ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
নোবিপ্রবিতে গুচ্ছ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তির সময়সীমা বৃদ্ধি, ক্লাস শুরু ১৯ জুলাই শুল্কায়ন প্রক্রিয়া সহজ, ব্যবসার খরচ কমানোর দাবি শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য জাককানইবিতে শুরু হলো ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব সংবিধান সংশোধন-সংস্কার: মুখোমুখি সরকারি ও বিরোধী দল বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দুর্গম এলাকায় পৌঁছেনি ত্রাণ দেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো চুক্তি আইএমএফের সঙ্গে হবে না: অর্থমন্ত্রী বরিশালের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতাকর্মীদের ভিড় হবিগঞ্জে আতঙ্ক ছড়াচ্ছে ত্রিপুরার ‘চাকমা গেট’ পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ অনুষ্ঠানে ১৪টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন জমা দিলেই কর ছাড় পানিবন্দি ৫ শতাধিক পরিবার হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ঢাকা ও দিল্লির জন্য তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা, শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী প্রধানমন্ত্রীকে দেখতে মাওয়া প্রান্তে জনতার ঢল অপরূপা প্রজাপতি নীল পুনম শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ ইউসিটিসিতে ‘ফ্রেশারস মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত সেমিফাইনালে চার দৈত্য আদালতের রায়ে আইনি সংকটে মমতা ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগে মিলবে না পেনশন সুবিধা জয়পুরহাটে বজ্রপাতে যুবকের মৃত্যু দ. চীন সাগরে চীনের দাবিকে অবৈধ বলল ১৪ দেশ ও ইইউ শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে: চিফ প্রসিকিউটর বরিশালে বিএনপির পৃথক মিছিল, স্পষ্ট বিভাজন! টানা বর্ষণের ক্ষত সড়কে বরিশালের পথে প্রধানমন্ত্রী দেশজুড়ে অব্যাহত থাকবে ভারী বর্ষণ ১৩ জুলাই: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল

প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা, শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:১৪ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৯:১৫ এএম
প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা, শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী
ছবি: খবরের কাগজ

তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে দেশের দক্ষিণবঙ্গের প্রথম সফর বরিশালে। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সড়কপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ব্যবহার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা অতিক্রম করেন। তারেক রহমানকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে স্থানীয় ও জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতাকর্মীরা জড়ো হন।

সোমবার (১৩ জুলাই) সকাল আটটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়ক ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির বহর যাওয়ার সময় কয়েক কিলোমিটার এলাকা ধরে সড়কের দুই পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান ফরিদপুরের হাজারো নেতাকর্মী।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে ফরিদপুরের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন। তাদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। তারেক রহমান বাসের মধ্যে থেকে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।

এনকেবি নয়ন/থিওটোনিয়াস/

বরিশালের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:২৩ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৯:২৫ এএম
বরিশালের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতাকর্মীদের ভিড়
প্রধানমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষা করছেন নেতাকর্মীরা। ছবি: খবরের কাগজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে ঢাকা-ভাঙ্গা ওয়ের মাদারীপুরের শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। 

সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৬ টার পর সড়কপথে  তিনি গুলশানের বাসা থেকে পদ্মা সেতু হয়ে বরিশালের উদ্দেশে রওনা দেন। এ উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলা পাচ্চর গোলচক্কর এলাকায়  মহাসড়কের পাশে জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হন।

সকাল সাড়ে ৬টা থেকেই মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রিয় নেতাকে একঝলক দেখার অপেক্ষায় থাকেন।

শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাওন চৌধুরী বলেন, এখানে উপস্থিত হওয়ার জন্য দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না। নেতাকর্মীদের আবেগ ও ভালোবাসার জায়গা থেকেই আমরা জড়ো হয়েছি। মূলত প্রিয় নেতাকে একনজর দেখতেই এই অপেক্ষা।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন, দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের এলাকার উপর দিয়ে বরিশাল যাবেন। আমরা তাকে দেখার জন্য এখানে এসেছি।

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, আমাদের প্রিয় নেতা পদ্মা সেতু দিয়ে মাদারীপুরে হয়ে বরিশাল যাবেন-এ কারণেই নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন। তাকে একঝলক দেখার আশায় সবাই অপেক্ষা করছেন। ভোর থেকে আমাদের শিবচর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন প্রিয় নেতাকে দেখার জন্য।

রফিকুল ইসলাম/আজহার/

হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম
হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দিলেন প্রধানমন্ত্রী
ছবি: খবরের কাগজ

সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফরকে কেন্দ্র করে উৎসবের পরিণত হয়েছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের অংশ। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং স্বাগত জানাতে ভোর থেকেই মহাসড়কের দুই পাশে ঢল নামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের।

সোমবার (১৩ জুলাই) সকাল ৭টায় দক্ষিণ পাশে অসংখ্য নেতাকর্মীর ভিড় লক্ষ্য করা যায়।

সকাল ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতু পাড় হয়ে শিবচরের পাঁচ্চর  এলাকায় পৌঁছালে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। প্রধানমন্ত্রীর গাড়িবহর দেখে অপেক্ষমাণ জনতা স্লোগান দিতে শুরু করেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মী ও সাধারণ মানুষের এই বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে প্রধানমন্ত্রী গাড়ির ভেতর থেকেই হাত নেড়ে তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

এর আগে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ভোর সাগে ৬টা থেকেই শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পাচ্চর গোলচক্কর  এলাকায় জড়ো হতে থাকেন। 

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যতিক্রমী উচ্ছ্বাস। কাউকে দেখা গেছে মাথায় মাথাল দিয়ে এবং হাতে ধানের শীষ নিয়ে কৃষকের বেশে, আবার কেউ এসেছেন আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য ফুটিয়ে তুলতে জেলের বেশ ধরে।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে নির্বিঘ্ন করতে শিবচর অংশে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র ও নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক তৎপরতা ছিল।

রফিকুল ইসলাম/অমিয়/

প্রধানমন্ত্রীকে দেখতে মাওয়া প্রান্তে জনতার ঢল

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:১২ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৯:২০ এএম
প্রধানমন্ত্রীকে দেখতে মাওয়া প্রান্তে জনতার ঢল
ছবি: খবরের কাগজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। টোলপ্লাজা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও সংযোগ সড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন হাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মাওয়া প্রান্তে অবস্থান নেন। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর আবহ।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা সেতু হয়ে বরিশালে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কর্মসূচি শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন।  সভায় উন্নয়ন কার্যক্রম, পরিবেশ সংরক্ষণ এবং সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার বরিশালের প্রথম সফর। সফর শেষে তিনি সড়কপথেই ঢাকায় ফিরবেন।  এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ব্যাপকসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ সফর ঘিরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মুন্সীগঞ্জ জেলা পরিষদ প্রশাসক একে এম এরাদদ মানু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন রাড়ীখাল ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমেল লস্করসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

সুমন/এএফ

বরিশালে বিএনপির পৃথক মিছিল, স্পষ্ট বিভাজন!

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:৫১ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৮:৫৬ এএম
বরিশালে বিএনপির পৃথক মিছিল, স্পষ্ট বিভাজন!
বিএনপি

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে আসছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর বিএনপি চেয়ারম্যানের এটিই প্রথম বরিশাল সফর। প্রধানমন্ত্রীর দিনব্যাপী এ সফরকে ঘিরে বরিশালজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের জোয়ার বইছে।

দলীয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কয়েক দিন ধরে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি সভা, আনন্দ মিছিল ও বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি পালন করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কোথাও তোরণ, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা হচ্ছে না। তবে গৌরনদী থেকে বরিশাল পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশে মানবপ্রাচীরের মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে। এ সফরকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। কর্মসূচিস্থলগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রশাসনের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। এদিকে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘোষণা করবেন–এ প্রত্যাশা করছেন এই বিভাগের মানুষ।

দলীয় সূত্র আরও জানিয়েছে, গত শনিবার (১১ জুলাই) রাতে বরিশাল সার্কিট হাউসে অনুষ্ঠিত সমন্বয় সভা হয়। এতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ও মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসন ও দলের অন্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, সফরকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে নেতা-কর্মীদের শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত দায়িত্বের বাইরে কোনো কর্মসূচিতে অংশ না নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে বরিশাল নগরের ত্রিশ গোডাউন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া প্রায় ৫০০ নেতা-কর্মীকেও ওই কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বলেন, কয়েক দিন ধরেই সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সফর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গতকাল রবিবারও নগরজুড়ে বিএনপির বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলসংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আবুল হোসেন।

বক্তব্য দেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন ও মেজবাউদ্দিন ফরহাদ, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিন, সৈয়দ আকবর ও ফারহানা তিথি।

সমাবেশে আকন কুদ্দুসুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনদুর্ভোগ সৃষ্টি হয়–এমন কোনো আয়োজন রাখা হয়নি।

অন্যদিকে একই সময়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের উদ্যোগে পৃথক একটি আনন্দ র্যালি বের করা হয়।

জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, গৌরনদীতে প্রধানমন্ত্রী একযোগে দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এ ছাড়া ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে।

বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মসূচি স্থলগুলোর নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো গ্রহণ করেছে।

উন্নয়ন ঘোষণার প্রত্যাশায় দক্ষিণাঞ্চল

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা বেড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও পেশাজীবীদের আশা, এ সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ঘোষণা আসবে। এ বিষয়ে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবায়েদুল হক চান বলেন, পদ্মা সেতু চালুর পর ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। সরু সড়কের কারণে যানজট ও দুর্ঘটনাও বেড়েছে। মহাসড়কটি ছয় লেনে উন্নীত হলে যোগাযোগের পাশাপাশি শিল্প ও বাণিজ্যের প্রসার ঘটবে।

বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন বলেন, সমুদ্রভাঙনের কারণে কুয়াকাটা ঝুঁকির মুখে রয়েছে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এটিকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা প্রত্যাশা করছেন এ অঞ্চলের মানুষ।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বরিশাল বিভাগীয় সদস্যসচিব ডা. মিজানুর রহমান বলেন, উন্নত চিকিৎসাসেবার জন্য দক্ষিণাঞ্চলের মানুষকে এখনো রাজধানীতে যেতে হয়। বরিশালে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি।
ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মিত হলে সড়ক যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে ভোলায় শিল্পায়নের সুযোগ সৃষ্টি হবে।

এদিকে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী নুরুল আলম রাজু প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য সম্প্রতি ১৫ দফা উন্নয়ন দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রস্তুত করেন। সেটি তিনি ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন। স্মারকলিপিতে বরিশালে মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সুপার স্পেশালাইজড হাসপাতাল, প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। এ ছাড়া তিনি ঢাকা-বরিশাল রেলপথের জন্য নেওয়া প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা। বরিশাল বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, শিল্পাঞ্চল, আইটি পার্ক নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ এবং দক্ষিণাঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের দাবি জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি

প্রধানমন্ত্রীর দপ্তরের প্রকাশিত সফরসূচি অনুযায়ী আজ সকাল সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হবেন। সকাল সাড়ে ১০টায় তিনি গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের পাশে এবং দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল নগরের ত্রিশ গোডাউন বধ্যভূমিসংলগ্ন সাগরদী খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর বেলা ৩টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। নির্ধারিত কর্মসূচি শেষে বিকেলেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

আনোয়ারায় ত্রাণ বিতরণে নাহিদ, বেড়িবাঁধ নির্মাণে লুটপাটের অভিযোগ

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৯:২৪ এএম
আনোয়ারায় ত্রাণ বিতরণে নাহিদ, বেড়িবাঁধ নির্মাণে লুটপাটের অভিযোগ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতে এসে উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণে অতীতে লুটপাটের অভিযোগ তুলেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন, ‘যে কারণেই হোক, সরকার পারছে না। এখন দোষ দিয়ে লাভ নাই। মূল জিনিস হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে।’

রবিবার (১২ জুলাই) দুপুরে আনোয়ারা উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণের নামে বরাদ্দ হওয়া কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। তবে চলতি বাজেটে এ খাতে যে অর্থ বরাদ্দ রাখা হয়েছে, তার একটি টাকাও যাতে দুর্নীতি বা লুটপাটের মাধ্যমে অপচয় না হয়, সে বিষয়ে সংসদে জোরালো ভূমিকা রাখবে এনসিপি। বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় করে দ্রুত বেড়িবাঁধের কাজ শেষ করার দাবি জানান তিনি।

উপকূলীয় বেড়িবাঁধের বেহাল অবস্থার সমালোচনা করে নাহিদ বলেন, বছরের পর বছর ধরে বাঁধের সমস্যার কারণে এলাকায় কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে প্রতিবছর সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।

দেশের সার্বিক বন্যা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার পরিস্থিতি মোকাবিলায় কার্যকরভাবে সফল হতে পারেনি। এ অবস্থায় দোষারোপের চেয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই বেশি জরুরি। তিনি দুর্যোগ মোকাবিলায় দল-মত–নির্বিশেষে সামর্থ্যবান ব্যক্তি, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, তিস্তা মহাপরিকল্পনা ও বাজেট নিয়ে তাঁরা বারবার সংসদে কথা বলেছেন। কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামে বৃষ্টি শুরু হওয়ার পরও বিষয়টি সংসদে তোলা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগের কথা বললেও সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা–কর্মীদের নিষ্ক্রিয়তায় অসন্তোষ প্রকাশ করেছেন। সরকার দ্রুত কার্যকর উদ্যোগ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

স্থানীয় পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দলের কেন্দ্রীয় নেতারা আগে থেকেই এলাকায় কাজ করছেন। এসে দেখা গেছে, পাঁচ থেকে সাত দিন ধরে কয়েক শ পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে। অথচ স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কাউকে সেখানে দেখা যায়নি। অনেক মানুষ প্রয়োজনীয় ত্রাণও পাননি বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম জানান, আনোয়ারার পর বাঁশখালীসহ চট্টগ্রামের অন্যান্য বন্যাদুর্গত এলাকাতেও এনসিপির পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে।

ত্রাণ বিতরণকালে স্থানীয়দের উদ্দেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বন্যাদুর্গত এলাকায় চিকিৎসাসহ জরুরি যেকোনো প্রয়োজনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক সর্বাত্মক সহযোগিতা করবেন।

এসময় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আতিকুল হা-মীম/এসএন