ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
২০২৬ বিশ্বকাপে ফুটবল দলের প্রধান চিকিৎসক একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ! জন্মদিনের আয়োজন ছেড়ে মাঠে সেমিফাইনালের আগে এমবাপ্পের চোট নিয়ে শঙ্কা! প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ কুড়িগ্রামে স্বামী হত্যার ২০ বছর পর স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন টেনশনে রহমত সাহেব বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পরিবহন ও লজিস্টিকস খাতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ৩ দফা দাবিতে উত্তাল রাজশাহী শিক্ষা বোর্ড প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর সবচেয়ে প্রিয় বাগানটাই দান কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ বোয়ালমারীতে শিশু বলাৎকারের মামলায় কিশোর গ্রেপ্তার র‍্যাগিং ও ব্যাচকল ঠেকাতে এবার কঠোর জাককানইবি প্রশাসন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন মিয়া গোলাম পরওয়ার রামপুরায় নড়াই নদীর নামফলক উধাও, থানায় জিডি সেমিফাইনালের আগে ফের আলোচনায় স্কালোনি-বেকহামের পুরোনো দ্বন্দ্ব এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ইংল্যান্ড দলে কোনো বিভক্তি নেই: কেইন ঈশ্বরগঞ্জে ফায়ার সার্ভিস অফিসারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় প্রোডাক্ট ম্যানেজার ও প্রজেক্ট ম্যানেজারের কাজের মধ্যে পার্থক্য আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের টিকিট ফ্রান্স-স্পেন ম্যাচের দ্বিগুণেরও বেশি ফরিদপুরে ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ ও বিক্ষোভ ডকুমেন্টারি ফিল্ম ‘কাগজের মানুষ’ সাংবাদিকতার ইতিহাসের দলিল হয়ে থাকবে: ডা. জাহেদ মৌলভীবাজারে বন্যায় আটকা ১১ দৃষ্টিপ্রতিবন্ধী, মেলেনি সহায়তা পানি কমলেও কমেনি কষ্ট, চকরিয়া-মাতামুহুরীতে তীব্র খাদ্য ও পানির সংকট রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ জিতলে সোনার চেইন

বরগুনায় নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:০৫ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
বরগুনায় নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার
নিহত শিপন হাওলাদারের মরদেহ উদ্ধারের সময় স্থানীয়দের ভীড়/ খবরের কাগজ

বরগুনায় দুই দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের ঝোপ থেকে শিপন হাওলাদার (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আমড়াঝুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকজন বাসিন্দা শিপন হাওলাদারের বাড়ির দক্ষিণ দিকের বেতঝোপে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। কাছে গিয়ে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।

পরিবারের সদস্যরা জানান, ১১ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে শিপন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

মহিউদ্দিন অপু/তামান্না রুপা/

‎সাঁথিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, সালিশে রফাদফা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১১:০২ এএম
‎সাঁথিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, সালিশে রফাদফা
ছবি: খবরের কাগজ

পাবনার সাঁথিয়ায় এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ধর্ষক মহব্বত আলী খাঁকে (৫৫) ২০ ঘা জুতার বাড়ি দিয়ে অব্যাহতি দিয়েছেন গ্রামের প্রধানরা।  

‎স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ২টার দিকে  প্রতিবন্ধী কিশোরীর বাড়ি ফাঁকা পেয়ে মহব্বত আলী ধর্ষণের চেষ্টা করেন। এরপর কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন এসে মহব্বতকে হাতেনাতে ধরেন।

রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার হাঁড়িয়াকাহন গ্রামে এ সালিশ অনুষ্ঠিত হয়। অভিযুক্ত মহব্বত আলী খাঁ সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম এলাকার হাঁড়িয়াকাহন এলাকার বাসিন্দা। 

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রাম্য সালিশে ২০ ঘা জুতা পেটানোর শাস্তি দিয়ে বিষয়টি আপস-মীমাংসা করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি  আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সন্ধার দিকে স্থানীয় প্রভাবশালীদের উপস্থিতিতে একটি গ্রাম্য সালিশ ডাকা হয়। সালিশে মহব্বত আলীকে শারীরিক শাস্তি হিসেবে ‘২০টি জুতার বাড়ি’ দেওয়ার রায় দেওয়া হয়। সেখানেই বিচারকার্য সম্পন্ন করা হয়।

একই সঙ্গে উভয় পক্ষকে বিষয়টি নিয়ে আর কোনো ধরনের বিরোধে না জড়ানোর নির্দেশ দিয়ে ঘটনাটি আপস-মীমাংসা করে দেওয়া হয় বলে স্থানীয়রা জানান।

অভিযুক্ত মহব্বত আলীকে গুনে গুনে জুতার বাড়ি দেওয়া হচ্ছে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিষয়টি নিয়ে বক্তব্য জানতে সালিশকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। ‎তবে ধর্ষণচেষ্টার মতো গুরুতর অভিযোগে থানায় মামলা না করে গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ’ঘটনাটি নিয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে বিষয়টি জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আমিনুল জুয়েল/খাদিজা রুমি/

সাতক্ষীরায় পেয়ারা দেওয়ার নাম করে দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:২৫ এএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১০:৩২ এএম
সাতক্ষীরায় পেয়ারা দেওয়ার নাম করে দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ
ধর্ষক

সাতক্ষীরা সদর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

রবিবার (১২ জুলাই) বিকেলে পেয়ারা দেওয়ার নাম করে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে ছাদে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী আহসান উল্লাহ।

শিশুটি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি আছে। 

অভিযুক্ত কিশোর আহসান উল্লাহ পলাতক। সে একই এলাকার বাসিন্দা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ জুলাই বিকেলে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করার পর শিশুটির রক্তক্ষরণ শুরু হলে প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোমবার (১৩ জুলাই) সকালে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির খোঁজখবর ও তথ্য নিতে গেলে স্থানীয় সাংবাদিকদের দেখেই প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

এ সময় জানানো হয়, পরিচালকের লিখিত অনুমতি ছাড়া ভেতরে ঢোকা নিষেধ। তবে হাসপাতালের পরিচালকের মোবাইল ফোন বন্ধ থাকায় বিষয়টি সহকারী পরিচালক ডা. অজয় কুমার সাহাকে জানানো হয়। কিন্তু তিনি সাংবাদিকদের ভেতরে ঢোকার অনুমতি না দিয়ে উল্টো অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

হাসপাতাল প্রশাসনের এমন রহস্যজনক ভূমিকায় উপস্থিত মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নির্যাতনের ভয়াবহতার তথ্য লুকাতেই কর্তৃপক্ষ এমন লুকোচুরি ও পেশাগত দায়িত্বে বাধা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

​অন্যদিকে, গুরুতর আহত সন্তানের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি বিচারের আশায় সোমবার সাতক্ষীরা সদর থানায় হাজির হয় শিশুটির মা। এ সময় অভিযুক্ত আহসান উল্লাহকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভুক্তভোগী শিশুর বাবা, চাচা ও প্রতিবেশীরাও থানার সামনে অবস্থান নেয়।

​ঘটনার বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়া চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার খবর পেয়ে ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়িয়েছে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা 'স্বদেশ'। সংগঠনের কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ’গতকাল ঘটনাটি জানার পর থেকেই আমরা পরিবারটির খোঁজখবর রাখছি। শিশুটির পরিবারকে আইনি সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা আমাদের পক্ষ থেকে করা হবে। আমরা এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

নাজমুল জাকির/খাদিজা রুমি/

সোনারগাঁয়  জাপান প্রবাসীর পথ আটকে ডাকাতি, গ্রেপ্তার ৪

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:৪০ এএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১০:১১ এএম
সোনারগাঁয়  জাপান প্রবাসীর পথ আটকে ডাকাতি, গ্রেপ্তার ৪
ছবি: খবেরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় জাপান প্রবাসী এক ব্যক্তির গাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুন্ঠিত প্রায় ৮ ভরি ৭ আনা ৫ রতি স্বর্ণালংকার স্বর্ণালংকার ও ব্যাগ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এই তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তাররা হলো- ডাকাত সর্দার কবির হোসেন, জুয়েল মিয়া, সজিব মিয়া ও শাকিল মিয়া।

জানা যায়, গত ৮ জুলাই প্রবাসী মাহমুদুল হাসান আরমান তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে জাপান যাওয়ার উদ্দেশ্যে মাইক্রোবাসযোগে ফেনী থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে অজ্ঞাত ৫-৬ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দেশীয় অস্ত্র চাপাতি, ছুরি, লোহার রডসহ তাদের গাড়ির গতিরোধ করে।

গাড়িটি থামানো মাত্রই প্রবাসী আরমান ও তার পরিবাবের সদস্যদের মারধর করে সঙ্গে থাকা ১৫ ভরি স্বর্ণ, আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মুঠোফোন, পাসপোর্ট ও নগদ ৩০ হাজার টাকা জোরপূর্বক ছিনেয়ে নেয়। স্বর্ণের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বাদী হয়ে পরদিন সকালে সোনারগাঁ থানায় মামলা করেন।

পুলিশ জানিয়েছেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতা ও অস্ত্র আইনের মামলা রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়েছে। 

ইমরান হোসেন/খাদিজা রুমি/

কুমারখালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০১:১১ পিএম
কুমারখালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার রিফাত প্রামাণিক (১৭) নামের এক মাদরাসাছাত্রের বিরুদ্ধে।

রবিবার (১২ জুলাই) সকাল সাতটার দিকে উপজেলা সদকি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রিফাত বানিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাদরাসা থেকে এসএসসি (সমমান) পরীক্ষায় অংশ নিয়েছেন।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশুটি বাড়ির পাশে একটি মাদরাসায় পড়তে গিয়েছিল। পড়া শেষ করে বৃষ্টির কারণে মাদরাসায় ছিল শিশুটি। শিশুটির সঙ্গে অভিযুক্ত রিফাতের বোনও পড়ে। মাদরাসা থেকে বোনকে বাড়িতে রেখে আসে রিফাত। পরে আবারও মাদরাসায় গিয়ে সে ভিকটিমকে মাদরাসার পাশে একটি ঘরে নিয়ে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করে।

শিশুটি কান্নাকাটি শুরু করলে স্থানীয় এক ব্যক্তি সেখানে গেলে অভিযুক্ত রিফাত পালিয়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে বিকেলে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকে পলাতক রিফাত। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন। খুব দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা হবে।

মিলন উল্লাহ/খাদিজা রুমি/

চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতার হাত কুপিয়ে বিচ্ছিন্ন

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৩৫ এএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ১০:৪৪ এএম
চুয়াডাঙ্গায় বহিষ্কৃত যুবদল নেতার হাত কুপিয়ে বিচ্ছিন্ন
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গার জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ও বর্তমানে দল থেকে বহিষ্কৃত নেতা জাহিন শেখকে (৪০) এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা, হামলায় তার বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার হোমিওপ্যাথি কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত জাহিন শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ পুলিশ লাইন এলাকার বাসিন্দা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহিন শেখকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠিয়ে দেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব রচি জানান, রাত ১১টার দিকে জাহিন শেখ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আসেন। হাসপাতালে আনার আগেই তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। আমরা প্রথমে রক্তক্ষরণ নিয়ন্ত্রণে নিয়ে আসি। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন, বাম পায়ের পাতা হাড়সহ কেটে গেছে। এছাড়া ডান পা, পেট ও ডান হাতেও গুরুতর ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, জাহিন শেখ ও অভিযুক্তরা আগে এক সঙ্গে চলাফেরা করতেন। অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মিজানুর/খাদিজা রুমি/