ঢাকা ২৯ আষাঢ় ১৪৩৩, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সর্বশেষ
গাজীপুর থেকে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে তিন রোভার স্কাউট চাঁদাবাজির মামলায় কথিত সাংবাদিক শফিকুলসহ ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী যমজ ৩ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি ব্যাংককে বারে আগুন, নিহত ২৭ নোবিপ্রবিতে গুচ্ছ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তির সময়সীমা বৃদ্ধি, ক্লাস শুরু ১৯ জুলাই শুল্কায়ন প্রক্রিয়া সহজ, ব্যবসার খরচ কমানোর দাবি শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য জাককানইবিতে শুরু হলো ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব সংবিধান সংশোধন-সংস্কার: মুখোমুখি সরকারি ও বিরোধী দল প্রকৌশলীর কাজে চিকিৎসক, লক্ষ্যের নেই অগ্রগতি বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দুর্গম এলাকায় পৌঁছেনি ত্রাণ দেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো চুক্তি আইএমএফের সঙ্গে হবে না: অর্থমন্ত্রী বরিশালের পথে প্রধানমন্ত্রী, একঝলক দেখতে মহাসড়কে নেতাকর্মীদের ভিড় হবিগঞ্জে আতঙ্ক ছড়াচ্ছে ত্রিপুরার ‘চাকমা গেট’ পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ অনুষ্ঠানে ১৪টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন জমা দিলেই কর ছাড় পানিবন্দি ৫ শতাধিক পরিবার হাত নেড়ে নেতাকর্মীদের ভালোবাসার জবাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ঢাকা ও দিল্লির জন্য তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রীর বরিশাল যাত্রা, শুভেচ্ছা জানালেন ফরিদপুরের হাজারো নেতাকর্মী প্রধানমন্ত্রীকে দেখতে মাওয়া প্রান্তে জনতার ঢল অপরূপা প্রজাপতি নীল পুনম শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করতে একসঙ্গে কাজ করবে ইউসিবিডি ও কারমো গ্রুপ ইউসিটিসিতে ‘ফ্রেশারস মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠিত সেমিফাইনালে চার দৈত্য আদালতের রায়ে আইনি সংকটে মমতা ২৫ বছর পূর্ণের আগে পদত্যাগে মিলবে না পেনশন সুবিধা জয়পুরহাটে বজ্রপাতে যুবকের মৃত্যু দ. চীন সাগরে চীনের দাবিকে অবৈধ বলল ১৪ দেশ ও ইইউ

দ. চীন সাগরে চীনের দাবিকে অবৈধ বলল ১৪ দেশ ও ইইউ

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:৫৫ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৮:৫৭ এএম
দ. চীন সাগরে চীনের দাবিকে অবৈধ বলল ১৪ দেশ ও ইইউ
চীনের ঝেজিয়াং প্রদেশের তাইঝৌ শহরের উপকূলীয় দংশা গ্রামে গতকাল টাইফুন বাভির আঘাতে ধসে পড়া দেয়ালের পাশে বসে আছেন এক ব্যক্তি। ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চীনের বিস্তৃত সামুদ্রিক এলাকার দাবিকে ২০১৬ সালের আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে আবারও অবৈধ বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। একই সঙ্গে পৃথক বিবৃতিতে ওই রায়কে শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রবিবার (১২ জুলাই) প্রকাশিত যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক স্থিতিশীলতা ব্যাহত করে এমন ‘উসকানিমূলক’ কর্মকাণ্ড তারা প্রত্যাখ্যান করছে।

২০১৬ সালের ১২ জুলাই জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক সনদ (ইউএনসিএলওএস) অনুযায়ী নেদারল্যান্ডসের দ্য হেগে গঠিত সালিশি ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিলেন, তার দশম বার্ষিকী উপলক্ষে এই বিবৃতি দেওয়া হয়। দেশগুলো বলেছে, ওই রায় চূড়ান্ত এবং আইনগতভাবে বাধ্যতামূলক।
চীন আগের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, ওই রায় ‘অকার্যকর, বাতিল এবং এর কোনো বাধ্যবাধকতা নেই’। বেইজিং এ রায়কে না স্বীকার করে, না মেনে নেয়।

ফিলিপিন্স ২০১৩ সালে আন্তর্জাতিক সালিশির আবেদন করলেও চীন শুরু থেকেই সেই প্রক্রিয়ায় অংশ নেয়নি। এর এক বছর আগে বিতর্কিত প্রবালপ্রাচীর (স্কারবোরো শোল) নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনার পর কার্যকর নিয়ন্ত্রণ নেয় বেইজিং।

২০১৬ সালে ট্রাইব্যুনাল ফিলিপাইনের পক্ষে রায় দিয়ে জানায়, জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক সনদ (ইউএনসিএলওএস) অনুযায়ী দক্ষিণ চীন সাগরে স্বীকৃত জলসীমার বাইরে ‘ঐতিহাসিক অধিকার’-এর ভিত্তিতে সম্পদের ওপর চীনের দাবির কোনো আইনগত ভিত্তি নেই।

রায় প্রত্যাখ্যান করলেও চীন এখনো প্রায় পুরো দক্ষিণ চীন সাগরের ওপর নিজেদের কর্তৃত্ব বহাল রেখেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হিসেবে পরিচিত এই সমুদ্রপথ দীর্ঘদিন ধরেই এশিয়ার অন্যতম বিরোধপূর্ণ অঞ্চল। এখানে চীনের পাশাপাশি ফিলিপিন্স, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ানেরও আংশিক দাবি রয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, “দক্ষিণ চীন সাগরে ‘ঐতিহাসিক অধিকার’-এর ভিত্তিসহ চীনের বিস্তৃত সামুদ্রিক দাবির কোনো আইনগত ভিত্তি নেই–সালিশি ট্রাইব্যুনালের এই সিদ্ধান্ত আমরা পুনর্ব্যক্ত করছি।”

বিবৃতিতে আরও বলা হয়, বলপ্রয়োগ, ভয়ভীতি বা একতরফা পদক্ষেপের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করা হবে।

এতে উপকূলরক্ষী বাহিনী, সামরিক বাহিনী বা সামুদ্রিক মিলিশিয়া ব্যবহার করে অন্য দেশের বৈধ নৌ ও আকাশপথের কার্যক্রমে বাধা দেওয়া, হয়রানি বা ভয়ভীতি প্রদর্শনেরও তীব্র বিরোধিতা করা হয়। এসব কর্মকাণ্ড নৌযান, জেলে ও সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইউএনসিএলওএস অনুযায়ী নৌ ও আকাশপথে অবাধ চলাচলের স্বাধীনতা এবং সমুদ্রের অন্যান্য বৈধ ব্যবহারের অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। পাশাপাশি ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন সনদের ভিত্তিতে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানানো হয়।

বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সালিশি ট্রাইব্যুনাল এবং তার রায় আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়ার সাধারণ চর্চার পরিপন্থি এবং ইউএনসিএলওএসের সদস্য রাষ্ট্র হিসেবে চীনের সার্বভৌম অধিকারকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘চীন ওই রায়ের ভিত্তিতে উত্থাপিত কোনো দাবি বা পদক্ষেপ কখনোই মেনে নেবে না। তৃতীয় পক্ষের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি কিংবা চীনের ওপর কোনো সমাধান চাপিয়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টাও বেইজিং প্রত্যাখ্যান করে।’

সাম্প্রতিক সময়ে দক্ষিণ চীন সাগরে বিশেষ করে চীন, ফিলিপিন্স ও ভিয়েতনামের উপকূলরক্ষী বাহিনী এবং মাছ ধরার নৌবহরের মধ্যে মুখোমুখি অবস্থান বেড়েছে।

ফিলিপিন্সের অভিযোগ, চীনের উপকূলরক্ষী জাহাজগুলো শক্তিশালী ওয়াটার ক্যানন, সামরিক মানের লেজার এবং বিপজ্জনকভাবে পথরোধের কৌশল ব্যবহার করছে। এতে সমুদ্রে একাধিক সংঘর্ষ ও আকাশে ঝুঁকিপূর্ণ মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়েছে।যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই চীনকে ২০১৬ সালের সালিশি ট্রাইব্যুনালের রায় মেনে চলার আহ্বান জানিয়ে আসছে।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন–উভয়ই সতর্ক করেছে, দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকায় ফিলিপিন্সের সেনা, জাহাজ বা বিমান সশস্ত্র হামলার শিকার হলে এশিয়ায় তাদের দীর্ঘদিনের মিত্র ফিলিপিন্সকে রক্ষার চুক্তিগত বাধ্যবাধকতা যুক্তরাষ্ট্রের রয়েছে।

ব্যাংককে বারে আগুন, নিহত ২৭

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:১১ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১০:২৮ এএম
ব্যাংককে বারে আগুন, নিহত ২৭
থাইল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড। সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক জেলার একটি জনপ্রিয় বারে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন মারা গেছে। সোমবার (১৩ জুলাই) মধ্যরাতের দিকে ‘রং বিয়ার না লাত ফরাও’ নামের এই বারে আগুন লেগে যায়।

এ ঘটনায় আহত হয়েছেন ৬০ জনেরও বেশি মানুষ, যাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিস জানায়, প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে বারের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিহতদের মধ্যে ৯ জন পুরুষ এবং ১৮ জন নারী।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী, অধিকাংশ ভুক্তভোগী বিষাক্ত ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে মারা গেছেন।

বারটিতে উপস্থিত এক সংগীতশিল্পী জানান, গানের অনুষ্ঠান চলার সময় মেইন সুইচে হঠাৎ আগুন লাগে এবং তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন থেকে বাঁচতে অনেকেই বারের পেছনের টয়লেটে গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকেই সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া বারের জরুরি বহির্গমন পথে টেবিল ও অন্যান্য আসবাবপত্র স্তূপ করে রাখায় অনেকে বের হতে না পেরে ভেতরেই অচেতন হয়ে পড়েন।

ব্যাংককের গভর্নর চাতচার্ট সিট্টিপুন্ট জানান, বারের সিলিংয়ে থাকা দাহ্য ডেকোরেশনের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষাক্ত ধোঁয়ার সৃষ্টি হয়।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ফরেনসিক কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত শুরু হয়েছে। সূত্র: বিবিসি

তামান্না রুপা/

শেখ হাসিনার ঘোষণা ঢাকা ও দিল্লির জন্য তাৎপর্যপূর্ণ

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৯:১৫ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৯:১৯ এএম
শেখ হাসিনার ঘোষণা ঢাকা ও দিল্লির জন্য তাৎপর্যপূর্ণ
খবরের কাগজ গ্রাফিকস

দিল্লি ও ঢাকা–দুই রাজধানীর রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে নির্বাসিত এই নেত্রী আগামী ডিসেম্বর মাসের দিকে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

তিনি জানিয়েছেন, দেশে ফিরে তিনি আদালতের মুখোমুখি হবেন এবং আত্মসমর্পণ করবেন।

শেখ হাসিনার এই আকস্মিক ঘোষণা বাংলাদেশ এবং ভারত–উভয় দেশের জন্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা বহন করছে। বিশ্লেষকদের মতে, তার এই মন্তব্যের পর শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে নয়াদিল্লির দীর্ঘদিনের নীরবতা বা ধোঁয়াশাপূর্ণ অবস্থান বজায় রাখা এখন বেশ কঠিন হয়ে পড়বে। বাংলাদেশ সরকার এখন ভারতকে বলতে পারবে, যেহেতু শেখ হাসিনা নিজেই আদালতে আত্মসমর্পণ করতে চান, তাই তাকে দ্রুত ফেরত পাঠানো হোক। গতকাল রবিবার ভারতের সংবাদ সংস্থা ‘স্ক্রল ডট ইন’-এর এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক দীর্ঘ টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনার কথা জানান। প্রায় এক ঘণ্টার এই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেশে ফেরার পর তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তাও আমাকে যেতে হবে। মৃত্যু যদি আসে, তবে আমি নিজের মাটিতেই মরতে চাই।’ একই সঙ্গে তার অনুপস্থিতিতে বাংলাদেশের আদালতে হওয়া বিচার ও সাজাকে তিনি ‘প্রহসনমূলক’ বলে আখ্যায়িত করেন।

এর আগেও শেখ হাসিনা বিভিন্ন সময়ে দেশে ফেরার কথা বলেছেন। গত জুনের শেষে এনডিটিভি এবং একটি নিবন্ধে তিনি চলতি বছরের মধ্যেই দেশে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তবে এবারের রয়টার্সের সাক্ষাৎকারটি দুটি কারণে আলাদা। প্রথমত, তিনি এবারই প্রথম ‘ডিসেম্বর’ মাসের একটি সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেছেন। দ্বিতীয়ত, অডিও বা লিখিত বার্তার বাইরে গিয়ে তিনি সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।

যদিও বাংলাদেশের আদালত শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন, তবুও গত শুক্রবারের ছুটির দিনে এই সাক্ষাৎকারটি দেশের রাজনৈতিক মহলে প্রধান আলোচনার বিষয়ে পরিণত হয়। তবে শেখ হাসিনা সত্যিই ডিসেম্বরে ফিরবেন কি না, তা নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের মনে যথেষ্ট সন্দেহ রয়েছে।

অধিকাংশ বিশ্লেষক মনে করছেন, এটি আসলে বাস্তবে ফেরার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নয়, বরং হতাশ ও বিপর্যস্ত আওয়ামী লীগ নেতা-কর্মীদের মনোবল চাঙা করার একটি কৌশল। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে আওয়ামী লীগ এক চরম নেতৃত্ব সংকটে ভুগছে। তার ছেলে সজীব ওয়াজেদ জয় শুরুর দিকে কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকলেও এখন তিনি দৃশ্যপটের আড়ালে চলে গেছেন। ফলে তৃণমূলের নেতা-কর্মীদের ধরে রাখার মতো শেখ হাসিনা ছাড়া দলে দ্বিতীয় কোনো মুখ নেই।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরীর দেওয়া তথ্যমতে, দলটির ১৪০ জনেরও বেশি সাবেক সংসদ সদস্য, মেয়র ও চেয়ারম্যান বর্তমানে কারাগারে আছেন। গ্রেপ্তার হয়েছেন হাজার হাজার কর্মী। দলটির দাবি অনুযায়ী, গণ-অভ্যুত্থানের পর থেকে দেড় বছরে তাদের বহু কর্মী নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে দলের শীর্ষ নেতারা যখন বিদেশে নিরাপদ আশ্রয়ে আছেন, তখন দেশের ভেতরে সাধারণ কর্মীরা চরম ঝুঁকিতে দিন কাটাচ্ছেন। ফলে কর্মীদের ক্ষোভ ও হতাশা দূর করতেই শেখ হাসিনা এই ঘোষণা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এই ঘোষণার পেছনে টাইমিং বা সময় নির্বাচনও বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের দুই বছর পূর্তি বা গণ-অভ্যুত্থানের মাস হিসেবে জুলাই মাস উদযাপন করা হচ্ছে। এই রাজনৈতিক প্রচারের মধ্যেই শেখ হাসিনা নিজের ফেরার বার্তা দিয়ে আলোচনার মোড় ঘুরিয়ে দিতে চেয়েছেন।

পাশাপাশি সামনেই স্থানীয় সরকার বা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগের ওপর নানা বিধিনিষেধ থাকলেও স্থানীয় নির্বাচনে আইনি প্রক্রিয়া মেনে দলটির নেতাদের অংশ নেওয়ার সুযোগ রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, স্থানীয় নির্বাচনের আগে তৃণমূলের কর্মীদের মাঠে নামাতে এবং দলের ভিত্তি পুনর্গঠন করতেই শেখ হাসিনা এই রাজনৈতিক চাল চেলেছেন।

তবে এই সাক্ষাৎকার বাংলাদেশের বর্তমান সরকারের জন্য একটি বড় কূটনৈতিক সুযোগ তৈরি করে দিয়েছে। ঢাকা দীর্ঘদিন ধরেই শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিক দাবি জানিয়ে আসছে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সম্প্রতি জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে।

ভারত এত দিন এই বিষয়ে বেশ সতর্ক অবস্থান নিয়ে আসছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত এপ্রিল মাসে জানিয়েছিলেন, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধটি ভারতের আইনি প্রক্রিয়ার অধীনে পরীক্ষা করে দেখা হচ্ছে। সাধারণত কোনো রাজনৈতিক নেতা অন্য দেশে রাজনৈতিক আশ্রয় বা ‘অ্যাসাইলাম’ চাইলে প্রত্যর্পণ প্রক্রিয়া জটিল হয়ে পড়ে। কিন্তু শেখ হাসিনা নিজেই যেহেতু প্রকাশ্যে দেশে ফিরে গ্রেপ্তার বা মৃত্যুর মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তাই ভারতের জন্য এখন রাজনৈতিক আশ্রয়ের অজুহাতে বিষয়টিকে ঝুলিয়ে রাখা কঠিন হবে। বাংলাদেশ এখন ভারতকে বলতে পারবে, যেহেতু শেখ হাসিনা নিজেই আদালতে আত্মসমর্পণ করতে চান, তাই তাকে দ্রুত ফেরত পাঠানো হোক। তবে শেখ হাসিনা শেষ পর্যন্ত ডিসেম্বরে দেশে ফিরবেন কি না, কিংবা ভারত তাকে হস্তান্তর করবে কি না, তা সময়ই বলে দেবে। সূত্র: স্ক্রল ডট কম

আদালতের রায়ে আইনি সংকটে মমতা

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৮:৫৯ এএম
আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৯:০০ এএম
আদালতের রায়ে আইনি সংকটে মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়

গত বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের ভেতর তীব্র কোন্দল শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ও বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মধ্যেই এ দ্বন্দ্ব চলছিল। ভেঙে যায় দল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষের প্রবীণ নেতা অরূপ রায়কে দলের সর্বভারতীয় চেয়ারপারসন করে নতুন কমিটি ঘোষণা করেন ঋতব্রতরা। এরপর দুই পক্ষই আসল তৃণমূলের নেতা দাবি করছেন। এ অবস্থায় বিপাকে পড়েন সাধারণ কর্মীরা।

আসল তৃণমূল কোনটি- এর ফয়সালা চেয়ে কলকাতার আলিপুর আদালতে কর্মীরা মামলা করেন। আদালত সম্প্রতি স্পষ্ট জানিয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষের নেতা অরূপ রায় যে কমিটির সর্বভারতীয় চেয়ারপারসন, সেটিই একমাত্র আইনগতভাবে স্বীকৃত আসল তৃণমূল। এই রায়ের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির আইনি সংকটে পড়ল এবং ঋতব্রত শিবিরের নিয়ন্ত্রণ আরও জোরালো হলো।

রবিবার (১২ জুলাই) সংবাদ সম্মেলন করে এই খুশির খবর জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আদালতের রায় অনুযায়ী গত ২২ জুন জাতীয় কর্মসমিতির বৈঠকের মাধ্যমে যে কমিটি গঠিত হয়েছিল, সেটিই একমাত্র বৈধ ও আইনগতভাবে স্বীকৃত দল। অরূপ রায়কে এই কমিটির চেয়ারপারসন ঘোষণা করা হয়েছে। ঋতব্রত কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, এই কমিটি ছাড়া অন্য কেউ যদি নিজেদের তৃণমূল কংগ্রেসের সদস্য বা মূল দল বলে দাবি করে, তবে তা সম্পূর্ণ অবৈধ হবে। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের এই সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি।

আদালতের রায়ের নথি তুলে ধরে ঋতব্রত আরও দাবি করেন, দলের সমস্ত কার্যালয় এবং আর্থিক তহবিল এখন থেকে তাদের নিয়ন্ত্রণেই থাকবে। বিশেষ করে মেট্রোপলিটনের মূল ‘তৃণমূল ভবন’ এবং দলের তহবিল ঋতব্রত শিবিরের সদস্য ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবেন না। অরূপ রায়ের নেতৃত্বাধীন কমিটি ছাড়া অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে কোনো কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না।

আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঋতব্রত বলেন, কেউ যদি জোর করে পার্টি অফিসে ঢোকার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন রাজ্যে কোনো ‘মগের মুলুক’ চলবে না। এই রায়ের কপি খুব দ্রুতই নির্বাচন কমিশনে পাঠানো হবে বলে তিনি জানান। এখন আদালতের এই বড় ধাক্কার পর কালীঘাট শিবির বা মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী কী পদক্ষেপ নেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। সূত্র: সংবাদ প্রতিদিন

হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:২০ পিএম
হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা ইরানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা এবং পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার জেরে মধ্যপ্রাচ্য পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে। তেহরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নজিরবিহীন হামলা চালিয়েছে। একই সঙ্গে তারা ‘হরমুজ প্রণালী’ আবারও সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে।

গত দুই দিন দুই পক্ষের মধ্যে এই তীব্র যুদ্ধ চলে। এর আগে গত সপ্তাহে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের ওপর কয়েক দফা হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের তিন শতাধিক সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হরমুজ প্রণালীতে বেসামরিক জাহাজ চলাচল নিরাপদ করতেই তারা এই পদক্ষেপ নিয়েছে।

অন্যদিকে ইরান পাল্টা জবাব হিসেবে ওমান, কাতার, কুয়েত, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

এই যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালীদিয়ে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ইরান সেখানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় এবং অননুমোদিত জাহাজের যাতায়াত রুখতে কর আদায়ের একটি স্থায়ী ব্যবস্থা চালুর চেষ্টা করছে।

রবিবার (১২ জুলাই) ইরানের নবগঠিত ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ এক বিবৃতিতে জানায়, এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর অবৈধ তৎপরতার কারণে হরমুজ প্রণালীদিয়ে আপাতত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে চলাচলের অনুমতি দেওয়া হবে। ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘একতরফা চুক্তির দিন শেষ। আমরা আপনাদের বলেছিলাম–কথা রাখুন, নয়তো মূল্য চোকান।’

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে। মার্কিন বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালীইরানের নিয়ন্ত্রণে নেই এবং সেখানে এখনো নৌযান চলাচল করছে। মার্কিন নৌবাহিনীর যৌথ সামুদ্রিক তথ্যকেন্দ্রও জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও ওমানের কাছ দিয়ে একটি বিকল্প দক্ষিণ রুট জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।

সর্বশেষ সংঘর্ষের ফলে মধ্যপ্রাচ্যের উপ-সাগরীয় দেশগুলো নতুন করে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। কাতার, ওমান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশসীমা লঙ্ঘন করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রবেশ করেছে এবং তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো প্রতিহত করেছে। কাতার জানিয়েছে, ইরানের হামলায় তাদের দেশে এক শিশুসহ তিনজন আহত হয়েছে। ওমান সাগর উপকূলে একটি কনটেইনার জাহাজে হামলার পর ওমান ২৩ জন ক্রু সদস্যকে উদ্ধার করলেও একজন ভারতীয় নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।

এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিটি সম্পূর্ণ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। ওই চুক্তির লক্ষ্য ছিল হরমুজ প্রণালীপুনরায় উন্মুক্ত করা এবং ৬০ দিনের আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানো। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে এই যুদ্ধবিরতি চুক্তিকে ‘বাতিল’ বলে ঘোষণা করেছেন, যদিও আলোচনার পথ খোলা রাখার কথা বলেছেন তিনি। কূটনৈতিক পর্যায়ে কাতার, ওমান ও পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার চেষ্টা চললেও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সূত্র: রয়টার্স, আল-জাজিরা, বিবিসি

বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প
উপকূলীয় শহর বিশাখাপত্তনমের কিছু এলাকা ভোর আনুমানিক ৫:০৫ মিনিট নাগাদ মৃদু কম্পনে কেঁপে ওঠে/ সংগৃহীত

বঙ্গোপসাগরে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের ফলে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলীয় শহর বিশাখাপত্তনম এবং এর আশেপাশের জেলাগুলোতে কম্পন অনুভূত হয়েছে। বিশাখাপত্তনমের গাজুওয়াকা, সাগর নগর, আরিলোভা, এমভিপি কলোনিসহ বেশ কিছু এলাকার মানুষ এই কম্পন টের পান।

রবিবার (১২ জুলাই) ভোর ৫টা ৫ মিনিটে অনুভূত ভূমিকম্প সম্পর্কে 'ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি' জানায়, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে বঙ্গোপসাগরের কাকিনাড়া উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।

বিশাখাপত্তনম ছাড়াও আনাকাপল্লী, বিজিয়ানাগ্রাম, কাকিনাড়া এবং কোনাসীমা জেলার কিছু অংশে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এই ভূমিকম্পের ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা এটিকে একটি অগভীর ও মৃদু ভূমিকম্প হিসেবে বর্ণনা করেছেন এবং কাঠামোগত পরিবর্তনের কারণে এই কম্পন হওয়ায় জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। তারা উল্লেখ করেন যে, এই অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে বেশ স্থিতিশীল।

উল্লেখ্য, এর আগে গত বছরের নভেম্বরেও বিশাখাপত্তনম এবং আল্লুরি সীতারামারাজু জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। এছাড়া, পূর্বের এক রেকর্ডে দেখা যায়, ২০১৫ সালের ৪ নভেম্বর আল্লুরি জেলায় ৩.৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, যার কেন্দ্রস্থল ছিল বিশাখাপত্তনম বন্দর নগরী থেকে ১১০ কিলোমিটার দূরে জি. মাদুগুলা এলাকায়। সূত্র: এনডিটিভি

তামান্না রুপা/