাদের দলেও আক্রমণ, রক্ষণ ও সামগ্রিক ভারসাম্যে অসাধারণ প্রতিভা রয়েছে। বুধবার মাঠে আমাদের সেটিই প্রমাণ করতে হবে।’

তিনি সতর্ক করে বলেন, ‘শুধু মেসিকে ঘিরে পরিকল্পনা করলে চলবে না। আর্জেন্টিনা একটি পরিপূর্ণ দল এবং তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবে আমাদেরও আক্রমণে বৈচিত্র্য আছে, রক্ষণও শক্ত। দলগত সংহতি ও লড়াইয়ের মানসিকতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

১৯৮৬ সালের ‘হ্যান্ড অব গড’ থেকে শুরু করে ১৯৯৮ সালের বেকহ্যামের লাল কার্ড-ইংল্যান্ড ও আর্জেন্টিনার লড়াই বরাবরই উত্তেজনাপূর্ণ। তবে বর্তমান ইংল্যান্ড দল অতীতের স্মৃতি নয়, বর্তমানের চ্যালেঞ্জেই মনোযোগী।

পিকফোর্ড বলেন, ‘আমাদের একমাত্র লক্ষ্য হলো নিজেদের সেরাটা দিয়ে আরেকটি শীর্ষ দলকে হারানো। এটি ফাইনালে ওঠার লড়াই। ম্যাচ ৯০ মিনিট, ১২০ মিনিট কিংবা টাইব্রেকার-যেভাবেই গড়াক, আমরা প্রস্তুত। মাঠে যে দল ভালো খেলবে, তারাই জিতবে।

পাপ্পু/অন্তরা

আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে স্বস্তি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম
আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে স্বস্তি
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের জন্য সুখবর। অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার ডেক্লান রাইস। ইংল্যান্ড শিবিরের আশা, গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই মাঠে নামতে পারবেন আর্সেনাল তারকা।

ভাইরাসজনিত অসুস্থতার কারণে নকআউট পর্বের আগে দুটি অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি রাইস। একই সঙ্গে পুরো টুর্নামেন্টজুড়েই তিনি হ্যামস্ট্রিং ও পিঠের সমস্যায় ভুগছিলেন। এর প্রভাব পড়ে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও। ওই ম্যাচে তিনি মাত্র ৪৫ মিনিট খেলেই মাঠ ছাড়েন।

ম্যাচ শেষে কোচ টমাস টুখেল বলেন, ‘গত তিন দিন ডেক্লান বেশ ভুগেছে। বেশিরভাগ সময় তাকে বিছানায় কাটাতে হয়েছে। আমি জানতাম, সে পুরো ৯০ মিনিট খেলতে পারবে না।’

তবে এরপর থেকে রাইসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। যদিও তাকে নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবুও আটলান্টায় আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে তার মাঠে নামার ব্যাপারে ইংল্যান্ড শিবির বেশ আশাবাদী।

এদিকে নরওয়ের বিপক্ষে চোট পেয়ে মাঠ ছেড়ে যাওয়া নিকো ও'রাইলি ও এজরি কোনসার শারীরিক অবস্থাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মেডিকেল টিম। অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ে টান থাকলেও কোয়ার্টার ফাইনালে পুরো ১২০ মিনিট খেলেছেন ডিফেন্ডার মার্ক গেহি।

তবে মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে লাল কার্ড দেখায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করছেন জারেলে কোয়ানসা। ফলে আর্জেন্টিনার বিপক্ষেও তাকে পাচ্ছে না ইংল্যান্ড।

পাপ্পু/অন্তরা/

ফ্রান্সের বিপক্ষে নিজেদের খেলাই খেলতে চায় স্পেন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০১:০৪ পিএম
ফ্রান্সের বিপক্ষে নিজেদের খেলাই খেলতে চায় স্পেন
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি হবে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে সতর্ক স্প্যানিশ শিবির। নিজেদের ভুল শুধরে স্বাভাবিক খেলাই খেলার ওপর জোর দিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা সম্পূর্ণ ভিন্ন দুটি ম্যাচের কথা বলছি। এটি আরেকটি সেমিফাইনাল। আগের ম্যাচের ভালো দিকগুলো ধরে রাখতে চাই এবং যেসব ভুল করেছিলাম, সেগুলো এড়াতে চাই। আমরা ৫-১ ব্যবধানে এগিয়ে থেকেও কয়েক মিনিটের মধ্যে ব্যবধান ৫-৪ হয়ে গিয়েছিল। এবার সেই ভুলের পুনরাবৃত্তি করা যাবে না। আমাদের নিজেদের খেলাই খেলতে হবে। দুই দলের খেলার ধরন ভিন্ন, তাই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে হবে।’

ফরাসি দলকে আগের তুলনায় আরও শক্তিশালী বলেও মন্তব্য করেন স্প্যানিশ কোচ। তার ভাষ্যে, ‘আমি মনে করি ফ্রান্স এখন আগের চেয়ে অনেক বেশি পরিপক্ব ও শক্তিশালী দল। গত দুই বছরে তাদের খেলোয়াড়দের ব্যক্তিগত ও দলগত উন্নতি হয়েছে, যা তাদের আরও ভয়ংকর প্রতিপক্ষ করে তুলেছে।’

দে লা ফুয়েন্তে জানান, বলের দখল ধরে রাখা এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করাই হবে স্পেনের মূল লক্ষ্য। একই সঙ্গে তিনি খেলোয়াড়দের চাপমুক্ত থেকে ম্যাচ উপভোগ করার পরামর্শ দেন।

সেমিফাইনালের আগে স্পেনই ফেবারিট: দেশম

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম
সেমিফাইনালের আগে স্পেনই ফেবারিট: দেশম
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালের কঠিন লড়িইয়ে স্পেনের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। তবে এই ম্যাচের আগে ফরাসি কোচ দিদিয়ে দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এখনো স্পেনকেই বিশ্বকাপ জয়ের অন্যতম ফেবারিট দল হিসেবে দেখছেন।

এবারের বিশ্বকাপে একের পর এক চোখধাঁধানো পারফরম্যান্স উপহার দিয়ে আলো ছড়িয়েছে ফরাসিরা। অন্যদিকে, প্রথম ম্যাচে শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা কেপ ভার্দের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে শুরুতেই হোঁচট খায় স্পেন। তবে সেই ধাক্কা সামলে ধীরে ধীরে নিজেদের ছন্দ খুঁজে নিয়েছে তারা।

স্পেনের বিশ্বকাপ যাত্রা নিয়ে দেশম বলেন, ‘কেপ ভার্দের বিপক্ষে তাদের প্রথম ম্যাচের কথা ভুলে যান। এরপর থেকে স্পেন প্রতিটি ম্যাচেই প্রমাণ করেছে যে তারাই টুর্নামেন্টের ফেভারিট।’

তিনি আরও বলেন, ‘আমি লুইস এবং তার দলের ওপর বাড়তি কোনো চাপ সৃষ্টি করতে চাই না। তিনি খুব ভালো করেই জানেন যে দর্শকরা স্পেনের কাছ থেকে অনেক বড় কিছু প্রত্যাশা করছে।’

স্পেনের শক্তিমত্তার প্রশংসা করে ফরাসি কোচ বলেন, ‘স্পেন যেমন আক্রমণভাগে দারুণ, তেমনি রক্ষণেও অত্যন্ত মজবুত। শেষ ছয় বা সাত ম্যাচে তারা মাত্র একটি গোল হজম করেছে।’

দেশম মনে করছেন এই ম্যাচটি একটি চিরস্মরণীয় লড়াই হতে যাচ্ছে। তিনি বলেন, ‘দুই দলের আক্রমণভাগের যে মান, তাতে আশা করাই যায় যে দর্শকরা একটি অত্যন্ত আকর্ষণীয় ও নান্দনিক ফুটবল ম্যাচ উপভোগ করতে যাচ্ছেন।’

পাপ্পু/অন্তরা/

ফ্রান্সের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলবে স্পেন: দে লা ফুয়েন্তে

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম
ফ্রান্সের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলবে স্পেন: দে লা ফুয়েন্তে
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও ফ্রান্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও আক্রমণাত্মক ফুটবল খেলেই জয় তুলে নিতে চায় তার দল।

দে লা ফুয়েন্তে বলেন, টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে স্পেন নিজেদের স্বাভাবিক বল দখলভিত্তিক ও আক্রমণাত্মক কৌশল বজায় রাখবে। তার বিশ্বাস, দুই ভিন্ন ফুটবল দর্শনের এই লড়াই দর্শকদের জন্য দারুণ উপভোগ্য হবে।

কিলিয়ান এমবাপ্পে, মাইকেল অলিসে ও উসমান ডেম্বেলের মতো তারকাসমৃদ্ধ দলটি বিধ্বংসী আক্রমণভাগের শক্তিতেই শেষ চারে জায়গা করে নিয়েছে। তবে প্রতিপক্ষের শক্তি নিয়ে উদ্বিগ্ন নন দে লা ফুয়েন্তে। তার অধীনে সর্বশেষ দুই দেখাতেই ফ্রান্সকে হারিয়েছে স্পেন। সেই আত্মবিশ্বাস নিয়েই এবারও জয় ছিনিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

স্প্যানিশ কোচ বলেন, ‘আমরা ফ্রান্সকে নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেছি। আমরা একে অপরকে দীর্ঘদিন ধরে চিনি। গত কয়েক বছরে নিয়মিত মুখোমুখি হয়েছি। তাদের যেমন বিশ্বমানের খেলোয়াড় রয়েছে, আমাদের দলেও তেমন মানসম্পন্ন ফুটবলার আছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের নিজেদের শক্তিকে কাজে লাগাতে হবে এবং প্রতিপক্ষের শক্তিকে যতটা সম্ভব নিষ্ক্রিয় করার চেষ্টা করতে হবে। ফুটবলে ভারসাম্য ধরে রাখতে পারা দলই সাধারণত এগিয়ে থাকে। ব্যক্তিগত দ্বৈরথে জয়ী হতে হবে, ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে হবে এবং আক্রমণাত্মক ফুটবল খেলেই কাঙ্ক্ষিত ফল অর্জনের চেষ্টা করব।’

পাপ্পু/অন্তরা/